- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- খুলাফায়ে রাশেদিন
খুলাফায়ে রাশেদিন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
দুমার মীমাংসা কী? ব্যাখ্যা কর।
উত্তর: হযরত আলী (রা.)-এর সাথে আমির মুয়াবিয়ার যুদ্ধের মীমাংসার জন্য যে সালিশ গঠন করা হয়েছিল সেটাই হলো দুমার মীমাংসা। হযরত আলী (রা.) এবং মুয়াবিয়া মধ্যস্থ ব্যক্তি নিযুক্ত করে নিজেদের মধ্যে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী, আলী (রা.) তার পক্ষে মুসা আল আশারীকে এবং মুয়াবিয়া আমর ইবন আল-আসকে প্রতিনিধি মনোনীত করেন। সিদ্ধান্ত মোতাবেক প্রতিনিধিরা প্রত্যেকে ৪০০ লোকসহ 'দুমাতুল জন্দল' নামক স্থানে হাজির হয়। তবে এখানে আমর ইবন আসের ধূর্ততার জন্য আলী (রা.) খলিফা পদ থেকে অপসারিত হন। ঐতিহাসিক এ ঘটনাই দুমার মীমাংসা নামে পরিচিত।
খুলাফায়ে রাশেদিন - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

