'আগুন পাখি'- উপন্যাসটির রচয়িতা কে?
রাহাত খান
সেলিনা হোসেন
হাসান আজিজুল হক
ইমদাদুল হক মিলন
হাসান আজিজুল হক
সমকালীন বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তার রচিত প্রথম উপন্যাস 'শামুক'। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস: বৃত্তায়ণ (১৯৯১), শিউলি (২০০৬) ও আগুন পাখি (২০০৬)। হাসান আজিজুল হকের পৈতৃক নিবাস বর্ধমানের একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে 'আগুন পাখি' উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে। মানুষের সংগ্রামী জীবন এবং বিভেদকামী রাজনীতি ও সাম্প্রদায়িকতার স্বরূপ উপন্যাসের পরতে পরতে বিশ্লেষিত হয়েছে।

