নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ 'ব্যথার দান' (ফেব্রুয়ারি, ১৯২২)। 'ব্যথার দান' নজরুলের গল্পগ্রন্থ। 'অগ্নিবীণা' তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ (সেপ্টেম্বর, ১৯২২)। 'রাজবন্দীর জবানবন্দী' তার প্রবন্ধগ্রন্থ (১৯২৩) এবং 'নবযুগ' তার সম্পাদনায় প্রকাশিত পত্রিকা (১৯২০)।

