• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মানবাধিকারের ধারণা Concept of Human Rights

মানবাধিকারের ধারণা অত্যন্ত সুপ্রাচীন। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় এই ধারণা বেশ গুরুত্ব লাভ করেছে। বর্তমানে মানবাধিকার' বিশ্বমানবতা ও সভ্যসমাজ কর্তৃক স্বীকৃত। মৌলিক অধিকারই মানবাধিকারের ভিত্তি। তবে মানবাধিকার মৌলিক অধিকার থেকে লাভ করলেও এর বিস্তৃতি বিশ্বব্যাপী। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত ও ঘোষিত হয়। শান্তিতে নোবেল বিজয়ী ওরেন কেসিনো মানবাধিকারসমূহ প্রণয়ন করেন। এদিকে মানবাধিকারের সর্বজনীন ঘোষণায় বলা হয়, অধিকারের প্রশ্নে মানুষ সর্বদা স্বাধীন ও সাম্য অবস্থায় জন্মগ্রহণ করে এবং সবসময় সেভাবেই থাকতে চায়। (Men are born and always continue free and equal in respect to their rights.)। জাতিসংঘের ঐ ঘোষণায় আরও উল্লেখ করা হয়, মানবাধিকার ভোগের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ, ধনী-গরিব যে ধরনের নাগরিক হোক না কেন, রাজনৈতিক মতামত-পদমর্যাদাই হোক না কেন, যে দেশের নাগরিক হোক না কেন, অধিকার ও স্বাধীনতা ভোগের ক্ষেত্রে কোনো পার্থক্য বা বৈষম্য করা যাবে না। জাতিসংঘের মানবাধিকারের এ সর্বজনীন ঘোষণাই মানুষের অধিকার ও স্বাধীনতা ভোগের লক্ষ্য বাস্তবায়নে একটি বলিষ্ঠ ও ঐতিহাসিক পদক্ষেপ।

ব্যক্তি সমাজ জীবনে, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যেসব সুযোগ-সুবিধার দাবিদার হয় এবং যা ব্যতীত তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে না তাই মানবাধিকার।

অধ্যাপক আপাদোরিয়া (Prof. Appadoria) বলেন, "মানবাধিকার প্রকৃতির শাশ্বত ও সর্বজনীন রূপ যা মানবিকতার পূর্ণ বিকাশের জন্য প্রয়োজন।"

এস. পি. হান্টিংটন (S. P. Hungtington) বলেন, "মানবাধিকার মানুষের সহজাত, সমান সুযোগ সৃষ্টি করে এবং ফলে মানুষের মানবিকতা পরিপূর্ণতা লাভ করে।" ("The human right are interest, producing equal opportunity a perfect one.")

সুযোগ-সুবিধা জাতিসংঘের মতে, "মানবজীবনের জন্য যেসব সুযোগ-সুবিধা ভোগের দাবি করা হয়, যা ছাড়া ব্যক্তিত্বের বিকাশ ঘটে না, তাই মানবাধিকার।"

Encyclopedia Britannica - তে মানবাধিকারকে প্রাকৃতিক আইনের আওতায় প্রাপ্য মানুষের অধিকার হিসেবে অভিহিত করে। বলা হয়েছে- "Rights thought to belong to the individual under natural law as a consequence of his being human." অর্থাৎ প্রকৃতপক্ষে মানব পরিবারের সকল সদস্যদের জন্য সহজাত, সর্বজনীন ও অহস্তান্তরযোগ্য কিছু অধিকারই হলো মানবাধিকার।

অবাধ ও মুক্তচিন্তা, স্বাধীনভাবে মত প্রকাশ, প্রতিবাদের অধিকার মানবাধিকারের মূলকথা। মানবাধিকার একই সাথে জন্মগত ও প্রাকৃতিক অধিকার। অর্থাৎ মানুষ হিসেবে ব্যক্তি যে সম্মান, শ্রদ্ধা, অধিকার ও নিরাপত্তা লাভ করে তাই মানবাধিকার। বস্তুত বিশ্বমানবের সংগঠন জাতিসংঘ কর্তৃক ঘোষিত অধিকারসমূহ মানবাধিকার হিসেবে স্বীকৃত। এখানে উল্লেখ্য যে, নাগরিক অধিকার বা মৌলিক অধিকার রাষ্ট্রীয় পরিমণ্ডলে সীমিত। আর মানবাধিকার সমাজ, রাষ্ট্র ও বিশ্ব পরিমণ্ডলে বিস্তৃত।

মানবাধিকারের ধারণা বিশ্লেষণ করলে এর কতকগুলো বৈশিষ্ট্য ফুটে ওঠে। নিম্নে সেগুলো লিপিবদ্ধ করা হলো:

১. মানবাধিকার মানুষের জন্মগত ও প্রাকৃতিক অধিকার। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী-পুরুষ নির্বিশেষে সকলের জন্য এ অধিকার অপরিহার্য।

২. মানবাধিকার ব্যক্তির একান্ত ব্যক্তিগত অধিকার। এ অধিকার হস্তান্তরযোগ্য নয়।

৩. মানবাধিকার সর্বজনীন।

৪. মানবাধিকার অলঙ্ঘনীয়।

৫. মানবাধিকার সংরক্ষণের দায়িত্ব সমাজ এবং রাষ্ট্রের।

নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার - অনন্যা প্রশ্ন

অধিকার Rightsঅধিকারের শ্রেণিবিভাগ Classification of Rightsবিভিন্ন ধরনের অধিকার Different Types of Rightsনাগরিকতা Citizenshipবিশ্বায়নের প্রেক্ষিতে বিভিন্ন দেশের নাগরিক অধিকারের তুলনা Comparison the Citizen Right of Various Country in the Context of Globalizationনাগরিকের তথ্য অধিকার Information Rights of Citizenনাগরিক জীবনে তথ্য আইনের প্রভাব (Impact of information act on civic life)কর্তব্য Dutyকর্তব্যের শ্রেণিবিভাগ (Classification of duties)নাগরিক কর্তব্যসমূহ (Duties of citizen)অধিকার ও কর্তব্যের সম্পর্ক Relation Between Rights & Dutiesমানবাধিকারের ধারণা Concept of Human Rightsমানবাধিকারসমূহ Human Right as Declared by UNOমৌলিক অধিকার ও মানবাধিকারের সম্পর্ক Relation Between Fundamental Rights and Human Rightsমানবাধিকার প্রতিষ্ঠা নিশ্চিতকরণে সুশাসন Good Governance to Establishing Human Rightsঅধিকারের উৎস কোনটি?আইনগত অধিকার কী?মানবাধিকার কী?বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?অধিকার কী?কর্তব্য কী?নাগরিক কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়?আন্তর্জাতিক মানবাধিকার সনদ গৃহীত হয় কত সালে?অধিকার প্রথমত কত প্রকার?একজন বিদেশি কোন অধিকার ভোগ করতে পারে?আইনগত অধিকার কত প্রকার?আইনগত অধিকারের উৎস কী?চলাফেরার অধিকার কী ধরনের অধিকার?ব্যক্তিগত অধিকার কী?নৈতিক কর্তব্য কী?আইনগত কর্তব্য কাকে বলে?নিয়মিত কর প্রদান করা নাগরিকের দায়িত্ব কেন?ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মঙ্গলের জন্য কোনোকিছু করাকে কী বলে?নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য কোনটি?অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক। সংজ্ঞাটি কার?পরিবার গঠনের অধিকার কোন ধরনের অধিকার?কীসের ফলে নাগরিক সমাজ বিশ্ব নাগরিক সমাজে পরিণত হচ্ছে?মৌলিক মানবিক অধিকার অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনটি?কীসের অভাবে স্বেচ্ছাচারিতা প্রকট হয়ে ওঠে?নাগরিক জীবন বিকশিত হয় কীসের মাধ্যমে?আইনগত কর্তব্য কাদের কল্যাণের জন্য অপরিহার্য?অধিকার সম্পর্কে অধ্যাপক লাস্কির সংজ্ঞাটি লেখ।মানবাধিকারের ইংরেজি প্রতিশব্দ কী?রাষ্ট্রের প্রতি আনুগত্য কী?শব্দগত অর্থে 'অধিকার' কী?ধর্মীয় অধিকার কী?সাংস্কৃতিক অধিকার কী?কর্তব্যের অর্থ কী?"কর্তব্য ছাড়া কোনো অধিকার নেই, অধিকার ছাড়া কর্তব্য নেই।"- উক্তিটি কার?মানবাধিকার সংরক্ষণের দায়িত্ব কার?মানবাধিকার অপরিহার্য কেন?মৌলিক অধিকার কী?আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকারী- এটা মানবাধিকারের কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে?রাজনৈতিক অধিকার বলতে কী বোঝ?উদাহরণসহ অর্থনৈতিক কর্তব্য ব্যাখ্যা কর।তথ্য অধিকার আইন বলতে কী বোঝায়?নাগরিকতা বলতে কী বোঝায়?তথ্য অধিকার বলতে কী বোঝায়?চারটি রাজনৈতিক অধিকারের নাম লেখ।অধিকার বলতে কী বোঝ?রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধাকে কী বলে? ব্যাখ্যা কর।নাগরিকদের কেন কর্তব্য পালন করা উচিত?সামাজিক কর্তব্য বলতে কী বোঝায়?নৈতিক অধিকার কীভাবে সমাজকে দৃঢ় করে?মানবাধিকার বলতে কী বোঝায়?মৌলিক অধিকার বলতে কী বোঝায়?নাগরিকের প্রধান দুটি কর্তব্য বর্ণনা কর।কীভাবে মানবাধিকার রক্ষা করা যায়?অধিকার কাকে বলে?বাংলাদেশ তথ্য কমিশনের গঠন ব্যাখ্যা কর।রাজনৈতিক কর্তব্য কী? ব্যাখ্যা কর।যোগ্য নেতৃত্ব তৈরিতে রাজনৈতিক অধিকার অপরিহার্য কেন?নৈতিক অধিকার বলতে কী বোঝ?আইনের দৃষ্টিতে সমানাধিকার বলতে কী বোঝায়?অধিকারের রক্ষাকবচ বলতে কী বোঝায়?বিশ্বায়ন ধারণাটি ব্যাখ্যা কর।পরিবারের প্রতি নাগরিকের কর্তব্য ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ