- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ঢাকা শহরের প্রত্ননিদর্শন
ঔপনিবেশিক যুগের ঢাকার স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মসজিদ, মন্দির ও গির্জা। ঢাকার মসজিদগুলো মোগল স্থাপত্য রীতিতে তৈরি। তবে এর সঙ্গে কিছুটা ইউরোপীয় রীতিও যোগ হয়েছে। উনিশ শতকে তৈরি ঢাকার উল্লেখযোগ্য মসজিদের মধ্যে রয়েছে লালবাগ (হরনাথ ঘোষ রোড) মসজিদ, লক্ষ্মীবাজার শাহী মসজিদ, সূত্রাপুরের কলুটোলা জামে মসজিদ, বেচারাম দেউড়ি মসজিদ, কায়েতটুলি মসজিদ এবং সূত্রাপুরের সিতারা বেগম মসজিদ। এগুলোর নির্মাণকলা ও বিচিত্র কারুকাজ চিত্তাকর্ষক। নারিন্দার চিনি টিকরি মসজিদও স্থাপত্যশিল্পের চমৎকার নিদর্শন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিয়াদের ইমামবাড়া, হোসেনি দালান ইংরেজ আমলে নতুন করে নির্মিত হয়।
ঢাকা শহরের বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালীমন্দির ঔপনিবেশিক যুগের আগে তৈরি। রমনার কালী মন্দিরটি অবশ্য ঔপনিবেশিক আমলে আবার নতুন করে নির্মিত হয়েছিল।
আঠারো-উনিশ শতকে ঢাকা শহরে তৈরি হয় বেশ কয়েকটি গির্জা। এর মধ্যে সবচেয়ে পুরানো হলো আর্মেনিয়ান গির্জা। এটি তৈরি হয় আরমানিটোলায় ১৭৮১ সালে। উনিশ শতকে ঢাকায় নির্মিত হয় সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা ও হলিক্রস গির্জা। এছাড়াও ঢাকার পুরানো স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বাহাদুর শাহ পার্ক। উনিশ শতকের মাঝামাঝি ঢাকার নওয়াব আবদুল গণি এ পার্ক তৈরি করে ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার নামে এর নাম দেন ভিক্টোরিয়া পার্ক। তার আগে এ জায়গাটির নাম ছিল আন্টাঘর ময়দান। আন্টাঘর ময়দানের নামের সঙ্গে জড়িয়ে আছে ১৮৫৭ সালের প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস।
১৮৫৭সালে ব্রিটিশ সেনাবাহিনীর এদেশীয় সৈন্যরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা যুদ্ধ শুরু করেন। ইংরেজরা একে বলে সিপাহি বিদ্রোহ। যুদ্ধে ভারতীয় সৈন্যরা জিততে পারেন নি। বিদ্রোহী সৈন্যদের যাঁরা ঢাকায় ইংরেজদের হাতে বন্দি হন তাঁদের ইংরেজরা এই আন্টাঘর ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেয়। এই ঘটনার ঠিক একশো বছর পর ১৯৫৭ সালে স্বাধীনতার জন্য জীবনদানকারী সৈনিকদের স্মৃতিতে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। ভারতবর্ষের শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে পার্কটির নাম হয় বাহাদুর শাহ পার্ক।
ঢাকার প্রাচীন স্থাপত্যকীর্তির আরেকটি বিখ্যাত নিদর্শন বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার নওয়াবদের তৈরি প্রাসাদ আহসান মঞ্জিল। এছাড়া জমিদার ও বণিকদের তৈরি পুরানো ঢাকার রূপলাল হাউস এবং রোজ গার্ডেনও চমৎকার স্থাপত্যকর্ম। অফিস বাড়ি হিসেবে ঢাকায় যেসব ভবন তৈরি হয়েছিল তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে কার্জন হল। ইংরেজ আমলে তৈরি এ ভবনটি বহুকাল ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ। পুরানে। হাইকোর্ট ভবনটিও ইংরেজ আমলে তৈরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের চতুরে অবস্থিত গ্রিক সমাধিসৌধটি ১৯১৫ সালে নির্মিত। বর্গাকার ও সমতল ছাদযুক্ত এ স্থাপত্যে প্রাচীন গ্রিসের 'ডরিক রীতি' অনুসৃত হয়েছে।
ঢাকা শহরের প্রত্ননিদর্শনঢাকার বাইরের প্রত্ননিদর্শনজাদুঘরে সংরক্ষিত প্রত্নসম্পদপ্রত্নসম্পদ বলতে কী বোঝ?ঢাকার মসজিদগুলোতে কোন স্থাপত্যশৈলীর প্রভাব দেখা যায়?লালবাগ মসজিদ ও সিতারা বেগম মসজিদের স্থাপত্যশৈলী কেমন?শিয়াদের ইমামবাড়া ও হোসেনি দালানের সঙ্গে কোন ঐতিহাসিক ঘটনা সম্পৃক্ত?ঢাকার প্রাচীন মন্দিরগুলোর মধ্যে কোনটি উল্লেখযোগ্য এবং কেন?ঢাকার আর্মেনিয়ান গির্জার ইতিহাস সংক্ষেপে লেখ।ভিক্টোরিয়া পার্কের নাম পরিবর্তনের ইতিহাস সংক্ষেপে লেখ।বাহাদুর শাহ পার্কের সাথে জড়িত ঐতিহাসিক ঘটনাটি লেখ।আহসান মঞ্জিলের স্থাপত্যিক গুরুত্ব সংক্ষেপে লেখ।কার্জন হল বর্তমানে কী কাজে ব্যবহৃত হয়?গ্রিক সমাধিসৌধ কীভাবে প্রাচীন গ্রিক স্থাপত্যের অনুকরণে নির্মিত?সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল এবং এর বিশেষত্ব লেখ।পানাম নগরের ইমারতগুলো কীভাবে সাজানো ছিল?পানাম নগরের অধিবাসীরা তাদের নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নিয়েছিল?পানাম নগরের সরদারবাড়ির নির্মাণকাল কত সাল এবং এটি কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়?সরদারবাড়ির স্থাপত্যশৈলী কেমন ছিল?শশীলজ প্রাসাদ কোথায় অবস্থিত এবং এটি কে তৈরি করেছিলেন?মানিকগঞ্জের বালিয়াটির জমিদারবাড়ি কী কারণে বিখ্যাত?উত্তরা গণভবন নামে পরিচিত স্থাপনাটির বিশেষত্ব উল্লেখ কর।তাজহাট জমিদার বাড়ি কোথায় এবং বর্তমানে এটি কী হিসেবে সংরক্ষিত?জাতীয় জাদুঘরের প্রদর্শনীর মূল উদ্দেশ্য সংক্ষেপে লেখ।জমিদারদের প্রত্নসম্পদ কেন সংরক্ষণ করা হয়?জাতীয় জাদুঘরে কোন কোন প্রত্নসম্পদ প্রদর্শিত হয়েছে?আহসান মঞ্জিল জাদুঘরে কী কী সংরক্ষিত রয়েছে?ঢাকার আহসান মঞ্জিল জাদুঘরের বিশেষত্ব উল্লেখ কর।ময়মনসিংহ জাদুঘরে কী ধরনের প্রত্নসম্পদ প্রদর্শন করা হয়?মুক্তাগাছার জমিদারদের সংগ্রহে কী ধরনের প্রত্নসম্পদ পাওয়া যায়?তাজহাট জমিদার বাড়ি বর্তমানে কী হিসেবে ব্যবহৃত হয়?রংপুরের তাজহাট জমিদার বাড়ি কেন বিখ্যাত?কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি দর্শনার্থীদের জন্য কীভাবে আকর্ষণীয়?শিলাইদহের কুঠিবাড়িতে কী সংরক্ষণ করা হয়েছে?'প্রত্ন' শব্দের অর্থ কী?প্রত্নসম্পদ কাকে বলে?প্রত্নতত্ত্ব কী?লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?অফিস বাড়ি হিসেবে তৈরি ঢাকার সবচেয়ে সুন্দরতম ভবন কোনটি? ডরিক রীতি অনুসৃত হয় কোন স্থাপত্যে?সিতারা বেগম মসজিদ কোথায় অবস্থিত?ঢাকা শহরের সবচেয়ে পুরনো চার্চের নাম কী?বাহাদুর শাহ পার্ক কে তৈরি করেন?ময়মনসিংহ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?ভিক্টোরিয়া পার্ক কে তৈরি করেন?বলধার জমিদার কে ছিলেন?শিলাইদহ কোন জেলায় অবস্থিত?আর্মেনিয়ান গির্জা প্রতিষ্ঠিত হয় কত সালে?ঢাকার ঔপনিবেশিক যুগের মসজিদগুলো কোন স্থাপত্যরীতিতে, তৈরি?চিনি টিকরি মসজিদ কোথায় অবস্থিত?ঢাকা শহরের বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালীমন্দির কোন সময়ের তৈরি?ঢাকা শহরের সবচেয়ে পুরনো গির্জা কোনটি?বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত?বাহাদুর শাহ পার্ক তৈরি করার পর এটির নাম দেওয়া হয় কী?বাহাদুর শাহ পার্ক নির্মাণের আগে এ জায়গাটির নাম কী ছিল?আন্টাঘর ময়দানের নামের সঙ্গে কোন সময়ের ইতিহাস জড়িয়ে আছে?সিপাহি বিদ্রোহ কী?সিপাহি বিদ্রোহে পরাজিত সৈন্যদের কোথায় ফাঁসি দেওয়া হয়? কার নামানুসারে বাহাদুর শাহ পার্কটির নামকরণ করা হয়?আহসান মঞ্জিল কোথায় অবস্থিত?সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?সুলতানি আমলে কোন কারণে সোনারগাঁওয়ের খ্যাতি ছিল?পানাম নগর কোথায় অবস্থিত?পানাম নগরে এখনও কয়টি ইমারত টিকে আছে?লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত?উত্তরা গণভবন কী?শমসের গাজী সুড়ঙ্গী কোন জেলায় অবস্থিত?বর্তমানে ঢাকার আহসান মঞ্জিল কী হিসেবে ব্যবহৃত হচ্ছে?বর্তমানে রংপুরের তাজহাট জমিদারদের প্রাসাদ কী হিসেবে ব্যবহৃত হচ্ছে?রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত?প্রত্নসম্পদ থেকে কীরূপ ধারণা লাভ করা যায়?ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয় কেন?আন্টাঘর ময়দান কী? ব্যাখ্যা কর।১৯৫৭ সালে ঢাকায় তৈরি স্মৃতিস্তম্ভটি কাদের স্মরণে তৈরি? ব্যাখ্যা কর।পুরনো স্থাপত্য নিদর্শন সংরক্ষণ করা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।কোন আমলে এবং কেন কার্জন হল নির্মিত হয়? জাদুঘর কী? ব্যাখ্যা কর।দিঘাপতিয়ার বাড়িটি বিখ্যাত কেন?- ব্যাখ্যা কর। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অবদান ব্যাখ্যা কর।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
আজাদ সাহেব বেচারাম দেউরি মসজিদে নিয়মিত নামাজ পড়েন। এ মসজিদটির বিশেষত্ব কী?
আজাদ সাহেব বেচারাম দেউরি মসজিদে নিয়মিত নামাজ পড়েন। এ মসজিদটির বিশেষত্ব কী?
সুলতানি আমলের স্থাপত্য শিল্পের নিদর্শন
পাল যুগের স্থাপত্য শিল্পের নিদর্শন
সেন আমলের স্থাপত্য শিল্পের নিদর্শন
মুঘল আমলের স্থাপত্য শিল্পের নিদর্শন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত গ্রিক সমাধি সৌধটি নির্মাণে কোন রীতি অনুসরণ করা হয়েছে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত গ্রিক সমাধি সৌধটি নির্মাণে কোন রীতি অনুসরণ করা হয়েছে?
পারস্যরীতি
ডরিকরীতি
মোঘলরীতি
ইউরোপীয় রীতি
প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে কোন স্থানটি?
প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে কোন স্থানটি?
আন্টাঘর ময়দান
আহসান মঞ্জিল
পানাম নগর
মুজিবনগর
ঔপনিবেশিক যুগের প্রত্ন পরিচয় বহন করে কোনটি?
ঔপনিবেশিক যুগের প্রত্ন পরিচয় বহন করে কোনটি?
শহিদ মিনার
জাতীয় সংসদ
আহসান মঞ্জিল
সাভার স্মৃতিসৌধ
ঔপনিবেশিক যুগে কোথায় বেশ কয়েকটি ধর্মীয় ইমারত নির্মাণ করা হয়েছিল?
ঔপনিবেশিক যুগে কোথায় বেশ কয়েকটি ধর্মীয় ইমারত নির্মাণ করা হয়েছিল?
কলকাতায়
চট্টগ্রাম শহরে
রাজশাহীতে
ঢাকা শহরে
কোন প্রত্ননিদর্শনটি বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত?
কোন প্রত্ননিদর্শনটি বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত?
সরদার বাড়ি
তাজহাট জমিদার বাড়ি
বালিয়াটির জমিদার বাড়ি
হাসিময় সেনের বাড়ি
সোনারগাঁও-এর পানাম নগরটি ছিল-
i. সুলতানি আমলে বাংলার কেন্দ্রস্থল
ii. ইউরোপীয় স্থাপত্যরীতিতে তৈরি ইমারতের সারিবদ্ধ রূপ
iii. চওড়াপথের ধারে নিরাপত্তার জন্য পরিখাসমৃদ্ধ
নিচের কোনটি সঠিক?
সোনারগাঁও-এর পানাম নগরটি ছিল-
i. সুলতানি আমলে বাংলার কেন্দ্রস্থল
ii. ইউরোপীয় স্থাপত্যরীতিতে তৈরি ইমারতের সারিবদ্ধ রূপ
iii. চওড়াপথের ধারে নিরাপত্তার জন্য পরিখাসমৃদ্ধ
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
আজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবন পরিদর্শনে নিয়ে যান?
আজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবন পরিদর্শনে নিয়ে যান?
বাংলা একাডেমি
জাতীয় গ্রন্থাগার
শিল্পকলা একাডেমি
বাংলাদেশ জাতীয় জাদুঘর

