- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- জনসেবা ও আমলাতন্ত্র
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
জনসেবায় আমলাতন্ত্রের ভূমিকা Role of Bureaucracy in Public Service
প্রত্যেক রাষ্ট্র ব্যবস্থায়ই সরকারের স্থায়ী, বেতনভূক্ত কর্মচারীদের দ্বারা প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত হয়। আমলাগণ একদিকে যেমন সরকারের গৃহীত নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন, অন্যদিকে তেমনি আইন প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ, . চুক্তি সম্পাদন ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহ করে সরকারকে সহায়তা করেন। তবে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা সম্পর্কে একটি প্রশ্ন প্রায়ই দেখা দেয়, সেটি হলো আমলাতন্ত্র জনপ্রভু না জনসেবক?
বাংলাদেশ সংবিধানের ২১ (২) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে "সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য চর্তব্য।" সুতরাং এ থেকেই বুঝা যায় যে, আমলাতন্ত্র জনপ্রভু নয় বরং জনসেবক। সকল সময়ে জনগণের সেবা করা তাদের কর্তব্য।
আমলাদের কর্মকাণ্ডের উপর দেশের উন্নয়ন ও অগ্রগতি অনেকটাই নির্ভর করে। আদর্শ, দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠার মহান লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে আমলারা জনসেবার মাধ্যমে জনগণের বন্ধুতে পরিণত হতে পারেন। নিম্নে জনসেবায় আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করা হলো:
১. উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন আমলারা সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। জনসাধারণের চলাচলের সুবিধার জন্য সরকার রাস্তাঘাট, পুল, কালভার্ট, সেতু, ব্রিজ ইত্যাদি নির্মাণের পরিকল্পনা করে। আর এই সব পরিকল্পনার বাস্তবায়ন করে আমলাতন্ত্র। সরকারের জনসেবামূলক কর্মসূচি; যেমন- শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করে আমলাতন্ত্র।
২. জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন: আমলারা সরকারের সিদ্ধান্ত ও কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। কর্মসূচি বাস্তবায়ন করার ফলে আমলারা জনগণের খুব কাছাকাছি অবস্থান করে। জনগণ তাদের আশা-আকাঙ্ক্ষার কথা আমলাদের কাছে তুলে ধরে। আমলারা জনগণের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে পেশ করে। এভাবে আমলাতন্ত্র সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে থাকে।
৩. জনগণকে সেবা দান আমলারা তাদের পেশাগত কাজের মাধ্যমে জনসাধারণকে সেবা প্রদান করে থাকেন। জমি ক্রয়-বিক্রয় রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স, পারমিট ইত্যাদি গ্রহণ ও নবায়ন আমলাতন্ত্রের মাধ্যমে হয়ে থাকে। আমলাগণ জনগণকে উপরিউক্ত সেবা যদি সাধারণভাবে প্রদান করেন তাহলে সেটাই হবে জনসেবা।
৪. জনগণের দাবি পূরণ: আমলাতন্ত্র জনগণের বিভিন্ন দাবি পূরণে ভূমিকা পালন করে। মাঠ প্রশাসনের আমলারা জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত থাকেন। জনগণ তাদের বিভিন্ন দাবি, অভাব-অভিযোগ আমলাদের কাছে তুলে ধরে। আমলারা জনগণের কথা শুনে দাবি পূরণের আশ্বাস প্রদান করে থাকেন। পরবর্তী সময়ে তারা সরকারের কাছে আলোচনা করে জনগণের দাবি পূরণের ব্যবস্থা করে থাকেন।
৫. প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা: বাংলাদেশের মতো দেশে প্রায়ই বন্যা, প্লাবন, সাইক্লোন, ঘূর্ণিঝড়, টর্নেডো ইত্যাদি আঘাত করে এবং জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। এসব প্রাকৃতিক দুর্যোগে আমলারা সরকারের পক্ষ থেকে সবার আগে জনগণের পাশে দাঁড়ায়। আমলারাই সর্বপ্রথম উদ্ধার তৎপরতা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে ও জনগণের জানমাল রক্ষা করার চেষ্টা করে।
৬. শান্তি-শৃঙ্খলা রক্ষা: অভ্যন্তরীণ শাস্তি-শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্র তথা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকার আমলাদের মাধ্যমে পুলিশ, আনসার ইত্যাদি নিয়োগ করে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জনসাধারণের জানমালের নিরাপত্তা প্রদান করে থাকে। জনসাধারণকে নিরাপত্তা প্রদান করতে গিয়ে সাধারণ মানুষ যেন অযথা হয়রানির শিকার না হয় সে দিকটি বিবেচনায় রাখতে হয়।
আধুনিক গণতান্ত্রিক ও সমাজকল্যাণমূলক রাষ্ট্রে শাসন ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আমলাতন্ত্রের বিরুদ্ধে সমালোচনা ও অভিযোগের শেষ নেই। আমলারা অনেকে জনগণের স্বার্থের প্রতি চরম উদাসীনতা প্রদর্শন করেন এবং নিজেদের পদ সম্পর্কে অতিরিক্ত উচ্চ ধারণা পোষণ করেন। বিধিবিধান ও আনুষ্ঠানিকতার বেড়াজালে তারা জনসেবার পরিবর্তে গণ-হয়রানিমূলক ভূমিকায় অবতীর্ণ হন। অধ্যাপক রবসন তাই তাঁর 'The Civil Service in Britain and France' গ্রন্থে আমলাতন্ত্রের সমালোচনা করতে গিয়ে বলেন, "আমলারা সবসময় নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন।"
বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশে আমলাদের আচরণ সম্পর্কে বিস্তর অভিযোগ প্রায়ই শোনা যায়। ব্রিটিশ ও পাকিস্তানি আমলারা সেভাবে নিজেদের 'জনগণের সেবক না ভেবে প্রভু' মনে করতেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের এতদিন পরেও সে মানসিকতার খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তবে একথা ঠিক যে, পাকিস্তানি আমলের শেষ দিকে আমলারা অনেক বেশি জনদরদি ভূমিকায় নিজেদের মানসিকতার পরিবর্তন ঘটাতে থাকেন।
সুস্থ রাজনৈতিক পরিবেশ, আইনের শাসন কায়েম, দুর্নীতি-স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, সৎ ও যোগ্য নেতৃত্ব, প্রশাসনিক জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে আমলাতন্ত্রকে সঠিকভাবে কাজে লাগানো যেতে পারে। পার
আমলাদের মধ্যে এখনো মানুষের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, সততা নিঃশেষ হয়ে যায় নি। সেই দেশপ্রেমের জাগরণ ঘটিয়ে আমলারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবেন, দেশবাসী তাই প্রত্যাশা করেন। কারণ একথা সত্য যে আমলারা জনগণের প্রভু নন, বরং জনগণের সেবক।
আমলাতন্ত্র Bureaucracyআমলাতন্ত্রের ধারণা (Concept of Bureaucracy)আমলাতন্ত্রের বৈশিষ্ট্য (Characteristics of Bureaucracy)আমলাদের নিয়োগ, প্রশিক্ষণ ও চাকরির শর্ত Recruitments and Training of the Bureaucrats and Conditions of Serviceআমলাতন্ত্রের ভূমিকা ও কার্যাবলি Role and Functions of Bureaucracyআমলাতন্ত্রের ত্রুটি/সমালোচনা Demerits of Bureaucracy/Criticismআমলাতন্ত্রের গুরুত্ব Importance of Bureaucracyজনসেবায় আমলাতন্ত্রের ভূমিকা Role of Bureaucracy in Public Service আমলাতন্ত্র নিয়ন্ত্রণের উপায় বা পদ্ধতি Means to Control of Bureaucracyসুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্রের জবাবদিহিতার গুরুত্ব Importance of Accountability of Bureaucracy to Establish Good Governanceআদর্শ আমলাতন্ত্র Ideal Type of Bureaucracyআমলাতন্ত্র কী? (জ্ঞানমূলক)আমলা শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে? (জ্ঞানমূলক)গণতান্ত্রিক শাসনব্যবস্থার অপরিহার্য উপাদান কী? (জ্ঞানমূলক)'Kratein' শব্দের অর্থ কী? (জ্ঞানমূলক)আধুনিক আমলাতন্ত্রের জনক কে? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের অপর নাম কী? (জ্ঞানমূলক)স্বচ্ছতা কাকে বলে? (জ্ঞানমূলক)'Bureaucracy' বা আমলাতন্ত্রের উৎপত্তিগত অর্থ কী? (জ্ঞানমূলক)রাষ্ট্রের আনুষ্ঠানিক শক্তি কী? (জ্ঞানমূলক)জবাবদিহিতা কাকে বলে? (জ্ঞানমূলক)জবাবদিহিতাকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞানমূলক)অভ্যন্তরীণ জবাবদিহিতা কী? (জ্ঞানমূলক)বাহ্যিক জবাবদিহিতা কী? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের বিশেষ দিক কী? (জ্ঞানমূলক)কীসের কারণে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়? (জ্ঞানমূলক)আধুনিক রাষ্ট্র কীরূপ? (জ্ঞানমূলক)গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম দায়িত্ব কী? (জ্ঞানমূলক)আমলাদের অবশ্য করণীয় কাজ কী? (জ্ঞানমূলক)সংসদ অধিবেশনে কোন মন্ত্রী বাজেট পেশ করেন? (জ্ঞানমূলক)কারা রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করেন? (জ্ঞানমূলক)লালফিতার দৌরাত্ম্য-এর ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞানমূলক)পদসোপান নীতি কীসের বৈশিষ্ট্য? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য কী? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের প্রধান কাজ কী? (জ্ঞানমূলক)'লালফিতা' প্রত্যয়টি কখন কোথায় সর্বপ্রথম ব্যবহৃত হয়? (জ্ঞানমূলক)লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)পদসোপান নীতি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)কেন প্রশাসনে লালফিতার দৌরাত্ম্য দেখা যায়? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনসেবা বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)আমলাতন্ত্র বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)আমলারা কীভাবে আইন প্রণয়নে ভূমিকা রাখেন? (অনুধাবনমূলক)সরকারের বিভাগসমূহের আলাদাভাবে কাজ করা সম্পর্কিত নীতিটি ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)আমলাদের কাজের দীর্ঘসূত্রিতাকে কী বলে? ব্যাখ্যা দাও। (অনুধাবনমূলক)আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কী কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)'আমলাতান্ত্রিক সংগঠন পদ সোপানভিত্তিক'- ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
নীতিনির্ধারণের ক্ষমতা সরকারের কোন বিভাগের উপর ন্যস্ত?
নীতিনির্ধারণের ক্ষমতা সরকারের কোন বিভাগের উপর ন্যস্ত?
আইন বিভাগ
শাসন বিভাগ
বিচার বিভাগ
আইন বিভাগ ও শাসন বিভাগ
সরকারের অ-রাজনৈতিক অংশ কোনটি?
সরকারের অ-রাজনৈতিক অংশ কোনটি?
সংসদ সদস্যবৃন্দ
মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ
নির্বাচকমণ্ডলী
সরকারি কর্মকর্তাবৃন্দ
আমলাতন্ত্রে নিয়োগ প্রদান করা হয় কীসের ভিত্তিতে?
আমলাতন্ত্রে নিয়োগ প্রদান করা হয় কীসের ভিত্তিতে?
দলীয় আনুগত্যের ভিত্তিতে
জনমতের ভিত্তিতে
মেধার ভিত্তিতে
স্বজনপ্রীতির ভিত্তিতে
আমলাদের প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের-
আমলাদের প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের-
বিচক্ষণ করে তুলতে
দক্ষ করে তুলতে
চালাক করে তুলতে
আধুনিক করে তুলতে
পেশাগত দায়িত্ব হিসেবে আমলাগণ বিভিন্ন কার্যক্রম পালন করেন। তাদের এ কাজকে কী হিসেবে মূল্যায়ন করা যায়?
পেশাগত দায়িত্ব হিসেবে আমলাগণ বিভিন্ন কার্যক্রম পালন করেন। তাদের এ কাজকে কী হিসেবে মূল্যায়ন করা যায়?
রাজনৈতিক ব্যক্তিবর্গ
সমাজপতিগণ
জনপ্রতিনিধিগণ
সরকারি আমলাগণ
পেশাগত দায়িত্ব হিসেবে আমলাগণ বিভিন্ন কার্যক্রম পালন করেন। তাদের এ কাজকে কী হিসেবে মূল্যায়ন করা যায়?
পেশাগত দায়িত্ব হিসেবে আমলাগণ বিভিন্ন কার্যক্রম পালন করেন। তাদের এ কাজকে কী হিসেবে মূল্যায়ন করা যায়?
জনসেবা করা
জনপ্রভুত্ব করা
সরকারের এজেন্ডা করা
সরকারের ফরমায়েশ খাটা
"আমলাতন্ত্র হলো স্থায়ী বেতনভুক্ত পেশাজীবী সুদক্ষ কর্মচারীবৃন্দ।"- উক্তিটি কার?
"আমলাতন্ত্র হলো স্থায়ী বেতনভুক্ত পেশাজীবী সুদক্ষ কর্মচারীবৃন্দ।"- উক্তিটি কার?
ম্যাক্স ওয়েবার
এইচ লাস্কি
অধ্যাপক অগ
এইচ ফাইনার
আমলাতন্ত্র সাধারণত জনগণের নিকট অজনপ্রিয় হয়ে ওঠে যে কারণে-
আমলাতন্ত্র সাধারণত জনগণের নিকট অজনপ্রিয় হয়ে ওঠে যে কারণে-
জনবিচ্ছিন্নতার জন্য
লালফিতার দৌরাত্ম্যের জন্য
প্রভুসুলভ আচরণের জন্য
জবাবদিহিতার অনুপস্থিতির জন্য
সরকার পরিবর্তনের সাথে সাথে কাদের আদর্শিক ও মানসিক পরিবর্তন হয়?
সরকার পরিবর্তনের সাথে সাথে কাদের আদর্শিক ও মানসিক পরিবর্তন হয়?
রাজনৈতিক ব্যক্তিবর্গের
জনপ্রতিনিধিদের
আমলাদের
জনগণের
সরকারের পরিবর্তন ঘটলেও কারা নিজ নিজ দায়িত্বে থেকে যান?
সরকারের পরিবর্তন ঘটলেও কারা নিজ নিজ দায়িত্বে থেকে যান?
মন্ত্রিগণ
আইন সভার সদস্য
আমলাগণ
রাজনীতিবিদগণ
উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্রের অর্থ কী?
উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্রের অর্থ কী?
Table Government
Desk Government
Chair Government
Permanent Government
আমলাগণ কীভাবে জনসেবা করে থাকে?
আমলাগণ কীভাবে জনসেবা করে থাকে?
বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে
জনসাধারণের মৌলিক চাহিদাগুলো পূরণ করে
জনগণের সাধারণ দাবিদাওয়া পূরণের মাধ্যমে
সরকারি কার্যক্রম নিষ্ঠা ও সাধারণভাবে পালনের মাধ্যমে
গণতান্ত্রিক রাষ্ট্রে আইন প্রণয়নের দায়িত্ব কাদের?
গণতান্ত্রিক রাষ্ট্রে আইন প্রণয়নের দায়িত্ব কাদের?
বিচারকদের
সরকারের
আইন সভার সদস্যদের
মন্ত্রিসভার সদস্যদের
নিচের কোন উপাদানটি আমলাতন্ত্রের সাথে সম্পর্কিত নয়?
নিচের কোন উপাদানটি আমলাতন্ত্রের সাথে সম্পর্কিত নয়?
পদ সোপান
দক্ষতা
আনুষ্ঠানিকতা
স্বার্থ একত্রীকরণ

