- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
বিসিএস প্রস্তুতি (প্রিলিমিনারি ও লিখিত)
- বিসিএস ২০২৬
- বাংলাদেশ
Back
বিগত দুই দশকে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রভাব আলোচনা করুন।
উত্তর: বিগত দুই দশকে বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির নিম্নোক্ত ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়েছে:
১. মাত্রাতিরিক্ত জনসংখ্যার কুফল সম্পর্কে জনগণ অধিক মাত্রায় সচেতন হয়েছে।
২. বাল্যবিবাহ ও বহুবিবাহের পরিমাণ হ্রাস পেয়েছে।
৩. দুটো সন্তানে সীমাবদ্ধ দম্পত্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
৪. পরিবার-পরিকল্পনা কার্যক্রম ও জন্মনিয়ন্ত্রণ সরঞ্জামাদি সহজলভ্য হয়েছে।
৫. জনসাধারণের মধ্যে ধর্মীয় কুসংস্কার হ্রাস পেয়েছে।
উপরিউক্ত ইতিবাচক প্রভাবের ফলশ্রুতিতে বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭-এ এসে দাঁড়িয়েছে।

