চর্যাপদের ভাষাকে 'আলো-আঁধারি' বলে অভিহিত করেছেন-
কএনামুল হক
খসুকুমার সেন
গসুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘহরপ্রসাদ শাস্ত্রী
সঠিক উত্তর:ঘ.হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাপদের ভাষাকে ‘আলো-আঁধারি ভাষা’ বা ‘সন্ধ্যাভাষা’ বলে অভিহিত করেছেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের পদগুলোতে বৌদ্ধ সহজিয়া সাধকদের ধর্মীয় ও আধ্যাত্মিক সাধনার বিষয় সাংকেতিক ও রূপকধর্মী ভাষায় প্রকাশিত হয়েছে। ফলে এসব পদের কিছু অর্থ সহজেই বোঝা যায়, আবার কিছু অর্থ গভীর সাধনগত ও প্রতীকী হওয়ায় সাধারণ পাঠকের কাছে অস্পষ্ট থেকে যায়। ভাষার এই বৈশিষ্ট্য বোঝাতে হরপ্রসাদ শাস্ত্রী একে ‘আলো-আঁধারি ভাষা’ বলেছেন। তাঁর মতে, সন্ধ্যাভাষার অর্থ হলো ‘কতক আলো, কতক অন্ধকার; খানিক বোঝা যায়, খানিক বোঝা যায় না।’ উল্লেখ্য, ১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। ১৯১৬ সালে তাঁর সম্পাদনায় এটি প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন চর্যাপদ।

