• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বিশ্বসভ্যতা
বিশ্বসভ্যতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রোমান সভ্যতা

পটভূমি: গ্রিক সভ্যতার অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে। রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত। প্রথম দিকে রোম একজন রাজার শাসনাধীন ছিল। এ সময় একটি সভা ও সিনেট ছিল। রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে ৫১০ খ্রিষ্টপূর্বাব্দে রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

ভৌগোলিক অবস্থান ও সময়কাল: ইতালির মাঝামাঝি পশ্চিমাংশে রোম নগর অবস্থিত। ইতালির দক্ষিণে ভূমধ্যসাগর থেকে উত্তর দিকে আল্পস্ পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। ইতালি ও এককালের যুগোস্লাভিয়ার মাঝখানে আড্রিয়াটিক সাগর। আড্রিয়াটিক সাগর তীরে ইতালির উত্তর-পূর্ব অংশে গড়ে উঠেছিল প্রাচীন সমুদ্রবন্দর এড্রিয়া। ইতালির পশ্চিমাংশেও ভূমধ্যসাগর অবস্থিত। সাগরের এ অংশকে প্রাচীনকালে বলা হতো এটুস্কান সাগর। কৃষি বিকাশের সুযোগ ছিল বলে প্রাচীন রোম ছিল কৃষিনির্ভর দেশ। ফলে রোমের আদি অধিবাসীদের সঙ্গে অনুপ্রবেশকারীদের সংঘর্ষ সাধারণ বিষয় ছিল। যে কারণে এসব সংঘাত-সংঘর্ষের মধ্য দিয়ে রোমানরা যোদ্ধা জাতিতে পরিণত হতে থাকে। রোমান ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, নানা উত্থান-পতন, ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে ৭৫৩ খ্রিষ্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয় এবং ৪৭৬ খ্রিষ্টাব্দে জার্মান যোদ্ধা জাতিগুলোর হাতে রোমান সাম্রাজ্যের অবসান ঘটে।
রোম নগরী ও রোমান শাসনের পরিচয়: গুরুত্বপূর্ণ টাইবার নদীর উৎসমুখ থেকে প্রায় বারো-তেরো মাইল দূরে সাতটি পর্বতশ্রেণির ওপর রোম অবস্থিত। এজন্য একে সাতটি পর্বতের নগরীও বলা হয়। ২০০০ খ্রিষ্টপূর্বাব্দে ইন্দো-ইউরোপীয় গোষ্ঠীর একদল মানুষ ইতালিতে বসবাস শুরু করে। তাদেরকেই লাতিন বলা হতো। তাঁদের নাম অনুসারে ভাষার নামও হয় লাতিন ভাষা। লাতিন রাজা রোমিউলাস রোম নগরীর প্রতিষ্ঠা করেন। তাঁর নাম অনুযায়ী নগরের নাম হয় রোম।

রোমের গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি। ধাপে ধাপে নানা সংস্কার সংগ্রামের মধ্য দিয়ে রোমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিকরা রোমান ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। যথা: ৭৫৩-৫১০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত ছিল রাজতন্ত্রের যুগ। এ যুগে সাতজন সম্রাট দেশ শাসন করেন। এ যুগের সর্বশেষ সম্রাট টারকিউনিয়াস সুপারকাসকে ক্ষমতাচ্যুত করার পর রোমে প্রজাতন্ত্রের সূত্রপাত হয়। এই প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চলে ৫০০ থেকে ৬০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত। রোমে প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে জনগণ বিদ্রোহী নেতা ব্রুটাস এবং অপর এক ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে শাসনের সুযোগ প্রদান করে। রাজতন্ত্রের পতনের পর রোমের জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে, প্যাট্রিসিয়ান অর্থাৎ অভিজাত শ্রেণি, আর প্লিবিয়ান যারা সাধারণ নাগরিক। ক্ষুদ্র কৃষক, কারিগর, বণিকরা প্লিবিয়ান শ্রেণিভুক্ত।

প্রজাতন্ত্রের প্রথম ২০০ বছর ছিল প্যাট্রিসিয়ান ও প্লিবিয়ানদের মধ্যে সংঘাতের ইতিহাস। সমাজে প্লিবিয়ানরা বঞ্চিত শ্রেণি ছিল। অধিকারবঞ্চিত প্লিবিয়ানরা ক্রমাগত সংগ্রাম করতে থাকে। প্লিবিয়ানদের দাবির মুখে রোমান আইন সংকলিত হতে থাকে। ৪৫০ খ্রিষ্টপূর্বাব্দে প্লিবিয়ানরা ব্রোঞ্জপাতে ১২টি আইন লিখিতভাবে প্রণয়ন করে। আন্দোলনের চূড়ান্ত বিজয় হিসেবে দুজন কনসালের মধ্যে একজন প্লিবিয়ানদের পক্ষ থেকে নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। এভাবে রোমান প্রজাতন্ত্র গণতন্ত্রের দিকে অগ্রসর হয়।

রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলেও ক্রমে দেশটি সাম্রাজ্যবাদী শক্তিরূপে আত্মপ্রকাশ করতে থাকে। স্বল্প সময়ের মধ্যে রোম সমগ্র ইতালির ওপর প্রভাব বিস্তারে তৎপর হয়। ১৪৬ থেকে ৪৬ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত রোমান সভ্যতার অন্ধকার যুগ। ধনী-দরিদ্র সংঘাত, দাস বিদ্রোহ, ক্ষমতার দ্বন্দ্বের কারণে চরম বিশৃঙ্খলা, হানাহানি ও সহিংসতায় উন্মত্ত হয়ে ওঠে রোম।

রোমের অর্থনীতি ছিল দাসদের ওপর নির্ভরশীল। শাসকদের অমানুষিক নির্যাতনে দাসরা স্পার্টাকাসের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে। দুই বছরব্যাপী তারা তাদের বিদ্রোহ টিকিয়ে রাখতে সক্ষম হয়। ৭১ খ্রিষ্টপূর্বাব্দে স্পার্টাকাস নিহত হলে বিদ্রোহের অবসান হয়। চরম নির্যাতন নেমে আসে দাসদের ওপর।

অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ছাড়াও রক্তক্ষয়ী যুদ্ধেও জড়িয়ে পড়ে রোম। ফলে উচ্চাকাঙ্ক্ষী সামরিক নেতারা ক্ষমতায় আসতে থাকেন এবং রোমে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। ক্ষমতার দ্বন্দ্বের একপর্যায়ে সমঝোতার ভিত্তিতে তিনজন নেতা একযোগে ক্ষমতায় আসেন, যা ইতিহাসে ত্রয়ী শাসন নামে পরিচিত। বিশাল রোম সাম্রাজ্যকে তিন ভাগ করে শাসনের দায়িত্ব নেন অক্টোভিয়াস সিজার, মার্ক এন্টনি ও লেপিডাস। লেপিডাসের দায়িত্বে ছিল আফ্রিকার প্রদেশসমূহ, অক্টোভিয়াস সিজারের দায়িত্বে ছিল ইতালিসহ সাম্রাজ্যের পশ্চিম অংশ, এন্টনির দায়িত্বে ছিল পূর্বাঞ্চল। তবে তিনজনের শাসন বেশি দিন স্থায়ী হয়নি। কারণ প্রত্যেকেরই আকাঙ্ক্ষা ছিল রোমের একচ্ছত্র অধিপতি বা সম্রাট হওয়ার। ফলে খুব শীঘ্রই আবার ক্ষমতার লড়াই শুরু হয়ে যায়। অক্টোভিয়াস সিজার পরাজিত করে লেপিডাসকে, এদিকে মার্ক এন্টনি মিশরের রাজকন্যা ক্লিওপেট্রাকে বিয়ে করে তাঁর শক্তি বৃদ্ধি করেন। কিন্তু অক্টোভিয়াস সিজারের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে পরাজিত হন। ক্ষমতা দখল করে অক্টোভিয়াস সিজার অগাস্টাস সিজার নাম ধারণ করে সিংহাসন আরোহণ করেন। ইতিহাসে তিনি এই নামেই বেশি পরিচিত। ১৪ খ্রিষ্টাব্দে অগাস্টাস সিজারের মৃত্যু হয়। তাঁর সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যিশুখ্রিষ্টের জন্ম। অগাস্টাস সিজারের মৃত্যুর পর রোমে আবার বিশৃঙ্খলা দেখা দেয়।

বিদেশি আক্রমণ, বিশেষ করে জার্মান বর্বর গোত্রগুলোর আক্রমণ তীব্র হতে থাকে। তাছাড়া অভ্যন্তরীণ ক্ষমতার কোন্দলের কারণে রোমানদের শক্তি ক্ষয় হয়ে যেতে থাকে। রোমের শেষ সম্রাট রোমিউলাস অগাস্টুলাস জার্মান বর্বর গোত্রের তীব্র আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হলে ৪৭৬ খ্রিষ্টাব্দে রোমান সাম্রাজ্যের অবসান ঘটে। ইতোমধ্যে খ্রিষ্টধর্মের অগ্রযাত্রা শুরু হয় এবং জার্মানদের উত্থান ঘটে।

রোমান সভ্যতার অবদান

রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। তারা এসব বিষয়ে গ্রিকদের অনুসরণ ও অনুকরণ করেছে। তবে সামরিক সংগঠন, শাসন পরিচালনা, আইন ও প্রকৌশল বিদ্যায় তারা গ্রিক ও অন্যান্য জাতির ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছিল। এক্ষেত্রে আধুনিক বিশ্ব রোমানদের কাছে ব্যাপক ঋণী।

শিক্ষা, সাহিত্য ও লিখন পদ্ধতি: এ সময়ে শিক্ষা বলতে বোঝাতো খেলাধুলা ও বীরদের স্মৃতিকথা বর্ণনা করা। যুদ্ধবিগ্রহের মধ্য দিয়ে রোমের যাত্রা শুরু হয়েছিল। সুতরাং তাদের সবকিছুই ছিল যুদ্ধকে কেন্দ্র করে। তারপরও উচ্চ শ্রেণিভুক্ত রোমানদের গ্রিক ভাষা শিক্ষা ছিল একটি ফ্যাশন। ফলে এদের অনেকেই গ্রিক সাহিত্যকে লাতিন ভাষায় অনুবাদ করার দক্ষতা অর্জন করে। রোমের অভিজাত যুবকরা গ্রিসের বিভিন্ন বিখ্যাত বিদ্যাপীঠে শিক্ষালাভ করতে যেত।

সে যুগে সাহিত্যে অবদানের জন্য প্লুটাস ও টেরেন্সর বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা দুজন মিলনাত্মক নাটক রচনার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছিলেন। সাহিত্য ক্ষেত্রে সবচেয়ে উন্নতি দেখা যায় অগাস্টাস সিজারের সময়। এ যুগের কবি হোরাস ও ভার্জিল যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। ভার্জিলের মহাকাব্য 'ইনিড' বহু ভাষায় অনুবাদ করা হয়েছে। ওভিদ ও লিভি এ যুগের খ্যাতনামা কবি। লিভি ইতিহাসবিদ হিসেবেও বিখ্যাত ছিলেন। বিখ্যাত ঐতিহাসিক ট্যাসিটাসও এ যুগে জন্মগ্রহণ করেছিলেন।

স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞান: রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বিশালতা। সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যানথিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। ৮০ খ্রিষ্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম নাট্যশালা নির্মিত হয়, যেখানে একসঙ্গে ৫০০০০ দর্শক বসতে পারত। স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যেরও উৎকর্ষ সাধিত হয়েছিল। রোমান ভাস্করগণ দেব-দেবী, সম্রাট, দৈত্য, পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন মার্বেল পাথরের।

তাদের মধ্যে প্লিনি বিজ্ঞান সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন। বিশ্বকোষ প্রণয়ন করেন। এতে প্রায় পাঁচ'শ বিজ্ঞানীর গবেষণাকর্ম স্থান পেয়েছে। তাছাড়া চিকিৎসা বিজ্ঞানে রোমানদের অবদান ছিল। বিজ্ঞানী সেলসাস চিকিৎসা বিজ্ঞানের ওপর বই লেখেন। এছাড়া চিকিৎসাশাস্ত্রে গ্যালেন রুফাসে অসামান্য অবদান রেখেছেন।

ধর্ম, দর্শন ও আইন: রোমানরা ধর্মীয় ক্ষেত্রেও গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। অনেক গ্রিক দেব-দেবীর নাম পরিবর্তন হয়ে রোমানদের দেব-দেবী হয়েছে। রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম ছিল জুপিটার। অন্যান্য গুরুত্বপূর্ণ দেব-দেবী হচ্ছে জুনো, নেপচুন, মার্ক্স, ভলকান, ভেনাস, মিনার্ভা, ব্যাকাস ইত্যাদি। রোমান দেবমন্দিরে প্রধান পুরোহিত ছিলেন যাঁরা, তাঁরা ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনা করতেন। তবে রোমানদের পরকালের প্রতি বিশ্বাস ছিল না। অগাস্টাস সিজারের সময় থেকে ঈশ্বর হিসেবে সম্রাটকে পূজা করার রীতি চালু হয়।

উল্লেখ্য, এ সময় খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের জন্ম হয়। পরবর্তীকালে রোমান ধর্মের পাশাপাশি খ্রিষ্টধর্ম বিস্তার লাভ করতে থাকে। অনেক রোমান এই ধর্মে দীক্ষা গ্রহণ করে। এতে সম্রাট ক্ষুব্ধ হন। কারণ খ্রিষ্টধর্মের অনুশাসন মেনে চলতে গেলে সম্রাটকে আর ঈশ্বরের মতো পূজা করা যায় না। ফলে রোমান সম্রাটরা এই ধর্ম প্রচার বন্ধ করে দেন এবং খ্রিষ্টধর্ম গ্রহণকারী রোমানদের ওপর নির্যাতন শুরু করেন। কিন্তু সম্রাট কন্সটানটাইন খ্রিষ্টধর্ম গ্রহণ করেন এবং এই ধর্মকে রোমান সরকারি ধর্মে পরিণত করেন।

অনেকে মনে করেন যে, রোমীয় দর্শন গ্রিক দর্শনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তবুও রোমান দর্শনে সিসেরো, লুক্রেটিয়াস (খ্রিষ্টপূর্বাব্দ ৯৮-৫৫) তাঁদের সুচিন্তিত দার্শনিক মতবাদ দ্বারা অবদান রাখতে সক্ষম হয়েছিলেন। রোমে স্টোইকবাদী দর্শন যথেষ্ট জনপ্রিয় ছিল। ১৪০ খ্রিষ্টপূর্বাব্দ রোডস দ্বীপের প্যানেটিয়াস এই মতবাদ রোমে প্রথম প্রচার করেন।

বিশ্বসভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন প্রণয়ন। খ্রিষ্টপূর্ব পাঁচ শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হন। ৫৪০ খ্রিষ্টপূর্বাব্দে ১২টি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লিখিত হয় এবং জনগণকে দেখাবার জন্য প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়। রোমান আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান। রোমান আইনকে তিনটি শাখায় ভাগ করা হয়েছে। যেমন-

১. বেসামরিক আইন: এই আইন পালন করা রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল। এই আইন লিখিত অলিখিত দুই রকম ছিল।

২. জনগণের আইন: এ আইন সকল নাগরিকের জন্য প্রযোজ্য ছিল। তাছাড়া ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয়টি এই আইনে ছিল। তবে এর মাধ্যমে দাসপ্রথাও স্বীকৃতি লাভ করে। সিসেরো এ আইনের প্রণেতা।

৩. প্রাকৃতিক আইন: এ আইনে মূলত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে।

আধুনিক বিশ্ব সম্পূর্ণভাবে রোমান আইনের ওপর নির্ভরশীল। খ্রিষ্টীয় ষষ্ঠ শতকে সম্রাট জাস্টিনিয়ান প্রথম সমস্ত রোমান আইনের সংগ্রহ ও সংকলন প্রকাশ করেন।

বিশ্বসভ্যতা - অন্যান্য প্রশ্ন

মেসোপটেমীয় সভ্যতাসিন্ধু সভ্যতামিশরীয় সভ্যতাচৈনিক সভ্যতাগ্রিকসভ্যতারোমান সভ্যতামায়া সভ্যতাইনকা সভ্যতাআজটেক সভ্যতামেসোপটেমিয়া শব্দের অর্থ কী?মেসোপটেমিয়া কোন ভাষার শব্দ?কোন নদীর মধ্যবর্তী অঞ্চলকে মেসোপটেমিয়া বলা হয়?মেসোপটেমিয়া সভ্যতার শুরু কখন হয়েছিল?মেসোপটেমিয়া অঞ্চলে বসতি গড়ে তোলায় নেতৃত্ব দেয় কারা?প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার মূল আবিষ্কার কী ছিল?মেসোপটেমিয়ার মানুষ কোন ভাষা ব্যবহার করত?সুমেরীয় লিখন পদ্ধতিকে কী বলা হয়?ব্যাবিলনের শূন্য উদ্যান কোথায় নির্মিত হয়?সুমেরীয়দের সূর্য দেবতার নাম কী?সুমেরীয় ধর্মমন্দিরকে কী বলা হতো?ভুলি কোন সভ্যতার সম্রাট?জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা কারা আবিষ্কার করে?ব্যাবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন?ব্যাবিলনীয় সূর্যদেবতার নাম কী ছিল?হাম্মুরাবির কতটি আইন পাথরে খোদাই ও নিখুঁতভাবে বিন্যাসকৃত করা হয়েছে?সিন্ধু সভ্যতা কোন অববাহিকায় গড়ে উঠেছিল?সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময় কী বলা হয়?সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত কোন সভ্যতা গড়ে উঠেছিল?সিন্ধু সভ্যতার যুগে নগরের শাসনকর্তারা কোথায় বসবাস করতেন?সিন্ধু সভ্যতায় পরিবার পদ্ধতি কী ছিল?সিন্ধু সভ্যতায় সমাজ কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল?সিন্ধু সভ্যতার যুগে কৃষকেরা কোথায় বাস করত?সিন্ধুবাসীদের সবচেয়ে জনপ্রিয় পূজা ছিল কোনটি?কোন সভ্যতায় মাতৃপূজা জনপ্রিয় ছিল?সিন্ধু সভ্যতার ঘরবাড়ি কী দিয়ে তৈরি হয়েছিল?সিন্ধু সভ্যতার রাস্তাগুলো কেমন ছিল?সিন্ধু সভ্যতার যুগে পথের ধারে কী ছিল?দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক কারা?সিন্ধু সভ্যতার কুমারেরা কিসের ব্যবহার জানত?মহেঞ্জোদারের মিলনায়তন কত ফুট জায়গা জুড়ে ছিল?মহেঞ্জোদারের সবচেয়ে আকর্ষণীয় ইমারত কী ছিল?হরপ্পার সবচেয়ে আকর্ষণীয় ইমারত কী ছিল?মিশর কোন মহাদেশে অবস্থিত?প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয় কখন থেকে?কখন থেকে মিশরে ঐতিহাসিক যুগের সূচনা হয়?মিশরীয় সভ্যতার গোড়াপত্তন করেন কে?মিশরের চারদিকে কয়টি মহাদেশ অবস্থিত?মিশরের উত্তরে কী রয়েছে?মিশরের আয়তন কত?মিশরীয় সভ্যতা স্থায়ী হয়েছিল কয় বছর?কখন থেকে প্রাচীন মিশরের সভ্যতার সূর্য অস্তমিত হয়?মিশরের প্রথম রাজা কে ছিলেন?মিশরীয় সভ্যতায় প্রথম ফারাও-এর মর্যাদা লাভ করেন কে?কোন সভ্যতার রাজাকে ফারাও বলা হয়?মিশরের অর্থনীতি কিসের ওপর নির্ভর করত?নীল নদের উৎপত্তিস্থল কোথায়?পৃথিবীর বেশিরভাগ মানবসভ্যতার অবস্থান কী কেন্দ্রিক?মিশর নীল নদের দান। এটি কার কথা?মিশর কিসের দান?মিশরীয়দের জীবন কী দ্বারা প্রভাবিত ছিল?সূর্যদেবতা 'রে' কোন সভ্যতার ধর্মীয় দেবতা?ফারাওরা নিজেদের কোন দেবতার বংশধর মনে করত?মিশরীয়দের কাছে নীল নদের দেবতা হিসেবে পরিচিত ছিল কে?মিশরীয়রা মৃতদেহকে মমি তৈরি করে রাখত কেন?মিশরীয়রা মমিকে রক্ষার জন্য কী তৈরি করত?মিশরীয়রা পিরামিড তৈরি করত কেন?মিশরীয়দের চিত্রশিল্পের উন্মেষ ঘটার কারণ কী?মিশরীয়দের প্রিয় রং কী ছিল?কীসে প্রাচীন মিশরীয়দের অসাধারণ দক্ষতা ছিল?মিশরের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্যের নাম কী?ফারাও কিসের মতো শক্তিশালী ছিলেন?মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি?মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?সর্বপ্রথম ব্যঞ্জনবর্ণ বর্ণমালা আবিষ্কার করা কোন সভ্যতার অবদান?মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কী?হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কী?চিত্রলিপিকে কী বলা হয়?ছবির দ্বারা তৈরি অক্ষর দিয়ে লিখত কোন সভ্যতার লোকজন?মিশরীয়রা কাগজ তৈরি করত কী দিয়ে?মিশরীয়রা কোন জাতীয় গাছের কান্ড থেকে কাগজ বানাতে শেখে?প্যাপিরাস শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?কোন শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি হয়েছে?রসেটা স্টোন কী?কোন সভ্যতায় প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয়?মিশরে সৌর পঞ্জিকা আবিষ্কার হয় কখন?মিশরীয়রা কয়দিনে বছর আবিষ্কার করে?চীনে প্রথম সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে?কোন নদীকে চীনের দুঃখ বলা হয়?চীনে কোন পাহাড়ি অঞ্চল খনিজ সম্পদ সমৃদ্ধ ছিল?ভৌগোলিক দিক থেকে চীনের কত ভাগ পাহাড়, পর্বত ও মালভূমি?চীনারা কত বার রাজধানী পরিবর্তনে বাধ্য হয়েছিল?ট্রয় নগরী কোন সভ্যতার নিদর্শন?গ্রিক সভ্যতার সঙ্গে কয়টি সভ্যতার সংস্কৃতির নাম জড়িত?ক্রিট দ্বীপে কোন সভ্যতা গড়ে উঠেছিল?কোন সভ্যতাকে 'ইজিয়ান সভ্যতা' বলা হয়?স্পার্টা কেমন রাষ্ট্র ছিল?ডোরিয় যোদ্ধারা কখন স্পার্টা দখল করেছিল?হেলট কারা?প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কোথায়?হেলেনিক সংস্কৃতি কোন শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে?প্রাচীন পৃথিবীতে কোথায় প্রথম গণতন্ত্রের সূচনা হয়?পেরিক্লিসের শাসনামলকে কেন স্বর্ণযুগ বলা হয়?গ্রিক সভ্যতার 'স্বর্ণযুগ' বলা হয় কার সময়কালকে?পেরিক্লিস কত বছর রাজত্ব করেন?এথেন্সে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করেন কে?এথেন্স ও স্পার্টার মধ্যে কয় বার যুদ্ধ সংঘটিত হয়?এথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গঠিত জোটের নাম ছিল কী?কোন সভ্যতা মনে করতেন শিক্ষিত ব্যক্তির হাতেই রাষ্ট্রের শাসনভার দেওয়া উচিত?স্বাধীন গ্রিসবাসীর ছেলেরা কয় বছর বয়স থেকে পাঠশালায় আসা যাওয়া করত?গ্রিসবাসীর ধনী ব্যক্তিদের ছেলেদের কত বছর পর্যন্ত লেখাপড়া করতে হতো?গ্রিক সমাজে কাদের সন্তানের জন্য বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল?ইলিয়ড ও ওডিসি মহাকাব্য দুটি কে রচনা করেন?হোমার কে?গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে?'প্রমিথিউস বাউন্ড' নাটকের রচয়িতা কে?'প্রমিথিউস বাউন্ড' কিসের নাম?হেরোডোটাসের জন্মস্থান কোন দেশে?গ্রিকদের কয়জন দেবদেবী ছিল?গ্রিসে দেবতাদের রাজা ছিলেন কে?পোসিডন কিসের দেবতা ছিলেন?গ্রিকদের নিকট জ্ঞানের দেবতার নাম কী?সক্রেটিস কীভাবে মৃত্যুবরণ করেন?সক্রেটিসের শিষ্য ছিল কে?এরিস্টটলের শিক্ষক কে ছিলেন?পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা?অলিম্পিক খেলার সূচনা হয় কোথায়?রোমান সভ্যতা কয় বছর স্থায়ী হয়েছিল?রোম নগরী প্রতিষ্ঠিত হয় কখন?রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে?কয়টি পর্বতশ্রেণির ওপর রোম অবস্থিত?রোম নগরীর প্রতিষ্ঠাতা কে?রোমের রাজতন্ত্র যুগে কয় জন সম্রাট দেশ শাসন করেন?রোমীয় প্রশাসনিক ব্যবস্থায় কয়টি প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা পালন করত?রোমীয় সমাজে প্লিবিয়ানরা কোন শ্রেণিভুক্ত ছিল?রোমের অর্থনীতি কাদের ওপর নির্ভরশীল ছিল?রোমে কার নেতৃত্বে দাস বিদ্রোহ সংঘটিত হয়?কোন সভ্যতায় ত্রয়ীশাসন প্রচলিত ছিল?রোমের শেষ সম্রাট কে ছিলেন?রোমান সাম্রাজ্যের পতন ঘটে কখন?কলোসিয়াম নাট্যশালা কে নির্মাণ করেন?রোমানদের স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন কী ছিল?কলোসিয়াম কী?কলোসিয়াম নাট্যশালায় এক সঙ্গে কয় জন দর্শক বসতে পারে?রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম কী?আইন প্রণয়নের ক্ষেত্রে কাদের অবদান চিরস্মরণীয়?সর্বপ্রথম রোমান আইন সংকলন করা হয় কিসে?মায়া সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?মায়া সভ্যতার লোকেরা কতটি ছবি দিয়ে লিপির প্রচলন করে?মায়া সভ্যতার লোকেরা কী দিয়ে কাগজ তৈরি করত?মায়া সভ্যতার লোকেরা কী নামের বই বানাতো?সম্প্রতি কোথায় মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে?পালে শহর কোন অঞ্চলে?মায়া সভ্যতার তথ্য কোথায় লেখা হয়েছিল?ইনকা সভ্যতার অবস্থান কোন দেশে?ইনকা সভ্যতার প্রধান শহর কোনটি?কত সালে ইনকা সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়?কে ইনকা সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন?মাচুপিচু শহরের নির্মাণ কাজ শেষ হয় কখন?ইনকাদের প্রধান খাদ্য কী ছিল?ইনকা সভ্যতার জাতীয় প্রাণী কয়টি ছিল?ইনকা রাজ্যের সবচেয়ে বড় সূর্য মন্দির কোন শহরে ছিল?ইনকাদের রাজ্যের সব শহরে কার মন্দির ছিল?আজটেক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?কারা মধ্য মেক্সিকোতে নতুন সভ্যতার বিকাশ ঘটায়?টোলটেক জাতির রাজধানী কোথায় ছিল?মানবসভ্যতা শুরু হয় কীভাবে?পাথর যুগের সময়কে কতটি পর্যায়ে ভাগ করা হয়?মেসোপটেমিয়া শব্দের উৎপত্তি ঘটে কীভাবে?অর্ধ-চন্দ্রাকার উর্বর ভূমি সম্পর্কে লেখ।ফার্টাইল ক্রিসেন্টের বিস্তৃতি লিখ।মেসোপটেমিয়া অঞ্চলে কোন কোন সভ্যতা গড়ে ওঠে?মেসোপটেমিয়া অঞ্চলে কীভাবে কৃষিকাজ করা হতো?বিজ্ঞানে মেসোপটেমিয়া সভ্যতার অবদান বর্ণনা কর।ভাষার অগ্রগতিতে মেসোপটেমিয়া সভ্যতার অবদান লিখ।মেসোপটেমিয়া সভ্যতার নগরগুলো কেমন ছিল?আইনে মেসোপটেমিয়া সভ্যতা কীরূপ ভূমিকা পালন করে?মেসোপটেমিয়া সভ্যতার ধর্মবিশ্বাস কেমন ছিল?সিন্ধু সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কীভাবে?'মরা মানুষের ঢিবি' বলতে কী বোঝায়? সংক্ষেপে লেখ।সিন্ধু সভ্যতার সময়কাল লিখ।নগর পরিকল্পনা বলতে কী বোঝায়? সংক্ষেপে লেখ।সিন্ধু সভ্যতার অধিবাসীদের ধর্মবিশ্বাস কেমন ছিল?সিন্ধু সভ্যতার সমাজব্যবস্থা কেমন ছিল?সিন্ধুবাসীদের মধ্যে মাতৃপূজা খুব জনপ্রিয় ছিল কেন?সিন্ধু সভ্যতার অর্থনৈতিক অবস্থা লিখ।পরিমাপ পদ্ধতি আবিষ্কারে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কী অবদান রেখেছে?সিন্ধু সভ্যতায় কী কী ভাষ্কর্য পাওয়া যায়?মিশর কোন কোন মহাদেশের মিলনস্থলে অবস্থিত?মিশরের সীমারেখা লিখ।ফারাও কারা?মিশরীয়দের জীবনে ধর্মীয় বিশ্বাসের প্রভাব কেমন ছিল?পৃথিবীর মানুষের মধ্যে প্রথমবারের মতো ঈশ্বরের ধারণা জন্মে কীভাবে?লিখন পদ্ধতি আবিষ্কারের ক্ষেত্রে মিশরীয়দের অবদান লিখ।মিশরীয়দের লিখন পদ্ধতি আবিষ্কারের বর্ণনা দাও।মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন?কারুশিল্পে মিশরীয় সভ্যতার ভূমিকা লিখ।চিকিৎসাশাস্ত্রে মিশরীয়রা কীরূপ ভূমিকা রেখেছিলেন?দর্শন ও সাহিত্যে মিশরীয়দের ভূমিকা কেমন ছিল?কোথায় চৈনিক সভ্যতা গড়ে ওঠে?চৈনিক সভ্যতার কৃষি ব্যবস্থা কেমন ছিল?চৈনিক সভ্যতার পশুপালন ব্যবস্থা লিখ।বিজ্ঞানে চৈনিক সভ্যতার অবদান কীরূপ ছিল?গ্রিক সভ্যতা গড়ে ওঠার সময়কাল লিখ।হেলেনিক সংস্কৃতি কাকে বলে? সংক্ষেপে লেখ।হেলেনিস্টিক সংস্কৃতি কাকে বলে? সংক্ষেপে লেখ।স্পার্টানদের জীবনের লক্ষ্য কী ছিল?পেরিক্লিসের সময়কালকে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কেন?প্রাচীন গ্রিসের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল?প্রাচীন গ্রিসের শিক্ষার উদ্দেশ্য কী ছিল?সাহিত্যের ক্ষেত্রে গ্রিকদের অবদান লিখ।প্রাচীন গ্রিকরা কোন কোন দেবদেবীর পূজা করত?প্রাচীন গ্রিকরা কী কী খেলাধূলার আয়োজন করত?জনগণের কল্যাণের জন্য এথেন্সের কোন মনীষী কী সংস্কার ও আইন পাস করেন?রোমান সভ্যতার ভৌগোলিক অবস্থান লিখ।রোম নগরীকে সাতটি পর্বতের নগরী বলার কারণ কী?রোম নগরীর নামকরণ কীভাবে হয়েছিল?রোমানরা কোন কোন দেব-দেবীর পূজা করত?রোমান সভ্যতার জনগণ কয় ভাগে বিভক্ত ছিল?ত্রয়ী শাসন কী? সংক্ষেপে লেখ।কেন রোমান সাম্রাজ্যের পতন ঘটে?মায়া সভ্যতা সম্পর্কে ধারণা দাও।মায়া সভ্যতার লোকদের লিখন পদ্ধতি কেমন ছিল?ইনকা সভ্যতার মাচুপিচু শহর কোথায়?ইনকা সভ্যতা কীভাবে আবিষ্কৃত হয়?কে কখন মাচুপিচু শহর নির্মাণ করেন?মাচুপিচু শহর পরিত্যক্ত হয় কেন?ইনকা সভ্যতার খাদ্য অভ্যাস কেমন ছিল?ইনকা সভ্যতার পোশাক পরিচ্ছদ কেমন ছিল?ইনকা সভ্যতার ধর্মীয় অবস্থা বর্ণনা কর।আজটেক সভ্যতা সম্পর্কে ধারণা দাও।বর্তমান মেক্সিকো সিটি কীভাবে গড়ে ওঠে?আজটেক সভ্যতার অর্জন বর্ণনা কর।মানবসভ্যতার শুরু হয় কীভাবে?নবোপলীয় যুগ কী?পুরোপলীয় যুগ কী?পাথর যুগের প্রথম পর্যায়কে কী বলা হতো?মেসোপটেমীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে?মেসোপটেমিয়া অর্থ কী?টাইগ্রিস ও ইউফ্রেটিস কী?কোন অঞ্চলে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল?কোন সভ্যতায় নগররাষ্ট্রের প্রধানকে পাতেজি বলা হতো?সুমেরীয়রা কখন মেসোপটেমিয়ায় বসতি গড়ে তোলে?সুমেরীয়দের ধর্মমন্দিরকে কী বলা হতো?'জিগুরাত' কী?সুমেরীয়দের সূর্য দেবতার নাম কী?এনলিল কে?সুমেরীয়দের পানির দেবতা কে?ইশতার ও নারগল কে?কিউনিফর্ম কী?সুমেরীয়রা কত খ্রিস্টপূর্বাব্দে লিখন পদ্ধতি আবিষ্কার করে?'গিলগামেশ' কী?সুমেরীয়দের বিখ্যাত মহাকাব্যের নাম কী?কোন শব্দ থেকে 'ব্যাবিলন' শব্দের উৎপত্তি?কে ব্যাবিলনের শূন্য উদ্যান তৈরি করেন?কারা মেসোপটেমিয়ায় প্রথম সভ্যতা গড়ে তোলে?উপমহাদেশের প্রাচীনতম সভ্যতার নাম কী?সিন্ধু সভ্যতা কোন নদের অববাহিকায় গড়ে উঠেছিল?মহেঞ্জোদারো ও হরপ্পাতে কোন সভ্যতার নিদর্শন সবচেয়ে বেশি আবিষ্কৃত হয়েছে?মহেঞ্জোদারো কথাটির অর্থ কী?মহেঞ্জোদারোতে এক বিরাট কী আবিষ্কৃত হয়েছে?সিন্ধু সভ্যতার নগরের শাসনকর্তারা কোথায় বাস করতেন?সিন্ধু সভ্যতার বৃহৎ মিলনায়তনটি কতটুকু জায়গা জুড়ে তৈরি করা হয়?সিন্ধু সভ্যতার সমাজব্যবস্থা কীরূপ ছিল?সিন্ধু সভ্যতায় কতটি ভাস্কর্য মূর্তি পাওয়া যায়?সিন্ধু সভ্যতায় কতটি সিল আবিষ্কৃত হয়েছে?নগর পরিকল্পনা কী?কোন সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল?কারা দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল?মিশর কয়টি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত?কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল?নীল নদের উৎপত্তি স্থান কোথায়?কার নেতৃত্বে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয়?মিশরের মোট আয়তন কত?নোম কী?হায়ারোগ্লিফিক কাকে বলে?হায়ারোগ্লিফিক অর্থ কী?রসেটা স্টোন কী?'প্যাপিরাস' কী?'স্ফিংকস' কী?মমি বলতে কী বোঝ?মিশরের অর্থনীতি মূলত কীসের ওপর নির্ভরশীল?মিশরীয়দের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য কী?মিশরে প্রথম সাম্রাজ্যের উদ্ভব ঘটে কখন?মিশরীয়রা কয়টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করেন?মিশরীয়দের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য কী?কী ফারাওদের আভিজাত্য শক্তির প্রতীক ছিল?মিশরের সবচেয়ে বড় পিরামিড কার?মিশরের উদ্ভাবিত চিত্রলিপিকে কী বলা হয়?প্রাচীন চীনা সভ্যতা কয়টি রাজবংশের অর্জন?চীনের কয়টি অঞ্চল দিয়ে সভ্যতা গড়ে উঠেছিল?কোন নদীকে চীনের দুঃখ বলা হয়?কাদের মিলনে পৌরাণিক মানব পানকুর জন্ম হয়?চীনা বিশ্বাসে পানকুর কত জন সহকারী ছিল?চৈনিক অর্থনীতির মূল ভিত্তি কী ছিল?শাং জনগোষ্ঠী কোথায় বাস করত?হেলেনিক সংস্কৃতি কী?হেলেনিস্টিক সংস্কৃতি কী?ইজিয়ান সভ্যতা কাকে বলে?'সোলন' কে ছিলেন?স্পার্টা কী?ডেলিয়ান লীগ কী?স্পার্টা সরকারের মূল উদ্দেশ্য কী ছিল?হেলোট কাকে বলে?হোমার কে?'ইলিয়ড' মহাকাব্যের রচয়িতা কে?'ইলিয়ড' ও 'ওডিসি' মহাকাব্যের রচয়িতা কে?পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা?সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য কী?প্রাচীন গ্রিসে শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল?গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে ছিলেন?মহাকবি হোমার কোন দেশের অধিবাসী ছিলেন?গণতন্ত্রের সূচনা হয় কোথায়?পার্থেনন কী?এসকাইলাসকে কোন ধরনের নাটকের জনক বলা হয়?কোথায় অলিম্পিক খেলা শুরু হয়?কখন অলিম্পিক খেলা শুরু হয়?সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল?কার যুগে এথেন্স সর্বক্ষেত্রে উন্নতির চরম শিখরে আরোহণ করে?কোন ধরনের নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী ছিলেন?বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক ছিলেন কে?রোম নগরীর প্রতিষ্ঠাতা কে?'টাইবার নদী' কোথায় অবস্থিত?রোমান সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল কোন ক্ষেত্রে?দাসরা কার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে?মার্ক এন্টনি কাকে বিয়ে করে তার শক্তি বৃদ্ধি করে?রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম কী ছিল?জাস্টিনিয়ান কে ছিলেন?রোমান সভ্যতার চূড়ান্ত পতন হয় কত খ্রিস্টাব্দে?রোমান সভ্যতা কত বছর স্থায়ী হয়েছিল?মায়া সভ্যতা কোথায় অবস্থিত?মায়ানরা কী দিয়ে কোডেক্স বই বানাতো?সম্প্রতি কোথায় মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে?বেলিজে কত বছর আগের মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে?কারা মায়া সভ্যতার সোনার পাতে লেখা লুট করে?মায়া সভ্যতার কেন্দ্র কোথায় ছিল?ইনকা সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?লাতিন আমেরিকায় ইনকাদের শহরের নাম কী?মাচুপিচু কোন সভ্যতার নিদর্শন?কত সালে মাচুপিচুর নির্মাণ কাজ শেষ হয়?কার শাসনামলে স্প্যানিয়ার্ড ডাকাতদল ইনকাদের শহর ধ্বংস করে?ইনকাদের প্রধান খাদ্য কী ছিল?ইনকা সভ্যতার পুরুষরা কোথায় বিশেষ গহনা পরত?ইনকারা কোন দেবতার পূজা করত?কারা আজটেক সভ্যতা আবিষ্কার করে?আজটেকরা কোথায় প্রথম বসতি স্থাপন করে?কোন জাতির লোকেরা মেক্সিকোতে আজটেক সভ্যতা গড়ে তোলে?কারা ভাসমান বাগান তৈরি করেছিল?আজটেকরা বর্তমান কোন খেলার মতো ওল্লামা খেলা চালু করে?সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা ব্যাখ্যা কর।সিন্ধু সভ্যতাকে নগরসভ্যতা বলা হয় কেন?মিশরের ভৌগোলিক অবস্থান কেন গুরুত্বপূর্ণ?'ফারাও' বলতে কী বোঝানো হয়েছে?প্রাচীন মিশরের ইতিহাস জানার ক্ষেত্রে 'রসেটা স্টোনের' ভূমিকা লেখ।মিশরীয়দের অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল ছিল কেন? ব্যাখ্যা কর।মিশরকে নীলনদের দান বলা হয় কেন?মিশরীয়দের ধর্মীয় বিশ্বাসের বর্ণনা দাও।বিশ্বসভ্যতায় মিশরীয়রা ভাস্কর্য শিল্পে কীরূপ ভূমিকা রেখেছিল?মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন?হায়ারোগ্লিফিক বলতে কী বোঝায়?মিশরীয়রা কেন বিজ্ঞানচর্চার আগ্রহী ছিল?খেলাধুলার ক্ষেত্রে প্রাচীন গ্রিকদের অবদান কেমন ছিল?কীভাবে নগররাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ মনোভাব গড়ে ওঠে?অলিম্পিক ক্রীড়া কীভাবে বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে তোলায় সাহায্য করে?রোমে প্রজাতন্ত্রের সূত্রপাত ঘটে কীভাবে?ধর্মীয় ক্ষেত্রে রোমানদের অবদান বর্ণনা কর।রোমান সভ্যতার আইন ব্যাখ্যা কর।রোমানদের গুরুত্বপূর্ণ অবদানটি ব্যাখ্যা কর।কীভাবে মায়া জনবসতি গড়ে ওঠে?ইনকা সভ্যতা কীভাবে আবিষ্কৃত হয়?মাচুপিচু শহর পরিত্যক্ত হয় কেন?আজটেক সভ্যতা সম্পর্কে ধারণা দাও।আজটেক সভ্যতার অর্জন বর্ণনা কর।মানবসভ্যতা শুরু হয় কীভাবে?পুরোপলীয় বা পুরানো পাথরের যুগের বর্ণনা দাও।নবোপলীয় যুগ বলতে কী বোঝায়?মেসোপটেমীয় অঞ্চলকে সভ্যতার লীলাভূমি বলা হয় কেন?অর্থ-চন্দ্রাকার উর্বর ভূমি বলতে কী বোঝায়?বিজ্ঞানে মেসোপটেমিয়া সভ্যতার অবদান লেখ।কিউনিফর্ম বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।মেসোপটেমিয়া সভ্যতার নগরগুলো কেমন ছিল?সিন্ধু সভ্যতার ভৌগোলিক অবস্থা বর্ণনা দাও।সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কীভাবে?'মরা মানুষের ঢিবি' বলতে কী বোঝায়?সিন্ধু সভ্যতার অধিবাসীদের ধর্মবিশ্বাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা করা সম্ভব নয় কেন?কোথায় ও কখন চৈনিক সভ্যতা গড়ে ওঠে?বিজ্ঞানে চৈনিক সভ্যতার অবদান বর্ণনা কর।গ্রিসের ভৌগোলিক অবস্থান ও সময়কাল বর্ণনা কর।হেলেনিক ও হেলেনিস্টিক কোন সভ্যতার অংশবিশেষ? ব্যাখ্যা কর।'হেলেনিস্টিক সংস্কৃতি' বলতে কী বোঝায়?নগর রাষ্ট্র স্পার্টা ছিল সামরিক ছাউনি- ব্যাখ্যা কর।সামরিক রাষ্ট্র স্পার্টার বর্ণনা দাও।স্পার্টানদেরকে যোদ্ধা জাতি বলা হয় কেন?সোলনকে অর্থনৈতিক সংস্কারক বলা হয় কেন?সোলন নাগরিকদের কল্যাণে কী করেন?পেরিক্লিসের সময়কালকে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কেন?সাহিত্যের ক্ষেত্রে গ্রিকদের অবদান ব্যাখ্যা কর।প্রাচীন গ্রিকদের ধর্মীয় অবস্থা সংক্ষেপে বর্ণনা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ