• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা
বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বাংলাদেশ সরকারের আয়ের উৎস

বাংলাদেশ সরকার জনকল্যাণ সাধন, প্রশাসন পরিচালনা ও আর্থসামাজিক উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। এ ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রচুর অর্থ আয় করতে হয়। বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোকে দু'ভাগে ভাগ করা যায়, যথা: ক. কর রাজস্ব ও খ. কর বহির্ভূত রাজস্ব। নিচে বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোর বিবরণ দেওয়া হলো।

(ক) কর রাজস্ব বাংলাদেশ সরকার দেশের জনগণ, বিভিন্ন ব্যবসায় ও শিল্প কারখানার ওপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলে। বাংলাদেশ সরকারের কর রাজস্ব আয়ের উৎসসমূহ নিম্নরূপ:

১. বাণিজ্য শুল্ক: বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হলো বাণিজ্য শুল্ক। দেশের আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয় তাকে বাণিজ্য শুল্ক বলা হয়।

২. আবগারি শুল্ক: দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলা হয়। রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যে আবগারি শুল্ক ধার্য করা হয়। বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশলাই, মদ, গাঁজা, আফিম প্রভৃতি দ্রব্যের ওপর আবগারি শুল্ক ধার্য করা হয়।

৩. আয়কর: বাংলাদেশ সরকারের আয়ের এটি গুরুত্বপূর্ণ উৎস আয়কর। জনসাধারণের ব্যক্তিগত আয়ের ওপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলা হয়। যাদের আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তাদের নিকট থেকে প্রগতিশীল (Progressive) হারে আয়কর আদায় করা হয়।

8. মূল্য সংযোজন কর মূল্য সংযোজন কর বাংলাদেশে কর ব্যবস্থায় ভ্যাট (Value Added Tax) নামে পরিচিত। বর্তমানে আমাদের দেশে আমদানিকৃত দ্রব্য ও স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত কতকগুলো সেবাখাতের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে।

৫. সম্পূরক শুল্ক: অনেক দ্রব্যসামগ্রীর ওপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয়, তাকে সম্পূরক শুল্ক বলা হয়। এটি বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস।

৬. ভূমি রাজস্ব ভূমি ভোগ দখলের জন্য সরকারকে প্রদত্ত খাজনাই ভূমি রাজস্ব নামে পরিচিত। সরকার ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করার ফলে এ খাতে সরকারের আয় কিছুটা কম।

৭. নন-জুডিসিয়াল স্ট্যাম্প বিভিন্ন দলিলপত্র ও মামলা মকদ্দমার আবেদনপত্র ব্যবহারের জন্য স্ট্যাম্প, পাসপোর্ট, বিনিময় বিল ইত্যাদি খাতে সরকার প্রচুর অর্থ উপার্জন করে।

৮. রেজিস্ট্রেশন: দলিলপত্র রেজিস্ট্রি বা নিবন্ধন করার জন্য রেজিস্ট্রেশন ফি এবং মামলা মকদ্দমার জন্য কোর্ট ফি প্রদান করতে হয়। এতেও সরকারের যথেষ্ট আয় হয়।

৯. যানবাহন কর: বিভিন্ন প্রকার যানবাহন নিবন্ধনের জন্য প্রদত্ত করকে যানবাহন কর বলে।

১০. বিদ্যুৎ শুল্ক: বিদ্যুতের ওপর আরোপিত শুল্ক থেকেও সরকারের আয় হয়।

১১. উৎসে কর: উৎসে কর কর্তন ১টি অন্যতম আয়ের উৎস।

১২. অন্যান্য কর ও শুল্ক উপরে বর্ণিত শুল্ক ও কর ছাড়াও আরও কিছু কর ও শুল্ক থেকে সরকার আয় করে। এর মধ্যে রয়েছে আমোদ প্রমোদ কর, সম্পত্তি কর, পেট্রোল ও গ্যাসের ওপর শুল্ক, বিদেশ ভ্রমণের ওপর শুল্ক, সেচ কাজ ও যন্ত্রপাতির ওপর কর ইত্যাদি প্রধান।

খ) কর-বহির্ভূত রাজস্ব বাংলাদেশ সরকার কর ও শুল্ক ছাড়াও আরও অনেক উৎস হতে রাজস্ব সংগ্রহ করে। এ উৎসগুলো থেকে অর্জিত রাজস্বকে কর-বহির্ভূত রাজস্ব বলে। নিম্নে এসব উৎসসমূহ আলোচনা করা হলো।

১. লভ্যাংশ ও মুনাফা সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, যেমন- ব্যাংক, বিমা কোম্পানি, অ-আর্থিক প্রতিষ্ঠান (Non-financial institution), পার্ক, চিড়িয়াখানা প্রভৃতি থেকে বছর শেষে লভ্যাংশ ও মুনাফা পেয়ে থাকে।

২. সুদ: সরকার বিভিন্ন আর্থিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে। এ বাবদ প্রাপ্ত শুল্ক থেকে কিছু আয় হয়।

৩. অর্থনৈতিক সেবা: সরকার জনসাধারণকে কিছু অর্থনৈতিক সুবিধা প্রদানের মাধ্যমেও আয় করে। এগুলোর মধ্যে পর্যটন, ব্যাংকিং, ভ্রমণ ও সেবা উল্লেখযোগ্য। আমদানি-রপ্তানি আইনের আওতায় প্রাপ্ত রেজিস্ট্রেশন স্কিম, বিমা আইনের আওতায় প্রাপ্তি এবং সমবায় সমিতিসমূহের অডিট স্কিম, সমবায় সমিতি রেজিস্ট্রেশন ও নবায়ন স্কিম প্রভৃতিও কর বহির্ভূত রাজস্ব আয়।

৪. সাধারণ প্রশাসন: বাংলাদেশ সরকার প্রশাসনিক সেবা প্রদানের জন্য বিভিন্ন প্রকার 'ফি' আদায় করে।

৫. রেলওয়ে রেলওয়ে সরকারি আয়ের একটি উৎস। তবে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হলে এ খাত থেকে অধিকতর আয় সম্ভব।

৬. ডাক বিভাগ: দেশের ডাক বিভাগ সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এটিও সরকারি আয়ের অন্যতম উৎস।

৭. তার ও টেলিফোন তার ও টেলিফোন ব্যবস্থা সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এটি সরকারের আয়ের আরও একটি উৎস।

৮. বন: বন থেকেও সরকার প্রচুর অর্থ আয় করে থাকে। বাংলাদেশের বনাঞ্চল থেকে কাঠ, বাঁশ, জ্বালানি, মধু, মোম ইত্যাদি বনজ সম্পদ বিক্রয়ের মাধ্যমে সরকার আয় করে।

৯. টোল ও লেভি: টোল ও লেভির মাধ্যমে সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করে। টোল হলো- একধরনের রাজস্ব আয় যা আয়ের ওপর নির্ধারিত আয়করের মতো নয়। সরকার জনগণের সেবা বাবদ বিভিন্নভাবে এ কর গ্রহণ করে, যেমন: ব্রিজ, সেতু, কালভার্ট, ঘাট, পারাপার, হাটবাজার প্রভৃতি থেকে সরকার অর্থ আদায় করে যা টোল হিসেবে পরিচিত। লেভি হলো- বিশেষ বিশেষ সময়ে আরোপিত জনগণের নিকট থেকে আদায়কৃত বিশেষ ধরনের রাজস্ব, যেমন: পদ্মা সেতু সংশ্লিষ্ট রাজস্ব।

১০. ভাড়া ও ইজারা সরকারি সম্পত্তি ভাড়া ও ইজারা দেওয়ার মাধ্যমেও সরকার আয় করে।

১১. জরিমানা, দণ্ড ও বাজেয়াপ্তকরণ: জরিমানা, দণ্ড, বাজেয়াপ্তকরণ প্রভৃতির মাধ্যমে সরকার প্রতি বছর অর্থ আয় করে থাকে।

১২. সেবা ও ফি: পাসপোর্ট, লাইসেন্স, রেজস্ট্রেশন ফি, আদালত ফি, প্রভৃতি থেকে প্রাপ্ত আয়।

বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা - অন্যান্য প্রশ্ন

সরকারি অর্থব্যবস্থার ধারণাবাংলাদেশ সরকারের আয়ের উৎসবাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহব্যাংকের ধারণাব্যাংকের শ্রেণিবিভাগকেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলিবাণিজ্যিক ব্যাংকের কার্যাবলিদারিদ্র্য বিমোচন ও স্বকর্মসংস্থানে বিভিন্ন ব্যাংকের ভূমিকাবাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি?অর্থ বা মুদ্রা কী?রাষ্ট্রের আয় ও ব্যয়সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে কী বলে?সরকারি অর্থব্যবস্থা সরকারের আয়-ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্যাবলি আলোচনা করে.-কার মত?বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব আয়ের উৎস কোনটি?কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যের ওপর যে কর ধার্য করা হয়, তাকে কী বলে?দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর ধার্যকৃত করকে কোন কর বলে?চিনি, তামাক, চা, ঔষধ প্রভৃতি দ্রব্যের উপর ধার্যকৃত করকে কী বলা হয়?বাংলাদেশে উৎপাদিত তামাকের ওপর ধার্যকৃত করকে কী বলে?জনসাধারণের ব্যক্তিগত আয়ের ওপর যে কর ধার্য করা হয়, তাকে কী বলে?ভ্যাট (VAT) কী?ভূমি রাজস্ব বলতে কী বোঝায়?বাংলাদেশ সরকার কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছেন?যানবাহন নিবন্ধনের জন্য প্রদত্ত কর কী নামে পরিচিত?প্রকৃতির দুর্যোগের পর নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ সরকারের কোন ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত?জনসাধারণ তাদের আয় বা উদ্বৃত্ত অর্থ কোথায় সঞ্চয় করে?উদ্দেশ্য ও কার্যাবলির ভিত্তিতে, ব্যাংকসমূহকে প্রধানত কত শ্রেণিতে ভাগ করা হয়েছে?একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান কোনটি?একটি দেশের মুদ্রা ব্যবস্থা, অর্থবাজার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করে কে?দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে কে?কোন ব্যাংক কাগজি মুদ্রা প্রচলন করে?কাগজি মুদ্রার প্রচলন ও মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখে কোন ব্যাংক?দেশের মুদ্রা প্রচলনের একমাত্র অধিকার কে রাখে?কোনটি মূলত সরকারের ব্যাংক?কোন ব্যাংক সরকারের প্রতিনিধি ও পরামর্শদাতা হিসেবে কাজ করে?ব্যবসায় বাণিজ্যের প্রাণ কোনটি?বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ কী?ব্যাংকের আমানত সাধারণত কয় প্রকার?সপ্তাহে এক বা দুবার অর্থ উত্তোলন করা যায় কোন হিসাব থেকে?আমানতকারীকে উচ্চহারে সুদ প্রদান করা হয় কোন হিসাবের জন্য?সর্বশেষ পর্যায়ের ঋণদাতা কাকে বলা হয়?কোন ব্যাংক ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে?একটি দেশের মুদ্রার বিনিময় হার রক্ষা করে কোন ব্যাংক?বিশ্ব ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে কোন ব্যাংক?সরকারি বাজেট প্রণয়নে সাহায্য করে কোন ব্যাংক?ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে কোন ব্যাংক?স্বকর্মসংস্থান বলতে কী বোঝায়?বাংলাদেশে প্রতিবছর শ্রমবাজারে কতজন নতুন কর্মক্ষম মানুষ প্রবেশ করছে?কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?পল্লির ভূমিহীন পুরুষ ও নারীদের ঋণদানের জন্য গঠিত ব্যাংক কোনটি?বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক?কৃষি উৎপাদনের জন্য কৃষকদের ঋণ প্রদান করে কোন ব্যাংক?সরকারি অর্থব্যবস্থা কী?ক্রয়কৃত মিষ্টির ওপর অতিরিক্ত প্রদানকৃত অর্থ কোন করের আওতাভুক্ত?চিনির ওপর ধার্যকৃত করকে আবগারিমূলক বলার কারণ কী?নিকাশঘর হিসেবে দায়িত্ব পালন করে কোন ব্যাংক? ব্যাখ্যা কর।বাণিজ্যিক ব্যাংককে তার মূলধনের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ রাখতে হয় কেন?বাংলাদেশ সরকার কীভাবে তার যাবতীয় ব্যয় মিটিয়ে থাকে?সাধারণ জনসাধারণ তাদের উদ্বৃত্ত অর্থ ব্যাংকে জমা রাখে কেন?সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝ?সরকারি অর্থব্যবস্থা সম্পর্কে অধ্যাপক ডালটন কী বলেছেন?সরকারি অর্থব্যবস্থায় কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকে?বাংলাদেশ সরকারের আয়ের উৎস কয় প্রকার এবং কী কী?কর রাজস্ব বলতে কী বোঝ?বাণিজ্য শুল্ক কী? সংক্ষেপে লেখ।আবগারি শুল্ক সম্পর্কে সংক্ষেপে লেখ।সিগারেটের ওপর ধার্যকৃত কর আবগারি শুল্কের অন্তর্ভুক্ত কেন?আবগারি শুল্ক কেন ধার্য করা হয়?বাংলাদেশ সরকারের কয়েকটি আয়ের উৎস উল্লেখ কর।মূলধন বলতে কী বোঝায়?ওষুধে প্রদত্ত করকে কী বলে? ব্যাখ্যা কর।আয়কর বলতে কী বোঝ?ভ্যাট কী? সংক্ষেপে লেখ।সম্পূরক শুল্ক বলতে কী বোঝ?ভূমি রাজস্ব, সম্পর্কে ধারণা দাও'।কর-বহির্ভূত রাজয় কী? সংক্ষেপে লেখ।টোল বলতে কী বোঝ?সরকারি ব্যয় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ যেকোনো একটি বিষয় লেখ।প্রতিরক্ষা খাতে কোন কোন খাতে সরকার অর্থ ব্যয় করে থাকে?সরকার শিক্ষা খাতে অর্থ ব্যয় করে কেন?শিক্ষার কোন কোন খাতে সরকার অর্থ ব্যয় করে?সরকার প্রগতিশীল হারে আয়কর আদায় করে কেন? ব্যাখ্যা কর।সরকার ব্যয় করে কেন? বুঝিয়ে লেখ।অর্থনৈতিক সেবার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও।স্বাস্থ্য খাতে সরকারের অর্থ ব্যয়ের উৎসগুলো লেখ।সরকার ঋণ গ্রহণ করে কেন?আইনশৃঙ্খলা রক্ষার জন্য সরকার অর্থ ব্যয় করে কেন?সরকারের রাজস্ব আদায়কারী বিভাগসমূহ উল্লেখ কর।অপ্রত্যাশিত ব্যয় কী? সংক্ষেপে লেখ।ব্যাংক বলতে কী বোঝ?ব্যাংক কীভাবে সুদ আদায় করে?ব্যাংকে ঋণের কারিবারি বলা হয় কেন?উদ্দেশ্য ও কার্যাবলির ভিত্তিতে ব্যাংক কয় প্রকার ও কী কী?কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি লেখ।বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম লেখ।বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে ধারণা দাও।বিশেষ আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দাও।অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা লেখ।ব্যাংকের আমানত কয় প্রকার ও কী কী?চলতি আমানত বলতে কী বোঝ?স্থায়ী আমানত বলতে কী বোঝ?বাণিজ্যিক ব্যাংকের ঋণ পরিচালনার ধরন সম্পর্কে লেখ।বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে?বাণিজ্যিক ব্যাংক কীভাবে টাকা স্থানান্তর করে?বিহিত মুদ্রা কী?সরকারের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কী করে?কেন্দ্রীয় ব্যাংককে সকল ব্যাংকের ব্যাংক বলা হয় কেন?মুদ্রাস্ফীতি দেখা যায় কেন?কেন্দ্রীয় ব্যাংককে সর্বশেষ পর্যায়ের ঋণদাতা বলা হয় কেন?কেন্দ্রীয় ব্যাংককে 'নিকাশঘর' বলা হয় কেন?স্বকর্মসংস্থান বলতে কী বোঝ?বাংলাদেশ কৃষি ব্যাংক সম্পর্কে ধারণা দাও।কোন ব্যাংক বিনা জামানতে ঋণ সুবিধা প্রদান করে?বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বলতে কী বোঝ?গ্রামীণ ব্যাংকের ধারণা ব্যাখ্যা কর।সরকারি অর্থব্যবস্থা কী?ডাল্টনের মতে, সরকারি অর্থব্যবস্থা কী?সরকারি অর্থব্যবস্থা কোনটির গুরুত্বপূর্ণ শাখা?সাধারণভাবে সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?কর রাজস্ব কাকে বলে?সম্পূরক শুল্ক কী?আবগারি শুল্ক কী?বাণিজ্য শুল্ক কী?ভূমি রাজস্ব কাকে বলে?ভ্যাট কী?মূল্য সংযোজন কর কাকে বলে?আয়কর কাকে বলে?বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটি?VAT-এর পূর্ণরূপ লেখ।রেজিস্ট্রেশন ফি সরকারের কোন ধরনের রাজস্বের অন্তর্ভুক্ত?বাংলাদেশ সরকারের আয়ের উৎস কয়টি?য়ানবাহন কর কাকে বলে?মাদক শুল্ক কাকে বলে?বিদ্যুৎ শুদ্ধ কাকে বলে?রেজিস্ট্রেশন ফি কাকে বলে?লভ্যাংশ ও মুনাফা কী?বাংলাদেশ সরকারে ব্যয়ের অন্যতম প্রধান খাত কোনটি?অপ্রত্যাশিত ব্যয় কী?প্রতিরক্ষা কী?ব্যাংক কী?কেন্দ্রীয় ব্যাংক কী?ব্যাংক কত প্রকার?ব্যাংক কিসের ওপর ভিত্তি করে টিকে থাকে?বাণিজ্যিক ব্যাংকের আমানত কত প্রকার?কোন আমানতের অর্থ যে কোনো সময় তোলা যায়?বাণিজ্যিক ব্যাংক কয়ভাবে আমানত-গ্রহণ করে?বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে কোন ব্যাংক?কোন ব্যাংকের মাধ্যমে নিরাপদে ও দ্রুত টাকা স্থানান্তর করা যায়?উন্নত দেশগুলোতে অধিকাংশ লেনদেনই কীভাবে সম্পন্ন হয়?নিকাশঘর' কাকে বলে?বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?সরকারের ব‍্যাংক কোনটি?বিশ্ব ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে কোন ব্যাংক?চিহ্নিত মুদ্রা কী?স্বকর্মসংস্থান কাকে বলে?কৃষি ব্যাংক কীভাবে গঠিত হয়?কৃষি ব্যাংক কোন কোন মেয়াদে ঋণ প্রদান করে থাকে?গ্রামীণ ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান?সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?আয়কর বলতে কী বোঝায়?আয়কর প্রদান করা হয় কেন?সম্পূরক শুল্ক কী? ব্যাখ্যা কর।বাংলাদেশ সরকারের আয়ের উৎস হিসেবে আয়কর খাতের ব্যাখ্যা দাও।আবগারি শুল্ক এবং শুল্ক বলতে কী বোঝ?নেশাজাতীয় দ্রব্যের ওপর আবগারি শুল্ক আরোপ করা হয় কেন?সরকারের রাজস্ব আয়ের প্রধান খাতটি ব্যাখ্যা কর।বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাতটি ব্যাখ্যা কর।বাংলাদেশের সরকারি ব্যয়ের অন্যতম প্রধান খাত কোনটি? ব্যাখ্যা কর।অর্থনৈতিক সেবা কীভাবে সরকারের আয় বৃদ্ধিতে সহায়তা করে? ব্যাখ্যা কর।বাংলাদেশ সরকারের ব্যয়ের তাৎপর্যপূর্ণ খাতটি ব্যাখ্যা কর।বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ ব্যাখ্যা কর।ঋণ ও সুদ পরিশোধে সরকারি ব্যয়ের বর্ণনা দাও।পুলিশ, আনসার ও বর্ডার গার্ডে সরকারি ব্যয়ের ব্যাখ্যা দাও।ব্যাংককে কেন ঋণের কারবারি বলা হয়? ব্যাখ্যা কর।বাংলাদেশে কোনটি ব্যতিক্রমধর্মী ব্যাংক? ব্যাখ্যা কর।স্থায়ী আমানত বলতে কী বোঝায়?বিভিন্ন প্রকার আমানতের ধারণা ব্যাখ্যা কর।বাণিজ্যিক ব্যাংক কয়ভাবে আমানত গ্রহণ করে?বাণিজ্যিক ব্যাংককে ব্যবসায় বাণিজ্যের প্রাণ বলা হয় কেন? ব্যাখ্যা কর।বাণিজ্যিক ব্যাংকের ব্যাখ্যা দাও।কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন?কেন্দ্রীয় ব্যাংককে সর্বশেষ পর্যায়ের ঋণদাতা বলা হয় কেন?কেন্দ্রীয় ব্যাংককে সকল ব্যাংকের অভিভাবক বলা হয় কেন?কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে?স্বকর্মসংস্থান বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।দারিদ্র্য বিমোচনে বিশেষায়িত ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা কর।গ্রামীণ ব্যাংক কেন বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে? ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ