• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ঔপনিবেশিক শাসন ও শোষণ

বক্সারের যুদ্ধের পর ১৭৬৫ সালে মোঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির গর্ভনর রবার্ট ক্লাইভের মধ্যে একটি চুক্তি হয়। ক্লাইভ বাংলার নবাবের উপর শাসন ও বিচারবিভাগের দায়িত্ব অর্পণ করেন এবং প্রতিরক্ষার দায়িত্ব ন্যস্ত করেন কোম্পানির উপর। এটাকে দ্বৈতশাসন বলা হয়।

দ্বৈতশাসন ছিল এদেশের মানুষের জন্য এক চরম অভিশাপ। রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত কর আরোপ করে তা আদায়ে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। কোম্পানি এবং এর কর্মচারীদের অর্থের লালসা দিন দিন বাড়তে থাকে। অতিরিক্ত করের চাপে যখন জনগণ ও কৃষকের নাভিশ্বাস উঠার অবস্থা সে সময় দেশে পর পর তিন বছর অনাবৃষ্টির ফলে খরায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। ১৭৭০ (বাংলা ১১৭৬) সালে বাংলায় নেমে আসে দুর্ভিক্ষের করাল ছায়া। দুর্ভিক্ষে লাখ লাখ লোক অনাহারে মারা গেলেও কোম্পানি করের বোঝা কমানোর কোনো পদক্ষেপ নেয়নি। এই দুর্ভিক্ষে বাংলার প্রায় এক-তৃতীয়াংশ লোকের মৃত্যু হয়েছিল। ইতিহাসে এটি ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।

১৭৭৩ সালের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরদের পদবি হয়ে যায় গভর্নর জেনারেল। কয়েকজন উল্লেখযোগ্য গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, লর্ড হার্ডিঞ্জ, লর্ড ডালহৌসি প্রমুখ। ভারতবর্ষে ইংরেজ সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে তারা ডাক ও তার এবং রেল যোগাযোগ স্থাপনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।

ইংরেজ শাসকদের গৃহীত প্রধান প্রধান কাজ নিচে উল্লেখ করা হলো-

  • ১৮৫৮ সালে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত ভারত শাসন আইনে বাংলায় ব্রিটিশ গভর্নর জেনারেলের হাতে ভূমি রাজস্বব্যবস্থা অর্পণ করা হয়।
  • ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশদের অনুগত জমিদার শ্রেণি তৈরি করা হয়।
  • রাষ্ট্র ও প্রশাসন পরিচালনায় ইংরেজ কর্তৃত্ব প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়।
  • মুর্শিদাবাদ থেকে কলকাতায় বিভিন্ন প্রশাসনিক দপ্তর, শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থানান্তর করে এটিকে গুরুত্বপূর্ণ নগরীতে রূপান্তর করা হয়। ১৭৭২ সালে আনুষ্ঠানিকভাবে ওয়ারেন হেস্টিংস কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করেন।

তবে কোম্পানি শাসনামলে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ও লর্ড হার্ডিঞ্জ এদেশে শিক্ষা বিস্তারসহ আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চার সূচনা করেন। এ ছাড়া সতীদাহ প্রথা ও বাল্যবিবাহ রোধ এবং বিধবা বিবাহ প্রবর্তনসহ সামাজিক কুপ্রথা নিবারণে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বাঙালিদের উদ্যোগকে তারা সহযোগিতা দেন। এভাবে দেশে একটি নতুন শিক্ষিত শ্রেণি ও নাগরিক সমাজ গড়ে উঠলেও বৃহত্তর বাঙালি সমাজ ইংরেজ কোম্পানির শাসনে প্রকৃতপক্ষে শোষিত হয়েছে।

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা-বিহার-উড়িষ্যার দখল পেয়েই ক্ষান্ত ছিল না। দিল্লিতে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যে বিভিন্ন সংকট দেখা দেয়। সাম্রাজ্যের বিভিন্ন স্থানে ছোটোবড়ো নবাব ও দেশীয় রাজারা মাথাচাড়া দিয়ে ওঠে। এর ফলে দিল্লির মসনদও দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে কোম্পানির সেনাবাহিনী নানা দিকে আধিপত্য বিস্তার করতে শুরু করে।

১৮৫৭ সালে কোম্পানি শাসনের প্রায় একশ বছর পরে ইংরেজ অধ্যুষিত ভারতের বিভিন্ন ব্যারাকে সিপাহিদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। কিন্তু উন্নত অস্ত্র ও দক্ষ সেনাবাহিনীর সাথে চাতুর্য ও নিষ্ঠুরতার যোগ ঘটিয়ে ইংরেজরা এ বিদ্রোহ দমন করে। এরপর ১৮৫৮ সালের ২রা আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়, যার মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে। ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করে।

ব্রিটিশ শাসনকালে (১৮৫৮-১৯৪৭) বাংলার সমাজে সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কৃষক, অন্যদিকে মুষ্টিমেয় জমিদার ছিল সুবিধাপ্রাপ্ত শ্রেণি। সমাজে কুটির ও ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত মানুষের সংখ্যা যথেষ্ট ছিল না। বস্তুত ব্রিটিশ শাসনে বাংলার অর্থনীতির মেরুদণ্ড কৃষি ও এককালের সমৃদ্ধ তাঁতশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায়। বাংলার বণিক গোষ্ঠী তেমন সংগঠিত ছিল না, শিল্পেও বাংলার অবস্থান তখন উল্লেখ করার মতো নয়। সামাজিক অনুশাসনের দাপটে নারীসমাজ ব্যাপকভাবে পিছিয়ে ছিল। মধ্যবিত্ত সমাজও ততটা শক্তিশালী হয়ে উঠতে পারে নি। ব্রিটেন ছিল সেই সময়ে পৃথিবীর প্রধান ধনী দেশ। গোটা ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ অর্থাৎ শোষণের ক্ষেত্র।

ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম - অন্যান্য প্রশ্ন

বাংলায় ঔপনিবেশিক শাসনবাংলার রাজনৈতিক পটভূমি: ঔপনিবেশিক শাসন-পূর্বকালবাংলায় ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তারবাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয়ঔপনিবেশিক শাসন ও শোষণঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া: বাংলার নবজাগরণ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনস্বাধিকার আন্দোলনলাহোর প্রস্তাব ও পাকিস্তান প্রতিষ্ঠাউপনিবেশিকরণ বলতে কী বোঝায়?বাংলায় মানব বসতি কবে থেকে শুরু হয়?মাৎস্যন্যায় যুগ সম্পর্কে সংক্ষেপে লেখ।বাংলার স্বাধীন সুলতানি শাসনের সূচনা কবে হয়?সুলতানি আমলে বাংলার প্রকৃত স্বাধীনতা কে প্রতিষ্ঠা করেন?সুলতান আলাউদ্দিন হুসেন শাহের অবদান উল্লেখ কর।বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে উল্লেখযোগ্য কে কে ছিলেন?মোগল শাসনের সময় ঢাকার নাম কী ছিল?মোগল সম্রাট জাহাঙ্গীরের নামে কোন শহরের নামকরণ করা হয়েছিল?বারোভূঁইয়া সম্পর্কে কী জান?আকবরের সময়ে বাংলার মোগল শাসনের অবস্থা উল্লেখ কর।বাংলার মোগল শাসনের সম্পূর্ণ অধিকার কখন অর্জিত হয়?বাংলায় মোগল শাসনের অবসান কখন হয়?বাংলায় ইংরেজ শাসনের সূচনা কীভাবে হয়?১৭৫৭ সালের পলাশির যুদ্ধ বাংলায় কী পরিবর্তন এনেছিল?ভাস্কো-দা-গামা ভারতবর্ষে কবে এবং কোথায় পৌঁছান?ইউরোপীয় দেশগুলোর বাণিজ্যিক প্রতিযোগিতার প্রধান লক্ষ্য কী ছিল?সতেরো শতকে কোন কোন ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়?বিদেশি বণিকরা বাংলায় কীভাবে মুনাফা অর্জন করত?কাশিমবাজারের সিল্ক সম্পর্কে ফরাসি পর্যটক বার্নিয়ের কী তথ্য দিয়েছেন?জব চার্নক কীভাবে কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন?ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্য ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় কীভাবে এগিয়ে যায়?নবাব হওয়ার পর সিরাজউদ্দৌলাকে কাদের ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়?নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে কারা জড়িত ছিল?পলাশির যুদ্ধে বণিক সমাজের ভূমিকা উল্লেখ কর।পলাশির যুদ্ধের ফলে কী হয়েছিল সংক্ষেপে লেখ।পলাশির যুদ্ধের পরে কে নবাব হন এবং মূল ক্ষমতা কার হাতে থাকে?পলাশির যুদ্ধ বাংলার ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ?রবার্ট ক্লাইভ বাংলায় কী ভূমিকা পালন করেন?বক্সারের যুদ্ধ সম্পর্কে লেখ।সিরাজউদ্দৌলার পতনের প্রধান কারণ উল্লেখ কর।ইংরেজরা বাংলায় কীভাবে সামরিক এবং অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করেছিল?সাধারণ মানুষ পলাশির যুদ্ধে কী ভূমিকা পালন করে?পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ বাংলায় কী পরিবর্তন আনে?দ্বৈতশাসন সম্পর্কে ধারণা দাও।মুসলিম লীগের প্রতিষ্ঠার কারণ উল্লেখ কর।১৯০৫ এর বঙ্গভঙ্গের ফলে সমাজে কী প্রভাব পড়ে?বঙ্গভঙ্গের ফলে শিক্ষিত যুবকদের ভূমিকা উল্লেখ কর?১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের কারণ লেখ?সিপাহি বিদ্রোহের নেতাদের মধ্যে কারা উল্লেখযোগ্য?স্বদেশি আন্দোলনের উদ্দেশ্য লেখ।বাংলার বিপ্লবীদের মধ্যে উল্লেখযোগ্য কারা ছিলেন?লাহোর প্রস্তাব সম্পর্কে লেখ।লাহোর প্রস্তাবের ভিত্তিতে কী ঘটেছিল?লাহোর প্রস্তাবের রাজনৈতিক প্রভাব উল্লেখ কর?পাকিস্তান প্রতিষ্ঠার পিছনে লাহোর প্রস্তাবের ভূমিকা লেখ।অখন্ড বাংলা রাষ্ট্র গঠনের প্রচেষ্টা কে করেছিলেন?বাংলার কংগ্রেস ও মুসলিম লীগের নেতারা বাংলা ভাগকে কীভাবে দেখেছিলেন?দ্বৈতশাসনের ফলে বাংলার জনগণের কী পরিণতি হয়?ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে লেখ।ছিয়াত্তরের মন্বন্তরের ফলাফল উল্লেখ কর।ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরদের পদবি কীভাবে পরিবর্তিত হয়?কোম্পানি শাসনকালে সমাজে কী কী সংস্কার কার্যক্রম চালু হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে দিল্লির মসনদ দুর্বল করে?সিপাহি বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখ।১৮৫৮ সালের ভারত শাসন আইনের ফলে কী ঘটে?ব্রিটিশ শাসনের ফলে বাংলার অর্থনীতি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়?ব্রিটিশ শাসনের সময় বাংলার নারীদের অবস্থা কেমন ছিল?ব্রিটিশরা বাংলার শিল্প ও বাণিজ্যে কী প্রভাব ফেলে?বাংলায় ইংরেজি শিক্ষার প্রসার কীভাবে ঘটেছিল?ইংরেজদের শিক্ষিত শ্রেণি তৈরি করার উদ্দেশ্য সংক্ষেপে লেখ।১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রধান কারণ সংক্ষেপে লেখ।বঙ্গভঙ্গ ব্রিটিশ শাসনের কোন নীতির বহিঃপ্রকাশ ছিল?বঙ্গভঙ্গের রাজনৈতিক উদ্দেশ্য সংক্ষেপে লেখ।বঙ্গভঙ্গের ফলে মুসলমান নেতাদের মধ্যে কী পরিবর্তন আসে।ঔপনিবেশিক শাসন কী?'ইকলিম' কী?মাৎস্যন্যায় কী?ঢাকার প্রাচীন নাম কী?'ছিয়াত্তরের মন্বন্তর' কাকে বলে?কোম্পানি শাসন বলতে কী বোঝ?কে বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন?আলিবর্দী খাঁ কত সালে মৃত্যুবরণ করেন?কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে?১৬০০ সালে ইংল্যান্ডে কোন কোম্পানি স্থাপিত হয়?নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন?ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে?সেনরা কোথা থেকে এসেছিল?বাংলায় স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে?নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন?বঙ্গভঙ্গ হয় কত সালে?উইলিয়াম হেজেজ কে ছিলেন?ভারত শাসন আইন পাস হয় কোন সালে?কত সালে ফখরুদ্দীন মোবারক শাহ স্বাধীন সুলতানি যুগ প্রতিষ্ঠা করেন?ভাস্কো-দা-গামা কত সালে কালিকট বন্দরে পৌঁছেন?ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন?মোগল সম্রাট আকবরের সেনাপতি ছিলেন কে? বাংলায় মোগল অধিকার সম্পন্ন করেন কে?বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?পাল বংশের পর কোন রাজবংশ বাংলা শাসন করে?কত সাল পর্যন্ত বাংলায় ইংরেজদের শাসন চলে?বাংলায় ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে আমরা কী যুগ বলি?বাংলায় প্রথম বাঙালি শাসক কে ছিলেন?মাৎস্যন্যায় কোন ভাষার শব্দ?বাঙালি পাল রাজারা কত সময় ধরে বাংলায় শাসন করেন?ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি কোন দেশের সেনাপতি ছিলেন?ফখরউদ্দিন মুবারক শাহ কোন প্রদেশের শাসনকর্তা ছিলেন?বাংলায় স্বাধীন সুলতানি যুগ শুরু হয় কখন?মোগল শাসনামলে পূর্ব বাংলার জমিদাররা কী নামে পরিচিত ছিল?মানসিংহ কে ছিলেন?বারো ভূঁইয়াদের নেতা কে ছিলেন?১৬১০ সালে কোন মোগল সুবেদার ঢাকা দখল করেছিলেন?কখন ঢাকার নাম জাহাঙ্গীরনগর করা হয়?বাংলার কোন দ্রব্য ইউরোপীয়দের নিকট প্রধান আকর্ষণ ছিল?বার্নিয়ের কোন দেশীয় পর্যটক ছিলেন?উইলিয়াম হেজেজের সময় ইংল্যান্ডের রাজা কে ছিলেন?সিরাজউদ্দৌলার বড় খালার নাম কী?ইংল্যান্ডে 'ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' প্রতিষ্ঠিত হয় কখন?ইংরেজরা কখন আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে?কে দ্বৈতশাসন প্রবর্তন করেন।১৭৭০ (বাংলা ১১৭৬) সালে দুর্ভিক্ষে বাংলায় কত লোকের মৃত্যু হয়েছিল?চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কখন?সিপাহি বিদ্রোহ সংঘটিত হয় কত সালে?কোন আইন জারির ফলে ভারতবর্ষে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?বঙ্গভঙ্গ কখন করা হয়?কখন, কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?হিন্দুদের জনা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করা হয় কখন?কখন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?কখন শ্রীরামপুরে মুদ্রণযন্ত্র স্থাপন করা হয়?উপমহাদেশের দুজন বিখ্যাত সমাজ সংস্কারকের নাম লেখ।কখন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।কত সালে ইংরেজ শাসনের অবসান হয়?ঔপনিবেশিক শাসন বলতে কী বোঝায়?মাৎস্যন্যায় যুগ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।বাংলায় প্রতিষ্ঠিত স্বাধীন সুলতানি যুগ সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও।ইউরোপীয় বণিকদের বাণিজ্যের জন্য ভারতবর্ষ লক্ষ্য ছিল কেন।দ্বৈতশাসন বলতে কী বোঝায়?মুদ্রণযন্ত্র কীভাবে নবজাগরণে ভূমিকা রাখে?বাংলার নবজাগরণে স্যার উইলিয়াম কেরির অবদান ব্যাখ্যা কর।'ভাগ কর এবং শাসন কর নীতি'- ব্যাখ্যা কর।সিপাহি বিদ্রোহ বলতে কী বোঝ?বাংলার মানুষ ব্রিটিশদের শাসন পছন্দ করেনি কেন?আধুনিক শিক্ষার সংস্পর্শে এসে স্থানীয় মানুষের মধ্যে নতুন চেতনার স্ফুরণ ঘটে কেন?মুসলিম লীগ প্রতিষ্ঠার কারণ কী ছিল?১৮৫৭ সালের মহাবিদ্রোহের বর্ণনা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কার পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় ইংরেজ শাসনের সূত্রপাত হয়?

নবাব সিরাজউদ্দৌলার

নবাব আলীবর্দী খান

নবাব মীর জাফর আলী খান

নবাব মীর কাসিম আলী খান

কত সালে ইংরেজ শাসনের অবসান হয়?

১৮৫৭ সালে

১৯৪৭ সালে

১৯৩৭ সালে

১৯৭১ সালে

বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?

নবাব সিরাজউদ্দৌলা

ফখরুদ্দিন মোবারক শাহ

নবাব আলীবর্দি খাঁ

ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি

দিল্লির সাথে বাংলার সম্পর্কের বড় ধরনের পরিবর্তনের কারণ-

আকবরের মসনদে বসা

হুমায়ুনের মসনদে বসা

জাহাঙ্গীরের মসনদে বসা

বাবরের মসনদে বসা

বাংলা কত বছর ইংরেজ ঔপনিবেশিক শাসনাধীনে ছিল?

প্রায় একশ বছর

প্রায় দেড়শ বছর

প্রায় দুইশ বছর

প্রায় তিনশ বছর

কত সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?

১৬৫৭ সালে

১৮৫৭ সালে

১৭৫৭ সালে

১৯৫৭ সালে

বাংলায় ঔপনিবেশিক যুগ ছিল কোনটি?

১৩৩৮ থেকে ১৫৩৮

১৫৩৮ থেকে ১৭৫৭

১৭৫৭ থেকে ১৯৪৭

১৮৫৭ থেকে ১৯৭১

বাংলায় ইউরোপীয় বণিকদের আগমনের উদ্দেশ্যে কী ছিল?

নির্বিচারে মানুষ হত্য করা

স্থায়িভাবে দেশ শাসন করা

ব্যবসায় বাণিজ্য

দেশ দখল করা

১৭৫৭ সালে বাংলা-বিহার ও উড়িষ্যার নবাব কে ছিলেন?

উইলিয়াম হেজেজ

নবাব আলীবর্দী

নবাব সিরাজউদ্দৌলা

মীর মর্দন

পাল রাজারা প্রায় কত বছর এদেশ শাসন করেন?

তিনশ বছর

চারশ বছর

পাঁচশ বছর

ছয়শ বছর

কে ১৫৩৮ সালে লখনৌতি দখল করেছিলেন?

সম্রাট আকবর

সম্রাট হুমায়ূন

বখতিয়ার খলজি

ফখরুদ্দিন মোবারক শাহ

বাংলা ইতিহাসে প্রত্যক্ষ ও ঔপনিবেশিক শাসন শুরু হয় কীভাবে?

বিদেশি বণিকদের প্রভাব কাজে লাগিয়ে

উন্নত সমর জ্ঞানের সমন্বয়ে

এদেশীয় ব্যবসায়ীদের বিরুদ্ধাচরণ

মোগল কর্মচারীদের দুর্নীতির ফলে