• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অর্ধাঙ্গী [গদ্য]
অর্ধাঙ্গী [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অর্ধাঙ্গী (পাঠ-পরিচিতি)

বেগম রোকেয়ার 'অর্ধাঙ্গী' প্রবন্ধে উনিশ শতকের শেষ ও বিশ শতকের গোড়ায় ভারতবর্ষে পুরুষশাসিত সমাজজীবনের সবক্ষেত্রে নারী, বিশেষ করে মুসলমান নারী সমাজের পশ্চাদপদতা, দুর্বহ জীবন ও অধিকারহীনতাকে দেখানো হয়েছে পুরুষের নিদারুণ স্বার্থপরতা ও আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপটে। অত্যন্ত ব্যথিত হৃদয়ে বেগম রোকেয়া আবেগধর্মী যুক্তিপ্রধান এই রচনায় নারীসমাজকে জ্ঞানচর্চা ও কর্মব্রত, অধিকার সচেতনতা ও মুক্তি আকাঙ্ক্ষায় আকৃষ্ট করতে সচেষ্ট হয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন, সমাজ যে পূর্ণ ও স্বাভাবিক গতিতে অগ্রসর হতে পারছে না তার কারণ পরিবার ও সমাজজীবনের অপরিহার্য অর্ধেক শক্তি নারীসমাজের দুর্বল ও অবনত অবস্থা। এজন্য পুরুষসমাজের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতাকে দায়ী করেছেন তিনি।
এই রচনায় তিনি নারীজাগরণের পক্ষে যে সুচিন্তিত, দৃঢ় ও বলিষ্ঠ মতামত ব্যক্ত করেছেন তাতে তাঁর মন্তব্যে আছে আবেগের গাঢ়তা আর যুক্তিতে আছে তীক্ষ্ণতা। তিনি দেখাতে চেয়েছেন, সমাজজীবনের অগ্রগতি ও কল্যাণসাধনের জন্যে নারীজাগরণ এবং সেই সঙ্গে পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কোনো বিকল্প নেই।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

এদেশে নারীজাগরণের পথিকৃৎ কে? [জ্ঞান]

জাহানারা ইমাম
সুলতানা রাজিয়া
রোকেয়া সাখাওয়াত হোসেন
সুফিয়া কামাল

বেগম রোকেয়া জীবনের শুরুতে কেমন ছিলেন? [জ্ঞান]

সমাজসেবী
পর্দাবিরোধী
অন্তঃপুরবাসিনী
শিক্ষাবিদ

অবরোধবাসিনীদের কীভাবে উন্মুক্ত বিশ্বে পদার্পণ করতে হবে? (অনুধাবন)

পর্দাপ্রথা ছেড়ে
অন্তঃপুর ছেড়ে
মনের দাসত্বমুক্ত হয়ে
পাশ্চাত্য রীতি আয়ত্ত করে

রোকেয়া সাখাওয়াত হোসেন কীসে ব্রত ছিলেন? [জ্ঞান]

সমাজসেবা
নারীসেবা
স্কুল প্রতিষ্ঠা
নিজেকে প্রতিষ্ঠা

পদ্মরাগ' গ্রন্থটির রচয়িতা কে? [জ্ঞান]

সুফিয়া কামাল
জাহানারা ইমাম
রোকেয়া সাখাওয়াত হোসেন
কামিনী রায়

সুলতানার স্বপ্ন' কে রচনা করেছেন? [জ্ঞান]

নীলিমা ইব্রাহিম
নওয়াব ফয়জুন্নেসা
সেলিনা হোসেন
রোকেয়া সাখাওয়াত হোসেন

নিচের কোনটি বেগম রোকেয়ার রচনা? [জ্ঞান]

অবরোধবাসিনী
ডাকঘর
তেল-নুন-লকড়ি
দেয়াল

শিক্ষক শ্রেণিকক্ষে কোন নারীর কথা উল্লেখ করেছেন? (প্রয়োগ)

মঞ্জুশ্রী চৌধুরী
নীলিমা ইব্রাহিম
রোকেয়া সাখাওয়াত হোসেন
সেলিনা হোসেন

'Sultana's Dream' রচনাটির লেখকের নাম কী? [জান]

কাজী নজরুল ইসলাম
নীলিমা ইব্রাহিম
নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী
রোকেয়া সাখাওয়াত হোসেন

পর্দার বাইরে আসা বলতে লেখিকা কী বুঝিয়েছেন? [অনুধাবন]

পরাধীনতার মুক্তি
চাকরি করা
শিক্ষিত হওয়া
মানসিক স্বাধীনতা