• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • শরিয়তের উৎস
শরিয়তের উৎস

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মাক্কি ও মাদানি সূরা

আল-কুরআন সর্বমোট ৩০টি অংশে বিভক্ত। এ অংশগুলোকে পারা বলা হয়। কুরআন মজিদে রয়েছে ১১৪টি সূরা এবং ৬২৩৬টি মতান্তরে ৬৬৬৬টি আয়াত। অবতরণের সময় বিবেচনায় কুরআন মজিদের সুরাসমূহ ২ ভাগে বিভক্ত। যথা- মাক্কি ও মাদানি । নিম্নে এ সম্পর্কে বর্ণনা করা হলো ।

মাক্কি সূরা

সাধারণভাবে বলা যায়, পবিত্র মাক্কি নগরীতে আল-কুরআনের যেসব সূরা নাজিল হয়েছে সেগুলো মাক্কি সুরা। প্রসিদ্ধ মতানুযায়ী, মহানবি (স.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে নাজিল হওয়া সূরাসমূহকে মাক্কি সূরা বলা হয় ।

এ প্রসঙ্গে ইয়াহইয়া ইবনে সালাম বলেন, “মহানবি (স.)-এর হিজরত কালে মদিনায় গমনের পথে মদিনায় পৌঁছার পূর্বপর্যন্ত যা নাজিল হয় তাও মাক্কি সুরা।” আল-কুরআনে মাক্কি সূরার সংখ্যা মোট ৮৬টি ।

মাক্কি সূরার বৈশিষ্ট্য

১. মাক্কি সূরাসমূহে তাওহিদ ও রিসালাতের প্রতি আহ্বান জানানো হয়েছে ।

২. মৃত্যুর পরবর্তী জীবন কিয়ামত, জান্নাত-জাহান্নাম তথা আখিরাতের বর্ণনা এসব সূরায় প্রাধান্য লাভ করেছে।

৩. শিরক-কুফরের পরিচয় বর্ণনা করে এগুলোর অসারতা প্রমাণ করা হয়েছে ।

৪. মুশরিক ও কাফিরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

৫. এতে পূর্ববর্তী মুশরিক ও কাফিরদের হত্যাযজ্ঞের কাহিনী, ইয়াতীমদের সম্পদ হরণ করা, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া ইত্যাদি কুপ্রথা ও কু-আচরণের বিবরণ রয়েছে ।

৬. পূর্ববর্তী নবি-রাসুলগণের সফলতা ও তাঁদের অবাধ্যদের শোচনীয় পরিণতির বর্ণনা রয়েছে ।

৭. এ সূরাগুলোতে শরিয়তের সাধারণ নীতিমালার উল্লেখ রয়েছে ।

৮. এতে উত্তম চরিত্র ও বৈশিষ্ট্যের বর্ণনা করা হয়েছে ।

৯. এ সূরাসমূহ সাধারণত আকারে ছোট এবং আয়াতগুলোও তুলনামূলকভাবে ছোট ।

১০. এর শব্দমালা শক্তিশালী, ভাবগম্ভীর ও অন্তরে প্রকম্পন সৃষ্টিকারী ।

১১. এতে প্রসিদ্ধ বিষয়সমূহ শপথের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে ।

১২. মাক্কি সূরা সমূহে। (অর্থ- হে মানবজাতি) কথাটি উল্লেখ আছে।

মাদানি সুরা

সাধারণ ভাষায় বলা যায়, মদিনাতে নাজিল হওয়া সুরাগুলো মাদানি সুরা। তবে প্রসিদ্ধ মতানুযায়ী, মহানবি (স.)-এর মদিনায় হিজরতের পর নাজিল হওয়া সকল সূরাকে মাদানি সুরা নামে আখ্যায়িত করা হয় ।

ইয়াহইয়া ইবনে সালাম বলেন, “মহানবি (স.)-এর মদিনায় হিজরতের পর মদিনার বাইরে সফরে থাকাবস্থায় নাজিল হওয়া সূরাসমূহও মাদানি সুরা।” অর্থাৎ হিজরতের পর নাজিল হওয়া সকল সূরাই মাদানি সূরা । মাদানি সূরা মোট ২৮টি।

মাদানি সুরার বৈশিষ্ট্য

১. মাদানি সূরাসমূহে আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিষ্টানদের প্রতি ইসলামের আহ্বান জানানো হয়েছে

২. এতে আহলে কিতাবের পথভ্রষ্টতা ও তাদের কিতাব বিকৃতির কথা বর্ণনা করা হয়েছে ।

৩. এ সূরাসমূহে নিফাকের পরিচয় ও মুনাফিকদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে ।

৪. ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক, শিক্ষা ও সাংস্কৃতিক নীতিমালা বর্ণিত হয়েছে ।

৫. পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, ব্যবসা-বাণিজ্য, ক্রয়-বিক্রয়সহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধান বর্ণিত হয়েছে।

৬. বিচার ব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে ।

৭. ইবাদতের রীতিনীতি, সালাত, যাকাত, হজ, সাওম ইত্যাদি বিষয় বিবৃত হয়েছে।

৮. শরিয়তের বিধি-বিধান, ফরজ, ওয়াজিব, হালাল-হারাম ইত্যাদির সুস্পষ্ট বর্ণনা রয়েছে।

৯. এ সূরাগুলো ও এর আয়াতসমূহ তুলনামূলকভাবে দীর্ঘ

১০. মাদানি সূরা সমূহে (অর্থ 'হে ইমানদারগণ) কথাটি উল্লেখ আছে ।

কাজ: শিক্ষার্থীরা মাক্কি ও মাদানি সূরার বৈশিষ্ট্যগুলো লিখে একটি বড় পোস্টার বাড়িতে তৈরি করে এনে শ্রেণিতে প্রদর্শন করবে ।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

لَاتَفهَرْ (লা-তাক্হার) অর্থ কী?

ধমক দেবেন না

আশ্রয় দেবেন না

নিষেধ করবেন না

কঠোর হবেন না

কোন হাদিস গ্রন্থ সিহাহ সিত্তাহ-এর অন্তর্ভুক্ত নয়?

জামি তিরমিযি
আল-মুয়াত্তা
সহিহ মুসলিম
নাসাই

হাদিস সংকলনের সোনালি যুগ বলা হয়-

হিজরি ২য় শতককে
হিজরি ৩য় শতককে
হিজরি ৪র্থ শতককে
হিজরি ৬ষ্ঠ শতককে

"জীবনের প্রতিটি মুহূর্ত অতি মূল্যবান"- এটা কোন সূরার শিক্ষা?

সূরা আদ-দুহা
সূরা আত-তীন
সূরা আল ইনশিরাহ
সূরা আল মাউন

সিহাহ সিত্তাহ কোন শতাব্দীতে সংকলিত হয়?

হিজরি প্রথম শতাব্দীতে
হিজরি দ্বিতীয় শতাব্দীতে
হিজরি তৃতীয় শতাব্দীতে
হিজরি চতুর্থ শতাব্দীতে

'সিহাহ সিত্তাহ' অর্থ কী?

বিশুদ্ধ ছয়টি হাদিস
ছয়খানা ফিকহ গ্রন্থ
ছয়খানা তাফসীর গ্রন্থ
বিশুদ্ধ ছয়খানা হাদিসগ্রন্থ

ইমাম মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল সংকলিত হাদিস গ্রন্থের নাম কী?

সহিহ মুসলিম
সহিহ বুখারি
জা'মি তিরমিযি
সুনানে নাসাই

ইমাম বুখারি (রা.)-এর পূর্ণ নাম কী?

আব্দুর রহমান ইবন শোয়াইব
ইমাম ঈসা মুহাম্মদ ইবন ঈশা
ইমাম মুহাম্মদ ইবন ইসমাঈল
ইমাম আহমদ ইবন ইসমাঈল

সহিহ বুখারি শরিফ কে সংকলন করেন?

ইমাম মুহাম্মাদ ইবন ইসমাঈল (র.)
ইমাম আহমদ ইবন হাম্বল (র.)
ইমাম মুসলিম ইবন্ হাজ্জাজ (র.)
আব্দুর রহমান ইব্‌ন শুআইব (র.)

সহিহ মুসলিম সংকলন করেন কে?

ইমাম মুসলিম ইবন হাজ্জাজ (র.)
ইমাম বুখারি (র.)
সুলাইমান ইবন আশআস (র.)
ইয়াজিদ ইবন মাজাহ (র.)

ইমাম আবদুর রহমান আহমদ ইবন শুআইব (র.) সংকলন করেন—

সহিহ মুসলিম
সহিহ বুখারি
সুনানে নাসাই
সুনানে আবু দাউদ