• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • ষষ্ঠ শ্রেণি
  • শরীরচর্চা ও সুস্থজীবন
শরীরচর্চা ও সুস্থজীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সমবেত ব্যায়াম

শিক্ষার্থীরা যখন একত্র হয়ে ব্যায়াম অনুশীলন করে তখন তাকে সমবেত ব্যায়াম বলে। শ্রেণি অনুসারে বা দলগতভাবে সমবেত ব্যায়াম করা যায়। প্রাত্যহিক সমাবেশের পর যে পিটি করানো হয় উক্ত পিটিও সমবেত ব্যায়ামের মধ্যে পড়ে। শিক্ষার্থীদের প্রথমে সংখ্যানুসারে ফাইলে বিভক্ত করে দাঁড় করাতে হবে। যদি সংখ্যা ৩০জন হয় তাহলে ৬টি ফাইলে দাঁড়াবে। প্রতি ফাইলে পাঁচজন করে থাকবে। যদি সংখ্যা কম হয় তাহলে ফাইলের সংখ্যা কমে যাবে। শিক্ষার্থী কম হলে লাইনে দাঁড় করানো যায়। নিচে চিত্রের সাহায্যে দাঁড়ানোর অবস্থান দেখানো হলো-

সমবেত ব্যায়াম করার নিয়ম: শিক্ষার্থীরা প্রথমে ফাইলে দাঁড়াবে। শিক্ষক বা দলনেতার সংকেতের সাথে সাথে তারা ব্যায়াম শুরু করবে। নিচে ৮টি ব্যায়ামের শুরু ও শেষ কীভাবে করবে তা দেখানো হল-

১। 'এক নম্বর পিটির জন্য প্রস্তুত' বললে সবাই সোজা অবস্থানে চলে আসবে। যখন বলবে এক নম্বর পিটি আরম্ভ করো- তখন শিক্ষার্থীরা ১-১৬ পর্যন্ত মুখে গণনা করবে ও এবং প্রত্যেক গণনার সাথে হাত ও পায়ের কাজ করতে থাকবে। এভাবে ১-১৬ পর্যন্ত করে থেমে যাবে ও এবং আগের অবস্থায় অর্থাৎ আরামে দাঁড়ানো অবস্থায় চলে যাবে।

২। শিক্ষক যখন বলবেন 'দুই নং পিটির জন্য প্রস্তুত' তখন শিক্ষার্থীরা সোজা অবস্থানে চলে আসবে। 'দুই নং পিটি আরম্ভ করো'- তখন শিক্ষার্থীরা ১-১৬ পর্যন্ত মুখে গণনা করবে ও গণনার সাথে সাথে পিটি করবে।

৩। এভাবে ক্রমান্বয়ে পিটি করতে থাকবে। যেমন-

ক. দুই হাত কোমরে রেখে হাঁটু উঁচু করে লাফাবে। মুখে ১৬ বলার সাথে সাথে থেমে যাবে।

খ. ১ বললে দুই পা ফাঁক করে দাঁড়িয়ে দুই হাত ওপরে তুলে তালি দেবে। ২ বললে দুই হাত পাশে নামাবে। এভাবে ১৬ পর্যন্ত গণনা করবে।

গ. দুই পা ফাঁক করে দাঁড়িয়ে দুই হাত পাশে প্রসারিত করবে। ১ বললে প্রসারিত, ২ বললে নিচে নেমে পায়ের সাথে এসে লাগবে। এভাবে ১৬ পর্যন্ত গণনা করবে।

ঘ. দুই হাত কোমরে রেখে লাফ সহকারে দুই পা ফাঁক করবে ও একত্রে আসবে।

ঙ. দুই হাত কোমরে রেখে তালে তালে একবার বাম পা পাশে ওঠাবে এবং একবার ডান পা পাশে ওঠাবে।

চ. দুই পায়ের ওপর সমান ভর করে দাঁড়িয়ে একবার মাথার ওপরে তালি, আর একবার বাম পায়ের নিচে তালি। এভাবে ডান পায়ের নিচে একবার ও বাম পায়ের নিচে একবার তালি হবে।

ছ. দুই হাত কোমরে রেখে মাথা একবার বামে-সোজা-ডানে এভাবে ১৬ পর্যন্ত গণনা করবে।

জ. বাম হাত ওপরে পজিশন নেবে। ১ বললে ডান হাত গিয়ে বাম হাতে তালি দেবে ও বাম হাত নিচে চলে আসবে। আবার বাম হাত ওপরে গিয়ে ডান হাতে তালি দিলে ডান হাত নিচে নেমে আসবে। এভাবে ১৬ বার পর্যন্ত গণনা করবে।

পরবর্তী

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ