• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পাকিস্তানি আমলে বাংলা : ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি
পাকিস্তানি আমলে বাংলা : ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

একুশের চেতনার দিপশিখা এতটাই উজ্জ্বল যে এর বিস্তৃতি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, দেশের সীমানা ডিঙিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবেশ করেছে। পৃথিবীর ইতিহাতে মাতৃভাষার জন্য ১৯৫২'র একুশে ফেব্রুয়ারি শুধু বাঙালিরাই জীবন দিয়েছে, এই দৃষ্টান্ত স্থাপন করে ইউনেস্কো ১৭ই নভেম্বর ১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখন বাঙালির পরিচয় বিশ্বব্যাপী। এসব কিছু অর্জন হয়েছে একুশ সৃষ্টির ফলেই। একুশে চেতনার অগ্রযাত্রা আজও থেমে যায়নি। দেশ থেকে দেশান্তরে সাফল্যগাথা নিয়ে ছুটে চলাই যেন একুশের ধর্ম।

একুশ যেভাবে হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: ২১শে ফেব্রুয়ারি ১৯৯২: বায়ান্নর একুশের রক্তদান অবিস্মরণীয় করে রাখতে ভারতের ত্রিপুরা রাজ্যের বাংলাভাষীরা ১৯৯২ খ্রিষ্টাব্দের ২১শে ফেব্রুয়ারি থেকে বেসরকারিভাবে 'বাংলা ভাষা' দিবস হিসেবে পালন শুরু করে। [সূত্র: ডা. মোহাম্মদ হান্নান লিখিত 'একুশ যেভাবে হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অন্তর্গত পাক্ষিক অবলোকন ২ বর্ষ ১ সংখ্যা: ঢাকা ২৫শে ফেব্রুয়ারি ১১ই মার্চ ২০০২ পৃ ১৬]। এপ্রিল ১৯৯৪।

৯ই জানুয়ারি ১৯৯৮: এদিন কানাডা প্রবাসী বাঙালি রফিকুল ইসলাম এবং আবদুস সালাম তাদের প্রতিষ্ঠিত The mother language love the world সংগঠনের মাধ্যমে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছে এক পত্র প্রেরণ করেণ। পত্রের মূল বিষয় ছিল বিশ্বের প্রতিটি ভাষার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিশ্ব মাতৃভাষা দিবস প্রতিবছর পালন করা হোক এবং যেহেতু পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের বাঙালিরা তাদের মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছে সেজন্য ২১শে ফেব্রুয়ারিকে বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হোক (সূত্র: দৈনিক সংবাদ, ১২ই ডিসেম্বর ১৯৯৯)।

২৩শে জানুয়ারি ১৯৯৮ এদিন জাতিসংঘের মহাসচিবের পক্ষে ডিপার্টমেন্ট অব পাবলিক ইনফরমেশন-এর অফিসার ইনচার্জ হাসান ফেরদৌস রফিকুল ইসলামের নিকট একটি পত্র প্রেরণ করেন। পত্রে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করার প্রস্তাবটি যেন কোনো সদস্য দেশ থেকে উত্থাপন করা হয় সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছিল (সূত্র: দৈনিক সংবাদ, ১২ই ডিসেম্বর ১৯৯৯)।

ফেব্রুয়ারি ১৯৯৮ থেকে জানুয়ারি ১৯৯৯: একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার প্রস্তাবটি নিয়ে এ পর্যায়ে রফিকুল ইসলাম বাংলাদেশের তৎকালীন শিক্ষামন্ত্রী এস এইচ কে সাদেক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলা একাডেমির মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশস্থ ইউনেস্কো অফিসে বেশ কয়েকটি পত্র লিখে এ ব্যাপারে তাদের সহযোগিতা কামনা করেন। কিন্তু কেউ তার পত্রের জবাব দেননি কিংবা কোনোরূপ উদ্যোগও গ্রহণ করেননি। এতে হতাশ না হয়ে রফিকুল ইসলাম জাতিসংঘ সদর দপ্তরে এবং ইউনেস্কো সদর দপ্তরে যোগাযোগ অব্যাহত রাখেন। অবশেষে মাদার ল্যাঙ্গুয়েজ অব দা ওয়ার্ল্ড-এর পক্ষ থেকে পুনরায় ২৯শে মার্চ ১৯৯৮ তারিখে সাতটি ভাষাভাষী ফিলিপিনো, ইংরেজি, কানাডিস, মালয়, জার্মান, হিন্দি এবং বাংলাদেশি সাত জাতির ১০ জন লোকের স্বাক্ষর নিয়ে জাতিসংঘ সদর দপ্তর ও ইউনেস্কো সদর দপ্তরে একটি স্মারকলিপি প্রেরণ করেন।

এক পর্যায়ে প্রস্তাবটি জাতিসংঘে উপস্থাপন করার জন্য যুক্তরাষ্ট্রস্থ কানাডিয়ান এম্বেসিকে অনুরোধ করা হয়। কিন্তু এম্বেসি কর্তৃপক্ষ উক্ত পত্রটি কানাডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন। এ পর্যায়ে রফিকুল ইসলাম বেশ কয়েকবার কানাডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে টেলিফোনে আলাপ করলেও তারা সিদ্ধান্ত দিতে অপারগ হয়। অতঃপর পত্রের অপর একটি কপি রফিকুল ইসলাম সরাসরি জাতিসংঘের মহাসচিবের বরাবরে প্রেরণ করেন। এমতাবস্থায় প্রায় আট মাসাধিককাল জাতিসংঘের তথ্য অধিদপ্তরের সাথে বিভিন্ন সময়ে ফোনে আলাপ করেন। ফেব্রুয়ারি ১৯৯৯-তে এসে উক্ত দপ্তরের হাসান "ফেরদৌস বিষয়টি নিয়ে ইউনেস্কোর সাথে যোগাযোগ করার উপদেশ দেন (সূত্র: দৈনিক সংবাদ, ১২ই ডিসেম্বর ১৯৯৯)।
১৯শে ফেব্রুয়ারি ১৯৯৯ হাসান ফেরদৌসের উপদেশ যতো রফিকুল ইসলাম পত্রটি ইউনেস্কোতে প্রেরণ করেন। এ পর্যায়ে রফিকুল ইসলাম ইউনেস্কোর ভাষা বিভাগের পরিচালকের সঙ্গে আলাপ করেন। ভাষা বিভাগের পরিচালক এ বিষয়ে "খুবই উৎসাহ বোধ করেন। (সূত্র: দৈনিক সংবাদ, ১২ই ডিসেম্বর ১৯৯৯)।

৮ই এপ্রিল ১৯৯৯: উদ্যোক্তারা ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করলে ইউনেস্কো সদর দপ্তরে ভাষা বিভাগের আন্না মারিয়া রফিকুল ইসলামকে ৮ই এপ্রিল, ১৯৯৯ সালে এক পত্রে এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্যাবলি রফিকুল ইসলামের নিকট প্রেরণ করেন।

সংক্ষেপে তথ্যগুলো হলো:

১. প্রস্তাবটি গ্রহণ করতে হলে জেনারেল কনফারেন্সে তা উপস্থাপন করতে হবে। ৩০তম অধিবেশন এ বছরের নভেম্বর/ডিসেম্বরে হবে। ঐ সময় এ সুযোগ রয়েছে।

২. প্রস্তাবটি সমর্থন করে যেকোনো একটি দেশ তার নিজের প্রস্তাব হিসেবে উপস্থাপন করবে।

৩. এ ব্যাপারে ইউনেস্কো ন্যাশনাল কমিশন কোনো একটি দেশকে প্রস্তাবক হিসেবে বিষয়টি উপস্থাপনের জন্য অনুরোধ করতে বলেন। দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, কানাডা, ফিনল্যান্ড, ভারত এবং হাঙ্গেরি। (সূত্র: দৈনিক সংবাদ, ১২ই ডিসেম্বর ১৯৯৯)।

মে হতে অক্টোবর ১৯৯৯: রফিকুল ইসলাম ৫টি দেশের সঙ্গে ব্যাপকভাবে যোগাযোগ করেন। ফলশ্রুতিতে ১৬ই আগস্ট ১৯৯৯ তারিখে হাঙ্গেরি থেকে প্রথম সমর্থনসূচক প্রস্তাবটি ইউনেস্কো এবং রফিকুল ইসলামের নিকট আসে। ফিনল্যান্ড জানায়, অন্য কোনো দেশ প্রস্তাব উত্থাপন করলে তারা সমর্থন দেবে। বহুবার যোগাযোগ ও ফোনে আলাপের পরে ভারত ও কানাডা সিদ্ধান্ত দিতে অপারগতা প্রকাশ করে। ইতোমধ্যেই রফিকুল ইসলাম (জুন ১৯৯৯) সেক্রেটারি জেনারেল, ইউনেস্কো অব বাংলাদেশ এবং শিক্ষা সচিব কাজী রকিবউদ্দিনের সাথে আলাপ করেন। তিনি গভীর আগ্রহ প্রকাশ করেন এবং অতিসত্বর তৎকালীন শিক্ষামন্ত্রী এস এইচ কে সাদেকের সাথে আলাপ করেন এবং সময়ের স্বল্পতা হেতু এক ব্যক্তিগত পত্রে বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব আগ্রহান্বিত হন এবং অতি দ্রুততার সাথে প্রস্তাবটি ইউনেস্কোর দপ্তরে প্রেরণের নির্দেশ দেন। ফলে প্রস্তাবটি জমাদানের সর্বশেষ দিনের আগের দিন নানান বাধাবিপত্তি উপেক্ষা করে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় ১৭ লাইনের একটি প্রস্তাব ফ্যাক্সযোগে প্যারিসে প্রেরণ করেন। আনুষ্ঠানিকভাবে 'বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো'র সচিব কফিল উদ্দিন আহমদ প্রস্তাবটি পেশ করেন। ৯ সেপ্টেম্বর, ১৯৯৯ খ্রিষ্টাব্দে ইউনেস্কোর ১৫৭তম অধিবেশনে এবং ৩০তম সাধারণ সম্মেলনে বাংলাদেশে এ প্রস্তাব আসে। ১৬০তম অধিবেশনে তৎকালীন বাংলাদেশের শিক্ষামন্ত্রী এএইচকে সাদেক বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে আলোচনা করে জনমত সৃষ্টি করে।

কানাডা থেকে মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার জন্য যে প্রস্তাব করেছে, বাংলাদেশ সেই উদ্ধৃতিসহ প্রস্তাবটি উত্থাপন করে। ২৬শে অক্টোবর থেকে ১৭ই নভেম্বর ১৯৯৯ তৎকালীন শিক্ষামন্ত্রী এস এইচ কে সাদেক, স্পেশাল এ্যাডভাইজার টু দ্য ডিজি অব ইউনেস্কো তোজাম্মেল হক, রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী, ইউনেস্কো সচিব কফিল উদ্দিন আহমদ এবং কাউন্সিলর ইশতিয়াক চৌধুরী এই প্রস্তাবটি পাশ করানোর জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালান। এর ফলে প্যারিসে অনুষ্ঠিত সর্বসম্মতভাবে প্রস্তাবটি গৃহীত হয়। আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি বাংলাদেশের তরফ থেকে উত্থাপন করা হলে প্রস্তাবটি যেসব দেশ সমর্থন করেছিল সেগুলো হচ্ছে- ওমান, লেবানন, শ্রীলংকা, ইজিপ্ট, রাশিয়ান ফেডারেশন, বাহামা, ডমিনিক্যান রিপাবলিক, বেলারুস, দি ফিলিপিন্স, কোর্ট ডি ভয়্যার, ইন্ডিয়া, হন্ডুরাস, গাম্বিয়া, ফেডারেটেড স্টেটস অব মাইক্রোনেশিয়া, ভানুয়াটু, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি, ক্যামোরোস, পাকিস্তান, ইসলামিক রিপাবলিক অব ইরান, লিথুয়ানিয়া, ইতালি এবং সিরিয়া।

১৭ই নভেম্বর ১৯৯৯: এদিন প্যারিসে অনুষ্ঠিত UNESCO-এর ৩০তম সাধারণ সম্মেলনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, উক্ত সম্মেলন ১৬ই নভেম্বর শুরু হলেও আলোচ্য সিদ্ধান্তটি হয় ১৭ই নভেম্বর।

"প্রকৃতপক্ষে এটা ছিল মাতৃভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে বাংলাদেশের বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর নজিরবিহীন আত্মত্যাগের মূল্যায়ন ও স্বীকৃতি। ১৯৫২ সাল থেকে বাংলাদেশের মানুষ এবং ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে অভ্যুদয়ের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কতটা ভাবগম্ভীর পরিবেশে অদ্যাবধি দিবসটি পালন করছে তাও এ সম্মেলনে (প্যারিস সম্মেলনে) যথার্থ গুরুত্বের সঙ্গে লিপিবদ্ধ হয়।" (সূত্র: বাংলাপিডিয়া, প্রথম খণ্ড: ঢাকা, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ২০০৩: পৃ ১৭৭)

দীর্ঘ প্রক্রিয়ার পর নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ১৮৮টি দেশ ২১শে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' পালনের প্রস্তাবে সম্মত হয়। ইউনেস্কোর ঘোষণায় বলা হয়, "১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি যাঁরা ভাষার জন্য জীবন দিয়েছেন তাঁদের স্মরণে ২১শে ফেব্রুয়ারিকে বিশ্বব্যাপী পালনের জন্য 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হলো।" এভাবেই ২১শে ফেব্রুয়ারি স্বীকৃতি পায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ২১শে ফেব্রুয়ারি, ২০০০ সালে বিশ্বের ১৮৮টি দেশ প্রথমবারের মতো এ দিবসটিকে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" হিসেবে পালন করে। ১৯১৮ খ্রিষ্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভাষাতত্ত্বের এক সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে ভারতবর্ষের সব ভাষা পণ্ডিতদের উপস্থিতিতে বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, "শুধু ভারতে নয় বাংলা ভাষার স্থান হবে এশিয়া মহাদেশের সর্বোচ্চে।" একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করায় ড. মুহম্মদ শহীদুল্লাহর কথাটি পরিপূর্ণ সার্থক হয়েছে। আজ বাংলা ভাষার স্থান শুধু এশিয়া মহাদেশে নয়, সমগ্র পৃথিবী জুড়ে। এটা সম্ভব হয়েছে একুশে ফেব্রুয়ারি সৃষ্টি এবং বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক গুণের জন্য। (সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন ২/২/২০১৯)

পাকিস্তানি আমলে বাংলা : ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি - অন্যান্য প্রশ্ন

পূর্ব বাংলার রাজনৈতিক অবস্থা Political Situation of East Bengalআওয়ামী লীগের জন্ম (Born of Auame League)পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থা Economical Situation of East Bengalপূর্ব বাংলার শাসনতান্ত্রিক অবস্থা Constitutional Situation of East Bengal১৯৫২ সালের ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিত Perspective of Language Movement of 1952ভাষা আন্দোলনে পূর্ব বাংলার গণপরিষদ: ধীরেন্দ্রনাথ দত্ত Provincial Assembly in Language Movement: Dhirendranath Dutt১৯৪৮-এর রাজপথ: গণমানুষ ও ছাত্রসমাজের ভূমিকা Movement of 1948: Role of General Masses and Studentsভাষা আন্দোলনের তাৎপর্য (Significance of language movement)বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব (Importance of language movement is the development of bengalee nationalism)ভাষা আন্দোলনের শহিদদের পরিচয় ও অবদান Martyrs Language of Movement Introduction and Contributionভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা The Role of Women's in Language Movementভাষা আন্দোলনের আঞ্চলিক ইতিহাস Regional History of Language Movementশহিদ মিনারের ইতিকথাএকুশের প্রথম গান ও কবিতাএকুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসবাংলা ভাষার আন্তর্জাতিকায়ন Internationalization of Bengali Languageঅমর একুশের পূর্ব-পর ঘটনাপুঞ্জ Pre and Post Events of Omare 21কে এবং কখন সর্বপ্রথম বাংলাকে মাতৃভাষা করার পক্ষে মত দেন? কার নেতৃত্বে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করা হয়? বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম ওঠে কত সালে? শহিদ মিনারের রূপকার বা স্থপতি কে?কীসের ভিত্তিতে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে? সর্বপ্রথম শহিদ রফিক উদ্দিনের বাড়ি কোথায়?ভাষা শহিদ আব্দুস সালামের জন্মস্থান কোথায়?ভাষা সংক্রান্ত প্রথম সংগঠন 'তমদ্দুন মজলিস' কার নেতৃত্বে গড়ে ওঠে?বাংলাদেশে সর্বপ্রথম শহিদ মিনার উদ্বোধন করেন কে?১৯৫০ সালে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?কত সাল থেকে ২১শে ফেব্রুয়ারি সরকারি সহযোগিতায় পালিত হয়?কেন্দ্রীয় শহিদ মিনারের অবস্থান কোথায়?দেশের বাইরে প্রথম শহিদ মিনার তৈরি হয় কোথায়?কত তারিখ ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভা ঘোষণা দেওয়া হয়?কখন থেকে জাতিসংঘের সদস্য দেশসমূহ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন শুরু করে?"আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানটির রচয়িতা কে?"আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানটির সুরকার কে?ভাষা আন্দোলনের প্রথম কবিতা "কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি"- কবিতাটির রচয়িতা কে?'স্মৃতির মিনার' কবিতাটি কার লেখা?জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দেন?২১ শে পদক কী?তমদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয় কত সালে?কখন পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান রাখা হয়?সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কে?পৃথিবীর কত লোক বাংলা ভাষায় কথা বলে?কখন এবং কোথায় সর্বপ্রথম শহিদ মিনার তৈরি করা হয়?প্রথম শহিদ মিনারের ডিজাইনার কে ছিলেন?শহিদ মিনারের ৫টি স্তম্ভ দ্বারা কী বোঝানো হয়?হামিদুর রহমানের নকশায় নির্মিত বর্তমান শহিদ মিনার কখন উদ্বোধন করা হয়?'অমর একুশে' ভাস্কর্যটি কোথায় অবস্থিত এবং এর স্থপতি কে?'মোদের গরব' ভাস্কর্যটি কোথায় অবস্থিত এবং এর স্থপতি কে?প্যারিসে অনুষ্ঠিত UNESCO-এর কোন সম্মেলনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়?দ্বি-জাতিতত্ত্ব কী? ব্যাখ্যা কর।প্রথম শহিদ মিনার কীভাবে স্থাপিত হয়?শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।তমদ্দুন মজলিস কী? ব্যাখ্যা কর।ভাষা শহিদ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী? ব্যাখ্যা কর।ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়- ব্যাখ্যা কর।কোন কোন রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল?কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?কত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?কত বছর বাংলাদেশ পাকিস্তানের সাথে যুক্ত ছিল?পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ও প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?১৯৪৭ সালে পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন কে?'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা'-কার উক্তি?কখন পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান রাখা হয়?কখন মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুবরণ করেন?১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলা ব্যবস্থাপক পরিষদের আসন কত ছিল?১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?১৯৫৪ সালের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ কতটি আসন পায়?১৯৫৪ সালের নির্বাচনে সংরক্ষিত খ্রিষ্টান আসন কতটি ছিল?'বাষট্টির শিক্ষা আন্দোলন' কোন মাসে হয়েছিল?কত তারিখে 'শিক্ষা দিবস' পালন করা হয়?কখন আওয়ামী মুসলিম লীগ থেকে 'মুসলিম' শব্দটি বাদ দেওয়া হয়?যুক্তফ্রন্টের প্রধান তিন নেতার নাম কী?যুক্তফ্রন্টের কৃষক-শ্রমিক পার্টির প্রধান নেতা কে ছিলেন?যুক্তফ্রন্ট কয়টি দলের সমন্বয়ে গঠিত হয়েছিল?যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?১৯৪৮ সালের ২৪ মার্চ কার্জন হলে কার ঘোষণার প্রতিবাদে উপস্থিত ছাত্ররা না, না বলে চিৎকার করে ওঠে?পাকিস্তানের সংবিধান রচিত হয় কত খ্রিস্টাব্দে?পূর্ব বাংলার প্রথম মন্ত্রিসভা কে গঠন করেন?পূর্ব বাংলার প্রথম গভর্নর কে নিযুক্ত হন?জিন্নাহর পর কে পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত হন?কখন ১৯৫৬ সালের সংবিধান বাতিল হয়?ইস্কান্দার মির্জাকে কে অপসারণ করেন?কত তারিখে আইয়ুব খান পাকিস্তানের সর্বময় ক্ষমতা নিজ হাতে গ্রহণ করেন?পাকিস্তানের সামরিক শাসনামলে কে মৌলিক গণতন্ত্র প্রচলন করেন?মৌলিক গণতন্ত্র কত স্তরবিশিষ্ট স্থানীয় স্বায়ত্তশাসন ছিল?১৯৬২ সালের কোন মাসে পাকিস্তানে সামরিক আইন তুলে নেওয়া হয়?এন.ডি.এফ, কখন গঠিত হয়?কত সালে পূর্ব বাংলায় জমিদারি প্রথা বিলুপ্তি ঘটে?পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানে পর্যায়ক্রমে কয়টি রাজধানী শহর নির্মাণ করা হয়?রাষ্ট্রের সর্বোচ্চ আইন কী?পাকিস্তানের সংবিধান প্রণয়নের দায়িত্ব কোন পরিষদের ওপর ছিল?পাকিস্তানের জনসংখ্যার কত শতাংশের ভাষা ছিল বাংলা?পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশ পূর্ব পাকিস্তানি ছিল?পাকিস্তানের কত শতাংশ উর্দুভাষী ছিল?পহেলা বৈশাখ পালনকে পশ্চিম পাকিস্তানিরা কী সংস্কৃতি বলে উল্লেখ করে ছিল?তমদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয় কত সালে?১৯৪৭ সালের কত তারিখে চৌধুরী খালিকুজ্জামান উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন?১৯৪৭ সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের কোন উপাচার্য উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন?কোন ভাষা বিজ্ঞানী উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাবের বিরোধিতা করেন?'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' নামক পুস্তিকা কোন সংগঠন প্রকাশ করে?১৯৪৭ সালে কোন সংগঠন 'ভাষা সংগ্রাম পরিষদ' গঠন করে?১৯৪৮ সালে গণপরিষদে বাংলা ব্যবহারের জন্য সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন কে?কে সর্বপ্রথম গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন?ধীরেন্দ্রনাথ দত্ত কে ছিলেন?রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়?সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?রাষ্ট্রভাষার দাবিতে সর্বপ্রথম কবে হরতাল পালিত হয়?তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেন কে?রাষ্ট্রভাষা আন্দোলনের মূল উদ্যোক্তা ছিল কোন সংগঠন?ভাষা আন্দোলন কত তারিখে সংঘটিত হয়?কারাগারে আটক অবস্থায় কোন দুই জন নেতা 'রাষ্ট্রভাষা বাংলা' ও 'বন্দী মুক্তির' দাবিতে আমরণ অনশন করেন?জুবিলী প্রেস ও মর্নিং নিউজ কী অফিস?১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কে প্রথম শহিদ হন?'ইভনিং টাইমস' সংবাদপত্রের শিরোনাম হয় কোন ভাষা কন্যার মিছিলের খবর?ভাষা আন্দোলনে ভূমিকা রাখা একমাত্র মহিলা পত্রিকার নাম কী?বাংলা একাডেমির পূর্বনাম কী?বর্ধমান হাউসের বর্তমান নাম কী?ভাষাশহিদ রফিকউদ্দিনের বাড়ি কোথায়?ভাষাশহিদ রফিকউদ্দিন সর্বশেষ কোন কলেজের ছাত্র ছিলেন?ভাষাশহিদ বরকতের জন্মস্থান কোথায়?ভাষাশহিদ বরকত সর্বশেষ কোন প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন?ভাষাশহিদ বরকতের লাশ কোথায় দাফন করা হয়?ভাষাশহিদ শফিউর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?পুলিশের গুলি ভাষাশহিদ শফিউর রহমানের শরীরের কোথায় লাগে?ভাষাশহিদ শফিউর রহমানকে কোথায় দাফন করা হয়?শফিউর রহমান কোন অফিসের কর্মচারী ছিলেন?২১ ফেব্রুয়ারি বেলা কয়টার দিকে ভাষাশহিদ আব্দুল জব্বার গুলিবিদ্ধ হন?ভাষাশহিদ আব্দুল জব্বার কোথায় জন্মগ্রহণ করেন?ভাষাশহিদ আব্দুল জব্বারকে কত সালে বাংলাদেশ সরকার একুশে পদক (মরণোত্তর) প্রদান করেন?ভাষাশহিদ আব্দুস সালাম কোথায় জন্মগ্রহণ করেন?ভাষাশহিদ আব্দুস সালাম কত তারিখে মৃত্যুবরণ করেন?ভাষাশহিদ আব্দুস সালামকে কত সালে বাংলাদেশ সরকার একুশে পদক (মরণোত্তর) প্রদান করে?কোন ভাষাশহিদের নামে তার নিজ গ্রামের নাম রাখা হয়েছে?ভাষা আন্দোলনের শহিদ অহিউল্লাহ কে ছিলেন?নারায়ণগঞ্জে ভাষা আন্দোলনের অগ্নিকন্যা মমতাজ বেগম কোন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা ছিলেন?'৫২-এর ভাষা আন্দোলনের ভাষাকন্যা নাদেরা বেগম কার বোন ছিলেন?ভাষাকন্যা নাদেরা বেগম কার বাসায় আত্মগোপন করেছিলেন?ড. হালিমা খাতুন কোন কোন প্রতিষ্ঠানের মেয়েদের বিশ্ববিদ্যালয়ের আমতলায় নিয়ে আসেন?ভাষা সৈনিক গাজীউল হক কত জন ভাষাকন্যার ভাষা আন্দোলনে অংশগ্রহণের কথা বলেছেন?স্কুলছাত্রী জাহান আরা লাইজু ভাষা আন্দোলনে কী দায়িত্ব পালন করত?ভাষা আন্দোলনে প্রথম শহিদ মিনারটি কোথায় তৈরি হয়েছিল?১৯৫৩ সালে রাজশাহীর কোন পার্কে শহীদ মিনার তৈরি করা হয়েছিল?কত সালে খুলনায় শহিদ মিনার তৈরি হয়?চট্টগ্রামের কোথায় শহিদ মিনার তৈরি করা হয়?কেন্দ্রীয় শহিদ মিনার ঢাকার কোন স্থানে অবস্থিত?কে সর্বপ্রথম বাংলাদেশের শহিদ মিনার উদ্বোধন করেন?ঢাকায় প্রথম শহিদ মিনার কোন কলেজের ছাত্ররা তৈরি করে?ঢাকার প্রথম শহিদ মিনারটির উচ্চতা কত ফুট ছিল?স্থপতি হামিদুর রহমান নির্মিত শহিদ মিনার ১৯৬৩ সালে কে উদ্বোধন করেন?ঢাকায় বর্তমান কেন্দ্রীয় শহিদ মিনার কয় স্তর বেদির ওপর দাঁড়িয়ে আছে?বর্তমান কেন্দ্রীয় শহিদ মিনারের মাঝের বড় স্তম্ভটি কিসের প্রতীক?বর্তমান কেন্দ্রীয় শহিদ মিনারটির ছোট স্তম্ভগুলো কিসের প্রতীক?'একুশ' নিয়ে প্রথম গানটির গীতিকার কে?একুশ নিয়ে লেখা প্রথম কবিতার নাম কী?আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে?কত সালে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পায়?ঢাকায় প্রথম শহিদ মিনার কখন তৈরি করা হয়?'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি' শীর্ষক কবিতাটি কার রচনা?একুশ নিয়ে রচিত প্রথম গানটি বিবিসি শ্রোতা জরিপে বাংলা ভাষার শ্রেষ্ঠ গানের তালিকায় কততম স্থান অধিকার করেছে?একুশ নিয়ে কোন এলাকার কবি প্রথম কবিতা রচনা করেন?একুশ নিয়ে প্রথম কে কবিতা রচনা করেন?একুশ নিয়ে রচিত প্রথম গানে কে সুর দেন?UNESCO-এর পূর্ণরূপ লেখ?বাংলাকে দ্বিতীয় মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ?আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতির আবেদন করার সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?কত সালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়?জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?কখন থেকে জাতিসংঘের সদস্য দেশসমূহে একুশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে?পূর্ব বাংলার নাম কখন কীভাবে করা হয়?পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান হয় কীভাবে?উর্দুকে রাষ্ট্রভাষা করতে মুসলিম লীগ নেতৃবৃন্দের ভূমিকা ব্যাখ্যা কর।মুহম্মদ আলী জিন্নাহ কেন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিলেন?মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়?১৯৫৪ খ্রিস্টাব্দের নির্বাচনের ফল কী হয়েছিল?যুক্তফ্রন্ট কী? ব্যাখ্যা কর।ধীরেন্দ্রনাথ দত্ত কে ছিলেন?তমদ্দুন মজলিস কী?তমদ্দুন মজলিস গঠনের প্রেক্ষাপট ব্যাখ্যা কর।রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কেন গঠিত হয়?২১ ফেব্রুয়ারি কী ঘটেছিল?ভাষাশহিদ রফিক উদ্দিনের পরিচয় লেখ।শহিদ রফিকউদ্দিন আহমেদের শাহাদাতের ঘটনা ব্যাখ্যা কর।ভাষাশহিদ আবুল বরকতের পরিচয় বর্ণনা কর।ভাষাশহিদ আবুল বরকতের ভূমিকা কেমন ছিল?ভাষাশহিদ শফিউর রহমানের পরিচয় বর্ণনা কর।ভাষাশহিদ আব্দুল জব্বারের পরিচয় লেখ।ভাষাশহিদ আব্দুস সালামের পরিচয় বর্ণনা কর।ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা বর্ণনা কর।ড. হালিমা খাতুনকে কেন ভাষাকন্যা বলা হয়?রওশন আরা বাচ্চুকে ভাষাকন্যা বলা হয় কেন?ভাষাকন্যা মমতাজ বেগম 'ইভনিং টাইমস' সংবাদপত্রের শিরোনাম হয়েছিলেন কেন?'ভাষা আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ আঞ্চলিক ক্ষেত্র রাজশাহী' ব্যাখ্যা কর।একুশের প্রথম গান বলতে কী বোঝায়?ভাষা আন্দোলনের তাৎপর্য সংক্ষেপে লেখ।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী? ব্যাখ্যা কর।একুশে ফেব্রুয়ারি কীভাবে আন্তর্জাতিক ভাষা দিবস হয়?'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' পটভূমির সূচনায় প্রবাসী বাংলাদেশিদের অবদান সংক্ষেপে লেখ।মাতৃভাষা দিবসের তাৎপর্য কী?বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন বলতে কী বোঝায়?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ