• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বিশ্বসভ্যতা
বিশ্বসভ্যতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সিন্ধু সভ্যতা

পটভূমি: সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম রাখা হয় সিন্ধুসভ্যতা। সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময়ে হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো শহরে উঁচু উঁচু মাটির ঢিবি ছিল। স্থানীয় লোকেরা বলত মরা মানুষের ঢিবি (মহেঞ্জোদারো কথাটির মানেও তাই)। বাঙালি পুরাতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপধ্যায়ের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগের লোকেরা ঐ স্থানে বৌদ্ধস্তূপের ধ্বংসাবশেষ আছে ভেবে মাটি খুঁড়তে থাকেন। অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসে তাম্রযুগের নিদর্শন। একই সময়ে ১৯২২-২৩ খ্রিষ্টাব্দে দয়ারাম সাহানীর প্রচেষ্টায় পাঞ্জাবের পশ্চিম দিকে মন্টোগোমারি জেলার হরপ্পা নামক স্থানেও প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়। জন মার্শালের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগ অনুসন্ধান চালিয়ে আরও বহু নিদর্শন আবিষ্কার করে।

সিন্ধু সভ্যতা

ভৌগোলিক অবস্থান: উপমহাদেশের প্রাচীনতম সিন্ধুসভ্যতার বিস্তৃতি বিশাল এলাকাজুড়ে। মহেঞ্জোদারো ও হরপ্পাতে এই সভ্যতার নিদর্শন সবচেয়ে বেশি আবিষ্কৃত হয়েছে। তা সত্ত্বেও ঐ সভ্যতা শুধু সিন্ধু অববাহিকা বা ঐ দুটি শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, ভারতের পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের বিভিন্ন অংশে এই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। ঐতিহাসিকরা মনে করেন, পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত বিস্তীর্ণ ভৌগোলিক এলাকা জুড়ে সিন্ধুসভ্যতা গড়ে উঠেছিল।

সময়কাল: সিন্ধুসভ্যতার সময়কাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন, ৩৫০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ১৫০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত এ সভ্যতার উত্থান-পতনের কাল। আবার কোনো কোনো ঐতিহাসিক মনে করেন, আর্য জাতির আক্রমণের ফলে খ্রিষ্টপূর্বাব্দ ১৫০০ অথবা ১৪০০ খ্রিষ্টপূর্বাব্দে সিন্ধুসভ্যতার অবসান ঘটে। তবে মর্টিমার হুইলার মনে করেন, এই সভ্যতার সময়কাল হচ্ছে ২৫০০ থেকে ১৫০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত।

রাজনৈতিক অবস্থা: সিন্ধুসভ্যতার জনগণের রাজনৈতিক জীবন ও শাসনপ্রণালি সম্পর্কে কিছুই জানা যায় না। মহেঞ্জোদারো ও হরপ্পার নগর বিন্যাস প্রায় একই রকম ছিল। এগুলোর ধ্বংসাবশেষ দেখে নিশ্চিতভাবে বোঝা যায় যে, পূর্বপরিকল্পনা অনুযায়ী উঁচু ভিতের উপর শহরগুলো নির্মাণ করা হয়েছিল। শহরগুলোর এক পাশে উঁচু ভিত্তির উপর একটি করে নগরদুর্গ নির্মাণ করা হতো। চারদিক থাকত প্রাচীর দ্বারা সুরক্ষিত। নগরের শাসনকর্তারা নগর দুর্গে বসবাস করতেন। প্রশাসনিক বাড়িঘরও দুর্গের মধ্যে ছিল। নগরের ছিল প্রবেশদ্বার। দুর্গ বা বিরাট অট্টালিকা দেখে মনে হয় একই ধরনের কেন্দ্রীভূত শাসনব্যবস্থা যুগ যুগ ধরে নগর দুটিতে প্রচলিত ছিল। এই প্রশাসন জনগণের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করত।

সামাজিক অবস্থা: সিন্ধুসভ্যতার যুগে মানুষ সমাজবদ্ধ পরিবেশে বসবাস করত। সেখানে একক পরিবার পদ্ধতি চালু ছিল। সিন্ধুসভ্যতার যুগে সমাজে শ্রেণিবিভাগ ছিল। সব লোক সমান সুযোগ-সুবিধা পেত না। সমাজ ধনী ও দরিদ্র দুই শ্রেণিতে বিভক্ত ছিল। কৃষকরা গ্রামে বসবাস করত। শহরে ধনী এবং শ্রমিকদের জন্য আলাদা-আলাদা বাসস্থানের নিদর্শন পাওয়া গেছে।

পোশাক-পরিচ্ছদের জন্য তারা মূলত সুতা ও পশম ব্যবহার করত। সিন্ধুসভ্যতার সমাজব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। নারীরা খুবই শৌখিন ছিল। তাদের প্রিয় অলংকারের মধ্যে ছিল হার, আংটি, দুল, বিছা, বাজুবন্ধ, চুড়ি, বালা, পায়ের মল ইত্যাদি। তারা নকশা করা দীর্ঘ পোশাক পরত। পুরুষরাও অলংকার ব্যবহার করত।

অর্থনৈতিক অবস্থা: সিন্ধুসভ্যতার অর্থনীতি ছিল মূলত কৃষিনির্ভর। তাছাড়াও অর্থনীতির আর একটি বড় দিক ছিল পশুপালন। কৃষি ও পশুপালনের পাশাপাশি মৃৎপাত্র নির্মাণ, ধাতুশিল্প, বয়নশিল্প, অলংকার নির্মাণ, পাথরের কাজ ইত্যাদিতেও তারা যথেষ্ট উন্নতি লাভ করেছিল। এই উন্নতমানের শিল্পপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সেখানকার বণিকরা বিদেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করে চলত। বণিকদের সাথে আফগানিস্তান, বেলুচিস্তান, মধ্য এশিয়া, পারস্য, মেসোপটেমিয়া, দক্ষিণ ভারত, রাজপুতনা, গুজরাট প্রভৃতি দেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ ছিল।

ধর্মীয় অবস্থা: সিন্ধুসভ্যতায় কোনো মন্দির বা মঠের চিহ্ন পাওয়া যায়নি; যে কারণে তাদের ধর্মবিশ্বাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা করা সম্ভব নয়। মন্দির বা উপাসনা গৃহের অস্তিত্ব না থাকলেও স্থানে স্থানে অসংখ্য পোড়ামাটির নারীমূর্তি পাওয়া গেছে। ধারণা করা হয়, তারা ঐ ধরনের দেবীমূর্তির পূজা করত। সিন্ধুবাসীর মধ্যে মাতৃপূজা খুব জনপ্রিয় ছিল। তাছাড়া তারা দেব-দেবী মনে করে বৃক্ষ, পাথর, সাপ এবং পশু-পাখির উপাসনাও করত। সিন্ধুবাসী পরলোকে বিশ্বাস করত। যে কারণে কবরে মৃতের ব্যবহার করা জিনিসপত্র ও অলঙ্কার রেখে দিত।

সিন্ধুসভ্যতার অবদান: পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিন্ধুসভ্যতা। নিম্নে এই সভ্যতার অবদান আলোচনা করা হলো।

নগর পরিকল্পনা: সিন্ধুসভ্যতার এলাকায় যেসব শহর আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হরপ্পা ও মহেঞ্জোদারো সবচেয়ে বড় শহর। ঘরবাড়ি সবই পোড়ামাটি বা রোদে পোড়ানো ইট দিয়ে তৈরি। শহরগুলোর বাড়িঘরের নকশা থেকে সহজেই বোঝা যায় যে, সিন্ধুসভ্যতা যুগের অধিবাসীরা উন্নত নগরকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত ছিল। হরপ্পা ও মহেঞ্জোদারোর নগর পরিকল্পনা একই রকম ছিল। নগরীর ভেতর দিয়ে চলে গেছে পাকা রাস্তা। রাস্তাগুলো ছিল সোজা। প্রত্যেকটি বাড়িতে খোলা জায়গা, কূপ ও স্নানাগার ছিল। পানি নিষ্কাশনের জন্যে ছোট নর্দমাগুলোকে মূল নর্দমার সাথে সংযুক্ত করা হতো। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হতো। পথের ধারে ছিল সারিবদ্ধ ল্যাম্পপোস্ট।

পরিমাপ পদ্ধতি: সিন্ধুসভ্যতা যুগের অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল। তাদের এই পরিমাপ পদ্ধতির আবিষ্কার সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অবদান বলে বিবেচিত। তারা বিভিন্ন দ্রব্য ওজনের জন্য নানা মাপের ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত। দাগ কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতিও তাদের জানা ছিল।

শিল্প: সিন্ধুসভ্যতা যুগের অধিবাসীদের শিল্পবোধ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই মৃৎশিল্পের কথা বলতে হয়। তারা কুমারের চাকার ব্যবহার জানত এবং তার সাহায্যে সুন্দর মাটির পাত্র বানাতে পারত। পাত্রগুলোর গায়ে অনেক সময় সুন্দর সুন্দর নকশা আঁকা থাকত। তাঁতিরা বয়নশিল্পে পারদর্শী ছিল। ধাতুর সাহায্যে আসবাবপত্র, অস্ত্র এবং অলংকার তৈরি করা হতো। তারা তামা ও টিনের মিশ্রণে ব্রোঞ্জ তৈরি করতে শিখেছিল। কারিগররা রুপা, তামা, ব্রোঞ্জ প্রভৃতি দ্বারা তৈজসপত্র তৈরি করত। তাছাড়া সোনা, রুপা, তামা, ইলক্ট্রাম ও ব্রোঞ্জ ইত্যাদি ধাতুর অলংকার তৈরিতে তারা পারদর্শী ছিল। অলংকারের মধ্যে আংটি, বালা, নাকফুল, গলার হার, কানের দুল, বাজুবন্ধ ইত্যাদি ছিল উল্লেখযোগ্য। সিন্ধুসভ্যতা যুগের অধিবাসীরা লোহার ব্যবহার জানত না। তারা ধাতু ছাড়া দামি পাথরের সাহায্যে অলংকারও তৈরি করতে পারত। হাতির দাঁতসহ অন্যান্য হস্তশিল্পেরও দক্ষ কারিগর ছিল।

স্থাপত্য ও ভাস্কর্য: সিন্ধুসভ্যতা যুগের অধিবাসীরা গুরুত্বপূর্ণ এবং চমৎকার স্থাপত্যশৈলীর নিদর্শন রেখে গেছে। সেখানে দুই কক্ষ থেকে পঁচিশ কক্ষের বাড়ির সন্ধানও পাওয়া গেছে। আবার কোথাও দুই-তিন তলা ঘরের অস্তিত্ব আবিষ্কার হয়েছে। মহেঞ্জোদারোর স্থাপত্যের উল্লেখযোগ্য উদাহরণ হলো 'বৃহৎ মিলনায়তন' যা ৮০ ফুট জায়গাজুড়ে তৈরি হয়েছিল। তাছাড়া বিশাল এক প্রাসাদের সন্ধান পাওয়া গেছে। হরপ্পাতে বিরাট আকারের শস্যাগারও পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে একটি 'বৃহৎ স্নানাগার'-এর নিদর্শন পাওয়া গেছে যার মাঝখানে বিশাল চৌবাচ্চাটি ছিল সাঁতার কাটার উপযোগী।

ভাস্কর্যশিল্পেও সিন্ধুসভ্যতা যুগের অধিবাসীদের দক্ষতা ছিল। পাথরে খোদিত ভাস্কর্যের সংখ্যা কম হলেও সেগুলোর শৈল্পিক ও কারিগরি দক্ষতা ছিল উল্লেখ করার মতো। এ যুগে মোট ১৩টি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে। চুনাপাথরে তৈরি একটি মূর্তির মাথা পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে নৃত্যরত একটি নারীমূর্তি। এছাড়া মাটির তৈরি ছোট ছোট মানুষ আর পশুমূর্তিও পাওয়া গেছে। হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত উল্লেখযোগ্য শিল্পকর্ম হলো বিভিন্ন ধরনের প্রায় ২৫০০ সিল। ধর্মীয় ও ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে এগুলো ব্যবহৃত হতো।

বিশ্বসভ্যতা - অন্যান্য প্রশ্ন

মেসোপটেমীয় সভ্যতাসিন্ধু সভ্যতামিশরীয় সভ্যতাচৈনিক সভ্যতাগ্রিকসভ্যতারোমান সভ্যতামায়া সভ্যতাইনকা সভ্যতাআজটেক সভ্যতামেসোপটেমিয়া শব্দের অর্থ কী?মেসোপটেমিয়া কোন ভাষার শব্দ?কোন নদীর মধ্যবর্তী অঞ্চলকে মেসোপটেমিয়া বলা হয়?মেসোপটেমিয়া সভ্যতার শুরু কখন হয়েছিল?মেসোপটেমিয়া অঞ্চলে বসতি গড়ে তোলায় নেতৃত্ব দেয় কারা?প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার মূল আবিষ্কার কী ছিল?মেসোপটেমিয়ার মানুষ কোন ভাষা ব্যবহার করত?সুমেরীয় লিখন পদ্ধতিকে কী বলা হয়?ব্যাবিলনের শূন্য উদ্যান কোথায় নির্মিত হয়?সুমেরীয়দের সূর্য দেবতার নাম কী?সুমেরীয় ধর্মমন্দিরকে কী বলা হতো?ভুলি কোন সভ্যতার সম্রাট?জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা কারা আবিষ্কার করে?ব্যাবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন?ব্যাবিলনীয় সূর্যদেবতার নাম কী ছিল?হাম্মুরাবির কতটি আইন পাথরে খোদাই ও নিখুঁতভাবে বিন্যাসকৃত করা হয়েছে?সিন্ধু সভ্যতা কোন অববাহিকায় গড়ে উঠেছিল?সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময় কী বলা হয়?সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত কোন সভ্যতা গড়ে উঠেছিল?সিন্ধু সভ্যতার যুগে নগরের শাসনকর্তারা কোথায় বসবাস করতেন?সিন্ধু সভ্যতায় পরিবার পদ্ধতি কী ছিল?সিন্ধু সভ্যতায় সমাজ কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল?সিন্ধু সভ্যতার যুগে কৃষকেরা কোথায় বাস করত?সিন্ধুবাসীদের সবচেয়ে জনপ্রিয় পূজা ছিল কোনটি?কোন সভ্যতায় মাতৃপূজা জনপ্রিয় ছিল?সিন্ধু সভ্যতার ঘরবাড়ি কী দিয়ে তৈরি হয়েছিল?সিন্ধু সভ্যতার রাস্তাগুলো কেমন ছিল?সিন্ধু সভ্যতার যুগে পথের ধারে কী ছিল?দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক কারা?সিন্ধু সভ্যতার কুমারেরা কিসের ব্যবহার জানত?মহেঞ্জোদারের মিলনায়তন কত ফুট জায়গা জুড়ে ছিল?মহেঞ্জোদারের সবচেয়ে আকর্ষণীয় ইমারত কী ছিল?হরপ্পার সবচেয়ে আকর্ষণীয় ইমারত কী ছিল?মিশর কোন মহাদেশে অবস্থিত?প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয় কখন থেকে?কখন থেকে মিশরে ঐতিহাসিক যুগের সূচনা হয়?মিশরীয় সভ্যতার গোড়াপত্তন করেন কে?মিশরের চারদিকে কয়টি মহাদেশ অবস্থিত?মিশরের উত্তরে কী রয়েছে?মিশরের আয়তন কত?মিশরীয় সভ্যতা স্থায়ী হয়েছিল কয় বছর?কখন থেকে প্রাচীন মিশরের সভ্যতার সূর্য অস্তমিত হয়?মিশরের প্রথম রাজা কে ছিলেন?মিশরীয় সভ্যতায় প্রথম ফারাও-এর মর্যাদা লাভ করেন কে?কোন সভ্যতার রাজাকে ফারাও বলা হয়?মিশরের অর্থনীতি কিসের ওপর নির্ভর করত?নীল নদের উৎপত্তিস্থল কোথায়?পৃথিবীর বেশিরভাগ মানবসভ্যতার অবস্থান কী কেন্দ্রিক?মিশর নীল নদের দান। এটি কার কথা?মিশর কিসের দান?মিশরীয়দের জীবন কী দ্বারা প্রভাবিত ছিল?সূর্যদেবতা 'রে' কোন সভ্যতার ধর্মীয় দেবতা?ফারাওরা নিজেদের কোন দেবতার বংশধর মনে করত?মিশরীয়দের কাছে নীল নদের দেবতা হিসেবে পরিচিত ছিল কে?মিশরীয়রা মৃতদেহকে মমি তৈরি করে রাখত কেন?মিশরীয়রা মমিকে রক্ষার জন্য কী তৈরি করত?মিশরীয়রা পিরামিড তৈরি করত কেন?মিশরীয়দের চিত্রশিল্পের উন্মেষ ঘটার কারণ কী?মিশরীয়দের প্রিয় রং কী ছিল?কীসে প্রাচীন মিশরীয়দের অসাধারণ দক্ষতা ছিল?মিশরের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্যের নাম কী?ফারাও কিসের মতো শক্তিশালী ছিলেন?মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি?মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?সর্বপ্রথম ব্যঞ্জনবর্ণ বর্ণমালা আবিষ্কার করা কোন সভ্যতার অবদান?মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কী?হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কী?চিত্রলিপিকে কী বলা হয়?ছবির দ্বারা তৈরি অক্ষর দিয়ে লিখত কোন সভ্যতার লোকজন?মিশরীয়রা কাগজ তৈরি করত কী দিয়ে?মিশরীয়রা কোন জাতীয় গাছের কান্ড থেকে কাগজ বানাতে শেখে?প্যাপিরাস শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?কোন শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি হয়েছে?রসেটা স্টোন কী?কোন সভ্যতায় প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয়?মিশরে সৌর পঞ্জিকা আবিষ্কার হয় কখন?মিশরীয়রা কয়দিনে বছর আবিষ্কার করে?চীনে প্রথম সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে?কোন নদীকে চীনের দুঃখ বলা হয়?চীনে কোন পাহাড়ি অঞ্চল খনিজ সম্পদ সমৃদ্ধ ছিল?ভৌগোলিক দিক থেকে চীনের কত ভাগ পাহাড়, পর্বত ও মালভূমি?চীনারা কত বার রাজধানী পরিবর্তনে বাধ্য হয়েছিল?ট্রয় নগরী কোন সভ্যতার নিদর্শন?গ্রিক সভ্যতার সঙ্গে কয়টি সভ্যতার সংস্কৃতির নাম জড়িত?ক্রিট দ্বীপে কোন সভ্যতা গড়ে উঠেছিল?কোন সভ্যতাকে 'ইজিয়ান সভ্যতা' বলা হয়?স্পার্টা কেমন রাষ্ট্র ছিল?ডোরিয় যোদ্ধারা কখন স্পার্টা দখল করেছিল?হেলট কারা?প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কোথায়?হেলেনিক সংস্কৃতি কোন শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে?প্রাচীন পৃথিবীতে কোথায় প্রথম গণতন্ত্রের সূচনা হয়?পেরিক্লিসের শাসনামলকে কেন স্বর্ণযুগ বলা হয়?গ্রিক সভ্যতার 'স্বর্ণযুগ' বলা হয় কার সময়কালকে?পেরিক্লিস কত বছর রাজত্ব করেন?এথেন্সে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করেন কে?এথেন্স ও স্পার্টার মধ্যে কয় বার যুদ্ধ সংঘটিত হয়?এথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গঠিত জোটের নাম ছিল কী?কোন সভ্যতা মনে করতেন শিক্ষিত ব্যক্তির হাতেই রাষ্ট্রের শাসনভার দেওয়া উচিত?স্বাধীন গ্রিসবাসীর ছেলেরা কয় বছর বয়স থেকে পাঠশালায় আসা যাওয়া করত?গ্রিসবাসীর ধনী ব্যক্তিদের ছেলেদের কত বছর পর্যন্ত লেখাপড়া করতে হতো?গ্রিক সমাজে কাদের সন্তানের জন্য বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল?ইলিয়ড ও ওডিসি মহাকাব্য দুটি কে রচনা করেন?হোমার কে?গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে?'প্রমিথিউস বাউন্ড' নাটকের রচয়িতা কে?'প্রমিথিউস বাউন্ড' কিসের নাম?হেরোডোটাসের জন্মস্থান কোন দেশে?গ্রিকদের কয়জন দেবদেবী ছিল?গ্রিসে দেবতাদের রাজা ছিলেন কে?পোসিডন কিসের দেবতা ছিলেন?গ্রিকদের নিকট জ্ঞানের দেবতার নাম কী?সক্রেটিস কীভাবে মৃত্যুবরণ করেন?সক্রেটিসের শিষ্য ছিল কে?এরিস্টটলের শিক্ষক কে ছিলেন?পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা?অলিম্পিক খেলার সূচনা হয় কোথায়?রোমান সভ্যতা কয় বছর স্থায়ী হয়েছিল?রোম নগরী প্রতিষ্ঠিত হয় কখন?রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে?কয়টি পর্বতশ্রেণির ওপর রোম অবস্থিত?রোম নগরীর প্রতিষ্ঠাতা কে?রোমের রাজতন্ত্র যুগে কয় জন সম্রাট দেশ শাসন করেন?রোমীয় প্রশাসনিক ব্যবস্থায় কয়টি প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা পালন করত?রোমীয় সমাজে প্লিবিয়ানরা কোন শ্রেণিভুক্ত ছিল?রোমের অর্থনীতি কাদের ওপর নির্ভরশীল ছিল?রোমে কার নেতৃত্বে দাস বিদ্রোহ সংঘটিত হয়?কোন সভ্যতায় ত্রয়ীশাসন প্রচলিত ছিল?রোমের শেষ সম্রাট কে ছিলেন?রোমান সাম্রাজ্যের পতন ঘটে কখন?কলোসিয়াম নাট্যশালা কে নির্মাণ করেন?রোমানদের স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন কী ছিল?কলোসিয়াম কী?কলোসিয়াম নাট্যশালায় এক সঙ্গে কয় জন দর্শক বসতে পারে?রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম কী?আইন প্রণয়নের ক্ষেত্রে কাদের অবদান চিরস্মরণীয়?সর্বপ্রথম রোমান আইন সংকলন করা হয় কিসে?মায়া সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?মায়া সভ্যতার লোকেরা কতটি ছবি দিয়ে লিপির প্রচলন করে?মায়া সভ্যতার লোকেরা কী দিয়ে কাগজ তৈরি করত?মায়া সভ্যতার লোকেরা কী নামের বই বানাতো?সম্প্রতি কোথায় মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে?পালে শহর কোন অঞ্চলে?মায়া সভ্যতার তথ্য কোথায় লেখা হয়েছিল?ইনকা সভ্যতার অবস্থান কোন দেশে?ইনকা সভ্যতার প্রধান শহর কোনটি?কত সালে ইনকা সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়?কে ইনকা সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন?মাচুপিচু শহরের নির্মাণ কাজ শেষ হয় কখন?ইনকাদের প্রধান খাদ্য কী ছিল?ইনকা সভ্যতার জাতীয় প্রাণী কয়টি ছিল?ইনকা রাজ্যের সবচেয়ে বড় সূর্য মন্দির কোন শহরে ছিল?ইনকাদের রাজ্যের সব শহরে কার মন্দির ছিল?আজটেক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?কারা মধ্য মেক্সিকোতে নতুন সভ্যতার বিকাশ ঘটায়?টোলটেক জাতির রাজধানী কোথায় ছিল?মানবসভ্যতা শুরু হয় কীভাবে?পাথর যুগের সময়কে কতটি পর্যায়ে ভাগ করা হয়?মেসোপটেমিয়া শব্দের উৎপত্তি ঘটে কীভাবে?অর্ধ-চন্দ্রাকার উর্বর ভূমি সম্পর্কে লেখ।ফার্টাইল ক্রিসেন্টের বিস্তৃতি লিখ।মেসোপটেমিয়া অঞ্চলে কোন কোন সভ্যতা গড়ে ওঠে?মেসোপটেমিয়া অঞ্চলে কীভাবে কৃষিকাজ করা হতো?বিজ্ঞানে মেসোপটেমিয়া সভ্যতার অবদান বর্ণনা কর।ভাষার অগ্রগতিতে মেসোপটেমিয়া সভ্যতার অবদান লিখ।মেসোপটেমিয়া সভ্যতার নগরগুলো কেমন ছিল?আইনে মেসোপটেমিয়া সভ্যতা কীরূপ ভূমিকা পালন করে?মেসোপটেমিয়া সভ্যতার ধর্মবিশ্বাস কেমন ছিল?সিন্ধু সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কীভাবে?'মরা মানুষের ঢিবি' বলতে কী বোঝায়? সংক্ষেপে লেখ।সিন্ধু সভ্যতার সময়কাল লিখ।নগর পরিকল্পনা বলতে কী বোঝায়? সংক্ষেপে লেখ।সিন্ধু সভ্যতার অধিবাসীদের ধর্মবিশ্বাস কেমন ছিল?সিন্ধু সভ্যতার সমাজব্যবস্থা কেমন ছিল?সিন্ধুবাসীদের মধ্যে মাতৃপূজা খুব জনপ্রিয় ছিল কেন?সিন্ধু সভ্যতার অর্থনৈতিক অবস্থা লিখ।পরিমাপ পদ্ধতি আবিষ্কারে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কী অবদান রেখেছে?সিন্ধু সভ্যতায় কী কী ভাষ্কর্য পাওয়া যায়?মিশর কোন কোন মহাদেশের মিলনস্থলে অবস্থিত?মিশরের সীমারেখা লিখ।ফারাও কারা?মিশরীয়দের জীবনে ধর্মীয় বিশ্বাসের প্রভাব কেমন ছিল?পৃথিবীর মানুষের মধ্যে প্রথমবারের মতো ঈশ্বরের ধারণা জন্মে কীভাবে?লিখন পদ্ধতি আবিষ্কারের ক্ষেত্রে মিশরীয়দের অবদান লিখ।মিশরীয়দের লিখন পদ্ধতি আবিষ্কারের বর্ণনা দাও।মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন?কারুশিল্পে মিশরীয় সভ্যতার ভূমিকা লিখ।চিকিৎসাশাস্ত্রে মিশরীয়রা কীরূপ ভূমিকা রেখেছিলেন?দর্শন ও সাহিত্যে মিশরীয়দের ভূমিকা কেমন ছিল?কোথায় চৈনিক সভ্যতা গড়ে ওঠে?চৈনিক সভ্যতার কৃষি ব্যবস্থা কেমন ছিল?চৈনিক সভ্যতার পশুপালন ব্যবস্থা লিখ।বিজ্ঞানে চৈনিক সভ্যতার অবদান কীরূপ ছিল?গ্রিক সভ্যতা গড়ে ওঠার সময়কাল লিখ।হেলেনিক সংস্কৃতি কাকে বলে? সংক্ষেপে লেখ।হেলেনিস্টিক সংস্কৃতি কাকে বলে? সংক্ষেপে লেখ।স্পার্টানদের জীবনের লক্ষ্য কী ছিল?পেরিক্লিসের সময়কালকে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কেন?প্রাচীন গ্রিসের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল?প্রাচীন গ্রিসের শিক্ষার উদ্দেশ্য কী ছিল?সাহিত্যের ক্ষেত্রে গ্রিকদের অবদান লিখ।প্রাচীন গ্রিকরা কোন কোন দেবদেবীর পূজা করত?প্রাচীন গ্রিকরা কী কী খেলাধূলার আয়োজন করত?জনগণের কল্যাণের জন্য এথেন্সের কোন মনীষী কী সংস্কার ও আইন পাস করেন?রোমান সভ্যতার ভৌগোলিক অবস্থান লিখ।রোম নগরীকে সাতটি পর্বতের নগরী বলার কারণ কী?রোম নগরীর নামকরণ কীভাবে হয়েছিল?রোমানরা কোন কোন দেব-দেবীর পূজা করত?রোমান সভ্যতার জনগণ কয় ভাগে বিভক্ত ছিল?ত্রয়ী শাসন কী? সংক্ষেপে লেখ।কেন রোমান সাম্রাজ্যের পতন ঘটে?মায়া সভ্যতা সম্পর্কে ধারণা দাও।মায়া সভ্যতার লোকদের লিখন পদ্ধতি কেমন ছিল?ইনকা সভ্যতার মাচুপিচু শহর কোথায়?ইনকা সভ্যতা কীভাবে আবিষ্কৃত হয়?কে কখন মাচুপিচু শহর নির্মাণ করেন?মাচুপিচু শহর পরিত্যক্ত হয় কেন?ইনকা সভ্যতার খাদ্য অভ্যাস কেমন ছিল?ইনকা সভ্যতার পোশাক পরিচ্ছদ কেমন ছিল?ইনকা সভ্যতার ধর্মীয় অবস্থা বর্ণনা কর।আজটেক সভ্যতা সম্পর্কে ধারণা দাও।বর্তমান মেক্সিকো সিটি কীভাবে গড়ে ওঠে?আজটেক সভ্যতার অর্জন বর্ণনা কর।মানবসভ্যতার শুরু হয় কীভাবে?নবোপলীয় যুগ কী?পুরোপলীয় যুগ কী?পাথর যুগের প্রথম পর্যায়কে কী বলা হতো?মেসোপটেমীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে?মেসোপটেমিয়া অর্থ কী?টাইগ্রিস ও ইউফ্রেটিস কী?কোন অঞ্চলে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল?কোন সভ্যতায় নগররাষ্ট্রের প্রধানকে পাতেজি বলা হতো?সুমেরীয়রা কখন মেসোপটেমিয়ায় বসতি গড়ে তোলে?সুমেরীয়দের ধর্মমন্দিরকে কী বলা হতো?'জিগুরাত' কী?সুমেরীয়দের সূর্য দেবতার নাম কী?এনলিল কে?সুমেরীয়দের পানির দেবতা কে?ইশতার ও নারগল কে?কিউনিফর্ম কী?সুমেরীয়রা কত খ্রিস্টপূর্বাব্দে লিখন পদ্ধতি আবিষ্কার করে?'গিলগামেশ' কী?সুমেরীয়দের বিখ্যাত মহাকাব্যের নাম কী?কোন শব্দ থেকে 'ব্যাবিলন' শব্দের উৎপত্তি?কে ব্যাবিলনের শূন্য উদ্যান তৈরি করেন?কারা মেসোপটেমিয়ায় প্রথম সভ্যতা গড়ে তোলে?উপমহাদেশের প্রাচীনতম সভ্যতার নাম কী?সিন্ধু সভ্যতা কোন নদের অববাহিকায় গড়ে উঠেছিল?মহেঞ্জোদারো ও হরপ্পাতে কোন সভ্যতার নিদর্শন সবচেয়ে বেশি আবিষ্কৃত হয়েছে?মহেঞ্জোদারো কথাটির অর্থ কী?মহেঞ্জোদারোতে এক বিরাট কী আবিষ্কৃত হয়েছে?সিন্ধু সভ্যতার নগরের শাসনকর্তারা কোথায় বাস করতেন?সিন্ধু সভ্যতার বৃহৎ মিলনায়তনটি কতটুকু জায়গা জুড়ে তৈরি করা হয়?সিন্ধু সভ্যতার সমাজব্যবস্থা কীরূপ ছিল?সিন্ধু সভ্যতায় কতটি ভাস্কর্য মূর্তি পাওয়া যায়?সিন্ধু সভ্যতায় কতটি সিল আবিষ্কৃত হয়েছে?নগর পরিকল্পনা কী?কোন সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল?কারা দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল?মিশর কয়টি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত?কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল?নীল নদের উৎপত্তি স্থান কোথায়?কার নেতৃত্বে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয়?মিশরের মোট আয়তন কত?নোম কী?হায়ারোগ্লিফিক কাকে বলে?হায়ারোগ্লিফিক অর্থ কী?রসেটা স্টোন কী?'প্যাপিরাস' কী?'স্ফিংকস' কী?মমি বলতে কী বোঝ?মিশরের অর্থনীতি মূলত কীসের ওপর নির্ভরশীল?মিশরীয়দের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য কী?মিশরে প্রথম সাম্রাজ্যের উদ্ভব ঘটে কখন?মিশরীয়রা কয়টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করেন?মিশরীয়দের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য কী?কী ফারাওদের আভিজাত্য শক্তির প্রতীক ছিল?মিশরের সবচেয়ে বড় পিরামিড কার?মিশরের উদ্ভাবিত চিত্রলিপিকে কী বলা হয়?প্রাচীন চীনা সভ্যতা কয়টি রাজবংশের অর্জন?চীনের কয়টি অঞ্চল দিয়ে সভ্যতা গড়ে উঠেছিল?কোন নদীকে চীনের দুঃখ বলা হয়?কাদের মিলনে পৌরাণিক মানব পানকুর জন্ম হয়?চীনা বিশ্বাসে পানকুর কত জন সহকারী ছিল?চৈনিক অর্থনীতির মূল ভিত্তি কী ছিল?শাং জনগোষ্ঠী কোথায় বাস করত?হেলেনিক সংস্কৃতি কী?হেলেনিস্টিক সংস্কৃতি কী?ইজিয়ান সভ্যতা কাকে বলে?'সোলন' কে ছিলেন?স্পার্টা কী?ডেলিয়ান লীগ কী?স্পার্টা সরকারের মূল উদ্দেশ্য কী ছিল?হেলোট কাকে বলে?হোমার কে?'ইলিয়ড' মহাকাব্যের রচয়িতা কে?'ইলিয়ড' ও 'ওডিসি' মহাকাব্যের রচয়িতা কে?পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা?সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য কী?প্রাচীন গ্রিসে শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল?গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে ছিলেন?মহাকবি হোমার কোন দেশের অধিবাসী ছিলেন?গণতন্ত্রের সূচনা হয় কোথায়?পার্থেনন কী?এসকাইলাসকে কোন ধরনের নাটকের জনক বলা হয়?কোথায় অলিম্পিক খেলা শুরু হয়?কখন অলিম্পিক খেলা শুরু হয়?সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল?কার যুগে এথেন্স সর্বক্ষেত্রে উন্নতির চরম শিখরে আরোহণ করে?কোন ধরনের নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী ছিলেন?বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক ছিলেন কে?রোম নগরীর প্রতিষ্ঠাতা কে?'টাইবার নদী' কোথায় অবস্থিত?রোমান সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল কোন ক্ষেত্রে?দাসরা কার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে?মার্ক এন্টনি কাকে বিয়ে করে তার শক্তি বৃদ্ধি করে?রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম কী ছিল?জাস্টিনিয়ান কে ছিলেন?রোমান সভ্যতার চূড়ান্ত পতন হয় কত খ্রিস্টাব্দে?রোমান সভ্যতা কত বছর স্থায়ী হয়েছিল?মায়া সভ্যতা কোথায় অবস্থিত?মায়ানরা কী দিয়ে কোডেক্স বই বানাতো?সম্প্রতি কোথায় মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে?বেলিজে কত বছর আগের মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে?কারা মায়া সভ্যতার সোনার পাতে লেখা লুট করে?মায়া সভ্যতার কেন্দ্র কোথায় ছিল?ইনকা সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?লাতিন আমেরিকায় ইনকাদের শহরের নাম কী?মাচুপিচু কোন সভ্যতার নিদর্শন?কত সালে মাচুপিচুর নির্মাণ কাজ শেষ হয়?কার শাসনামলে স্প্যানিয়ার্ড ডাকাতদল ইনকাদের শহর ধ্বংস করে?ইনকাদের প্রধান খাদ্য কী ছিল?ইনকা সভ্যতার পুরুষরা কোথায় বিশেষ গহনা পরত?ইনকারা কোন দেবতার পূজা করত?কারা আজটেক সভ্যতা আবিষ্কার করে?আজটেকরা কোথায় প্রথম বসতি স্থাপন করে?কোন জাতির লোকেরা মেক্সিকোতে আজটেক সভ্যতা গড়ে তোলে?কারা ভাসমান বাগান তৈরি করেছিল?আজটেকরা বর্তমান কোন খেলার মতো ওল্লামা খেলা চালু করে?সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা ব্যাখ্যা কর।সিন্ধু সভ্যতাকে নগরসভ্যতা বলা হয় কেন?মিশরের ভৌগোলিক অবস্থান কেন গুরুত্বপূর্ণ?'ফারাও' বলতে কী বোঝানো হয়েছে?প্রাচীন মিশরের ইতিহাস জানার ক্ষেত্রে 'রসেটা স্টোনের' ভূমিকা লেখ।মিশরীয়দের অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল ছিল কেন? ব্যাখ্যা কর।মিশরকে নীলনদের দান বলা হয় কেন?মিশরীয়দের ধর্মীয় বিশ্বাসের বর্ণনা দাও।বিশ্বসভ্যতায় মিশরীয়রা ভাস্কর্য শিল্পে কীরূপ ভূমিকা রেখেছিল?মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন?হায়ারোগ্লিফিক বলতে কী বোঝায়?মিশরীয়রা কেন বিজ্ঞানচর্চার আগ্রহী ছিল?খেলাধুলার ক্ষেত্রে প্রাচীন গ্রিকদের অবদান কেমন ছিল?কীভাবে নগররাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ মনোভাব গড়ে ওঠে?অলিম্পিক ক্রীড়া কীভাবে বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে তোলায় সাহায্য করে?রোমে প্রজাতন্ত্রের সূত্রপাত ঘটে কীভাবে?ধর্মীয় ক্ষেত্রে রোমানদের অবদান বর্ণনা কর।রোমান সভ্যতার আইন ব্যাখ্যা কর।রোমানদের গুরুত্বপূর্ণ অবদানটি ব্যাখ্যা কর।কীভাবে মায়া জনবসতি গড়ে ওঠে?ইনকা সভ্যতা কীভাবে আবিষ্কৃত হয়?মাচুপিচু শহর পরিত্যক্ত হয় কেন?আজটেক সভ্যতা সম্পর্কে ধারণা দাও।আজটেক সভ্যতার অর্জন বর্ণনা কর।মানবসভ্যতা শুরু হয় কীভাবে?পুরোপলীয় বা পুরানো পাথরের যুগের বর্ণনা দাও।নবোপলীয় যুগ বলতে কী বোঝায়?মেসোপটেমীয় অঞ্চলকে সভ্যতার লীলাভূমি বলা হয় কেন?অর্থ-চন্দ্রাকার উর্বর ভূমি বলতে কী বোঝায়?বিজ্ঞানে মেসোপটেমিয়া সভ্যতার অবদান লেখ।কিউনিফর্ম বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।মেসোপটেমিয়া সভ্যতার নগরগুলো কেমন ছিল?সিন্ধু সভ্যতার ভৌগোলিক অবস্থা বর্ণনা দাও।সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কীভাবে?'মরা মানুষের ঢিবি' বলতে কী বোঝায়?সিন্ধু সভ্যতার অধিবাসীদের ধর্মবিশ্বাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা করা সম্ভব নয় কেন?কোথায় ও কখন চৈনিক সভ্যতা গড়ে ওঠে?বিজ্ঞানে চৈনিক সভ্যতার অবদান বর্ণনা কর।গ্রিসের ভৌগোলিক অবস্থান ও সময়কাল বর্ণনা কর।হেলেনিক ও হেলেনিস্টিক কোন সভ্যতার অংশবিশেষ? ব্যাখ্যা কর।'হেলেনিস্টিক সংস্কৃতি' বলতে কী বোঝায়?নগর রাষ্ট্র স্পার্টা ছিল সামরিক ছাউনি- ব্যাখ্যা কর।সামরিক রাষ্ট্র স্পার্টার বর্ণনা দাও।স্পার্টানদেরকে যোদ্ধা জাতি বলা হয় কেন?সোলনকে অর্থনৈতিক সংস্কারক বলা হয় কেন?সোলন নাগরিকদের কল্যাণে কী করেন?পেরিক্লিসের সময়কালকে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কেন?সাহিত্যের ক্ষেত্রে গ্রিকদের অবদান ব্যাখ্যা কর।প্রাচীন গ্রিকদের ধর্মীয় অবস্থা সংক্ষেপে বর্ণনা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ