'পদ' বলতে কি বোঝায়?
কবিতার চরণ
যে কোনো শব্দ
প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু
বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু
বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু
যদি 'পদ' শব্দটির অর্থ কি জানতে চাওয়া হতো; তবে বলা যেত পদ শব্দের অর্থ চরণ, কবিতার পঙ্ক্তি কিংবা মধ্যযুগের সাহিত্যের বৈষ্ণব কবিদের রচিত গীতিকবিতা। ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে 'পদ' বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে। এছাড়া বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ।

