নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
সভাসদ
শুভেচ্ছা
ফলবান
তন্বী
শুভেচ্ছা
'শুভেচ্ছা' শব্দটি সন্ধিসাধিত শব্দ। 'অ'-কার কিংবা 'আ'-কারের পর 'ই'-কার কিংবা 'ঈ'-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়; যেমন: অ+ ই = এ; শুভ ইচ্ছা = শুভেচ্ছা। তন্বী (তনু + ঈ) প্রত্যয় ও সন্ধি-উভয় সাধিত শব্দ। এছাড়া সভাসদ (সভাসদ) ও ফলবান (ফল + বান) প্রত্যয়যোগে গঠিত শব্দ। সে অনুযায়ী সঠিক উত্তর (খ)।

