- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের সামাজিক পরিবর্তন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সামাজিক পরিবর্তন এবং নারীর ভূমিকা
বাংলাদেশে শিল্পের ক্রমোন্নতি নারীর সামাজিক জীবন ও মর্যাদার ক্ষেত্রে প্রভূত পরিবর্তন সাধন করেছে। শিল্পের প্রসার আজ নারীকে গৃহের সীমিত পরিবেশ থেকে বাইরের কর্মমুখর জগতে টেনে এনেছে শিক্ষাক্ষেত্রে নারী আগের তুলনায় অনেক অগ্রসর হয়েছে। নারীরা এখন শুধু প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডিতে আবদ্ধ নয়। নারীরা ব্যাপক সংখ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশ ব্যাপী কলেজগুলোতে স্নাতক (সম্মান), স্নাতক (পাশ), স্নাতকোত্তর শ্রেণিতে পড়ালেখা করছে। তারা এখন উচ্চশিক্ষার জন্য মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও ইসলামি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। নারী শিক্ষা অবৈতনিক হওয়ায় গ্রামীণ মেয়েরা আগের চেয়ে পড়াশোনার সুযোগ বেশি পাচ্ছে। তাছাড়া নারী শিক্ষার সম্প্রসারণের লক্ষ্যে সরকার উপবৃত্তি প্রকল্প চালু করেছে, যা গ্রামীণ নারী শিক্ষাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। এখন গ্রামীণ সমাজের মানুষ ছেলে শিক্ষার্থীর পাশাপাশি কন্যা শিশুর শিক্ষাকে সমানভাবে গুরুত্ব দিচ্ছে। এর ফলস্বরূপ বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা ও এইচএসসি পরীক্ষায় নারী শিক্ষার্থীরা ফলাফলে অনেক এগিয়ে রয়েছে।
নারী এখন শিক্ষার পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত হচ্ছে। এক সময় নারী শুধু গৃহস্থালি কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আজ তারা বাংলাদেশের শহর এলাকায় পোশাক শিল্প, ঔষধ তৈরির কারখানা, টেলিফোন ও টেলিযোগাযোগ শিল্প, পাট, চা, কাগজ শিল্প, স্থাপত্যশিল্প, মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি শিল্প ও কল-কারখানায় চাকরি করছে। তাছাড়া শিক্ষিত নারীরা বিভিন্ন পেশা, যেমন চিকিৎসা, আইন, শিক্ষকতা, পুলিশ, বিচারবিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছে। সরকারি চাকরিতে প্রশাসন, পুলিশ, ডাক, সমবায়, আনসারসহ প্রায় সবগুলো ক্যাডারে নারীদের বিরাট একটা অংশ চাকরি করছে। সেনাবাহিনীতেও নারীদের অংশগ্রহণ প্রশংসনীয়। আমাদের গ্রাম পর্যায়ে নারীরা সরকারি সংস্থা কিংবা বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে। এ কর্মসংস্থানগুলোর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, নার্সারি, গরু মোটাতাজাকরণ, ছাগল পালন, মৎস্য চাষ, মধু চাষ, হাঁস-মুরগি পালন, টেইলারিং, ফল-মূলের ব্যবসা প্রভৃতি। তাদের আয়ে সংসার চলছে, সন্তান পড়াশোনা করছে, পরিবারের সদস্যরা স্বাস্থ্য সেবা পাচ্ছে। আবার এসব নারী পুরুষের পাশাপাশি বহু সামাজিক দায়িত্বও পালন করছে। সামাজিক পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকারও পরিবর্তন ঘটেছে। নারীর ভূমিকার এই পরিবর্তন নারীর ক্ষমতায়নের পথকে সুগম করেছে। নারীকে করেছে মর্যাদার আসনে অধিষ্ঠিত।
সামাজিক পরিবর্তনের ধারণাবাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদান এবং এর প্রভাবসামাজিক পরিবর্তন এবং নারীর ভূমিকাশিল্পায়ন কী?নারীর ক্ষমতায়নকে কীভাবে ব্যাখ্যা করবে?সামাজিক পরিবর্তন কী?সামাজিক পরিবর্তন বলতে কী বোঝ?সামাজিক পরিবর্তনের ধারণা সম্পর্কে দুইজন মনীষীর বক্তব্য লিখ।সামাজিক পরিবর্তন সমাজে কী প্রভাব ফেলে?বাংলাদেশের সমাজ পরিবর্তনের কয়েকটি উপাদান লেখ।সামাজিক পরিবর্তনে প্রাকৃতিক উপাদানের প্রভাব কেমন?নদীভাঙন শহরাঞ্চলে বস্তির সৃষ্টি করে কী?জৈবিক উপাদান কী সংক্ষেপে লেখ।সংস্কৃতির কারণে সামাজিক পরিবর্তন সূচিত হয় কেন?মহামানবদের জীবনী সমাজ পরিবর্তনে প্রভাব কেমন? শহরগুলোতে একাধিক সংস্কৃতির মিশণ ঘটে কীভাবে?সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা কী?সংস্কার সাধন ও বিরামহীন প্রক্রিয়া কোনটি?শিক্ষা নারীকে কর্মমুখী করেছে কীভাবে?নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?শিক্ষা কীভাবে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করে?প্রযুক্তি সম্পর্কে সংক্ষেপে লেখ।প্রযুক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব লেখ।বিজ্ঞানের প্রায়োগিক দিক কোনটি?প্রযুক্তির প্রত্যক্ষ প্রভাব কী? ব্যাখ্যা কর।কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে লেখ।বাংলাদেশ কীভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে?যোগাযোগ সামাজিক পরিবর্তনে কেমন প্রভাব রাখছে?যোগাযোগ শিক্ষাক্ষেত্রে কীরূপ পরিবর্তন এনেছে?শিল্পায়ন ও নগরায়ণ বলতে কী বোঝ?শিল্পায়ন বলতে কী বোঝ?শিল্পায়নের ফলে নগরায়ণ ঘটে কীভাবে?শিল্পায়ন সমাজে বিভিন্ন শ্রেণির উদ্ভব ঘটে কীভাবে?শিল্পায়ন ব্যক্তির সমগ্র জীবনধারাকে প্রভাবিত করে?যৌথ পরিবার ভেঙে যাওয়ার অন্যতম একটি কারণ লেখ।শিল্পায়ন কী কী সামাজিক সমস্যার সৃষ্টি করে?শহরে বস্তির উদ্ভব হয়েছে কেন?নগরায়ণ বলতে কী বোঝ?শিল্পায়ন একদিকে যেমন আশীর্বাদ অন্যদিকে অভিশাপও- বুঝিয়ে লেখ।নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায়?গ্রামীণ মেয়েরা আগের চেয়ে পড়াশোনার সুযোগ বেশি পাচ্ছে কেন? ব্যাখ্যা কর।কর্মক্ষেত্রে গ্রামীণ নারীর ভূমিকার কী ধরনের পরিবর্তন দেখা যায়? ব্যাখ্যা কর।নারীশিক্ষা প্রসারে সরকার কর্তৃক গৃহীত দুটি পদক্ষেপ উল্লেখ কর।নারীদের বর্তমান শিক্ষাব্যবস্থা কেমন?সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকা লেখ। গ্রামীণ নারীরা কীভাবে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে?
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
নিচের কোনটি সমাজ পরিবর্তনের সাংস্কৃতিক উপাদান?
নিচের কোনটি সমাজ পরিবর্তনের সাংস্কৃতিক উপাদান?
বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব
জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি
সমবায় আন্দোলন
পোশাক শিল্পের সম্প্রসারণ
নগরায়ণ কী?
নগরায়ণ কী?
গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন গ্রহণ প্রক্রিয়া
শিল্প সম্প্রসারণের ধারাবাহিক উপায়
নগর সভ্যতা গড়ে তোলার পদ্ধতি
অর্থনৈতিক ও সামাজিক উন্নান প্রক্রিয়া
নিচের কোনটি নতুন সমস্যা সৃষ্টি করতে পারে?
নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে অনেক লোক ঢাকা শহরে বস্তি গড়ে তুলেছে। এটি সামাজিক পরিবর্তনের কোন উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ?
নিচের কোনটি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার জন্য দায়ী?
সমাজের উপরি কাঠামো হলো-
i. আইনকানুন
ii. রাজনীতি
iii. সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
সমাজের উপরি কাঠামো হলো-
i. আইনকানুন
ii. রাজনীতি
iii. সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
বস্তি সমস্যা সমাধানে কী করা যেতে পারে?
সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান কোনটি?
বাংলার সমাজব্যবস্থার ওপর বিদেশি সংস্কৃতির প্রভাব পরিলক্ষিত হয় কোন সময়ে?
বন্যায় লবণ পানি জমির উর্বর শক্তি নষ্ট করায় 'ব' জীবন বাঁচাতে শহরে চলে আসে। 'ব'-এর এলাকায় সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি কার্যকর?
জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস, স্থানান্তর অথবা ঘনত্বের পরিবর্তন সামাজিক পরিবর্তনে কোন উপাদান হিসেবে ভূমিকা রাখে?
জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য সরকার জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি হাতে নিয়েছে। এটি সামাজিক পরিবর্তনের কোন উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ?
সংস্কৃতি কীভাবে সামাজিক পরিবর্তন সূচিত করে?
সামাজিক পরিবর্তন হচ্ছে-
i. সমাজ
ii. সামাজিক কাঠামো
iii. পুরুষ ও নারী
নিচের কোনটি সঠিক?
সামাজিক পরিবর্তন হচ্ছে-
i. সমাজ
ii. সামাজিক কাঠামো
iii. পুরুষ ও নারী
নিচের কোনটি সঠিক?

