- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- খুলাফায়ে রাশেদিন
খুলাফায়ে রাশেদিন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
'খুলাফায়ে রাশেদিন' বলতে কী বোঝায়?
উত্তর: হযরত মুহাম্মদ (স.)-এর ইন্তেকালের পর যে চারজন সাহাবি তাঁর প্রতিনিধিরূপে আরব রাষ্ট্র ও মুসলিম সমাজের নেতৃত্ব দিয়ে গেছেন, তাঁরাই মুসলিম জাহানের ইতিহাসে 'খুলাফায়ে রাশেদিন' নামে পরিচিত। খুলাফায়ে রাশেদিনের চার জন খলিফা হলেন- হযরত আবু বকর (রা.), হযরত ওমর (রা.), হযরত ওসমান (রা.) এবং হযরত আলী (রা.)। তারা আল্লাহ ও রাসুল (স.) নির্দেশিত পথ অনুসারে খিলাফত পরিচালনা করেছেন বলে তাঁদেরকে খুলাফায়ে রাশেদিন তথা সত্য বা ন্যায়পথগামী খলিফা বলা হয়।
খুলাফায়ে রাশেদিন - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

