- হোম
- একাডেমি
- সাধারণ
- ষষ্ঠ শ্রেণি
- সততার পুরস্কার (গদ্য)
সততার পুরস্কার (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
তৃতীয় ব্যক্তিটি অসহায় বিদেশিকে কীভাবে সাহায্য করতে চাইল?
তৃতীয় ব্যক্তিটি নির্দ্বিধায় ছাগল দিয়ে বিদেশিকে সাহায্য করতে চাইল। ফেরেশতা বিদেশির ছদ্মবেশ ধারণ করে আরবের লোকদের কাছে এলেন এবং তাদের পরীক্ষা করার জন্য সাহায্য চাইলেন। তৃতীয় লোকটি সেই বিদেশি ব্যক্তিকে সাহায্য করতে রাজি হলো। সে ভাবল আল্লাহ তাকে রোগমুক্ত করেছেন, আর্থিক অবস্থার উন্নতি করেছেন; তাই বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা তার কর্তব্য। তাই সে বিদেশিকে বলল- তাঁর যত প্রয়োজন তত ছাগল তিনি নিতে পারেন এবং না নিলে সে অসন্তুষ্ট হবে।
সততার পুরস্কার (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
টাকওয়ালা ব্যক্তির মাথার চুল গজাল কীভাবে?
ফেরেশতা মাথায় হাত বুলালে
চিকিৎসার ফলে
ফেরেশতা ওষুধ দিলে
উপযুক্ত কার্যের দ্বারা
অন্ধব্যক্তি ফেরেশতার কাছে কী দেখার ইচ্ছা পোষণ করল?
লোকের মুখ
পৃথিবীর সৌন্দর্য
ছেলেমেয়ের মুখ
ফেরেশতার মুখ
কে দ্বিতীয়বার অন্ধব্যক্তির নিকট বিপদগ্রস্ত হিসেবে নিজের পরিচয় দিলেন?
ব্যবসায়ী
ভিখারি
মুসাফির
ফেরেশতা
'বোঝাই' অর্থ হলো- i. ভরতি ii. পরিপূর্ণ iii. টইটম্বুর নিচের কোনটি সঠিক?
i, ii
i, iii
ii, iii
i, ii, iii
ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন?
সাহায্য নেওয়ার জন্য
শিক্ষা দেওয়ার জন্য
পরীক্ষা নেওয়ার জন্য
মূল্যায়নের জন্য


