• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কর্তব্য Duty

অধিকার ও কর্তব্য পাশাপাশি অবস্থান করে। মানুষ যখন রাষ্ট্রসৃষ্ট অধিকার উপভোগের সুযোগ লাভ করে তখন তার উপর রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনের বাধ্যবাধকতা এসে পড়ে। রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করা নাগরিকের নৈতিক দায়িত্ব। কেননা কর্তব্য পালন ব্যতীত অধিকার উপভোগ অর্থবহ হয় না। মানুষের সমাজবোধ থেকেই কর্তব্যবোধের সৃষ্টি হয়। এসব কর্তব্য পালনের মাধ্যমে নাগরিক রাষ্ট্রীয় জীবনকে শান্তিপূর্ণ ও গৌরবময় করে তুলতে পারে।

কর্তব্যের ধারণা (Concept of duties)

নাগরিকের কর্তব্য- বলতে রাষ্ট্রের প্রতি করণীয় কাজকে বোঝায়। অর্থাৎ রাষ্ট্রের স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করতে হলে প্রত্যেক নাগরিককে অবশ্যই কিছু করণীয় কাজ করতে হয়। আমরা যেমন রাষ্ট্রের কাছ থেকে অধিকার দাবি করি, রাষ্ট্র তেমনি আমাদের কাছ থেকে কিছু কর্তব্য বা দায়িত্ব পালন প্রত্যাশা করে। তাছাড়া কর্তব্য পালনের মাধ্যমেই অধিকার ভোগ করা যায়। অধিকার ও কর্তব্য পরস্পর সম্পৃক্ত। মূলকথা, রাষ্ট্র স্বীকৃত অধিকার উপভোগের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মঙ্গলের লক্ষ্যে দায়িত্ব পালন করাই হলো কর্তব্য।
কর্তব্য সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন। অধ্যাপক লাস্কি (Prof. Laski) বলেন, "কর্তব্য বলতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সর্বাঙ্গীণ কল্যাণের জন্য কোনো কিছু করা বা না করার দায়িত্বকে বোঝায়।"

আর. সি. আগারওয়াল (R. C. Agarwal)-এর মতে, "কর্তব্য হলো সমাজ বা রাষ্ট্রের সদস্যের প্রতি এক ধরনের বাধ্যবাধকতা, যা সমাজে বাধ্যবাধকতারূপে পালন করা হয়।" ("A duty is an obligation to a member of a society or state to observe this obligation of society".)

ম্যাকেঞ্জী বলেছেন, "কর্তব্য হলো এমন এক ধরনের বিশেষ কাজ, যা আমাদেরকে পালন করা উচিত.।" (Duty is one kind of special work which we should observe.)

অধ্যাপক হবহাউস (Prof. Hobhouse) বলেছেন, "ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার যদি আমার থাকে তবে অপরের কর্তব্য হলো আমার প্রয়োজনমত জায়গা ছেড়ে দেয়া।" (If I have the right to walk also the stret without being Pashed off the Pavement, your duty is to give me reasonable room.)

উইলিয়াম এ. ফ্রাঙ্কেনা (William A. Frankena)-এর মতে, "কর্তব্য হচ্ছে এমন এক নীতিনিষ্ঠ আচরণ বা সকল সময়ই মানুষ পালন করতে বাধ্য থাকে।"

এ. সি. কাপুর (A. C. Kapur) কর্তব্যের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলেন, "আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগের বিনিময়ে নাগরিক যে সকল দায়িত্ব পালন করে তাই কর্তব্য।"
উপরিউক্ত সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করে বলা যায়, অধিকার ভোগের বিনিময়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নাগরিকগণকে রাষ্ট্রের প্রতি যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে।

নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার - অনন্যা প্রশ্ন

অধিকার Rightsঅধিকারের শ্রেণিবিভাগ Classification of Rightsবিভিন্ন ধরনের অধিকার Different Types of Rightsনাগরিকতা Citizenshipবিশ্বায়নের প্রেক্ষিতে বিভিন্ন দেশের নাগরিক অধিকারের তুলনা Comparison the Citizen Right of Various Country in the Context of Globalizationনাগরিকের তথ্য অধিকার Information Rights of Citizenনাগরিক জীবনে তথ্য আইনের প্রভাব (Impact of information act on civic life)কর্তব্য Dutyকর্তব্যের শ্রেণিবিভাগ (Classification of duties)নাগরিক কর্তব্যসমূহ (Duties of citizen)অধিকার ও কর্তব্যের সম্পর্ক Relation Between Rights & Dutiesমানবাধিকারের ধারণা Concept of Human Rightsমানবাধিকারসমূহ Human Right as Declared by UNOমৌলিক অধিকার ও মানবাধিকারের সম্পর্ক Relation Between Fundamental Rights and Human Rightsমানবাধিকার প্রতিষ্ঠা নিশ্চিতকরণে সুশাসন Good Governance to Establishing Human Rightsঅধিকারের উৎস কোনটি?আইনগত অধিকার কী?মানবাধিকার কী?বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?অধিকার কী?কর্তব্য কী?নাগরিক কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়?আন্তর্জাতিক মানবাধিকার সনদ গৃহীত হয় কত সালে?অধিকার প্রথমত কত প্রকার?একজন বিদেশি কোন অধিকার ভোগ করতে পারে?আইনগত অধিকার কত প্রকার?আইনগত অধিকারের উৎস কী?চলাফেরার অধিকার কী ধরনের অধিকার?ব্যক্তিগত অধিকার কী?নৈতিক কর্তব্য কী?আইনগত কর্তব্য কাকে বলে?নিয়মিত কর প্রদান করা নাগরিকের দায়িত্ব কেন?ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মঙ্গলের জন্য কোনোকিছু করাকে কী বলে?নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য কোনটি?অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক। সংজ্ঞাটি কার?পরিবার গঠনের অধিকার কোন ধরনের অধিকার?কীসের ফলে নাগরিক সমাজ বিশ্ব নাগরিক সমাজে পরিণত হচ্ছে?মৌলিক মানবিক অধিকার অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনটি?কীসের অভাবে স্বেচ্ছাচারিতা প্রকট হয়ে ওঠে?নাগরিক জীবন বিকশিত হয় কীসের মাধ্যমে?আইনগত কর্তব্য কাদের কল্যাণের জন্য অপরিহার্য?অধিকার সম্পর্কে অধ্যাপক লাস্কির সংজ্ঞাটি লেখ।মানবাধিকারের ইংরেজি প্রতিশব্দ কী?রাষ্ট্রের প্রতি আনুগত্য কী?শব্দগত অর্থে 'অধিকার' কী?ধর্মীয় অধিকার কী?সাংস্কৃতিক অধিকার কী?কর্তব্যের অর্থ কী?"কর্তব্য ছাড়া কোনো অধিকার নেই, অধিকার ছাড়া কর্তব্য নেই।"- উক্তিটি কার?মানবাধিকার সংরক্ষণের দায়িত্ব কার?মানবাধিকার অপরিহার্য কেন?মৌলিক অধিকার কী?আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকারী- এটা মানবাধিকারের কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে?রাজনৈতিক অধিকার বলতে কী বোঝ?উদাহরণসহ অর্থনৈতিক কর্তব্য ব্যাখ্যা কর।তথ্য অধিকার আইন বলতে কী বোঝায়?নাগরিকতা বলতে কী বোঝায়?তথ্য অধিকার বলতে কী বোঝায়?চারটি রাজনৈতিক অধিকারের নাম লেখ।অধিকার বলতে কী বোঝ?রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধাকে কী বলে? ব্যাখ্যা কর।নাগরিকদের কেন কর্তব্য পালন করা উচিত?সামাজিক কর্তব্য বলতে কী বোঝায়?নৈতিক অধিকার কীভাবে সমাজকে দৃঢ় করে?মানবাধিকার বলতে কী বোঝায়?মৌলিক অধিকার বলতে কী বোঝায়?নাগরিকের প্রধান দুটি কর্তব্য বর্ণনা কর।কীভাবে মানবাধিকার রক্ষা করা যায়?অধিকার কাকে বলে?বাংলাদেশ তথ্য কমিশনের গঠন ব্যাখ্যা কর।রাজনৈতিক কর্তব্য কী? ব্যাখ্যা কর।যোগ্য নেতৃত্ব তৈরিতে রাজনৈতিক অধিকার অপরিহার্য কেন?নৈতিক অধিকার বলতে কী বোঝ?আইনের দৃষ্টিতে সমানাধিকার বলতে কী বোঝায়?অধিকারের রক্ষাকবচ বলতে কী বোঝায়?বিশ্বায়ন ধারণাটি ব্যাখ্যা কর।পরিবারের প্রতি নাগরিকের কর্তব্য ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ