• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯)
সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

১৯৬৯ সালের গণঅভ্যুত্থান

১৯৬৮ সালের নভেম্বর মাসে ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে যে আন্দোলন দানা বাঁধে, তা একসময় ছড়িয়ে পড়ে শহর ও গ্রামের শ্রমিক-কৃষক ও সাধারণ মানুষের মাঝে। পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে ওঠে এক দুর্বার আন্দোলন, যা উনসত্তরের গণঅভ্যুত্থান হিসেবে পরিচিত। আইয়ুব খানের পতনকে কেন্দ্র করে পাকিস্তানের দুই অংশের মানুষ প্রথমবারের মতো একসাথে আন্দোলনে নামে। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পূর্ব পাকিস্তানের প্রতি জাতিগত নিপীড়ন, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠে। উনসত্তরের গণঅভ্যুত্থান সৃষ্টিতে সেগুলো প্রত্যক্ষ প্রভাব রেখেছিল। উনসত্তরের গণঅভ্যুত্থান ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তীকালের সবচেয়ে বড় আন্দোলন।

১৯৬৮ সালের নভেম্বর মাসের ছাত্র অসন্তোষ মওলানা ভাসানীর নেতৃত্বে গণআন্দোলনে পরিণত হয়। ৬ই ডিসেম্বর 'জুলুম প্রতিরোধ দিবস' পালনের জন্য ন্যাশনাল আওয়ামী পার্টি, পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশন ও পূর্ব পাকিস্তান কৃষক সমিতি যৌথ কর্মসূচি হিসাবে পল্টন ময়দানে একটি জনসভার আয়োজন করে। জনসভার পর একটি বিরাট মিছিল গভর্নর হাউস ঘেরাও করে। সেখানে মিছিলকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হলে মওলানা ভাসানী ঢাকা শহরে হরতাল আহ্বান করেন। ৮ই ডিসেম্বর প্রধান বিরোধী দলগুলোর ডাকে গোটা পূর্ব পাকিস্তানে হরতাল পালিত হয়। ১৯৬৯ সালের ৪ঠা জানুয়ারি 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করা হয়। ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা দাবি পেশ করে।

১৯৬৯ সালের উত্তাল সময়ে ছাত্র সংগ্রাম পরিষদের এই ১১ দফা দাবি ছিল খুবই সময়োপযোগী। ফলে দ্রুত এ কর্মসূচিকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর ঐক্য প্রতিষ্ঠিত হয়। ৮ই জানুয়ারি পাকিস্তানের ৮টি রাজনৈতিক দল মিলে 'গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ' (ডাক) নামক মোর্চা গঠন করে এবং ৮ দফা দাবি পেশ করে।

এরপর থেকে 'ডাকসু' ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে পূর্ব পাকিস্তানে ব্যাপক গণআন্দোলন গড়ে ওঠে। ডাকসুর আহ্বানে ১৪ই জানুয়ারি সমগ্র পাকিস্তানে হরতাল পালিত হয়। ১৮ই জানুয়ারি পুলিশি নির্যাতনের প্রতিবাদে ছাত্র সংগ্রাম পরিষদ ধর্মঘট পালন করে। ধর্মঘট চলাকালীন পুলিশের সাথে ছাত্রদের ব্যাপক সংঘর্ষ হয়। ২০শে জানুয়ারি নির্যাতনের প্রতিবাদে ছাত্ররা পূর্ব পাকিস্তানে হরতাল পালন করেন। হরতাল পালনকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে নিহত হন। আসাদ হত্যার প্রতিবাদে ২২, ২৩ ও ২৪ তারিখে ব্যাপক কর্মসূচি ঘোষিত হয়। ২৪ তারিখে সারা দেশে হরতাল চলাকালে সর্বস্তরের মানুষের ব্যাপক ঢল নামে। মানুষের অংশগ্রহণে আন্দোলন যেন গণঅভ্যুত্থানে রূপ নেয়।

২৪ শে জানুয়ারি পুলিশের গুলিতে নবম শ্রেণির ছাত্র কিশোর মতিউর নিহত হয় এবং অসংখ্য মানুষ আহত হয়। এরপর ক্ষিপ্ত জনতা সরকারি পত্রিকা দৈনিক পাকিস্তান ও মর্নিং নিউজ অফিসে আগুন লাগিয়ে দেয়। ঢাকা শহর সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ২৪শে জানুয়ারির পর থেকে লাগাতার আন্দোলন ও হরতালে বহু মানুষ পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে নিহত ও আহত হয়।

১৫ই ফেব্রুয়ারি ঢাকা ক্যান্টনমেন্টে ঐতিহাসিক আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হককে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়। জহুরুল হকের হত্যার প্রতিবাদে ১৬ই ফেব্রুয়ারি আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। জনতা আগরতলা মামলার বিচারপতির বাসভবনে আগুন ধরিয়ে দেয়। বিকেলে এক জনসভায় মওলানা ভাসানী ঘোষণা দেন, 'দুই মাসের মধ্যে ১১ দফা বাস্তবায়ন ও রাজবন্দিদের মুক্তি দিতে হবে।' এমন পরিস্থিতিতে পাকিস্তান সামরিক সরকার পূর্ব পাকিস্তানেঅবস্থা বেগতিক দেখে ঢাকায় কারফিউ জারি করে। ১৮ই ফেব্রুয়ারি সেনাবাহিনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহাকে বেয়োনেট চার্জ করে হত্যা করে।

১৮ই ফেব্রুয়ারির পর থেকে আন্দোলন আরও বেগবান হলে দেশের সার্বিক পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। অবশেষে আইয়ুব খানবিরোধী দলের নেতাদের নিয়ে গোলটেবিল বৈঠক আহ্বান করলে নেতারা তা প্রত্যাখ্যান করেন। আইয়ুব খান বুঝতে পারেন, আগরতলা মামলা প্রত্যাহার ও অভিযুক্তদের মুক্তি না দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। অবশেষে গণঅভ্যুত্থানের চাপে ২১শে ফেব্রুয়ারি আইয়ুব খান ঘোষণা দেন, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আর প্রার্থী হবেন না।

এদিকে পশ্চিম পাকিস্তানেও আইয়ুববিরোধী আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। গোলটেবিল বৈঠকের আলোচনা বার বার ব্যর্থ হতে থাকে। পুরো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। মার্চ মাসে সেনাবাহিনীর গুলিতে মোট ৯০ জন নিহত হয়। অবশেষে ১০ই মার্চের বৈঠকে আইয়ুব খান সংসদীয় পদ্ধতি প্রবর্তন ও প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনের কথা ঘোষণা করেন। ২২শে মার্চ আইয়ুব খান পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানকে অপসারণ করেন। তাতেও গণআন্দোলন থামানো যায়নি। ২৫শে মার্চ আইয়ুব খান সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন।

এভাবে পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী গণঅভ্যুত্থান সফলতা অর্জন করে। উনসত্তরের গণঅভ্যুত্থানে গ্রাম ও শহরের কৃষক ও শ্রমিকদের মাঝে শ্রেণি চেতনার উন্মেষ ঘটে। পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে স্বাধীন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়।

সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) - অন্যান্য প্রশ্ন

১৯৫৮ সালের সামরিক শাসনআইয়ুব খানের মৌলিক গণতন্ত্রসামরিক শাসনবিরোধী আন্দোলন১৯৬২-এর শিক্ষা আন্দোলনএনডিএফ ও কপ গঠন১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধপূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যছয় দফাআগরতলা ষড়যন্ত্র মামলা১১ দফা আন্দোলন১৯৬৯ সালের গণঅভ্যুত্থানপাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট কে মনোনীত হন?ইস্কান্দার মির্জা দেশে সামরিক শাসন জারি করেন কখন?১৯৫৮ সালের ৭ই অক্টোবর সামরিক আইন জারি করেন কে?পাকিস্তানের সংসদীয় সরকার মালিক ফিরোজ খানকে উৎখাত করে কে সামরিক শাসন জারি করেন?ইস্কান্দার মির্জা দেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেন কেন?ইস্কান্দার মির্জা কাকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করেন?আইয়ুব খান কত খ্রিস্টাব্দে সামরিক শাসন জারি করেন?জেনারেল আইয়ুব খান কাকে অপসারণ করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন?আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে অপসারণ করেন কেন?জেনারেল আইয়ুব খান কখন ক্ষমতা দখল করেন?মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন?মৌলিক গণতন্ত্রে জনগণের ভূমিকা কেমন ছিল?মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করা হয় কত খ্রিস্টাব্দে?আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র কয় স্তরবিশিষ্ট ছিল?প্রাথমিক অবস্থায় মৌলিক গণতন্ত্র কয় স্তর?মৌলিক গণতন্ত্রের সর্বনিম্নস্তর কী ছিল?মৌলিক গণতন্ত্রের সর্বোচ্চ স্তর কী ছিল?মৌলিক গণতন্ত্রের আওতায় পূর্ব পাকিস্তানে মৌলিক গণতন্ত্রির সংখ্যা কত ছিল?মৌলিক গণতন্ত্রের আওতায় পাকিস্তানের উভয় অংশে কয়টি নির্বাচনি ইউনিট নিয়ে দেশের নির্বাচকমন্ডলী গঠিত হয়?প্রকৃত নির্বাচকমণ্ডলীর সদস্যরা কিসের মেম্বার ছিল?মৌলিক গণতন্ত্রের ভোটে আইয়ুব খান কত সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন?মৌলিক গণতন্ত্রীদের আস্থাভোটে আইয়ুব খান কত বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন?নতুন সংবিধান কখন ঘোষণা করা হয়?আইয়ুব খান কত তারিখে সামরিক আইন স্থগিত করেন?১৯৬২ খ্রিস্টাব্দে সোহরাওয়ার্দীকে গ্রেফতার করা হয় কেন?শিক্ষা আন্দোলন কত সালে সংঘটিত হয়?শরীফ কমিশন শিক্ষাসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে কখন?শরীফ কমিশনের সুপারিশ স্থগিত করার কারণ কী ছিল?আইয়ুব খান কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন?'কনভেনশন মুসলিম লীগ' গঠন করেন কে?আইয়ুব বিরোধী মোর্চা কে গঠন করেন?সোহরাওয়ার্দী কখন মারা যান?কত সালে আওয়ামী লীগ এনডিএফ থেকে বেরিয়ে আসে?COP-এর পূর্ণরূপ কী?মুহাম্মদ আলী জিন্নাহর বোনের নাম কী?COP-এর পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী করা হয় কাকে?COP-এর নির্বাচনে জয়ী হন কে?কোন স্থানটিকে ভারত ও পাকিস্তান তাদের বলে মনে করত?কত সালে প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধ হয়?ভারত-পাকিস্তান যুদ্ধ হয় কত সালে?ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয় ১৯৬৫ সালের কত তারিখে?কাশ্মীরকে নিয়ে দ্বিতীয়বারের মতো ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধে কখন?১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ কত দিনের মাথায় বন্ধ হয়?১৯৬৫ সালে ভারত-পাকিস্তানের যুদ্ধ স্থায়ী হয়েছিল কত দিন?ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?কোন ঘটনাটি পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতার বিষয়টিকে স্পষ্ট করে?পূর্ব বাংলাকে স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন করতে হয়েছিল কত বছর?পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে মূল চালিকাশক্তি ছিল কারা?১৯৬২ সালে পাকিস্তানের মন্ত্রণালয়গুলোতে শীর্ষস্থানীয় কর্মকর্তার ৯৫৪ জনের মধ্যে বাঙালি ছিল কয় জন?১৯৬৫ সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের মধ্যে বাঙালির সংখ্যা ছিল কত জন?পাকিস্তানের রাজধানী ছিল কোথায়?১৯৬৬ সালে সামরিক বাহিনীর ১৭ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল কয় জন?আইয়ুব খানের শাসনামলে মোট বাজেটের কয় ভাগ সামরিক বাজেট ছিল?পাকিস্তানের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পশ্চিম ও পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দকৃত অর্থের পার্থক্যের শতকরা হার কত ছিল?জন্মলগ্ন থেকে পাকিস্তানে কয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়?পাকিস্তানের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ব্যয় ছিল কত কোটি রুপি?১৯৫৬ সালে করাচির জন্য কত টাকা ব্যয় করা হয়?১৯৬৭ সাল পর্যন্ত ঢাকার জন্য ব্যয় করা হয় কত?১৯৫৫-১৯৬৭ সালের মধ্যে শিক্ষা খাতে পূর্ব পাকিস্তানের জন্য কত মিলিয়ন রুপি বরাদ্দ ছিল?পাকিস্তানের সর্বমোট ৩৫ টি বৃত্তির মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল কতটি?পশ্চিম পাকিস্তানিরা কাদের নিরক্ষর রাখার চেষ্টা করে?পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিল মোট জনসংখ্যার কত ভাগ?বাংলা নববর্ষ উদ্যাপনকে পশ্চিম পাকিস্তানিরা কিসের প্রভাব বলে উল্লেখ করত?পূর্ব পাকিস্তানে কখনও মূলধন গড়ে উঠেনি কেন?পাকিস্তানের দুই অংশের মধ্যে মিল ছিল কোন ক্ষেত্রে?ছয় দফা কর্মসূচি কোন সালে ঘোষণা করা হয়?ছয় দফা কর্মসূচির মূল কারণ কী ছিল?ছয় দফা কর্মসূচির মূল লক্ষ্য কী ছিল?'ছয় দফা' কর্মসূচি কোথায় ঘোষণা করা হয়?ছয় দফা দাবিকে বাঙালির মুক্তির সনদ বলার কারণ কী?ছয়-দফাকে মুক্তির সনদ বলা হয় কেন?বাঙালি জাতির মুক্তির সনদ কাকে বলা হয়?আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী?আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় কেন?আগরতলা মামলা দায়ের করা হয় কত সালে?আগরতলা মামলার রাজসাক্ষী কতজন ছিল?আগরতলা মামলার বিচারকার্য পরিচালনার জন্য কী গঠন করা হয়?ডিফেন্স টিম কে গঠন করেন?কার নেতৃত্বে অভিযুক্ত আইনজীবীদের নিয়ে একটি ডিফেন্স টিম গঠন করা হয়?DAC-এর পূর্ণরূপ কোনটি?সার্জেন্ট জহুরুল হককে কীভাবে হত্যা করা হয়?আগরতলা মামলা প্রত্যাহার করার পিছনে কারণ কী ছিল?বঙ্গবন্ধু কত তারিখে আগরতলা মামলা থেকে মুক্তি লাভ করেন?কত সালের গণঅভ্যুত্থানের মুখে বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার মুক্তি দিতে বাধ্য হয়?পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী গণআন্দোলন চূড়ান্ত পর্যায়ে কখন উপনীত হয়?গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ (ডাক) কত দফা দাবি পেশ করে?আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে কোন দুর্বার আন্দোলন গড়ে ওঠে?'জুলুম প্রতিরোধ দিবস' কখন পালন করা হয়?কত তারিখে আওয়ামী লীগ 'নির্যাতন প্রতিরোধ দিবস' পালন করে?'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' কোথায় গঠন করা হয়?'ছাত্র সংগ্রাম পরিষদ' কয় দফা নিয়ে গণঅভ্যুত্থানের ডাক দেয়?১৯৬৯ সালের ১৬ই ফেব্রুয়ারি থেকে গণ আন্দোলন নতুন রূপ লাভ করে কেন?কত তারিখে আইয়ুব খান পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানকে অপসারণ করেন?আইয়ুব খান কার নিকট ক্ষমতা হস্তান্তর করে?কীভাবে ইস্কান্দার মির্জার পক্ষে সেনাশাসন প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়?পাকিস্তান প্রথম সামরিক আইন জারি সম্পর্কে কী জান?পাকিস্তান প্রথম সামরিক আইন জারি ইস্কান্দার মির্জা কী পদক্ষেপ গ্রহণ করেন?জেনারেল আইয়ুব খান কীভাবে ক্ষমতায় আসেন?আইয়ুব খানের নতুন নির্বাচন কাঠামো প্রবর্তনের কারণ কী ছিল?মৌলিক গণতন্ত্র কী? সংক্ষেপে লেখ।মৌলিক গণতন্ত্রী কাদেরকে বলা হতো?মৌলিক গণতন্ত্রের স্তরগুলো লেখ।১৯৬২ সালে শিক্ষা আন্দোলন সংঘটিত হয় কেন?১৯৬২ সালে কীভাবে দলীয় রাজনীতির অধিকার ফিরে আসে?কোন কোন দল নিয়ে এনডিএফ (NDF) গঠিত হয়?১৯৬৫ সালে কোন কোন দল (COP) গঠন করে?১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধে কেন?পাক-ভারত যুদ্ধ পূর্ব পাকিস্তানের জনমনে কী প্রভাব ফেলেছিল?তাসখন্দ চুক্তি কী? সংক্ষেপে লেখ।পূর্ব ও পশ্চিম পাকিস্তানের কী কী বৈষম্য ছিল?পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈষম্য কেমন ছিল?পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রশাসনিক বৈষম্য কেমন ছিল?পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সামরিক বৈষম্য কেমন ছিল?পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কেমন ছিল?শিক্ষাক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য লেখ।ছয় দফা কী? সংক্ষেপে লেখ।ছয় দফা দাবির প্রেক্ষাপট কী ছিল?ছয় দফার দুটি দফা লিখ।ছয় দফায় কীরূপ রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হয়?ছয় দফার মুদ্রা ব্যবস্থা সম্পর্কে কী বলা হয়?ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা কী? সংক্ষেপে লেখ।ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার উদ্দেশ্য কী ছিল?আগরতলা ষড়যন্ত্র মামলার ৫ জন আসামির নাম লিখ।আগরতলা মামলা পরিচালনা করার জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়।বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার স্ফুরণে ঐতিহাসিক আগরতলা মামলার গুরুত্ব ছিল অপরিসীম।১৯৬৯ সালে আইয়ুব খানের পদত্যাগের দাবিতে পাকিস্তানজুড়ে ব্যাপক গণআন্দোলন শুরু হয় যা উনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত।শেখ মুজিবুর রহমানসহ ৩৫ জনকে অভিযুক্ত করে সমগ্র পাকিস্তানে দেড় হাজার বাঙালিকে গ্রেফতার করা হয়।১৯৬৮-৬৯ সালে পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী গণআন্দোলন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়।কীভাবে পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী আন্দোলনের সূত্রপাত ঘটে?ছাত্রনেতা আসাদুজ্জামান কীভাবে নিহত হন?১৯৬৯ সালে মতিউর কীভাবে নিহত হন?উনসত্তরের গণঅভ্যুত্থানের ফলাফল কী ছিল?আইয়ুব খান কীভাবে ক্ষমতা হস্তান্তর করেন?কার নির্বাচনের মূলভিত্তি ছিল 'মৌলিক গণতন্ত্র'?প্রাথমিক অবস্থায় মৌলিক গণতন্ত্র কয় স্তরবিশিষ্ট ব্যবস্থা ছিল?কে ১৯৬০ সালে পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন?১৯৬২ সালে সোহরাওয়ার্দীকে কী অভিযোগে গ্রেপ্তার করা হয়?কোন প্রস্তাব অনুসারে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?ইস্কান্দার মির্জা কিসে নানাভাবে বাধা সৃষ্টি করেন?১৯৫৮ সালে কে পূর্ব বাংলার সামরিক প্রশাসক নিযুক্ত হন?বাষট্টির শিক্ষা আন্দোলনের ফলে কোন কমিশনের সুপারিশ স্থগিত হয়?কত সালে সোহরাওয়ার্দী ইন্তিকাল করেন?মৌলিক গণতন্ত্র কী?মৌলিক গণতন্ত্রের প্রবর্তক কে?আইয়ুব খানের নির্বাচনের মূলভিত্তি কী ছিল?কত সালে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করেন?আইয়ুব খানের গঠিত রাজনৈতিক দলের নাম কী ছিল?কী নিয়ে ১৯৬৫ সালে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধে?কার মধ্যস্থতায় তাসখন্দ শহরে ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি স্বাক্ষরিত হয়?তাসখন্দ চুক্তি কী?কারা আওয়ামী মুসলিম লীগ গড়ে তোলেন?আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?পূর্ব পাকিস্তানের অধিবাসী পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ ছিল?কত বছর বাংলাকে স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে?১৯৬২ সালে পাকিস্তানের মন্ত্রণালয়গুলোতে শীর্ষস্থানীয় কর্মকর্তার মধ্যে কতজন বাঙালি ছিল?১৯৬২ সালে কিসে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব ছিল মাত্র ২০.৮%?কারা সামরিক বাহিনীর শীর্ষ পদ দখল করে রেখেছিল?আইয়ুব খানের শাসনামলে মোট বাজেটের কত ভাগ সামরিক বাজেট ছিল?পূর্ব পাকিস্তানের কোন ক্ষেত্রে সর্বোচ্চ বৈষম্যের শিকার হয়?১৯৫৬ সালে করাচির উন্নয়নের জন্য কত টাকা ব্যয় করা হয়?জন্মলগ্ন থেকে পাকিস্তানে কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়?কোন খাতে বরাদ্দের ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি চরম বৈষম্য দেখানো হয়?পাকিস্তানের মোট ৩৫টি বৃত্তির মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য কয়টি বরাদ্দ ছিল?মোট জনসংখ্যার কত ভাগ পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিল?পাকিস্তান শতকরা কত জন লোক উর্দুভাষী ছিল?কখন ছয় দফা কর্মসূচি পেশ করা হয়?৬ দফা আন্দোলন কখন কোথায় ঘোষিত হয়?১৯৬৬ সালের ছয় দফা কর্মসূচির যেকোনো একটি দফা উল্লেখ কর।ঐতিহাসিক 'ছয় দফা' প্রস্তাব পেশ করেন কে?আগরতলা মামলা কী?আগরতলা মামলা কত সালে করা হয়েছে?আগরতলা মামলার আসামী ছিল কত জন?আগরতলা মামলায় কতজন সাক্ষী ছিল?সরকারি নথিতে আগরতলা মামলার নাম কী ছিল?আগরতলা মামলার বিশেষ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি কে ছিলেন?গণঅভ্যুত্থান সংঘটিত হয় কত সালে?এন. ডি. এফ-এর পূর্ণরূপ কী?COP কী?কীভাবে ইস্কান্দার মির্জার পক্ষে সেনাশাসন প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়? ব্যাখ্যা কর।জেনারেল আইয়ুব খান কীভাবে ক্ষমতায় আসেন? বর্ণনা কর।১৯৫৮ সালে সামরিক শাসন জারি করা হয় কেন?আইয়ুব খান কেন নতুন নির্বাচন কাঠামো প্রবর্তন করেন?'মৌলিক গণতন্ত্র' বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।COP-এর পূর্ণরূপ কী?DAC কী?DAC-এর পূর্ণরূপ কী?১৯৬৫ সালে কাকে COP-এর পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী করা হয়?ছাত্রনেতা আসাদ কোন আন্দোলনে শহিদ হয়েছিলেন?সার্জেন্ট জহুরুল হককে কত সালে গুলি করে হত্যা করা হয়?১৮ই ফেব্রুয়ারি সেনাবাহিনী কাকে বেয়োনেট চার্জ করে হত্যা করে?আইয়ুব খান কবে পদত্যাগ করেন?আইয়ুব খান কার নিকট ক্ষমতা হস্তান্তর করেন?মৌলিক গণতন্ত্রী বলতে কাদেরকে বোঝানো হয়?মৌলিক গণতন্ত্রের কাঠামো ব্যাখ্যা কর।১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধে কেন?পাক-ভারত যুদ্ধ পূর্ব বাংলার জনমনে কী প্রভাব ফেলেছিল? ব্যাখ্যা কর।তাসখন্দ চুক্তি বলতে কী বোঝায়?পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বৈষম্যের ব্যাখ্যা কর।পাকিস্তান আমলে বাংলাদেশের প্রতি অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা কর।শিক্ষাক্ষেত্রে পূর্ব পাকিস্তানের বৈষম্য লেখ।বঙ্গবন্ধু কেন 'ছয় দফা' দাবি পেশ করেন?ছয় দফা কেন বাঙালিদের মুক্তির সনদ? ব্যাখ্যা কর।আগরতলা মামলার উদ্দেশ্য কী ছিল?আগরতলা মামলার বিশেষ ট্রাইব্যুনাল-এর বর্ণনা দাও।আগরতলা ষড়যন্ত্র মামলার গুরুত্ব লেখ।উনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের বর্ণনা দাও।১৯৬৯ সালে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল কেন? ব্যাখ্যা কর।কীভাবে পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী আন্দোলনের সূত্রপাত ঘটে? ব্যাখ্যা কর।পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী চেতনা প্রবলভাবে জাগ্রত হওয়ার কারণ ব্যাখ্যা কর।আইয়ুব বিরোধী আন্দোলনের অন্যতম শক্তি ছিল বাষট্টির শিক্ষা আন্দোলন- ব্যাখ্যা কর।মতিউর হত্যার প্রেক্ষাপট কী ছিল?কী কারণে NDF গঠন করা হয়েছিল?ছাত্রনেতা আসাদুজ্জামান কীভাবে নিহত হন? ব্যাখ্যা কর।প্রয়োজন হলে ফরাসি বিপ্লবের মতো জেল ভেঙে মুজিবকে মুক্ত করে আনব। উক্তিটি ব্যাখ্যা কর।আইয়ুব খান কেন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দেন?উনসত্তরের গণঅভ্যুত্থানের ফলাফল কী ছিল?আইয়ুব খান কেন জেনারেল ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ