Uddoyon
  • হোম
  • ভর্তি পরীক্ষার প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪-২০২৫ [খ ইউনিট]

ঢাকা বিশ্ববিদ্যালয়artsবাংলা
Back

বাংলায় অনুবাদ কর:
Late in the afternoon, people pour into the streets of Dhaka: their mood is jubilam. Some are with their families; some are with friends. They keep on beating drums, chanting slogans and booing the dictator, It's the victory of the students, the victory of the people! After a long time, people are delighted to get rid of the fascist regime.

উত্তর : শেষ বিকেলে ঢাকা শহরের রাস্তায় নামে মানুেষের ঢল; তাদের চিত্ত অনন্দময় কেউ এসেছে তাদের পরিবারের সাথে, কেউ বা তাদের বন্ধুদের সাথে। তারা ঢাক-ঢোল বাজাতে থাকে, স্লোগান দিতে থাকে এবং স্বৈরশাসককে ধিক্কার দিতে থাকে এই বিজয় ছত্র-ছাত্রীদের, এই বিজয় জনগণের! বহুকাল পরে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়ে দেশের মানুষ অনন্দে উদ্বেলিত।

সম্পর্কিত প্রশ্ন সমূহ

অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

যখন আমরা রাজকন্যা, রাজবধূরূপে প্রাসাদে থাকি, তখনও প্রভু-গৃহে থাকি। আবার যখন ঐ প্রাসাদতুল্য ত্রিতল অট্টালিকা ভূমিকম্পে চূর্ণ হয়, - সোপান অতিক্রম করিয়া অবতরণ কালে আমাদের মাথা ভাঙ্গে, হাত পা ভাঙ্গে রক্তাক্ত কলেবরে - হতজ্ঞান প্রায় অবস্থায় গোশালায় গিয়া আশ্রয় লই, - তখনও অভিভাবকদের বাটীতে থাকি !!

অথবা গৃহস্থের বৌ-ঝি রূপে প্রকাণ্ড আটচালায় বাস করিলেও প্রভুর আলয়ে থাকি; আর যখন চৈত্র মাসে ঘোর অমানিশীথে প্রভুর বাটীতে দুষ্টুলোক কর্তৃক লঙ্কাকাণ্ডের অভিনয় হয়, - সব জিনিসপত্রসহ ঘরগুলি দাউদাউ করিয়া জ্বলিতে থাকে, - আমরা একবসনে প্রাণটি হাতে করিয়া কোনোমতে দৌড়াইয়া গিয়া দূরস্থিত একটা কুলগাছতলে দাঁড়াইয়া কাঁপিতে থাকি,- তখনও অভিভাবকের বাটীতে থাকি !!

ক. 'প্রভু-গৃহ' বলতে কী বোঝানো হয়েছে? দুর্যোগ-দুর্ঘটনায়ও নারী প্রভু-গৃহে থাকতে বাধ্য হয় কেন?
খ. 'লঙ্কাকাণ্ডে'র কথা কোন কাহিনিতে পাওয়া যায়? কীভাবে এই লঙ্কাকাণ্ড সংঘটিত হয়?
গ. 'উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে।' ব্যাখ্য কর এবং অনুচ্ছেদ থেকে উপসর্গযোগে গঠিত ত্রুটি শব্দ লেখ।
ঘ. শব্দার্থ লেখ: সোপান, কলেবর, অমানিশীথ, বসন।
ঙ. 'গৃহ' শব্দের চারটি প্রতিশব্দ লেখ।

Answer