- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
যৌথবাহিনীর অভিযান
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে যৌথবাহিনী গঠন এবং অভিযান একটি যুগান্তকারী ঘটনা। ভারতীয় বাহিনী নভেম্বর মাসের মাঝামাঝি বাংলাদেশের অভ্যন্তরে বিক্ষিপ্তভাবে প্রবেশ করতে থাকে। এদিকে মুক্তিবাহিনী গেরিলা ও সম্মুখ উভয় আক্রমণ করে ঢাকা, রাজশাহী, নারায়ণগঞ্জ এবং খুলনা প্রভৃতি বড় বড় শহর থেকে পাকবাহিনীকে পিছু হটতে বাধ্য করে। পাকিস্তানি স্বৈরাচারী শাসকের নির্দেশে নভেম্বরে শেষের দিকে পাকিস্তানি বাহিনী ভারতের অমৃতসর, যোধপুর, পাঠনকোর্ট এবং আগ্রায় বিমান হামলা চালায়। এই বিমান হামলার উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে পাক-ভারত যুদ্ধে রূপদান। ফলে বাধ্য হয়ে ভারত ৪ ডিসেম্বর ১৯৭১ খ্রিষ্টাব্দে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পাক-ভারত যুদ্ধে রূপদানে ব্যর্থ হয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া আর এক ষড়যন্ত্রের আশ্রয় নেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে জাতিসংঘের মাধ্যমে যুদ্ধ বন্ধের প্রাণপণ চেষ্টা করেন। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন 'নিক্সন'। তিনি যুদ্ধ বন্ধের দাবিতে সপ্তম নৌবহর পাঠান এবং তা বঙ্গোপসাগর পর্যন্ত এসেছিল। পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধ বন্ধের প্রস্তাব উত্থাপন করেন। কিন্তু সোভিয়েত ইউনিয়নের ভেটো' প্রয়োগের ফলে উক্ত প্রস্তাব কার্যকর হয়নি। সোভিয়েত ইউনিয়নের অষ্টম নৌবহরের হুমকির মুখে মার্কিন যুক্তরাষ্ট্র তার সপ্তম নৌবহর ফেরত নিতে বাধ্য হয়। ২১ নভেম্বর ১৯৭১, বাংলাদেশ ও ভারত সরকার যৌথ কমান্ডার গঠন করে। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে এটি গঠন করে। ভারতের লে. জে. জগজিৎ সিং অরোরা এ বাহিনীর অধিনায়ক নিযুক্ত হন। যৌথ কমান্ডারের উদ্যোগে বাংলাদেশের রণাঙ্গনকে ৪টি সেক্টরে বিভক্ত করা হয়। ৩ ডিসেম্বর ভারতের অমৃতসরসহ বিভিন্ন বিমান ঘাঁটিতে পাকিস্তানি বিমান বাহিনী হামলা চালালে শুরু হয় সর্বাত্মক যুদ্ধ। ঐ দিনই 'যৌথ কমান্ডার' ৩৩টি পাকিস্তানি বিমান ভূপাতিত করে। ৬ ডিসেম্বর ১৯৭১, সর্বপ্রথম যশোর শত্রু মুক্ত হয়। এরপর ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাট মুক্তিবাহিনীর দখলে আসে। কুমিল্লা ও ফেনীতে ৭০০ পাকিস্তানি সেনা নিহত হয়। ঐ দিন অর্থাৎ ৬ ডিসেম্বর সর্ব প্রথম ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেন। পরের দিন যশোর বিমান বন্দরের পতন ঘটে। ১১-১২ ডিসেম্বর ময়মনসিংহ, হিলি, কুষ্টিয়া, খুলনা, রংপুর, রাজশাহী, দিনাজপুর ও সিরাজগঞ্জ শত্রুমুক্ত হয়। অতঃপর যৌথবাহিনী ঢাকা দখলকে গুরুত্ব দেয়। ১২ ডিসেম্বর যৌথবাহিনী ঢাকায় পাক সামরিক অবস্থানে বিমান হামলা অব্যাহত রেখে চারদিক থেকে আক্রমণ চালিয়ে ঢাকা অভিমুখে যাত্রা করে। ভারতের স্বীকৃতির সাথে সাথে মুক্তিযুদ্ধের পট পরিবর্তন ঘটে। একদিকে মুক্তিযোদ্ধারা উৎসাহিত হয়; অন্যদিকে পাক সেনারা কোণঠাসা হয়ে যায়। ঘৃণ্য ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে রইল না। এবার তারা যে পরিকল্পনা গ্রহণ করল তা সভ্যতার সকল নৃশংসতাকে হার মানিয়ে দিল। তারা বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা গ্রহণ করল। বিজয়ের কোনো সম্ভাবনা না দেখে তারা বাংলার বুদ্ধিজীবীদের বেছে বেছে পরিকল্পিতভাবে হত্যা করে (১৪ ডিসেম্বর) তাদের এই কাজে সহযোগিতা করে রাজাকার ও আলবদর বাহিনী। বুদ্ধিজীবী হত্যায় তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ স্বাধীন হলেও যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। পাকহানাদার বাহিনীর এরূপ নৃশংসতায় বাংলার দামাল ছেলেরা দমে না গিয়ে বরং আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাক-বাহিনী এবং তাদের দোসরদের ওপর।
বাংলাদেশ সরকারের (মুজিবনগর) মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য শাখাপ্রশাসনিক বিভাগ (Administration Department)মুক্তিবাহিনী গঠন (স্থল, নৌ ও বিমানবাহিনী)মুক্তিযুদ্ধের সেক্টর ব্যবস্থাপনাজোনাল কাউন্সিল (Jonal council)মুক্তিযুদ্ধ পরিচালনা সংক্রান্ত বিষয়াদিগেরিলা থেকে সম্মুখ যুদ্ধযৌথবাহিনীর অভিযানগণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধমুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতামুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী তৎপরতাপাকবাহিনীর আত্মসমর্পণ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়মুজিবনগর সরকার কত তারিখ শপথ গ্রহণ করেন?মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?মুজিবনগর সরকারে প্রধানমন্ত্রী কে ছিলেন?মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় ছিল?মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত ছিল?কাদেরকে নিয়ে মুজিবনগর সরকার গঠিত হয়?মুজিবনগর সরকারের চীফ অফ স্টাফ কে হন?নিয়মিত মুক্তিবাহিনীর সংখ্যা কত ছিল?বাংলাদেশ সেনাবাহিনীর যাত্রা শুরু হয় কত তারিখ থেকে?কাদের সমন্বয়ে মুজিব বাহিনী গঠন গঠিত হয়?মুক্তিযুদ্ধের সময় ৩টি ফোর্স কী কী?কাদেরিয়া বাহিনী কোথায় এবং কার নেতৃত্বে গড়ে উঠেছিল?হালিম বাহিনী গড়ে ওঠে কোথায়?কোন নীল নকশার মাধ্যমে ১৯৭১ সালের ২৫শে মার্চ গণহত্যা চালানো হয়?জাতীয় স্মৃতিসৌধটির স্থপতি কে?মুজিবনগর সরকার বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত করেছিলেন?মুক্তিযুদ্ধকালীন ১নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কোনো নির্দিষ্ট সীমানা ছিল না?রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও কোন সেক্টরের অধীনে ছিল?কুষ্টিয়া, যশোর, ফরিদপুর কোন সেক্টরের অধীনে ছিল?অনিয়মিত বাহিনীর সদস্য সংখ্যা কত ছিল?মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কোন গানটিকে সূচনা সংগীত হিসেবে বাজানো হতো?"দৈনিক জয় বংলা" পত্রিকার সম্পাদক কে ছিলেন?মুক্তিযুদ্ধ চলাকালীন বেতার কেন্দ্রটির নাম কী ছিল?মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?মুক্তিযুদ্ধে যৌথবাহিনীর কমান্ডার কে ছিলেন?মুক্তিযোদ্ধারা কোন পদ্ধতিতে যুদ্ধ করেছেন?সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ কী?জোনাল কাউন্সিল কী?বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অক্টোবরের শেষে মুক্তিবাহিনীর নিকট মোট কতজন পাকসেনা নিহত হয়?মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশ ও ভারত সরকার কখন যৌথবাহিনী গঠন করে?কত তারিখ ভারত বাংলাদেশকে সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়?শহিদ বুদ্ধিজীবী দিবস কবে?মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন?ঢাকা বিশ্ববিদ্যলয়ের কত জন শিক্ষক মুক্তিযুদ্ধের সময় শহিদ হন?মুক্তিযুদ্ধে নিয়মিত বাহিনী বলতে কোন বাহিনীকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।মুক্তিযুদ্ধে স্বাধীন বাহিনী বলতে কোন বাহিনীকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।শাস্তিকমিটি কী? ব্যাখ্যা কর।বুদ্ধিজীবী হত্যা দিবস বলতে কী বোঝ?জাতীয় স্মৃতিসৌধ কীসের প্রতীক? ব্যাখ্যা কর।মুক্তিবাহিনী গঠন সম্পর্কে ব্যাখ্যা কর।মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনীর পরিচয় দাও।বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ভূমিকা ব্যাখ্যা কর।বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতা ব্যাখ্যা কর।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সর্বশেষ কতজন বাঙালি শরণার্থী হিসেবে প্রতিবেশী ভারতে আশ্রয় নেয়?
মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সর্বশেষ কতজন বাঙালি শরণার্থী হিসেবে প্রতিবেশী ভারতে আশ্রয় নেয়?
প্রায় ২৫ লক্ষ
প্রায় ৫০ লক্ষ
প্রায় ৮০ লক্ষ
প্রায় ১ কোটি
মুক্তিযুদ্ধ বিরোধী নিম্নে কোন সংগঠনটির সর্বপ্রথম জন্ম হয়?
মুক্তিযুদ্ধ বিরোধী নিম্নে কোন সংগঠনটির সর্বপ্রথম জন্ম হয়?
শান্তি কমিটি
রাজাকার বাহিনী
আলবদর বাহিনী
আলশামস
নিম্নে কোন বীরশ্রেষ্ঠ বরিশাল জেলার কৃতিসন্তান?
নিম্নে কোন বীরশ্রেষ্ঠ বরিশাল জেলার কৃতিসন্তান?
ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর
সিপাহী নূর নূর মোহাম্মাদ শেখ
নায়েক মুন্সি আবদুর রউফ
ফ্লাইট ল্যাফটেন্যান্ট মতিউর রহমান
মুক্তিযুদ্ধে এমন একটি স্বাধীন বাহিনী ছিল যে বাহিনীর নাম শুনলেই পাক-সেনাদের বুকে কাঁপন ধরত। এখানে কোন স্বাধীন বাহিনীকে বোঝানো হয়েছে?
মুক্তিযুদ্ধে এমন একটি স্বাধীন বাহিনী ছিল যে বাহিনীর নাম শুনলেই পাক-সেনাদের বুকে কাঁপন ধরত। এখানে কোন স্বাধীন বাহিনীকে বোঝানো হয়েছে?
মুজিব বাহিনী
আফসারী বাহিনী
কাদেরিয়া বাহিনী
হেমায়েত বাহিনী
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
শেখ মুজিবুর রহমান
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দিন আহমেদ
ক্যাপ্টেন মনসুর আলী
মুক্তিযুদ্ধে এস ফোর্স বলতে কোন ফোর্সকে বোঝায়?
মুক্তিযুদ্ধে এস ফোর্স বলতে কোন ফোর্সকে বোঝায়?
খালেদ মোশাররফের নেতৃত্বে ফোর্স
জিয়াউর রহমানের নেতৃত্বে ফোর্স
শফিউল্লাহর নেতৃত্বে ফোর্স
এম.এ.জি ওসমানীর নেতৃত্বে ফোর্স
১৯৭১ খ্রিষ্টাব্দের কত তারিখ সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশে মন্ত্রিসভা (মুজিবনগর সরকার) গঠন করা হয়?
১৯৭১ খ্রিষ্টাব্দের কত তারিখ সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশে মন্ত্রিসভা (মুজিবনগর সরকার) গঠন করা হয়?
৭ এপ্রিল
১০ এপ্রিল
১৭ এপ্রিল
৬ ডিসেম্বর
'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' সম্পর্কে পাকিস্তানি শাসকগোষ্ঠী কোনো মন্তব্য না করার ক্ষেত্রে যুক্তি হচ্ছে-
'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' সম্পর্কে পাকিস্তানি শাসকগোষ্ঠী কোনো মন্তব্য না করার ক্ষেত্রে যুক্তি হচ্ছে-
উক্ত বেতারের নাম নিলে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করা হয়
ভারতের অভ্যন্তরে হওয়ায় কোনো প্রতিক্রিয়া ছিল না
বেতার কেন্দ্রটি এতই শক্তিশালী ছিল যে, মন্তব্য করা যায় না
বেতার কেন্দ্রটি ধরা ছোঁয়ার বাইরে ছিল তাই মন্তব্য করেনি

