- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- খুলাফায়ে রাশেদিন
খুলাফায়ে রাশেদিন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
হযরত ওমর (রা.) হযরত আবু বকর (রা.)-কে প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করতে চাইলেন কেন? ব্যাখ্যা কর।
উত্তর: বয়স, পদমর্যাদা ও ইসলাম ধর্মের জন্য অবদানের কথা বিবেচনা করে হযরত ওমর (রা.) হযরত আবু বকরকে খলিফা হিসেবে নির্বাচিত করেন। হযরত ওমর (রা.) ইসলামের প্রথম খলিফা হিসেবে হযরত আবু বকর (রা.)-কে নির্বাচনের ব্যাপারে জোরালো বক্তব্য প্রদান করেন। আবু বকর (রা.)-এর ইমামতিতে মহানবি (স.)-এর কয়েকবার নামাজ আদায় করা, বয়োজ্যেষ্ঠতা, নিঃস্বার্থ আত্মত্যাগ, তাঁর প্রতি মহানবির আস্থা প্রভৃতি বিবেচনা করে ওমর (রা.) আবু বকর (রা.)-কে প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করতে চাইলেন।
খুলাফায়ে রাশেদিন - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

