- হোম
- একাডেমি
- সাধারণ
- ষষ্ঠ শ্রেণি
- পত্র রচনা
পত্র রচনা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত লেখো।
বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত লেখো।
তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান শিক্ষক
তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়
বিষয়: অনুপস্থিতির কারণে ছুটি মুঞ্জুরের আবেদন।
জনাব,
সবিনয়ে নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির 'ক' শাখার একজন ছাত্রী। আমি স্কুলের সকল ক্লাস ও পরীক্ষায় যথারীতি অংশগ্রহণ করে আসছি। কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ায় গত ২৯/০১/২০২৬ থেকে ৩১/০১/২০২৬ পর্যন্ত সর্বমোট তিন (০৩) দিন আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি।
অতএব, উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করে আমাকে সকল প্রকার শান্তি ও জরিমানা মওকুফ করে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করার অনুমতি প্রদান করার জন্য মহোদয়ের নিকট বিনীত আবেদন জানাচ্ছি।
বিনীত,
আপনার একান্ত অনুগত ছাত্রী
অনন্যা সরকার
ষষ্ঠ শ্রেণি, 'ক' শাখা
রোল নম্বর-৫
পত্র রচনা - অন্যান্য প্রশ্ন
পরীক্ষার ফলাফলের সংবাদ জানিয়ে বাবার কাছে একখানা পত্র লেখ।তোমার বোনের বিয়ে উপলক্ষে বন্ধুর কাছে আমন্ত্রণপত্র লেখো।বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত লেখো।বিনাবেতনে পড়ার সুযোগলাভের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন।বড় বোনের বিয়ে উপলক্ষে প্রধান শিক্ষকের কাছে অগ্রিম ছুটির আবেদন।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

