• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রবাস বন্ধু (গদ্য)
প্রবাস বন্ধু (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সৈয়দ মুজতবা আলী (লেখক-পরিচিতি)

সৈয়দ মুজতবা আলী ১৩ই সেপ্টেম্বর, ১৯০৪ খ্রিষ্টাব্দে আসামভুক্ত শ্রীহট্টের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি সিলেট গভর্মেন্ট হাইস্কুল ও শান্তিনিকেতনে পড়াশোনা করেন। পরে ১৯২৬ সালে বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আফগানিস্তানে কাবুলের কৃষিবিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। এরপর বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। ১৯৩২ সালে তিনি বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয়ে ও মহীশূরের বরোদা কলেজে অধ্যাপনা করেন। তিনি ১৯৪৯ খ্রিষ্টাব্দে বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে তাঁকে চাকরি ছাড়তে হয়। পরে তিনি বিশ্বভারতীর রিডার নিযুক্ত হন। সৈয়দ মুজতবা আলী নিজস্ব এক গদ্যশৈলীর নির্মাতা। বিভিন্ন ভাষায় ব্যুৎপত্তি ও অসাধারণ পাণ্ডিত্যের সংমিশ্রণে তিনি যে গদ্য রচনা করেছেন, তা খুবই রসগ্রাহী হয়ে উঠেছে। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলো হলো: দেশে-বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, শবনম ইত্যাদি। তিনি ১১ই ফেব্রুয়ারি, ১৯৭৪ খ্রিষ্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

ডাক্তারি কলেজের ছাত্রদের সঙ্গে কার সাদৃশ্য রয়েছে?

আবদুর রহমানের
মন্ত্রীর
মালিকের
অধ্যক্ষের

কোথাকার আঙুর আফগানিস্তানে মশহুর?

কাবুলের
কাশ্মীরের
বাগেবালার
ভারতের

কাবুলি সবুজ চায়ের রং কেমন?

সবুজ
ফিকে হলুদ
গাঢ় সবুজ
হলুদ

কাবুলের পানি কেমন?

গরম
খোলা
মিষ্টির মতো
গলানো পাথরের মতো

কীসের ইঞ্জিনের সিটির শব্দ শোনা যায়?

দারুস সালামের
দারুল মুলারের
দারুল আমানের
দারুল আমনের

পানশিরের হাওয়ার সঙ্গে সাদৃশ্য রয়েছে কীসের?

ধারালো ছুরির
ঘোড়ার তেজের
ঠান্ডা বরফের
ময়লাহীন ফুলের

'ও রভোয়া' কী ভাষার শব্দ?

আরবি
ফারসি
ফরাসি
উর্দু

'তাগদ' অর্থ কী?

ভাগাদা
শক্তি
দ্রুততা
পুনরায়

লেখক আবদুর রহমানকে কীভাবে গ্রহণ করেছেন?

ভয়ের সঙ্গে
বাধ্য হয়ে
সতর্কতার সঙ্গে
বিরক্ত হয়ে

কফির পেয়ালার সঙ্গে সাদৃশ্য রয়েছে কিসের?

নুনদানির
পানির মগের
মোমদানির
চায়ের পেয়ালার

সবশেষে আবদুর রহমান কী হাতে ঘরে ঢোকে?

ফালুদা
চায়ের পাত্র
বাদাম-আখরোট
পানি