• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আমাদের সম্পদ
আমাদের সম্পদ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পেট্রোলিয়াম

পেট্রোলিয়াম হলো খনিজ তেল, অর্থাৎ খনিতে পাওয়া তরল জ্বালানি পদার্থ। সাধারণত প্রাকৃতিক গ্যাসের সাথে খনিতে পেট্রোলিয়ামও থাকে। প্রোপেন ও বিউটেন স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় (২৫° সেলসিয়াস) গ্যাসীয় হলেও উচ্চ চাপে তরল অবস্থায় থাকে বলে এরাও পেট্রোলিয়ামের অন্তর্ভুক্ত। এছাড়া গ্যাসোলিন, কেরোসিন, ডিজেল- এগুলো সবই পেট্রোলিয়াম।

পেট্রোলিয়াম প্রক্রিয়াকরণ

খনি থেকে প্রাপ্ত তেল মূলত নানারকম হাইড্রোকার্বন এবং অন্যান্য পদার্থের (যেমন- সালফার) মিশ্রণ, তাই বেশিরভাগ সময়েই তা সরাসরি ব্যবহারের উপযোগী হয় না। সেজন্য অপরিশোধিত তেল পরিশোধন করে নিতে হয়। প্রায় ৪০০০ সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করে/আংশিক পাতনের মাধ্যমে অপরিশোধিত তেলের উপাদানগুলোকে আলাদা করা হয়।

পেট্রোলিয়ামের ব্যবহার

পেট্রোলিয়াম জাতীয় পদার্থের বড় একটি অংশ ব্যবহৃত হয় যানবাহনে জ্বালানি হিসেবে। কৃষিজমিতে সেচকাজে, ডিজেলচালিত ইঞ্জিনে জ্বালানি হিসেবে প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম ব্যবহৃত হয়। এছাড়া শিল্পকারখানায় সার, কীটনাশক, মোম, আলকাতরা, লুব্রিকেন্ট, গ্রিজ ইত্যাদি তৈরিতেও পেট্রোলিয়াম ব্যবহৃত হয়।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

সাবসয়েল স্তরের মাটি-

শিলাচূর্ণে ভরপুর

খনিজ পদার্থ সমৃদ্ধ

জৈব পদার্থ সমৃদ্ধ

খ ও গ উভয়ই

মাটি বলতে কোনটিকে বুঝায়?

জমিতে পতিত বালিকে

নানা রকম জৈব ও অজৈব পদার্থের মিশ্রণকে

মোটা দানাযুক্ত বালুকে

ডোবায় জমাকৃত পিট মাটিকে

কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?

সায়ানাইড

প্রাকৃতিক গ্যাস

কয়লা

পেট্রোলিয়াম

খনি থেকে প্রাপ্ত তেল মূলত কী?

কার্বন

হাইড্রোকার্বন

অজৈব যৌগ

সবগুলো

অণুজীবের জন্য ক্ষতিকর কোনটি?

আয়রন

ম্যাগনেশিয়াম

মারকারি

সোডিয়াম

নিচের কোনটি প্রাকৃতিক জ্বালানি নয়?

রাসায়নিক মোম

গ্যাস

কয়লা

গাছের পাতা

মাটিতে বিদ্যমান জৈব পদার্থ কী নামে পরিচিত?

হিউমাস

ব্যাকটেরিয়া

জৈব এসিড

অ্যারোমেটিক যৌগ

বিটুমিনাস কয়লায় শতকরা কতভাগ কার্বন থাকে?

৩০ - ৬০ ভাগ

৪০ - ৭০ ভাগ

৫০ - ৮০ ভাগ

৬০ - ৯০ ভাগ

নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ?

পটাশিয়াম

সিজিয়াম

ক্রোমিয়াম

স্ক্যান্ডিয়াম