• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৪০তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৯

  • বিসিএস ২০১৯
  • বাংলা
Back

'কালো বরফ' উপন্যাসটির বিষয়:

তেভাগা আন্দোলন

ভাষা আন্দোলন

মুক্তিযুদ্ধ

দেশভাগ

উত্তর : .

দেশভাগ

কথাসাহিত্যিক মাহমুদুল হক রচিত 'কালো বরফ' উপন্যাসটির বিষয় দেশভাগ। তিনি এ উপন্যাসে দেশভাগের বেদনাদীর্ণ সাধারণজনের হৃদয়চেরা আর্তি সহজভাবে তুলে ধরেছেন। তার খেলাঘর, অশরীরী ও মাটির জাহাজ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। তার রচিত আরো কয়েকটি উপন্যাস- অনুর পাঠশালা, জীবন আমার বোন, নিরাপদ তন্দ্রা, যেখানে খঞ্জনা পাখি। ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস- আরেক ফাল্গুন, আর্তনাদ, নিরন্তর ঘণ্টাধ্বনি। আখতারুজ্জামান ইলিয়াসের 'খোয়াবনামা' উপন্যাসে ইতিহাসের বিচিত্র উপকরণ স্থান পেয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য তেভাগা আন্দোলন, পলাশীর যুদ্ধ, সিপাহি বিদ্রোহ, দেশবিভাগ, ফকির বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ।

সম্পর্কিত প্রশ্ন সমূহ

শিব রাত্রির সলতে - বাগধারাটির অর্থ কী?

.

শিবরাত্রির আলো

.

একমাত্র সন্তান

.

একমাত্র সঞ্চয়

.

শিবরাত্রির গুরুত্ব

Show Answer

'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ কী?

.

ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী

.

যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে

.

ভূমিতে প্রোথিত তরুমূল

.

যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে

Show Answer

বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

.

কারক

.

লিখিত

.

বেদনা

.

খেলনা

Show Answer

'Attested'- এর বাংলা পরিভাষা কোনটি?

.

সত্যায়িত

.

সত্যায়ন

.

প্রত্যয়িত

.

সংলগ্ন/সংলাগ

Show Answer

কোনটি শুদ্ধ বানান?

.

প্রজ্বল

.

প্রোজ্বল

.

প্রোজ্জল

.

প্রোজ্জ্বল

Show Answer

'জোছনা' কোন শ্রেণির শব্দ?

.

যৌগিক

.

দেশি

.

তৎসম

.

অর্ধ-তৎসম

Show Answer

'জিজীবিষা' শব্দটি দিয়ে বোঝায়-

.

জয়ের ইচ্ছা

.

হত্যার ইচ্ছা

.

বেঁচে থাকার ইচ্ছা

.

শোনার ইচ্ছা

Show Answer

'সর্বাঙ্গীণ' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-

.

সর্বঙ্গ + ঈন

.

সর্ব + অঙ্গীন

.

সর্বাঙ্গীন

.

সর্বাঙ্গ + ঈন্

Show Answer

অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-

.

বেতসবৃত্তি

.

পতঙ্গবৃত্তি

.

জলৌকাবৃত্তি

.

কুম্ভিলকবৃত্তি

Show Answer

‘ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে বুঝায়-

.

টিকটিকি

.

তেলেপোকা

.

উইপোকা

.

মাকড়সা

Show Answer