• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থা
বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সিটি কর্পোরেশন

বাংলাদেশের কয়েকটি প্রধান শহরকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনগুলো গড়ে উঠেছে। বাংলাদেশের মোট ১২টি সিটি কর্পোরেশন রয়েছে। এগুলো হলো ঢাকায় দুটি (ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ), চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহ।

গঠন

প্রত্যেক সিটি কর্পোরেশন নির্ধারিত সংখ্যক ওয়ার্ডে বিভক্ত থাকে। সিটি কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা সরকার কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। সিটি কর্পোরেশনের মেয়র, প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর এবং মোট ওয়ার্ডের এক তৃতীয়াংশের সমসংখ্যক আসন থেকে একজন করে মহিলা সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকেন। তবে মহিলারা সংরক্ষিত আসন ছাড়াও সাধারণ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। মেয়রের পদসহ শতকরা ৭৫ ভাগ ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হলে এবং নির্বাচিত কাউন্সিলরগণের নাম গেজেটে প্রকাশিত হলে সিটি কর্পোরেশন গঠিত হয়েছে বলে গণ্য করা হয়। মেয়র সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর হিসেবে গণ্য হন। সিটি কর্পোরেশনের মেয়াদ পাঁচ বছর।

কার্যাবলি

মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, বিভিন্ন সমস্যার সমাধান এবং উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে। নিচে তা আলোচনা করা হলো।

  • সিটি কর্পোরেশন মহানগরীর রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে। মোটরগাড়ি, বাস, ট্রাক ছাড়া অন্যান্য যানবাহনের লাইসেন্স প্রদান করে এবং রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে।
  • জনস্বাস্থ্য রক্ষার জন্য সিটি কর্পোরেশন নালা-নর্দমা, রাস্তাঘাট, আবাসিক এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে। ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন নির্মাণ, বিভিন্ন স্থানে শৌচাগার, স্বাস্থ্যসম্মত পায়খানা ইত্যাদি নির্মাণ করে। এছাড়া হাসপাতাল, মাতৃসদন, শিশুসদন, পরিবার পরিকল্পনা কেন্দ্র নির্মাণ ও পরিচালনা করে।
  • জনসাধারণের জন্য নিরাপদ খাওয়ার পানি সরবরাহ, কূপ ও নলকূপ খনন এবং আবদ্ধ পানি নিষ্কাশনের ব্যবস্থা করে।
  • সিটি কর্পোরেশন মহানগর এলাকায় পচা-বাসি ও ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। খাদ্য ও পানীয় সরবরাহ নিয়ন্ত্রণ করে। খাদ্য ও পানীয় প্রস্তুত, আমদানি ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে লাইসেন্স প্রদান করে।
  • মহানগর এলাকায় গবাদি পশু ও হাঁস-মুরগি চিকিৎসা কেন্দ্র স্থাপন, গবাদি পশু রেজিস্ট্রিকরণ, বিপজ্জনক পশু আটক ও হত্যা, পশুর মৃতদেহ অপসারণ, হাঁস-মুরগির খামার স্থাপন ইত্যাদি কাজ করে।
  • মহানগরীর গরিব-দুঃখী মানুষকে সাহায্য করা, অনাথ আশ্রম ও জনকল্যাণ কেন্দ্র স্থাপন, ভিক্ষাবৃত্তি ও পতিতাবৃত্তি রোধ ও পুনর্বাসন, জুয়াখেলা, মাদকাসক্তি ও অসামাজিক কাজ প্রতিরোধের ব্যবস্থা করে।
  • প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সিটি কর্পোরেশন ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করে।
  • মহানগরীর নিরক্ষরতা দূরীকরণের জন্য বয়স্ক শিক্ষাকেন্দ্র, নৈশ বিদ্যালয় স্থাপন করে। শিক্ষা বিস্তারের জন্য নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান, হোস্টেল নির্মাণ, বৃত্তি প্রদান, পাঠাগার নির্মাণ ও পরিচালনা ইত্যাদি কাজ করে।
  • সাংস্কৃতিক উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন মিলনায়তন, আর্ট-গ্যালারি, তথ্যকেন্দ্র, জাদুঘর, মুক্তমঞ্চ ইত্যাদি নির্মাণ করে।
  • মহানগরের পরিবেশের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের জন্য সিটি কর্পোরেশন রাস্তার পাশে ও উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ করে। জনসাধারণের অবকাশ যাপনের জন্য উদ্যান নির্মাণ করে।
  • সিটি কর্পোরেশন মহানগর এলাকায় ঘরবাড়ি নির্মাণের অনুমতি প্রদান করে। অননুমোদিত ঘরবাড়িসহ সকল স্থাপনা ভেঙে দেয় এবং অবৈধ দখলদার উচ্ছেদের ব্যবস্থা করে।
  • সিটি কর্পোরেশন জন্ম-মৃত্যু নিবন্ধন করে।
  • মহানগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সিটি কর্পোরেশন ছোটোখাটো বিচারকাজ সম্পাদন করে। বিবাদ মীমাংসা ও মহল্লায় শান্তি রক্ষার জন্য শান্তিরক্ষী নিয়োগ করে। মহানগরীতে চুরি-ডাকাতি, হাইজ্যাক রোধ ও সন্ত্রাস দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
  • সর্বোপরি মহানগরীর সার্বিক উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে।

আয়ের উৎস

  • সিটি কর্পোরেশন কর্তৃক আরোপিত যেকোনো কর, উপকর, টোল ও ফিস ইত্যাদি;
  • কর্পোরেশনের উপর ন্যস্ত এবং তৎকর্তৃক পরিচালিত সকল সম্পত্তি হতে প্রাপ্ত আয় বা মুনাফা;
  • সরকার বা অন্যান্য কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত অনুদান;
  • স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিবিশেষ কর্তৃক প্রদত্ত দান; 
  • কর্পোরেশনের উপর ন্যস্ত সব ট্রাস্ট হতে প্রাপ্ত আয়;
  • কর্পোরেশনের অর্থ বিনিয়োগ হতে প্রাপ্ত মুনাফা;
  • অন্যান্য উৎস হতে প্রাপ্ত অর্থ;
  • আইনের অধীন অর্থদণ্ড থেকে প্রাপ্ত অর্থ ইত্যাদি।

বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থা - অন্যান্য প্রশ্ন

স্থানীয় সরকারস্থানীয় সরকারের গুরুত্ববাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার স্বরূপইউনিয়ন পরিষদউপজেলা পরিষদজেলা পরিষদপৌরসভাসিটি কর্পোরেশনপার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থাপার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদসরকারের সঙ্গে পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদের সম্পর্কনাগরিকতা বিকাশে স্থানীয় সরকারকেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় শাসনব্যবস্থা গড়ে ওঠে কেন?স্থানীয় সরকারব্যবটায় কারা রাষ্ট্রের শাসনকার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায়?স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কোন আদর্শের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত?রাষ্ট্রের এলাকাকে ক্ষুদ্রতর পরিসরে বিভক্ত করে সরকারব্যবস্থাকে কী বলে?স্থানীয় সরকারের রূপ কয়টি?প্রশাসনের এক একটি ইউনিট বলা হয় কাকে?কোন সরকারকে জনসাধারণের প্রতিনিধিদের শাসন বলা হয়?স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের উদাহরণ কোনটি?কেন্দ্রীয় সরকারের নির্দেশ বাস্তবায়ন করা কার প্রধান কাজ?জন স্টুয়ার্ট মিল কে ছিলেন?স্থানীয় সরকারের প্রয়োজন কোন কারণে?স্থানীয় পর্যায়ে উন্নয়নের মূল চাবিকাঠি কোনটি?স্থানীয় সরকারব্যবস্থার গোড়াপত্তন হয় কোন আমলে?বাংলাদেশে বর্তমানে কত স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে?স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?শহর অঞ্চলের স্থানীয় সরকারব্যবস্থা কয় ধরনের?পল্লি এলাকায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনটি?বাংলাদেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?আমাদের দেশে গড়ে কতটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়?ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্যসংখ্যা কত?একটি ইউনিয়ন পরিষদে মোট নির্বাচিত প্রতিনিধির সংখ্যা কত জন?ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যরা কয়টি ওয়ার্ডের দায়িত্ব পালন করেন?ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারীরা কীভাবে নির্বাচিত হন?ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর?কত সদস্যের অনাস্থা ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা অপসারিত হতে পারেন?ইউনিয়ন পরিষদ আইনে ইউনিয়ন পরিষদকে কয়টি কাজের দায়িত্ব প্রদান করা হয়েছে?পল্লি অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা কোন পরিষদের কাজ?কয়টি উৎস হতে ইউনিয়ন পরিষদের আয় হয়ে থাকে?কোন স্থানীয় সরকারব্যবস্থায় একজন চেয়ারম্যান ও দুইজন ভাইস চেয়ারম্যান রয়েছে?উপজেলা পরিষদের জন্য কত সদস্যের চেয়ারম্যান প্যানেল থাকবে?কত সালের আইন অনুযায়ী সংসদ সদস্য পরামর্শকের ভূমিকা পালন করছে?ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ পদাধিকারবলে উপজেলার কোন পদ পেয়ে থাকেন?উপজেলা পরিষদে কত জন নির্বাচিত মহিলা সদস্য থাকে?উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব পালন করবেন?বর্তমানে বাংলাদেশে উপজেলা পরিষদের কার্যকাল কত বছর?বর্তমানে বাংলাদেশে কতটি উপজেলা রয়েছে?গ্রামভিত্তিক স্থানীয় সরকার উপজেলা পরিষদকে কয়টি দায়িত্ব প্রদান করা হয়েছে?বাংলাদেশে জেলা পরিষদ আইন বিলুপ্ত করা হয় কত সালে?বাংলাদেশের জাতীয় সংসদে 'জেলা পরিষদ আইন' পাশ হয় কত সালে?জেলা পরিষদের সদস্য কত জন?সংরক্ষিত মহিলা সদস্যসহ জেলা পরিষদের সদস্যসংখ্যা কত?জেলা পরিষদে সংরক্ষিত কত জন মহিলা সদস্য রয়েছে?কোথায় তিন সদস্যের একটি চেয়ারম্যান প্যানেল থাকে?কত সালের নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ গঠন করা হয়?জেলা পরিষদের অধীনে কতটি ঐচ্ছিক কার্যাবলির দায়িত্ব দেওয়া হয়?সন্ত্রাস দমনে উপজেলা কর্মকাণ্ডের প্রত্যক্ষ তদারকি করে কোন প্রতিষ্ঠান?বর্তমানে বাংলাদেশে কতটি পৌরসভা রয়েছে?কত সালের আইন দ্বারা পৌরসভা গঠন করা হয়?একটি পৌরসভা কমপক্ষে কয়টি ওয়ার্ড নিয়ে গঠিত হবে?পৌরসভার সদস্যরা কীভাবে নির্বাচিত হয়?পৌরসভার মেয়াদ কত বছর?ডাস্টবিন নির্মাণ পৌরসভার কোন ধরনের কাজ?পৌরসভা এলাকার সৌন্দর্যবর্ধনের জন্য কোন কাজটি করে?বিনোদনের জন্য পার্ক ও উদ্যান নির্মাণ কোন প্রতিষ্ঠানের কাজ?পৌর এলাকায় শান্তিশৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কে?পৌরসভার শান্তিরক্ষামূলক কাজ কোনটি?পৌর আদালতে সদস্য সংখ্যা কত?প্রধান শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা স্থানীয় সরকার কোনটি?বাংলাদেশের কয়টি সিটি কর্পোরেশন রয়েছে?ঢাকায় কতটি সিটি কর্পোরেশন রয়েছে?কাউন্সিলরদের কত ভাগ মহিলাদের জন্য সংরক্ষিত?মেয়র কোন পদ্ধতিতে নির্বাচিত হয়?মহানগর এলাকায় ঘরবাড়ি নির্মাণের অনুমতি প্রদান করে কোনটি?পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সম্পাদিত হয় কত তারিখে?বাংলাদেশে পার্বত্য জেলা কয়টি?বর্তমানে পার্বত্য জেলার জন্য কতটি আসন সংরক্ষণ করা হয়েছে?বর্তমানে পার্বত্য জেলা পরিষদের মেয়াদ কত বছর?পার্বত্য জেলা পরিষদের মহিলা সদস্যসংখ্যা কত?পার্বত্য জেলা পরিষদে সর্বমোট কত জন সদস্য?ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাইরে বা বাঙালি মহিলা সদস্য হবে কতজন?কীভাবে তিন পার্বত্য জেলার চেয়ারম্যান গঠিত হয়?পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে কতজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য রয়েছে?পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে কত জন বাঙালি সদস্য রয়েছে?আঞ্চলিক পরিষদ রয়েছে কোথায়?পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবস্থান নেই?পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে ১২ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মধ্যে কতজন চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী থাকবেন?পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে ১২ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কতজন মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠী থাকবেন?ইউনিয়ন পরিষদের আওতায় গঠিত আদালতের নাম কী?আইন অনুযায়ী গ্রাম আদালত অনধিক কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে?বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে নারীর পরিমাণ কত শতাংশ?নারীর ক্ষমতায়ন কেন দরকার?বর্তমানে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর মতামত ও অংশগ্রহণ প্রাধান্য দেওয়াকে কী বলা হয়?কত সালে ILO নারী ও পুরুষ শ্রমিকের একই ধরনের কাজের জন্য সমান মজুরি প্রদানের ঘোষণা করে?ILO নারীর রাজনৈতিক অধিকারের কথা ঘোষণা করে কত সালে?কত সালে নারীর কর্মসংস্থান ও পেশার ক্ষেত্রে বৈষম্য বিলোপ সনদ জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়?বিশ্বের কতটি দেশ নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ সমর্থন করেছে?ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের ব্যবস্থা করা হয় কত সাল থেকে?পার্বত্য তিন জেলায় কতটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হয়?কত সালে পাহাড়ি জনগোষ্ঠীকে নাগরিক মর্যাদা প্রদান করা হয়?কীভাবে স্থানীয় শাসন গণতান্ত্রিক সরকারব্যবস্থায় অপরিহার্য অংশ হিসেবে পরিচালিত হয়?স্থানীয় সরকার বলতে কী বোঝ?স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সংজ্ঞা দাও।স্থানীয় সরকারের গুরুত্ব সংক্ষেপে লেখ।বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো কীরূপ?ইউনিয়ন পরিষদ কীভাবে গঠিত হয়?ইউনিয়ন পরিষদের আয়ের ২টি উৎস উল্লেখ কর।উপজেলা পরিষদের গঠন কাঠামো কীরূপ?ইউনিয়ন পরিষদের সদস্যদের তালিকা উল্লেখ কর।উপজেলা পরিষদের ৩টি দায়িত্ব লেখ।কী কী উৎস হতে উপজেলা পরিষদের তহবিল গঠিত হয়?জেলা পরিষদ গঠনের সংক্ষিপ্ত ইতিহাস লেখ।সংক্ষেপে জেলা পরিষদের গঠন লেখ।জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা কীভাবে নির্বাচিত হন?জেলা পরিষদের উল্লেখযোগ্য কাজগুলো উল্লেখ কর।জেলা পরিষদ কোন কোন উৎস থেকে আয় করে থাকে?পৌরসভা কীভাবে গঠিত হয়?কত বছর মেয়াদে পৌরসভা গঠিত হবে?শিক্ষা বিস্তারে পৌরসভা কী ধরনের কাজ করে থাকে?জনস্বাস্থ্য রক্ষায় পৌরসভা কী ধরনের কাজ করে থাকে?খাদ্যে ভেজাল প্রতিরোধে পৌরসভার ভূমিকা উল্লেখ কর।কোন কোন উৎস থেকে প্রাপ্ত অর্থ দিয়ে পৌরসভা তার ব্যয়ভার নির্বাহ করে থাকে?কয়টি এবং কোন কোন শহরকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন গড়ে উঠেছে?সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর ও মহিলা সদস্যরা কীভাবে নির্বাচিত হয়ে থাকেন?সিটি কর্পোরেশন জনস্বাস্থ্য রক্ষায় কীরূপ ভূমিকা পালন করে থাকে?পচা-বাসি ও ভেজাল খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন কী ভূমিকা পালন করে?নিরক্ষরতা দূরীকরণে সিটি কর্পোরেশন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে?মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সিটি কর্পোরেশনের ভূমিকা লেখ।সিটি কর্পোরেশনের আয়ের উৎস কয়টি? যেকোনো ৩টি উৎস উল্লেখ কর।তিন পার্বত্য জেলায় কেন তিনটি বিশেষ ধরনের জেলা স্থানীয় সরকার পরিষদ প্রবর্তন করা হয়?পার্বত্য জেলা পরিষদের গঠন প্রকৃতি কীরূপ?পার্বত্য জেলা পরিষদের তিনটি কাজ উল্লেখ কর।পার্বত্য জেলা পরিষদ যেসব উৎস হতে আয় করে থাকে তার মধ্যে ৪টি উৎস উল্লেখ কর।কতজন সদস্যের সমন্বয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত হবে?পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা কীভাবে নির্বাচিত হয়ে থাকেন?পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ৩টি কাজ উল্লেখ কর।যেসকল উৎসের অর্থ নিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের তহবিল গঠিত হয় তার মধ্যে ৪টি উৎস সম্পর্কে ধারণা দাও।সরকারের সঙ্গে পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদের সম্পর্কের ক্ষেত্রে আইন প্রণয়ন সংক্রান্ত ব্যাপারে কী বলা হয়েছে?নাগরিক সেবা প্রদানে স্থানীয় সরকার কী ধরনের ভূমিকা পালন করে থাকে?স্থানীয় শাসনে গ্রামের জনগণ কীভাবে অংশগ্রহণ করে থাকে?গ্রাম আদালত কীভাবে গঠিত হয়?আইন অনুযায়ী গ্রাম আদালতের কী ধরনের এখতিয়ার রয়েছে?নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?নারীর ক্ষমতায়নের গুরুত্ব উপলব্ধি করে জাতিসংঘ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে?নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বাংলাদেশ কী ধরনের ভূমিকা পালন করেছে?কীভাবে বাংলাদেশে পাহাড়ি জনগোষ্ঠীর নাগরিক অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করা হয়েছে?স্থানীয় পর্যায়ে ভোটাধিকার চর্চা নাগরিকদের কীভাবে গণতান্ত্রিক মনোভাবাপন্ন করে তোলে?স্থানীয় সরকার কী?কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কের ওপর ভিত্তি করে স্থানীয় সরকারের রূপ কয় ধরনের হয়?প্রশাসনের এক একটি ইউনিট বলা হয় কাকে?স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কাকে বলে?কোন ধরনের সরকারকে জনসাধারণের প্রতিনিধিদের শাসন বলা হয়?স্থানীয় প্রশাসন কাকে বলে?বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ করা যায়?বাংলাদেশে স্থানীয় সরকারের শাসন কাঠামোর রূপ কোন আমল থেকে শুরু হয়?বাংলাদেশে কত সালের সংবিধানে স্থানীয় সরকারব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়?তিন স্তরের মধ্যে কোনটিকে নিচের দিক থেকে সবচেয়ে কার্যকর ইউনিট বলে মনে করা হয়?শহর এলাকায় কী রয়েছে?কোথায় বিশেষ স্থানীয় সরকারের ব্যবস্থা রয়েছে?একটি ইউনিয়নে কয়টি ওয়ার্ড থাকে?গড়ে কয়টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত?প্রত্যেক ইউনিয়ন পরিষদের ক'জন নির্বাচিত চেয়ারম্যান রয়েছে?ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য কত জন?কতজন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়?বাংলাদেশের প্রতিটি স্থানীয় সরকারব্যবস্থায় কাদের প্রতিনিধিত্বের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে?ইউনিয়ন পর্যায়ে সরকার কর্তৃক কাকে নিযুক্ত করা হয়?বাংলাদেশে সর্বমোট কয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে?ইউনিয়ন পরিষদ আইনে ইউনিয়ন পরিষদকে কয়টি কাজের দায়িত্ব প্রদান করা হয়েছে?কয়টি উৎস হতে ইউনিয়ন পরিষদের আয় হয়ে থাকে?উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের সংখ্যা কত জন?উপজেলা চেয়ারম্যান কাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন?ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ পদাধিকারবলে কোন পরিষদের সদস্য হবেন?উপজেলা পরিষদের কার্যকাল কত বছর হবে?উপজেলা পরিষদকে কয়টি দায়িত্ব প্রদান করা হয়েছে?কয়টি উৎস থেকে উপজেলা পরিষদের অর্থের সংস্থান হয়?উপজেলা পরিষদের আয়ের উৎস কী?জেলা পরিষদ আইন বিলুপ্ত করা হয় কত সালে?কত সালে জাতীয় সংসদে জেলা পরিষদ আইন পাস হয়?২০০০০ সালের জেলা পরিষদ আইনের অধীনে জেলা পরিষদকে কয়টি বাধ্যতামূলক কাজের দায়িত্ব দেওয়া হয়?জেলা পরিষদের প্রধানকে কী বলা হয়?কত সালে নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ গঠন করা হয়?স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী একটি পৌরসভা কমপক্ষে কয়টি ওয়ার্ড নিয়ে গঠিত হবে?পৌরসভার প্রধানকে কী বলা হয়?পৌরসভার মেয়র কী হিসেবে গণ্য হন?পৌরসভার মেয়াদ কত বছর?বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কত?বাংলাদেশের কয়েকটি প্রধান শহরকে কেন্দ্র করে কী গড়ে উঠেছে?সিটি কর্পোরেশন গঠনে শতকরা কত ভাগ ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন অনুষ্ঠিত হতে হয়?কে সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর হিসেবে গণ্য হন?সিটি কর্পোরেশনের মেয়াদ কত বছর?সাংস্কৃতিক উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন কী কাজ করে থাকে?মহানগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সিটি কর্পোরেশন কী ভূমিকা পালন করে?সিটি কর্পোরেশন মূলত কয়টি উৎস হতে আয় করে থাকে?কত সালে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হয়?কোথায় তিনটি বিশেষ ধরনের জেলা স্থানীয় সরকার পরিষদ প্রবর্তন করা হয়?পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটি জেলা পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়?পার্বত্য জেলা পরিষদের কার্যকাল কত বছর?বাংলাদেশের তিন জেলাধীন সমগ্র এলাকাজুড়ে কী রয়েছে?কত জন সদস্যের সমন্বয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত হয়?পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান কার সমান মর্যাদা ভোগ করেন?পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ কীভাবে নির্বাচিত হবেন?কে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন?পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মেয়াদ হবে কত বছর?মূলত কয়টি উৎসের প্রাপ্ত অর্থ দিয়ে আঞ্চলিক তহবিল গঠিত হবে?গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় বিশেষ ব্যবস্থা হিসেবে কী গঠন করা হয়েছে?পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদ সম্বন্ধে সরকারের আইন প্রণয়ন সংক্রান্ত ব্যাপারে কী বলা হয়েছে?নাগরিক সনদ কী?গ্রাম্য আদালত কী?ইউনিয়ন পরিষদের আওতায় গঠিত আদালতের নাম কী?আইন অনুযায়ী গ্রাম আদালত একজন ব্যক্তিকে কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে?নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায়?১৯৯৭ সালে প্রণীত আইনে ইউনিয়ন পরিষদে কতটি নারী সদস্যপদ সৃষ্টি করা হয়েছে?স্থানীয় সরকার বলতে কী বোঝায়?স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ের নাগরিকদেরকে যথাযথভাবে বিভিন্ন সেবা প্রদান করতে পারে কেন?ইউনিয়ন পরিষদের আয়ের উৎসগুলো কী কী? ব্যাখ্যা কর।স্থানীয় সরকারের কোন ইউনিটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।উপজেলা পরিষদ কীভাবে গঠিত হয়?পৌরসভার গঠন ব্যাখ্যা কর।পাঠাগার স্থাপন পৌরসভার কোন ধরনের কাজ? ব্যাখ্যা কর।বৃক্ষরোপণ পৌরসভার কোন ধরনের কাজ? ব্যাখ্যা কর।পৌরসভা কীভাবে তার ব্যয়ভার নির্বাহ করে?পার্বত্য অঞ্চলের স্থানীয় সরকারব্যবস্থা আলাদা হওয়ার কারণ ব্যাখ্যা কর।নাগরিকতার বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব কী? ব্যাখ্যা কর।জনগণের সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারের বিকল্প নেই— ব্যাখ্যা কর।নাগরিক সেবা প্রদানে স্থানীয় সরকারের ভূমিকা ব্যাখ্যা কর।স্থানীয় সরকার নাগরিক সেবার প্রাণকেন্দ্র—উক্তিটি বুঝিয়ে লেখ।ইউনিয়ন পরিষদের বিচারব্যবস্থা বলতে কী বোঝায়?গ্রাম আদালত কী? ব্যাখ্যা কর।নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে কেন? ব্যাখ্যা কর।ইউনিয়ন পরিষদের মাধ্যমে নারীর ক্ষমতায়নের পথ সুগম হয়েছে—বুঝিয়ে লেখ।গণতন্ত্রের সূতিকাগার কাকে বলা হয় এবং কেন?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ