- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা
বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমেরিকার সরকারি নীতি ছিল বাংলাদেশের বিপক্ষে (পাকিস্তানের পক্ষে)। কিন্তু মার্কিন সভা, কংগ্রেস, সিনেটের অনেক সদস্য, মার্কিন পত্র-পত্রিকা, প্রচার মাধ্যম, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, জনগণ এবং পাকিস্তানি কূটনৈতিক মিশনে কর্মরত বাঙালিরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। এই বৃহৎ অংশের চাপেই ভারতে অবস্থানরত বাঙালি শরণার্থীদের সর্বোচ্চ সাহায্য মার্কিন যুক্তরাষ্ট্রই করেছিল এবং পাকিস্তানের সামরিক সাহায্য বন্ধ করতে হয়েছিল।
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন এবং পররাষ্ট্রমন্ত্রী হেনরী কিসিঞ্জার মুক্তিযুদ্ধকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের কিছুই করার নেই বলে অভিমত প্রকাশ করেন। এ সময় হেনরি কিসিঞ্জার 'বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি' বলেও উপহাস করেন। ১০ জুলাই, ১৯৭১-এর পর থেকে মার্কিন সরকার তাদের নিরপেক্ষ নীতি পরিহার করে হস্তক্ষেপের নীতি গ্রহণ করে। ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ না করার জন্য আহ্বান জানান। পাকিস্তানকে সামরিক সাহায্যের লক্ষ্যে ৯ ডিসেম্বর, ১৯৭১ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র সপ্তম নৌবহর (পারমাণবিক অস্ত্রে সুসজ্জিত মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি জাহাজ সমন্বয়ে গঠিত নৌবহর) ভারত মহাসাগরে পাঠায়। অবশ্য সোভিয়েত ইউনিয়নের হুঁশিয়ারে সপ্তম নৌবহর দাঁড়িয়ে থেকে ফিরে আসতে বাধ্য হয়।
পাকিস্তানের পরাজয়ের মুখে যুদ্ধ বিরতি ঘটিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে ভণ্ডুল করতেও জাতিসংঘে কূটনৈতিক তৎপরতা চালায় যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়নের বাধার মুখে সে প্রচেষ্টা সফল হয়নি। মার্কিন সরকারি নীতি মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকলেও মার্কিন সংবাদ মাধ্যম এবং কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ছিল বাংলাদেশের পরম সুহৃদ। মার্কিন সংবাদপত্রসমূহের মধ্যে ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস, ম্যানচেস্টার গার্ডিয়ান, ওয়াশিংটন ইভনিং স্টার, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল ইত্যাদি সংবাদপত্র বাংলাদেশে পাকবাহিনীর তাণ্ডব এবং মুক্তিযুদ্ধের বিষয়সমূহ নিয়ে বিস্তারিত সংবাদ পরিবেশন করে। 'ওয়াশিংটন পোস্ট' এক সম্পাদকীয় নিবন্ধে স্বদেশের নাগরিক হত্যার জন্য ইয়াহিয়াকে দায়ী করে।
মুক্তিযুদ্ধে মার্কিন শিক্ষিত ও বুদ্ধিজীবীগণও সক্রিয় ভূমিকা রেখেছিলেন। 'এসোসিয়েশন ফর এশিয়ান স্টাডিজ'-এর বার্ষিক সম্মেলনে প্রায় দু'হাজার শিক্ষাবিদ অবিলম্বে গণহত্যা বন্ধের জন্য আবেদন জানান। এ সম্মেলনে জরুরি ভিত্তিতে বাংলাদেশে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র ও কানাডাকে অনুরোধ করে। ৩০ জন বুদ্ধিজীবী দলবদ্ধভাবে ঘোষণা করেন যে, "পূর্ব পাকিস্তানে ন্যায়সংগত দাবিকে শক্তি প্রয়োগের মাধ্যমে উপেক্ষা করার কোন অধিকার পাকিস্তানের নেই।" এছাড়া হার্ভার্ড ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ অত্যন্ত ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করে।
নিউইয়র্কে অনুষ্ঠিত জর্জ হ্যারিসনের 'বাংলাদেশ কনসার্ট' ছিল মুক্তিযুদ্ধে এক বিরাট অনুপ্রেরণা। মার্কিন রাজনীতিবিদ বিশেষ করে সিনেটের এডওয়ার্ড কেনেডির অবদান প্রশংসনীয়। তিনি সরকারের বিপক্ষে গিয়ে ভারতে শরণার্থীর সমস্যা নিয়ে ২৮ জুন, ২২ জুলাই এবং ৩০ অক্টোবর তিনটি শুনানির ব্যবস্থা করেন। তার এবং কংগ্রেসম্যান হেনরির প্রচেষ্টাই নিক্সন প্রশাসন ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ এপ্রিল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল। আমেরিকার বাঙালি প্রবাসী সর্বতোভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করে। পাকিস্তানের কূটনৈতিক মিশনগুলোতে কর্মরত বাঙালিরা এক পর্যায় বাংলাদেশের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করে। যুক্তরাষ্ট্রের সর্বত্র আমেরিকানরা বাঙালিদের সাহায্য সমিতি প্রতিষ্ঠার জন্য জনমত গঠন করে। অর্থাৎ প্রেসিডেন্ট নিক্সন ও পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারসহ মার্কিন প্রশাসনের নীতি নির্ধারক মহল ব্যতীত সাধারণ জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে। মার্কিন প্রশাসন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ব্যাহত করতে সপ্তম নৌবহর পাঠিয়েই ক্ষান্ত হননি, ৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ উপমহাদেশের ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবে চালিয়ে দিতে পায়তারা করে। পাকিস্তানিদের সুনিশ্চিত পরাজয় জেনে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তাব্যক্তিরা জাতিসংঘের নিকট যুদ্ধ বিরতির প্রস্তাব উপস্থাপন করে বাংলাদেশের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল কিন্তু প্রতি ক্ষেত্রেই ব্রিটেন ভেটো দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তার আপন ঠিকানায় পৌঁছে দিতে সহায়তা করেছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকারের ভূমিকা মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা মুক্তিযুদ্ধে গ্রেট ব্রিটেনের ভূমিকাবাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাবাংলাদেশের মুক্তিযুদ্ধে চীনের ভূমিকামুক্তিযুদ্ধ ও অন্যান্য দেশ Liberation War and Other Countriesমুক্তিযুদ্ধে জাতিসংঘ (UNO of the war of liberation)মুক্তিযুদ্ধে অন্যান্য সংস্থা (Other organization in the war of liberation)মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা মুক্তিযুদ্ধে বিদেশি ব্যক্তিবর্গ (Foreign personalities in liberation war) বিদেশি বন্ধুদের প্রতি সম্মাননা Honour of the Foreign Personalitiesমহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য ইন্দিরা গান্ধীকে কোন পুরস্কারে ভূষিত করা হয়?পরাশক্তি কোন রাষ্ট্রগুলো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ছিল? বাংলাদেশকে তলাবিহীন জুড়ি বলে অবজ্ঞা করেছিলেন কে? ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?মুক্তিযুদ্ধ বিষয়ক বিখ্যাত কবিতা "সেপ্টেম্বর অন যশোর রোড"-এর রচয়িতা কে?বিখ্যাত সংগীত শিল্পী জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন?মুক্তিযুদ্ধে অবদানের জন্য 'বীরপ্রতীক' খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি এ. এস. ওদারল্যান্ড কোন দেশের অধিবাসী?'কনসার্ট ফর বাংলাদেশ' কোথায় অনুষ্ঠিত হয়?কোন বিদেশি সাংবাদিক পাকিস্তানের গণহত্যার ঘটনা সর্বপ্রথম বিশ্ববাসীকে জানিয়ে দেন?বাংলাদেশের ইতিহাসে কোন রাতকে কালরাত বলা হয়?বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে কোন দেশ সপ্তম নৌবহর প্রেরণ করেছিল?মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?কোন দেশের প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন?বিবিসি-এর পূর্ণরূপ কী?"মিশনারি অব চ্যারেটি" সংস্থাটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা জানানো হয় কাকে?ভারত-বাংলাদেশ সহায়ক শিল্পী-সাহিত্য-বুদ্ধিজীবী সমিতির সভাপতি কে ছিলেন?কে ছবি আঁকা ছেড়ে শরণার্থী শিবিরে চিকিৎসা কেন্দ্র খুলেছিল?মুক্তিযুদ্ধে পরাশক্তি হিসেবে প্রথম বাংলাদেশের পাশে দাঁড়ায় কোন দেশ?মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কে ছিলেন?বাংলাদেশ কত তারিখ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ লাভ করে?মুক্তিযুদ্ধে কোন রাষ্ট্র দুটি বিরোধিতা করেছিল?বাংলাদেশের ইতিহাসে কোন রাতকে কালরাত বলা হয়? শরণার্থী বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।সোভিয়েত ইউনিয়নের পরিচয় দাও।মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের ভূমিকা ব্যাখ্যা কর। 'মুক্তিযুদ্ধ সম্মাননা' বলতে কী বোঝ?'কনসার্ট ফর বাংলাদেশ' বলতে কী বোঝায়?ভেটো ক্ষমতা বলতে কী বোঝ?মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা কীরূপ ছিল? ব্যাখ্যা কর।পাকিস্তানের পক্ষ অবলম্বন ছিল চীনের নিজস্ব নিরাপত্তার নীতি-ব্যাখ্যা কর।বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণের ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রচার মাধ্যমের ভূমিকা
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
কনসার্ট ফর বাংলাদেশ কী?
কনসার্ট ফর বাংলাদেশ কী?
মুক্তিযুদ্ধে শরণার্থীদের পক্ষে তহবিল সংগ্রহের জন্য আয়োজিত কনসার্ট
নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত কনসার্ট
বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য আয়োজিত কনসার্ট
কানাডা প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত কনসার্ট
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর লিখিত মার্কিন কবি অ্যালেন গিনবার্গ রচিত "সেপ্টেম্বর অন যশোর রোড" কবিতার লাইন সংখ্যা কতটি?
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর লিখিত মার্কিন কবি অ্যালেন গিনবার্গ রচিত "সেপ্টেম্বর অন যশোর রোড" কবিতার লাইন সংখ্যা কতটি?
৫১টি
১০১টি
১৫১টি
২৫১টি
মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
জর্জ ওয়াশিংটন
রিচার্ড নিকসন
হেনরি কিসিঞ্জার
জন. এফ. কেনেডি
কত তারিখ ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
কত তারিখ ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
৬ ডিসেম্বর, ১৯৭১
৭ ডিসেম্বর, ১৯৭১
১২ জানুয়ারি, ১৯৭১
২৪ জানুয়ারি, ১৯৭২
বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন দেশের অবদান তুলনাহীন?
বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন দেশের অবদান তুলনাহীন?
মার্কিন যুক্তরাষ্ট্র
ব্রিটেন
সোভিয়েত ইউনিয়ন
ভারত
নিচের কোন অবদানের ক্ষেত্রে আবু সাঈদ চৌধুরী নামটি স্মরণ করা যায়?
নিচের কোন অবদানের ক্ষেত্রে আবু সাঈদ চৌধুরী নামটি স্মরণ করা যায়?
মুক্তিযুদ্ধে সমর্থন লাভে ইংল্যান্ডে অবস্থান
মুজিবনগর সরকারের সাফল্য প্রচার করা
মুক্তিবাহিনীকে সংগঠিত করা
মুক্তিবাহিনীকে ভারতে নিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করা
শরণার্থীদের সাহায্য প্রার্থনায়-
i. বিপুল পরিমাণ সাহায্য পাওয়া গিয়েছিল
ii. বিপুল সংখ্যক শরণার্থীর সংবাদ বিশ্ব জানতে পারে
iii. পাক-বাহিনীর অত্যাচারের সংবাদ বিশ্ব জানতে পারে
নিচের কোনটি সঠিক?
শরণার্থীদের সাহায্য প্রার্থনায়-
i. বিপুল পরিমাণ সাহায্য পাওয়া গিয়েছিল
ii. বিপুল সংখ্যক শরণার্থীর সংবাদ বিশ্ব জানতে পারে
iii. পাক-বাহিনীর অত্যাচারের সংবাদ বিশ্ব জানতে পারে
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
জাতিসংঘের প্রধান উদ্দেশ্য কোনটি?
জাতিসংঘের প্রধান উদ্দেশ্য কোনটি?
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করা
যুদ্ধ বন্ধ করা
ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়া
বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা করা
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে চীনের বিরোধিতার কারণ হিসেবে বলা যায়-
i. অখণ্ড পাকিস্তান থাকলে চীনের ব্যবসায়-বাণিজ্যের সুবিধা হবে
ii. বাংলাদেশের শাসকবর্গের সাথে চীনের সুসম্পর্ক ছিল না
iii. বাঙালিরা স্বাধীন রাষ্ট্র গঠন করলে তা দেখে চীনেও বিভিন্ন জাতি-গোষ্ঠী উদ্বুদ্ধ হবে
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে চীনের বিরোধিতার কারণ হিসেবে বলা যায়-
i. অখণ্ড পাকিস্তান থাকলে চীনের ব্যবসায়-বাণিজ্যের সুবিধা হবে
ii. বাংলাদেশের শাসকবর্গের সাথে চীনের সুসম্পর্ক ছিল না
iii. বাঙালিরা স্বাধীন রাষ্ট্র গঠন করলে তা দেখে চীনেও বিভিন্ন জাতি-গোষ্ঠী উদ্বুদ্ধ হবে
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া দেশ হলো-
i. মার্কিন যুক্তরাষ্ট্র
ii. ভারত
iii. সোভিয়েত ইউনিয়ন
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া দেশ হলো-
i. মার্কিন যুক্তরাষ্ট্র
ii. ভারত
iii. সোভিয়েত ইউনিয়ন
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
বাংলাদেশের পক্ষে সোভিয়েত ইউনিয়নের সমর্থনের কারণ ছিল-
i. আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন
ii. চীন ঘেঁষা পাকিস্তানকে হটিয়ে চীনকে শিক্ষা দেওয়া
iii. পাকিস্তানের শাসকদের সাথে সোভিয়েত ইউনিয়নের ভালো সম্পর্ক না থাকা
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশের পক্ষে সোভিয়েত ইউনিয়নের সমর্থনের কারণ ছিল-
i. আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন
ii. চীন ঘেঁষা পাকিস্তানকে হটিয়ে চীনকে শিক্ষা দেওয়া
iii. পাকিস্তানের শাসকদের সাথে সোভিয়েত ইউনিয়নের ভালো সম্পর্ক না থাকা
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
বাংলাদেশের মুক্তিসংগ্রামের বিজয়ের জন্য যে নিয়ামকগুলো কাজ করেছে তা হলো-
i. এক মহান নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন
ii. মুক্তিযোদ্ধাদের অদম্য মনোবল ও দেশপ্রেম
iii. বিশ্ব নেতৃবৃন্দের সহমর্মিতা ও সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশের মুক্তিসংগ্রামের বিজয়ের জন্য যে নিয়ামকগুলো কাজ করেছে তা হলো-
i. এক মহান নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন
ii. মুক্তিযোদ্ধাদের অদম্য মনোবল ও দেশপ্রেম
iii. বিশ্ব নেতৃবৃন্দের সহমর্মিতা ও সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
চীন কীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল?
i. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে সমর্থন দিয়ে
ii. পাকিস্তানি সেনাবাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে
iii. পিকিং রেডিও থেকে মুক্তিযুদ্ধ বিরোধী প্রচারণা করে
নিচের কোনটি সঠিক?
চীন কীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল?
i. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে সমর্থন দিয়ে
ii. পাকিস্তানি সেনাবাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে
iii. পিকিং রেডিও থেকে মুক্তিযুদ্ধ বিরোধী প্রচারণা করে
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম মিত্র শক্তি ছিল-
i. মার্কিন যুক্তরাষ্ট্র
ii. ভারত
iii. সোভিয়েত ইউনিয়ন
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম মিত্র শক্তি ছিল-
i. মার্কিন যুক্তরাষ্ট্র
ii. ভারত
iii. সোভিয়েত ইউনিয়ন
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া দেশ হলো-
i. মার্কিন যুক্তরাষ্ট্র
ii. ভারত
iii. সোভিয়েত ইউনিয়ন
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া দেশ হলো-
i. মার্কিন যুক্তরাষ্ট্র
ii. ভারত
iii. সোভিয়েত ইউনিয়ন
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
উক্ত সংগঠনটির পরিচালক ছিলেন-
উক্ত সংগঠনটির পরিচালক ছিলেন-
হেনরী ডুন্যান্ট
রবার্ট ব্যাটেন পাওয়েল
মাদার তেরেসা
মার্গারেট থ্যাচার
উদ্দীকের সংগঠনটির ন্যায় কোন সংগঠনটি মুক্তিযুদ্ধের সময় অসহায়দের পাশে দাঁড়িয়েছিল?
উদ্দীকের সংগঠনটির ন্যায় কোন সংগঠনটি মুক্তিযুদ্ধের সময় অসহায়দের পাশে দাঁড়িয়েছিল?
রেডক্রিসেন্ট সোসাইটি
মিশনারিজ অব চেরেটি
রোভার স্কাউটস
কারিতাস

