• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • ষষ্ঠ শ্রেণি
  • সমাজ বিবর্তনের ইতিহাস
সমাজ বিবর্তনের ইতিহাস

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বাংলাদেশের সমাজের প্রকৃতি

কালের অগ্রযাত্রায় আজ বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়ে আধুনিক সমাজে রূপ পেয়েছে। কুমিল্লার লালমাই, নরসিংদীর উয়ারী-বটেশ্বর এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বাঙালির প্রাচীন বসতির নিদর্শন পাওয়া গেছে। বাঙালির এই আদি পুরুষরাই এ অঞ্চলে কৃষির সূচনা করেছিল। তখন কৃষিতে উদ্বৃত্ত ফসল উৎপাদন হতো। এ উদ্বৃত্ত ফসলের উপর নির্ভর করেই বিকশিত হয় আরও কিছু পেশা। যেমন- কারিগর, ব্যবসায়ী, শ্রমিক। কৃষিপ্রধান সমাজে কৃষিকে কেন্দ্র করেই উদ্ভব ঘটে নানা লোকাচার, বিশ্বাস, মূল্যবোধ ও উৎসবের। কৃষিকাজের পাশাপাশি তখন পশুশিকার ও পশুপালনও ছিল।

তবে অষ্টাদশ শতকে পলাশীর যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ঔপনিবেশিক যুগে প্রবেশ করে। যে যুগে এ অঞ্চলের যেকোনো শিল্প সৃষ্টির চেষ্টাকে ব্রিটিশ রাজ্যের ব্যবস্থাপনা অনুযায়ী নির্দেশিত হতে হতো। এ কারণে ব্রিটিশ আমলে এদেশের স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা নষ্ট করে গড়ে ওঠে পরনির্ভর উন্নয়ন ভাবনা যা পাকিস্তান আমল পর্যন্ত চালু থাকে। সমাজ বিকাশের একটা স্তরে প্রবেশ করা মানেই যে পূর্ববর্তী স্তর বিলুপ্ত হয়ে যায় তা নয়। তাই বাংলাদেশের নগরকেন্দ্রিক জনগোষ্ঠী বর্তমানে শিল্পভিত্তিক সমাজ ও শিল্পবিপ্লব-উত্তর সমাজে প্রবেশ করলেও তার পূর্ববর্তী ঐতিহ্যগুলোকেও কিছু কিছু ক্ষেত্রে ধারণ করে আছে। তাই এখনও উদ্যানকৃষি, পশুপালন, কৃষি আমাদের অর্থনীতিতে বড়ো ভূমিকা রাখছে। এখনো এদেশে উদ্যানকৃষি নির্ভর গারো, ত্রিপুরা, চাকমা নৃ-গোষ্ঠীরা যেমন আছে, তেমনি আছে পশুপালক গোষ্ঠী। আবার ছোটো চাষি যেমন পূর্ব ঐতিহ্য অনুযায়ী কৃষিকে টিকিয়ে রাখছেন, তবে সাথে সাথে বড় পুঁজির বাজারমুখী কৃষক ও কৃষিভিত্তিক শিল্প কারখানাও অপ্রতুল নয়। আর ভারীশিল্পও বিকশিত হয়েছে ইদানীং। যদিও পাকিস্তান আমলে শাসকদের অবহেলার কারণে শিল্পের বিকাশ ঘটেনি, কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশে কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধির পাশাপাশি ব্যাপকভাবে শিল্পের প্রসার ঘটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার মতো শহরগুলোর প্রান্তসীমায়ও বড়ো আকারের শিল্প ও ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

তবে বর্তমানে শিল্পবিপ্লব-উত্তর যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক উৎকর্ষের সময়ে বাংলাদেশও যোগ দিয়েছে তথ্য প্রযুক্তির বিপ্লবে। এখন বাংলাদেশের প্রশাসনিক, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রসহ মানুষের দৈনন্দিন জীবনের সর্বত্রই ব্যবহার হচ্ছে ইন্টারনেট, সফটওয়‍্যার এবং নেটওয়ার্কিংসহ নানা মাত্রার প্রযুক্তি জ্ঞান।

পরবর্তী

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

নোমানদের গ্রামের মানুষ একে অপরকে সাহায্য ও সহযোগিতা করে। এর ফলে কোনটি গড়ে উঠেছে?

সামাজিক সম্পর্ক
সামাজিক পরিবর্তন
সামাজিক কাঠামো
সামাজিক স্তরবিন্যাস

প্রাচীনকালে মানুষ কীভাবে বাস করত?

বিচ্ছিন্নভাবে
দলবদ্ধভাবে
একা একা
দলে ভাগ হয়ে

সমাজ গঠনে পরিবারের পরবর্তী ধাপ কোনটি?

গোত্র
সম্প্রদায়
পরিবার
জাতি-গোষ্ঠী

কোনটি থেকে গোত্রের উদ্ভব হয়?

সম্প্রদায়
পরিবার
জাতি-গোষ্ঠী
নৃ-গোষ্ঠী

সমাজ গঠনের সর্বশেষ ধাপ কোনটি?

পরিবার
জাতিগোষ্ঠী
সম্প্রদায়
গোত্র

সমাজের প্রথম বৈশিষ্ট্য কোনটি?

ব্যক্তিস্বার্থ লাভ
দলীয় স্বার্থ লাভ
সাম্প্রদায়িকতা
সংঘবদ্ধতা

সমাজের দ্বিতীয় বৈশিষ্ট্য কোনটি?

ব্যক্তিস্বার্থ লাভ
সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা
সামাজিক সম্পর্ক
দলীয় স্বার্থ লাভ

জামিল সাহেব যে কাজটি করছেন সেটি কোন সমাজের উদাহরণ?

পশুপালন সমাজ
শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ
কৃষিভিত্তিক সমাজ
উদ্যান কৃষিভিত্তিক সমাজ

বাংলাদেশের শিল্পের প্রসার ঘটে কখন?

স্বাধীনতার পূর্বে
শিল্পবিপ্লবের পরে
ব্রিটিশ আমলে
স্বাধীনতার পরে

অনন্যার ক্ষেত্রে কোন বিষয়টি লক্ষ করা যায়?

শিল্পবিপ্লব
কৃষিবিপ্লব
তথ্যপ্রযুক্তির বিপ্লব
শিক্ষাবিপ্লব