- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- খুলাফায়ে রাশেদিন
খুলাফায়ে রাশেদিন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
হযরত ওসমান (রা.)-কে আল কুরআনের সংকলক বলা হয় কেন?
উত্তর: বিশেষ কমিটি গঠন করে অত্যন্ত সতর্কতার সাথে কুরআন সংকলনের জন্য ওসমান (রা.)-কে কুরআনের সংকলক বলা হয়। কুরআন মাজিদের সংকলন খলিফা ওসমান (রা.)-এর একটি অক্ষয় কীর্তি। ওসমান (রা.)-এর খিলাফতকালে তাঁর সাম্রাজ্যের বিভিন্ন স্থানে কুরআন পাঠের উচ্চারণভঙ্গির পার্থক্য লক্ষ করেন। এই পার্থক্য দূরীকরণের জন্য ৬৫১ খ্রিষ্টাব্দে জায়েদ বিন সাবিতের নেতৃত্বে এক কমিটি গঠন করেন। এ কমিটির নির্দেশানুযায়ী খলিফা ওমরের কন্যা বিবি হাফসার নিকট রক্ষিত কুরআনের পাণ্ডুলিপি থেকে একটি বিশুদ্ধ কুরআন সংকলন করেন। তাঁর এই কীর্তির জন্য ইসলাম বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
পরবর্তী
খুলাফায়ে রাশেদিন - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

