- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
বিসিএস প্রস্তুতি (প্রিলিমিনারি ও লিখিত)
- বিসিএস ২০২৬
- বাংলাদেশ
Back
বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা লিখুন।
উত্তর: বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিমি। আর জনসংখ্যা হচ্ছে প্রায় সাড়ে ১৫ কোটি। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুসারে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭% এবং প্রতি বর্গ কিলোমিটারে ১০১৫ জন লোক বাস করে। মাথাপিছু জমির পরিমাণ ০.২৫ একর। প্রাকৃতিক সম্পদের দিক দিয়েও এ দেশ সমৃদ্ধ নয়। সীমিত আয়তন ও সম্পদের ওপর জনসংখ্যার চাপ পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় অত্যধিক। অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। দিনের পর দিন আমাদের দেশে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী দিনগুলো আমাদের জন্য আরো ভীতিকর ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই, বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রয়োজন।

