- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
আনিস এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। খুশিতে তার বাবা পাশের একটি মাজারে গিয়ে পিরের নামে একটি গরু জবাই করে। সবাইকে খাওয়ান। অন্যদিকে আনিসের চাচা, জনাব 'Z' নিজেকে মুসলিম বলে দাবি করেন, কিন্তু তিনি ইসলামের বিভিন্ন দিকের প্রচন্ড বিরোধিতা করেন। 'Z' সাহেবের কথা জেনে মসজিদের শ্রদ্ধেয় ইমাম বলেন, এই ধরনের লোকেরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
তুমি কি শ্রদ্ধেয় ইমামের মন্তব্য সমর্থন করো? কেন? মতামত দাও।
ইমাম সাহেব মুনাফিকদেরকে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে উল্লেখ করেছে বিধায় তার মতামতকে আমি সমর্থন করি।
নিফাক শব্দের অর্থ কপটতা, দ্বিমুখীভাব ইত্যাদি। ইসলামি পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলামকে স্বীকার করার নামই নিফাক। যারা এরূপ কাজ করে তাদেরকে বলা হয় মুনাফিক। জনাব 'Z' এরূপ স্বভাবই ধারণ করেছে।
উদ্দীপকের জনাব 'Z' নিজেকে মুসলিম দাবি করলেও ইসলামের বিভিন্ন দিকের প্রচন্ড বিরোধীতা করে। তার এ অবস্থা দেখে ইমাম সাহেব বলেন, এই ধরনের লোকেরা সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে। প্রকৃতপক্ষে নিফাকের কারণে মুনাফিকরা মিথ্যাচারে অভ্যস্ত হয়ে যায়। মিথ্যার পাশাপাশি তারা বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। 'পার্থিব লোভ-লালসা ও স্বার্থ রক্ষায় তারা মানুষের অকল্যাণ করতেও পিছপা হয় না। তারা পরনিন্দা ও পরচর্চা করে। মুসলমানদের সাথে মিশে তারা ইসলামের শত্রুদের সাহায্য করে। ফলে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যাতে তাদেরই মুখ্য ভূমিকা থাকে।
উপরের আলোচনা থেকে বলা যায়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিতে মুনাফিকরাই বেশি ভূমিকা রাখে। তাই এ সম্পর্কিত ইমাম সাহেবের বক্তব্যটি সঠিক ও যৌক্তিক।

