- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- সৌরজগৎ ও ভূমণ্ডল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
পৃথিবীর গতি
আমরা লক্ষ করেছি যে, প্রতিদিন সূর্য পূর্বদিকে ওঠে এবং পশ্চিমে অস্ত যায়। কিন্তু আমরা কখনো কী ভেবে দেখেছি কেন এমনটা হয়? এর কারণ পৃথিবী গতিশীল। মহাকর্ষ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নিজ অক্ষে আবর্তন করছে ও নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পরিক্রমণ করছে। এটিই পৃথিবীর গতি। পৃথিবীর গতি দুই প্রকার- আহ্নিক গতি ও বার্ষিক গতি।
আহ্নিক গতি: আমরা নিচের ৩.৭ এর চিত্রের দিকে তাকাই। সেখানে কী দেখতে পাচ্ছি? সেখানে রয়েছে একটি জ্বলন্ত মোমবাতি ও একটি গোলক। লক্ষ করলে দেখব যে, গোলকের একদিকে আলোকিত এবং অন্যদিকে অন্ধকার। পৃথিবীতে আহ্নিক গতির ফলে ঠিক এভাবেই দিন ও রাত সংঘটিত হয়। পৃথিবী নিজ অক্ষে বা মেরুরেখায় পশ্চিম থেকে পূর্বদিকে আবর্তন করছে। এভাবে আবর্তন করতে পৃথিবীর প্রায় ২৪ ঘণ্টা বা একদিন সময় লাগে। সঠিকভাবে এ সময় হলো ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড। পৃথিবীর এ গতিকে আহ্নিক গতি বা দৈনিক গতি (Diurnal Motion) বলে। পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে সৌরদিন বলে।
আহ্নিক গতির ফলে দিন ও রাত হয়। পৃথিবীর নিজস্ব আলো নেই। সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়। পৃথিবী গোলাকার বলে সূর্যের আলো একই সময়ে ভূপৃষ্ঠের সকল অংশে পড়ে না। আবর্তনের সময় যে অংশে আলো পড়ে সে অংশে দিন এবং যে অংশে অন্ধকার থাকে সে অংশে রাত হয়। এভাবেই দিন-রাত হয়ে থাকে। আহ্নিক গতির ফলে সময় গণনা করা যায়। পৃথিবীর একটি পূর্ণ আবর্তনকে ২৪ ঘণ্টা ধরে সেটাকে মিনিট ও সেকেন্ডে বিভক্ত করে সময় গণনা করা যায়। আহ্নিক গতির ফলে চাঁদ ও সূর্যের আকর্ষণে পৃথিবীতে জোয়ার ও ভাটা হয়। আহ্নিক গতি সমুদ্রস্রোত ও বায়ুপ্রবাহের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে।
পরীক্ষা: একটি অন্ধকার ঘরে টেবিলের উপর জ্বলন্ত মোমবাতিকে সূর্য এবং ভূগোলককে পৃথিবী হিসেবে কল্পনা কর। জ্বলন্ত মোমবাতির সামনে ভূগোলকটি ঘুরালে দেখা যাবে বাতির সম্মুখের অংশ আলোকিত এবং তার বিপরীত অংশ অন্ধকার থাকে। আলোকিত অংশে দিন এবং অন্ধকার অংশে রাত হয়। পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার অংশকে ছায়াবৃত্ত বলে। আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ অন্ধকার থেকে ছায়াবৃত্ত পার হয়ে সবেমাত্র আলোকিত অংশে পৌঁছায় সেখানে প্রভাত হয়। যে অংশ আলো থেকে ছায়াবৃত্ত পার হয়ে সবেমাত্র অন্ধকারে পৌছায় সেখানে সন্ধ্যা হয়। প্রভাতের কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে তখন ঊষা এবং সন্ধ্যার কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সে সময়কে গোধূলি বলে।
বার্ষিক গতি: পৃথিবী নিজ অক্ষে অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে, নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে পরিক্রমণ করছে। পশ্চিম থেকে পূর্বদিকে পৃথিবীর এই পরিক্রমণকে বার্ষিক গতি (Annual Motion) বলে। পৃথিবী প্রতি সেকেন্ডে ৩০ কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর এক বছর সময় লাগে। এ সময়কে সৌরবছর বলা হয়। ঠিক হিসাবে এ সময় হলো ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭সেকেন্ড। কিন্তু ৩৬৫ দিনে সৌরবছর গণনা করা হয়। তাই প্রতি চার বছরে একদিন বাড়িয়ে খ্রিস্টীয় চতুর্থ বছর ৩৬৬ দিনে বছর গণনা করা হয়। সে বছর ফেব্রুয়ারি মাস ২৮ দিনের পরিবর্তে ২৯ দিনে ধরা হয়। এরূপ বছরকে অধিবর্ষ বা লিপইয়ার (Leap Year) বলে। বার্ষিক গতির ফলে পৃথিবীতে দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধি ও ঋতু পরিবর্তন ঘটে।
সৌরজগৎপৃথিবীতে জীব বসবাসের কারণভূ-অভ্যন্তরের গঠনবিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতিঅক্ষ, অক্ষরেখা, নিরক্ষরেখা, দ্রাঘিমারেখা, মূল মধ্যরেখাদ্রাঘিমারেখা (Meridians of Longitude)মূল মধ্যরেখা (Prime Meridian)স্থানীয় সময় ও প্রমাণ সময়আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line)সময় নির্ণয়ের ক্ষেত্রে কাল্পনিক রেখার ভূমিকাপৃথিবীর গতিদিবা রাত্রির হ্রাস-বৃদ্ধি এবং ঋতু পরিবর্তনে বার্ষিক গতির ভূমিকাঋতু পরিবর্তনের কারণজোয়ার-ভাটাপৃথিবীর ওপর জোয়ার-ভাটার প্রভাবশুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন?সূর্যকে প্রদক্ষিণ করতে বৃহস্পতির অধিক সময় প্রয়োজন হয় কেন?বিশ্বজগৎ কীভাবে সৃষ্টি হয়েছে?'ক' এর প্রাণকেন্দ্র হলো সূর্য। 'ক' এর নাম কী? এটি সম্পর্কে তুমি কী জানো?সূর্য কোন কোন উপাদানের সমন্বয়ে গঠিত?সৌরকলঙ্ক সম্পর্কে তুমি কী জানো?শিক্ষক পৃথিবীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একটি উজ্জ্বল নক্ষত্র সম্পর্কে আলোচনা করলেন। শিক্ষকের আলোচিত নক্ষত্রটি সম্পর্কে তুমি কী জানো?ট্রপোপস দিয়ে বিমান চলাচল করার কারণ কী?ওজোনস্তরের তাপমাত্রা অধিক হওয়ার কারণ কী?গ্রহ বলতে তুমি কী বোঝ?তানিয়া পাঠ্যবই থেকে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ সম্পর্কে জেনেছে। সে কোন গ্রহ সম্পর্কে জেনেছে? এটি সম্পর্কে তুমি যা জানো লেখো।সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌরজগতের একটি নির্দিষ্ট গ্রহ। গ্রহটির নাম কী? এখানে অ্যাসিড বৃষ্টি হয় কেন?'ক' গ্রহের একমাত্র উপগ্রয় হলো চাঁদ। গ্রহটি সম্পর্কে তুমি কী জানো?'প' গ্রহের উপরিভাগে গিরিখাত ও অগ্নেয়গিরি রয়েছে। গ্রহটির নাম কী? এটি লালচে বর্ণ ধারণ করেছে কেন?সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পৃথিবীর পরেই একটি নির্দিষ্ট গ্রহের অবস্থান। গ্রহটির পরিচয় দাও।রবিন সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ সম্পর্কে জেনেছে। রবিন, কোন গ্রহ সম্পর্কে জেনেছে? সংক্ষেপে গ্রহটির বর্ণনা দাও।গ্রহাণুপুঞ্জ বলতে কী বোঝ?তিনটি উজ্জ্বল বলয় সৌরজগতের একটি গ্রহকে বেষ্টন করে আছে। এটি কোন গ্রহ? গ্রহটির ব্যাখ্যা দাও।ইউরেনাস গ্রহ সম্পর্কে ধারণা দাও।সৌরজগতের একটি গ্রহ অনেকটা নীলাভ বর্ণের। গ্রহটির নাম কী? একে শীতল গ্রহ বলা হয় কেন?বায়ুমণ্ডল সম্পর্কে ধারণা দাও।পৃথিবীতে জীবের অস্তিত্ব রক্ষার জন্য বায়ুমণ্ডলের গুরুত্ব কেমন বলে তুমি কর?'X' বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। 'X' স্তরটি কী নামে পরিচিত? এ স্তর প্রয়োজনীয় কেন?ট্রপোপস সম্পর্কে তুমি কী জানো?ওজোন স্তর সম্পর্কে ধারণা দাও।কী কারণে তুমি পৃথিবীকে জীবজন্তুর বসবাস উপযোগী বলে মনে কর?ভূ-অভ্যন্তরের একটি স্তর নাইফ নামে পরিচিত। স্তরটির নাম কী? এটি কেন নাইফ নামে পরিচিত?আদনান সিলিকন, ম্যাগনেশিয়াম প্রভৃতি ভারী ধাতুর সংমিশ্রণে গঠিত ভূ-অভ্যন্তরের একটি স্তর সম্পর্কে জানতে পারল। স্তরটির নাম কী? একে সিমা বলা হয় কেন?ভূ-অভ্যন্তরের 'ক' স্তরটি নানা ধরনের শিলা ও খনিজ উপাদান দ্বারা গঠিত। 'ক' স্তরটির নাম কী? এটিকে কেন সিয়াল স্তর বলে?ভূত্বক বলতে তুমি কী বোঝ?অক্ষ বলতে কী বোঝ?একটি রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করেছে। এ কোন রেখা? রেখাটিকে নিরক্ষবৃত্ত বলা হয় কেন?দ্রাঘিমারেখার ধারণা ব্যাখ্যা করো।স্থানীয় সময় বলতে তুমি কী বোঝ?'ক' স্থানের দ্রাঘিমা ৬৫° পশ্চিম এবং 'খ' স্থানের দ্রাঘিমা ৫১° পশ্চিম। দুটি স্থানের সময়ের পার্থক্য কত?'X' স্থানের দ্রাঘিমা ৯০° পূর্ব এবং 'Y' স্থানের দ্রাঘিমা ৮০° পূর্ব। দুটি স্থানের সময়ের পার্থক্য নির্ণয় করো।দ্রাঘিমারেখার প্রয়োজনীয়তা তুমি কীভাবে ব্যাখ্যা করবে?পৃথিবীর গতি বলতে তুমি কী বোঝ?আহ্নিক গতিকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে?'P' গতির ফলে দিন ও রাত হয়। এই গতির নান কী? এর প্রভাবে কী হয়?বার্ষিক গতির ধারণা ব্যাখ্যা করো।সৌরবছর সম্পর্কে তোমার ধারণা কী? ব্যাখ্যা করো।উত্তর অয়নান্ত সম্পর্কে তুমি কী জানো?একটি নির্দিষ্ট তারিখে পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়। এটি কত তারিখ? এদিন কেন পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয়?বাসন্ত বিষুব বলতে তুমি কী বোঝ?কী কী কারণে ঋতু পরিবর্তিত হয় বলে তুমি মনে কর?অনুসুর বলতে তুমি কী বোঝ?অপসূর বলতে তুমি কী বোঝ?জোয়ার সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা করো।তানহা কক্সবাজার বেড়াতে গিয়ে সমুদ্রের পানি উপরের দিকে ফুলে ওঠা এবং নিচের দিকে নেমে যাওয়ার দৃশ্য দেখল। তানহার দেখা বিষয়টি কী? এর একটি কারণ ব্যাখ্যা করো।রাজু এমন একটি জোয়ার সম্পর্কে জানতে পারল যেখানে পার্শ্ববর্তী স্থান হতে পানি ঠিক চন্দ্রের নিচে এসে জোয়ারের সৃষ্টি করে। সে কোন জোয়ার সম্পর্কে জানতে পারল? ব্যাখ্যা করো।গৌণ বা পরোক্ষ জোয়ার সম্পর্কে তুমি কী জানো?অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে এক ধরনের জোয়ার হয়। জোয়ারটি সম্পর্কে তুমি কী জানো?পৃথিবীর ওপর জোয়ার-ভাটার প্রভাব ব্যাখ্যা করো।গ্রহাণুপুঞ্জ কাকে বলে?সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব কত? সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ কোনটি?সৌরজগতের গ্রহগুলোর নাম লেখো।গ্রহ কাকে বলে?সৌরজগৎ কাকে বলে?সৌরজগতের প্রাণকেন্দ্র কী?'সৌরকলঙ্ক' কী?সৌরজগতের গ্রহ কতটি?সূর্যের উপরিভাগের উষ্ণতা কত?সূর্যে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ কত?সূর্যে হাইড্রোজেন ও হিলিয়ামের অনুপাত কত?কোন গ্রহের আকাশে বছরে দুইবার সূর্য উদিত হয়?সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত কিলোমিটার?সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাসের কত সময় লাগে?ইউরেনাসের কয়টি উপগ্রহ আছে?ট্রপোমণ্ডলের গড় গভীরতা কত?পৃথিবীর কঠিন বহিরাবরণকে কী বলে?অনুসূর কী? মূল মধ্যরেখা কাকে বলে?আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান কত?প্রতিপাদ স্থান কী?পৃথিবীর বৃত্তের মোট পরিধি কত?কর্কটক্রান্তির অবস্থান কত ডিগ্রিতে?উচ্চ অক্ষাংশ কী?গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি?ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কতটি?অক্ষ বা মেরু রেখা কাকে বলে?অক্ষাংশ কী?সর্বোচ্চ দ্রাঘিমা কত?আহ্নিক গতি কাকে বলে?বার্ষিক গতি কাকে বলে?সৌরদিন কাকে বলে?অধিবর্ষ কাকে বলে?সূর্যের উত্তরায়ণের শেষ দিন কত তারিখ?পৃথিবীর গতি কী?পৃথিবীর গতি কত প্রকার?কেন্দ্রাতিগ শক্তি কাকে বলে?প্রত্যেক স্থানে জোয়ারের কতক্ষণ পরে ভাটা হয়ে থাকে?পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে?মঙ্গল গ্রহের রং লাল কেন?শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন?সৌরজগতে শুধুমাত্র পৃথিবীতেই প্রাণী বাস করতে পারে কেন? ব্যাখ্যা করো।কেন্দ্রমণ্ডল কী? ব্যাখ্যা করো।সৌরকলঙ্ক কী? ব্যাখ্যা করো।সূর্যের নিকটবর্তী গ্রহের বর্ণনা দাও।নেপচুন গ্রহ শীতল হওয়ার কারণ কী?ওজোন স্তর পৃথিবীকে প্রাণিজগতের বাস উপযোগী করেছে- ব্যাখা করো।ভূ-অভ্যন্তরের একটি মণ্ডলকে সিমা বলা হয় কেন? ব্যাখ্যা করো।গুরুমণ্ডল বলতে কী বোঝ? অশামণ্ডল কী? ব্যাখ্যা করো।প্রমাণ সময় নির্ণয় করা হয় কেন? আন্তর্জাতিক তারিখ রেখা সময় বিভ্রাট কীভাবে দূর করে? ব্যাখ্যা করো। আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।প্রতিপাদ স্থান বলতে কী বোঝ?প্রতিপাদ স্থান দুটির মধ্যে সময়ের ব্যবধান ১২ ঘণ্টা হয় কেন?স্থানীয় সময় বিভিন্ন জায়গায় ভিন্ন হয় কেন?দুই দেশের স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য কেন হয়?একটি দেশে প্রমাণ সময় ব্যবহারের প্রয়োজন হয় কেন?দিন-রাত সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা করো।পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে কেন? ব্যাখ্যা কর।অধিবর্ষ কী? ব্যাখ্যা করো।আহ্নিক গতি কাকে বলে?বার্ষিক গতি কাকে বলে? ব্যাখ্যা করো।২১শে মার্চ উত্তর গোলার্ধে কোন ঋতু? কেন?২১শে জুনে সূর্যের অবস্থান ব্যাখ্যা করো।উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল হবার কারণ ব্যাখ্যা করো।ঋতু পরিবর্তনের কারণগুলো কী কী?পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার- ব্যাখ্যা করো।জোয়ার-ভাটা কেন হয়?কেন্দ্রাতিগ শক্তি কী? ব্যাখ্যা করো।জোয়ার-ভাটার একটি কারণ ব্যাখ্যা করো।মরা কটাল কেন হয়? ব্যাখ্যা করো।ভরাকটাল বলতে কী বোঝায়? কেন্দ্রাতিগ শক্তি কীভাবে জোয়ার-ভাটা সৃষ্টিতে সহায়তা করে?পূর্ণিমা তিথিতে জোয়ার তীব্র হয় কেন?
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
'ওবেরন' ও 'নেরাইড' কী?
'ওবেরন' ও 'নেরাইড' কী?
শনি ও বৃহস্পতির উপগ্রহ
বৃহস্পতি ও ইউরেনাসের উপগ্রহ
ইউরেনাস ও নেপচুনের উপগ্রহ
শনি ও নেপচুনের উপগ্রহ
পৃথিবীর আয়তন কত?
পৃথিবীর আয়তন কত?
৫১০,১০০,৪২২ বর্গ কি.মি.
৫২,২৩,৮১,৫০০ বর্গ কি.মি.
৫৪,৫১,৪২,৮০০ বর্গ কি.মি.
৯৩,৮০,৫১,৮২৭ বর্গ কি.মি.
শনির বায়ুমণ্ডলে কোন গ্যাসগুলোর মিশ্রণ রয়েছে?
শনির বায়ুমণ্ডলে কোন গ্যাসগুলোর মিশ্রণ রয়েছে?
নাইট্রোজেন ও হিলিয়াম
হাইড্রোজেন ও হিলিয়াম
কার্বনডাই-অক্সাইড ও হিলিয়াম
অক্সিজেন ও হিলিয়াম
দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রচুর সৌরশক্তি পায় কোন স্থানের দ্রাঘিমা ৭০০ পূর্ব, স্থান দুটির মধ্যকার সময়ের পার্থক্য কত?
দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রচুর সৌরশক্তি পায় কোন স্থানের দ্রাঘিমা ৭০০ পূর্ব, স্থান দুটির মধ্যকার সময়ের পার্থক্য কত?
০০-৩০০
৩০০-৬০০
৬০০-৯০০
৮০০-৯০০
কোন সময়ে উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে?
কোন সময়ে উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে?
জানুয়ারি-মার্চ
ফেব্রুয়ারি-এপ্রিল
মার্চ-মে
এপ্রিল-জুন
কোনো স্থানে যখন বেলা ১২টা তখন সে স্থান থেকে ১০ ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় কত হবে?
কোনো স্থানে যখন বেলা ১২টা তখন সে স্থান থেকে ১০ ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় কত হবে?
১১.২০ ঘণ্টা
১২.৪০ ঘণ্টা
১২.২০ ঘণ্টা
১২.৫০ ঘণ্টা
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
১৩ কোটি কি. মি.
১৪ কোটি কি. মি.
১৫ কোটি কি. মি.
১৬ কোটি কি. মি.
সূর্য আপন গ্যালাক্সির চারদিকে কত দিনে ঘুরে?
সূর্য আপন গ্যালাক্সির চারদিকে কত দিনে ঘুরে?
প্রায় ২ কোটি বছরে
প্রায় ৭ কোটি বছরে
প্রায় ১৪ কোটি বছরে
প্রায় ২০ কোটি বছরে
সূর্য শক্তি উৎপাদন করে-
সূর্য শক্তি উৎপাদন করে-
পারমাণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায়
আণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায়
বৈদ্যুতিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায়
সৌরশক্তি সৃষ্টির প্রক্রিয়ায়
গ্রহের বৈশিষ্ট্য কোনটি?
গ্রহের বৈশিষ্ট্য কোনটি?
সারাক্ষণ জ্বলজ্বল করে
জ্বলন্ত অগ্নিপিণ্ড
নিজস্ব আলো ও তাপ
আলো আছে কিন্তু তাপ নেই

