• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অধিকার Rights

সামাজিক জীব হিসেবে মানুষ যেসব সুযোগ-সুবিধা ভোগ করে, তাকে অধিকার বলা হয়। অধিকার হলো ব্যক্তির সেই সকল সুযোগ-সুবিধা যা উপভোগের মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অধিকার হলো সমাজ জীবনের এমন কতকগুলো শর্তাবলি যার অনুপস্থিতিতে কোনো মানুষের পক্ষে নিজস্বতা বা স্বকীয়তার প্রকাশ, বিকাশ বা প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই সুসভ্য জীবনের সাথে নাগরিক অধিকারের স্বীকৃতি ওতপ্রোতভাবে জড়িত। অধিকার উপভোগের মাধ্যমে সুস্থ-সুন্দর ও সুখী জীবন সম্ভব করে তোলাই রাষ্ট্রের লক্ষ্য। অধ্যাপক লাস্কি (Prof. Laski) বলেন, "রাষ্ট্র অধিকার প্রদানের মাধ্যমে মানুষের আত্মবিকাশে সাহায্য করে। রাষ্ট্র মানুষের জন্য অধিকারের সৃষ্টি করে এবং সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করে। অধিকার রাষ্ট্রীয় চরিত্র মূল্যায়নের চাবিকাঠি।" এজন্য অধ্যাপক, লাস্কি (Prof. Laski) আরও বলেন, "প্রত্যেক রাষ্ট্রই এর প্রদত্ত অধিকারসমূহের দ্বারা পরিচিতি লাভ করে।" ("Every state is known by the rights that it maintains. ")

অধিকারের ধারণা (Concept of Rights)

অধিকার অর্থ কতকগুলো সুযোগ-সুবিধা। অর্থাৎ, ব্যক্তিত্ব বিকাশের জন্য রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধার নাম অধিকার। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে অধিকার কথাটি বিশিষ্ট অর্থে প্রয়োগ হয়ে থাকে। তাই রাষ্ট্রবিজ্ঞানিগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অধিকারের ধারণা তুলে ধরেছেন। যেমন-

অধ্যাপক লাস্কি (Prof. Laski) বলেন, "যে সকল সামাজিক সুযোগ-সুবিধা মানুষকে তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ উপলব্ধি করার অবস্থা সৃষ্টি করে তা-ই অধিকার।" তিনি আরও বলেন, "অধিকার হলো সমাজ জীবনের সেই সকল শর্ত যা ব্যতিরেকে কোনো ব্যক্তিই তার সর্বোৎকৃষ্ট সত্তার সন্ধান লাভ করতে পারে না।"

অধ্যাপক হল্যান্ড (Prof. Holland) অধিকারের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, "এক ব্যক্তি দ্বারা অপর ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাজকর্মকে সমাজের মতামত ও শক্তি দ্বারা প্রভাবিত করার ক্ষমতাই অধিকার।"

অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত দাবি। এ প্রসঙ্গে বুসাঙ্কুয়েট (Bosanquet) বলেন, "অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি।" ("A right is a claim recognized by society and enforced by the state.")

অধ্যাপক বার্কার (Prof. Barker)-এর মতে, "অধিকার হচ্ছে মানুষের ব্যক্তিত্ব বিকাশের সে সকল সুযোগ-সুবিধা যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়।"

অধ্যাপক হব হাউস (Prof. Hob House)-এর মতে, "অন্যদের কাছ থেকে আমরা এবং আমাদের কাছ থেকে অন্যরা যা পাওয়ার প্রত্যাশা করে, সেগুলোই হলো অধিকার এবং সব বিশুদ্ধ অধিকারই সামাজিক কল্যাণের শর্ত।" ("Rights are what we may expect from others and others from us and all genuine rights are conditions of social welfare.")

টি. এইচ. গ্রীন (T.H. Green)-এর মতে "অধিকার হলো সেসব বাহ্যিক অবস্থা, যা মানুষের মানবিক পরিপুষ্টি সাধন করে থাকে।" ("Rights are the outer conditions essential for man's inner development.")

জাতিসংঘ ইউনেস্কো কমিটির মতে, "অধিকার হলো জীবনযাত্রার সেসব সুযোগ-সুবিধা যা না থাকলে সমাজের নির্দিষ্ট ঐতিহাসিক স্তরে মানুষ সমাজের সক্রিয় সদস্য হিসেবে সমাজের কল্যাণ সাধন করতে পারে না। কারণ ঐ সকল সুযোগের অভাবে নিজ সত্তার পূর্ণ বিকাশ আদৌ সম্ভব নয়।"

উপরে নির্দেশিত ধারণা বিশ্লেষণের আলোকে বলা যায় যে, অধিকার হলো রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সেসব সুযোগ-সুবিধা যার মাধ্যমে মানুষ সাধারণভাবে তার ব্যক্তিত্বের বিকাশ সাধন করে। ব্যক্তিত্ব বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টি হলেই অধিকারের উপভোগ অর্থবহ, সার্থক হয়ে ওঠে।

অধিকারের বৈশিষ্ট্য (Characteristics of rights)

অধিকার সম্পর্কিত উপরিউক্ত পরিউক্ত ধারণাসমূহ বিশ্লেষণ করলে অধিকারের কিছু বৈশি বৈশিষ্ট্য মূর্ত হয়ে উঠে। বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:

১. অধিকার একটি সামাজিক ধারণা। মানুষ সামাজিক জীব। সমাজের সদস্য হিসেবে অধিকারগুলো উপভোগ করা যায়।

২. অধিকার সমাজ ও রাষ্ট্র কর্তৃক সৃষ্ট।

৩. অধিকার একটি আইনগত ধারণা। রাষ্ট্র আইনের মাধ্যমে অধিকারের স্বীকৃতি ও সংরক্ষণের ব্যবস্থা করে।

৪. ব্যক্তিত্ব বিকাশের জন্য অধিকার অপরিহার্য। অধিকার আত্মবিকাশ ও আত্মোপলব্ধির সহায়ক।

৫. অধিকার সমাজ ও রাষ্ট্রের সকল শ্রেণি পেশার তথা ধর্ম, বর্ণ, গোত্র, নারী-পুরুষ নির্বিশেষে সকলেই সমানভাবে ভোগের সুযোগ পায়।

৬. অধিকারের সাথে সমাজের সার্বিক কল্যাণ জড়িত বিধায় অধিকার কখনো সমাজের স্বার্থ বিরোধী হতে পারে না।

৭. অধিকার পরিবর্তনশীল। সমাজ ও সভ্যতার ক্রমবিবর্তনের ধারায় অধিকারও পরিবর্তিত হয়। প্রাচীনকালের অধিকার এবং আধুনিককালের অধিকারের মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে।

৮. সর্বোপরি, অধিকার উপভোগের বিষয়টি কর্তব্য পালনের সাথে সম্পর্কিত। কর্তব্য পালনের মাধ্যমে অধিকারের উপভোগ অর্থবহ হয়ে ওঠে।

পূর্ববর্তী

নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার - অনন্যা প্রশ্ন

অধিকার Rightsঅধিকারের শ্রেণিবিভাগ Classification of Rightsবিভিন্ন ধরনের অধিকার Different Types of Rightsনাগরিকতা Citizenshipবিশ্বায়নের প্রেক্ষিতে বিভিন্ন দেশের নাগরিক অধিকারের তুলনা Comparison the Citizen Right of Various Country in the Context of Globalizationনাগরিকের তথ্য অধিকার Information Rights of Citizenনাগরিক জীবনে তথ্য আইনের প্রভাব (Impact of information act on civic life)কর্তব্য Dutyকর্তব্যের শ্রেণিবিভাগ (Classification of duties)নাগরিক কর্তব্যসমূহ (Duties of citizen)অধিকার ও কর্তব্যের সম্পর্ক Relation Between Rights & Dutiesমানবাধিকারের ধারণা Concept of Human Rightsমানবাধিকারসমূহ Human Right as Declared by UNOমৌলিক অধিকার ও মানবাধিকারের সম্পর্ক Relation Between Fundamental Rights and Human Rightsমানবাধিকার প্রতিষ্ঠা নিশ্চিতকরণে সুশাসন Good Governance to Establishing Human Rightsঅধিকারের উৎস কোনটি?আইনগত অধিকার কী?মানবাধিকার কী?বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?অধিকার কী?কর্তব্য কী?নাগরিক কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়?আন্তর্জাতিক মানবাধিকার সনদ গৃহীত হয় কত সালে?অধিকার প্রথমত কত প্রকার?একজন বিদেশি কোন অধিকার ভোগ করতে পারে?আইনগত অধিকার কত প্রকার?আইনগত অধিকারের উৎস কী?চলাফেরার অধিকার কী ধরনের অধিকার?ব্যক্তিগত অধিকার কী?নৈতিক কর্তব্য কী?আইনগত কর্তব্য কাকে বলে?নিয়মিত কর প্রদান করা নাগরিকের দায়িত্ব কেন?ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মঙ্গলের জন্য কোনোকিছু করাকে কী বলে?নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য কোনটি?অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক। সংজ্ঞাটি কার?পরিবার গঠনের অধিকার কোন ধরনের অধিকার?কীসের ফলে নাগরিক সমাজ বিশ্ব নাগরিক সমাজে পরিণত হচ্ছে?মৌলিক মানবিক অধিকার অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনটি?কীসের অভাবে স্বেচ্ছাচারিতা প্রকট হয়ে ওঠে?নাগরিক জীবন বিকশিত হয় কীসের মাধ্যমে?আইনগত কর্তব্য কাদের কল্যাণের জন্য অপরিহার্য?অধিকার সম্পর্কে অধ্যাপক লাস্কির সংজ্ঞাটি লেখ।মানবাধিকারের ইংরেজি প্রতিশব্দ কী?রাষ্ট্রের প্রতি আনুগত্য কী?শব্দগত অর্থে 'অধিকার' কী?ধর্মীয় অধিকার কী?সাংস্কৃতিক অধিকার কী?কর্তব্যের অর্থ কী?"কর্তব্য ছাড়া কোনো অধিকার নেই, অধিকার ছাড়া কর্তব্য নেই।"- উক্তিটি কার?মানবাধিকার সংরক্ষণের দায়িত্ব কার?মানবাধিকার অপরিহার্য কেন?মৌলিক অধিকার কী?আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকারী- এটা মানবাধিকারের কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে?রাজনৈতিক অধিকার বলতে কী বোঝ?উদাহরণসহ অর্থনৈতিক কর্তব্য ব্যাখ্যা কর।তথ্য অধিকার আইন বলতে কী বোঝায়?নাগরিকতা বলতে কী বোঝায়?তথ্য অধিকার বলতে কী বোঝায়?চারটি রাজনৈতিক অধিকারের নাম লেখ।অধিকার বলতে কী বোঝ?রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধাকে কী বলে? ব্যাখ্যা কর।নাগরিকদের কেন কর্তব্য পালন করা উচিত?সামাজিক কর্তব্য বলতে কী বোঝায়?নৈতিক অধিকার কীভাবে সমাজকে দৃঢ় করে?মানবাধিকার বলতে কী বোঝায়?মৌলিক অধিকার বলতে কী বোঝায়?নাগরিকের প্রধান দুটি কর্তব্য বর্ণনা কর।কীভাবে মানবাধিকার রক্ষা করা যায়?অধিকার কাকে বলে?বাংলাদেশ তথ্য কমিশনের গঠন ব্যাখ্যা কর।রাজনৈতিক কর্তব্য কী? ব্যাখ্যা কর।যোগ্য নেতৃত্ব তৈরিতে রাজনৈতিক অধিকার অপরিহার্য কেন?নৈতিক অধিকার বলতে কী বোঝ?আইনের দৃষ্টিতে সমানাধিকার বলতে কী বোঝায়?অধিকারের রক্ষাকবচ বলতে কী বোঝায়?বিশ্বায়ন ধারণাটি ব্যাখ্যা কর।পরিবারের প্রতি নাগরিকের কর্তব্য ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ