• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • ষষ্ঠ শ্রেণি
  • শরীরচর্চা ও সুস্থজীবন
শরীরচর্চা ও সুস্থজীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

প্রাত্যহিক সমাবেশের ধারণা ও প্রয়োজনীয়তা

ক্লাস শুরুর আগে বিদ্যালয়ের সামনে খোলা জায়গায় প্রতিদিন নির্ধারিত সময়ে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সমবেত হওয়াকে সমাবেশ বলে। শিক্ষার্থীরা শৃঙ্খলার সাথে শ্রেণি অনুযায়ী ফাইলে দাঁড়াবে। কোনো শ্রেণির মেয়েরা সংখ্যায় বেশি হলে সব শ্রেণির মেয়েরা একত্র হয়ে একটি আলাদা ফাইলে দাঁড়াবে। পতাকাদণ্ডের ডান পাশে প্রধান শিক্ষক, বাম পাশে শারীরিক শিক্ষার শিক্ষক দাঁড়াবেন। অন্যান্য শিক্ষক প্রধান শিক্ষকের পেছনে এক লাইনে দাঁড়াবেন। যেসব শিক্ষার্থী উচ্চতায় খাটো তারা সামনে দাঁড়াবে। প্রত্যেক শিক্ষার্থী পরিমিত জায়গা রেখে দাঁড়াবে যেন হাত তুলে শপথ নেওয়ার সময় কারো গায়ে হাতের স্পর্শ না লাগে। শিক্ষার্থীর সংখ্যা অনুসারে শ্রেণির ফাইলের সংখ্যা নির্ধারণ করতে হবে। শারীরিক শিক্ষার শিক্ষক সমাবেশটি পরিচালনা করবেন।

পূর্ববর্তী

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ