- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- পল্লিসাহিত্য (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
পল্লিসাহিত্য (পাঠ-পরিচিতি)
১৯৩৮ খ্রিষ্টাব্দে কিশোরগঞ্জ জেলায় 'পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মিলনী'র একাদশ অধিবেশনে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ সভাপতিত্ব করেন। এ সম্মেলনে সভাপতি হিসেবে তিনি যে অভিভাষণ দেন, তারই পুনর্লিখিত রূপ এই 'পল্লিসাহিত্য' প্রবন্ধটি। আলোচ্য প্রবন্ধে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ বাংলার পল্লিসাহিত্যের বিশেষ কয়েকটি দিক সম্পর্কে আলোচনা করেছেন। লেখক এই প্রসঙ্গে বলেছেন যে, একদিন এক বিরাট পল্লিসাহিত্য বাংলাদেশে ছিল, আজ উপযুক্ত গবেষক এবং আগ্রহী সাহিত্যিকদের উদ্যোগ ও চেষ্টায় সেই সম্পদগুলো সংগ্রহ করা নিতান্ত প্রয়োজন। বাংলাদেশের লোকসংস্কৃতির সংরক্ষণ এবং প্রসারের জন্য এ কাজ একান্ত আবশ্যক। প্রবন্ধটি আবহমান কালের বাঙালি, বাংলাদেশ, লোকসাহিত্য ও সংস্কৃতির প্রতি সকলকে সচেতন হতে উৎসাহিত করে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
'উন বর্ষায় দুনো শীত।'- এর সঙ্গে সাদৃশ্য রয়েছে কোনটির?
'পল্লিসাহিত্য' প্রবন্ধের আলোকে কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
'পল্লিসাহিত্য' মানে-
'ডক্টর দীনেশচন্দ্র সেন সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কী এক অমূল্য খনি পল্লিজননীর বুকে লুকিয়ে আছে।- কী সংগ্রহ করে দেখিয়েছেন?"
'পল্লিসাহিত্য' প্রবন্ধে 'সরস প্রাণের জীবন্ত উৎস' বলা হয়েছে কোন সাহিত্যকে?
ভূয়োদর্শনের পরিপক্ষ ফল কোথায় সঞ্চিত হয়ে আছে?
"পল্লিসাহিত্য" প্রবন্ধে বর্ণিত চীন দেশে সংঘটিত গল্প কোনটি?
আউল বাউল লালনের দেশে
মাইকেল জ্যাকসন আইলো রে
আমার সাধের দোতরা কান্দে রে-
- এ চরণের ভাবার্থে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখকের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?
আউল বাউল লালনের দেশে
মাইকেল জ্যাকসন আইলো রে
আমার সাধের দোতরা কান্দে রে-
- এ চরণের ভাবার্থে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখকের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?

