• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ
বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বাংলাদেশের গ্রাম ও শহুরে সমাজে সামাজিকীকরণ প্রক্রিয়া

গ্রাম ও শহর মিলেই বাংলাদেশের বৃহত্তর সমাজকাঠামো গড়ে উঠেছে। গ্রামপ্রধান দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। এদেশের অধিকাংশ মানুষের সামাজিকীকরণ ঘটে গ্রামীণ পরিবেশে। গ্রামীণ পরিবেশে শিশুর সামাজিকীকরণ ও শহরে পরিবেশের বেড়ে ওঠা শিশুর সামাজিকীকরণে পার্থক্য রয়েছে।

বাংলাদেশের গ্রাম সমাজকাঠামোর বিশেষ বৈশিষ্ট্য হলো- একক ও যৌথ পরিবার কাঠামো, কৃষিভিত্তিক অর্থনীতি, পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠতা, সহজ-সরল জীবনযাপন, জীবনযাত্রায় সামাজিক প্রথা ও লোকাচারের প্রভাব প্রভৃতি। তাছাড়া এ সমাজকাঠামোতে দেখা যায় প্রতিবেশীসুলভ আচরণ, ধর্মীয় আচার-আচরণের প্রতি গভীর মনোযোগ। দারিদ্র্য, অশিক্ষা ও রক্ষণশীলতা এ সমাজকাঠামোর বিশেষ বৈশিষ্ট্য। গ্রামের শিশু-কিশোরেরা এ বৈশিষ্ট্যপূর্ণ পরিবেশেই বড়ো হতে থাকে। ক্রিয়া-প্রতিক্রিয়া করে এ সমাজজীবনের বিভিন্ন উপাদানের সাথে। এসব ব্যক্তির সামাজিকীকরণকে প্রভাবিত করে।

বাংলাদেশের শহর সমাজ কাঠামোর বৈশিষ্ট্য হলো- একক পরিবার কাঠামো, শিল্পভিত্তিক অর্থনীতি, জটিল সমাজ জীবন, শহরের সংস্কৃতি ও মানুষের মধ্যে সামাজিক সম্পর্কের দূরত্ব প্রভৃতি। পরিবেশের এরূপ বিভিন্ন উপাদানের সাথে ব্যক্তির আচরণিক ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটে। এসব কিছু ব্যক্তির সামাজিকীকরণকে প্রভাবিত করে।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কোন চলচ্চিত্রের অনেক চরিত্র ব্যক্তির আচরণকে প্রভাবিত করে?

প্রামাণ্য চলচ্চিত্র
বাণিজ্যিক চলচ্চিত্র
গঠনমূলক সামাজিক চলচ্চিত্র
ভৌতিক চলচ্চিত্র

গ্রাম ও শহর সমাজ মিলে বাংলাদেশে কী গড়ে উঠেছে?

যৌথ পরিবার কাঠামো
গ্রামীণ সমাজকাঠামো
শহুরে সমাজকাঠামো
বৃহত্তর সমাজকাঠামো

বাংলাদেশের শহরের সমাজ কাঠামোর বৈশিষ্ট্য কোনটি?

জটিল সমাজ জীবন
লোকাচারের প্রভাব
যৌথ পরিবার কাঠামো
রক্ষণশীলতা

রোকসানার পরিবারের সাথে ইদংপ্রু ও মংপুর পরিবারের ধরনের বৈশিষ্ট্যগত মিল কোথায়?

আকারগত
ক্ষমতা ও কর্তৃত্বে
বংশমর্যাদাগত
উত্তরাধিকার সম্পর্কিত

পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান?

সামাজিক
ব্যক্তিগত
রাজনৈতিক
সাংস্কৃতিক

পরিবার সমাজ কাঠামোর কী?

মৌলিক একক
মৌল ভিত্তি
মৌল সংগঠন
মৌলিক প্রতিষ্ঠান

পরিবার গঠনের পূর্বশর্ত কোনটি?

মূল্যবোধ
বিবাহ
নিয়ম-নীতি
আত্মীয়তা

টোডা জাতির বসবাস কোথায়?

তিব্বতে
দক্ষিণ ভারতে
আফ্রিকায়
উত্তর ভারতে

কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কয় ধরনের?

দুই ধরনের
তিন ধরনের
চার ধরনের
পাঁচ ধরনের