- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- খুলাফায়ে রাশেদিন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
খুলাফায়ে রাশেদিন
ইসলামি রাষ্ট্র ব্যবস্থায় খুলাফায়ে রাশেদিন একটি নৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি আর খুলাফা হলো তার বহুবচন অর্থাৎ প্রতিনিধিবৃন্দ। বিখ্যাত ইসলামি রাষ্ট্র চিন্তাবিদ ইবনে খালদুনের মতে, হযরত মুহম্মদ (স.)-এর পর ইসলামি প্রজাতন্ত্রে তাঁর আদর্শ ও নীতি অনুযায়ী ধর্মীয় ও পার্থিব ক্ষমতার অধিকারী হয়ে রাষ্ট্র পরিচালনা করেন, তাদেরকে খলিফা বলা হয়।
হযরত মুহম্মদ (স.) স্বয়ং বলতেন, "তোমাদের পূর্বে বনি ইসরাইল গোত্রের নবি ও রাসুলুল্লাহগণ নেতৃত্ব দান এবং রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালন করতেন। একজন নবি অপর একজনের স্থালভিষিক্ত হয়ে আসতেন। কিন্তু যেহেতু আমি আল্লাহর প্রেরিত সর্বশেষ নবি, অতএব আমার পর তোমাদের মধ্য থেকে খলিফাগণই আল্লাহর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। মহানবি (স.)-এর এ উক্তি হতে বুঝা যায়, মহানবি (স.)-এর মৃত্যুর পর তাঁর স্থলে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তিনিই খলিফা। খলিফাদের শাসন কালের নাম খুলাফায়ে রাশেদিন। মূলত ৬৩২ খ্রিষ্টাব্দ হতে ৬৬১ খ্রিষ্টাব্দ পর্যন্ত চার খলিফার শাসনকালকে খুলাফায়ে রাশেদিন বলা হয়। চার জনের প্রত্যেকই খলিফা নামে পরিচিত।
খুলাফায়ে রাশেদিন - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

