• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অধিকার ও কর্তব্যের সম্পর্ক Relation Between Rights & Duties

অধিকার ও কর্তব্যের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। নাগরিকগণ অধিকার ভোগের বিনিময়ে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে। আর কর্তব্য পালনের মাধ্যমে অধিকার ভোগ করা যায়। রাষ্ট্র নাগরিকদের জন্য অধিকার সৃষ্টি করবে সত্য কিন্তু উক্ত অধিকার উপভোগের পূর্বে নাগরিকের কতকগুলো শর্ত পালন করতে হয়। কর্তব্য পালন ও অধিকার উপভোগ এ দুয়ে মিলে সমাজ ও জীবন সুন্দর হয়ে ওঠে। নিচে অধিকার ও কর্তব্যের মধ্যকার সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হলো:

১. অধিকার ও কর্তব্য মুদ্রার এপিঠ-ওপিঠ সমাজের সদস্য হিসেবে আমার যেমন অধিকার আছে, তেমন অন্যেরও আমার মতো অধিকার আছে। আমার উচিত হবে অন্যের অধিকারে বিঘ্ন সৃষ্টি না করা। তদ্রূপ অন্যেরও কর্তব্য হলো আমার অধিকারে বিঘ্ন সৃষ্টি না করা। এ প্রসঙ্গে অধ্যাপক লাস্কি (Prof. Laski) বলেন, "অধিকার ও কর্তব্য হলো একই মুদ্রার এপিঠ-ওপিঠ।" ("Rights and duties are two aspects of the same thing.")

২. একে অপরের পরিপূরক আমি যে অধিকার উপভোগ করি এজন্য রাষ্ট্র সর্বপ্রকার নিশ্চয়তা বিধান করে। তেমনি রাষ্ট্রও এ নিশ্চয়তার বিনিময়ে আমার কাছ থেকে কিছু কর্তব্য আশা করে। নাগরিকের যা অধিকার রাষ্ট্রের তা কর্তব্য, রাষ্ট্রের যা অধিকার নাগরিকের নিকট তা কর্তব্য।

৩. একজনের অধিকার অন্যের কর্তব্য অন্যের অধিকার রক্ষার জন্য আমারও কর্তব্য পালন করা উচিত। এর অর্থ হলো অন্যের যা অধিকার আমার কাছে তা কর্তব্যস্বরূপ। একজনের চলার অধিকারের অর্থ হলো অন্য কেউ যেন তার চলার পথে বাধা সৃষ্টি না করে। তেমনি আমার বাঁচার অধিকারের অর্থ হলো কেউ যেন আমার জীবনের প্রতি হুমকি সৃষ্টি না করে।

৪. উভয়ে সমাজবোধ থেকে উদ্ভুত অধিকার ও কর্তব্য উভয়ে সমাজবোধ থেকে উদ্ভূত। অধিকার সমাজ জীবনকে সহজ ও সচেতন করে। আর কর্তব্য সমাজ জীবনকে সংহত করে। রাষ্ট্র আমার অধিকার উপভোগের জন্য যাবতীয় অনুকূল ব্যবস্থা নিশ্চিত করে এবং আইন প্রয়োগ করে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে। সুতরাং আমার কর্তব্য হলো রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।

৫. অধিকারের পরিধি কর্তব্যবোধ দ্বারা সীমিত অধিকারের পরিধি কর্তব্যবোধ দ্বারা সীমাবদ্ধ। অধিকার অবাধ ও সীমাহীন হলে স্বেচ্ছাচারিতার সৃষ্টি হতে পারে। এতে সমাজের দুর্বল মানুষেরা অধিকার থেকে বঞ্চিত হতে পারে। তাই দেখা যাচ্ছে, একজনের অধিকার অন্যান্যের কর্তব্যবোধ দ্বারা সীমাবদ্ধ।

৬. নৈতিক অধিকার ও নৈতিক কর্তব্য সম্পর্কযুক্ত নৈতিক অধিকার ভোগ করলে নৈতিক কর্তব্য পালন করতে হয়। উদাহরণে বলা যায়, পিতামাতা সন্তানের লালন-পালন করে এবং শিক্ষা দেয় বলে পিতামাতা বৃদ্ধ হলে সন্তানেরা তাদের সেবাযত্ন করে।

৭. উভয়ে সামাজিক কল্যাণের সাথে যুক্ত অধিকার ও কর্তব্যের সাথে সামাজিক বন্ধন ও কল্যাণ নিহিত। অধিকার উপভোগ ও কর্তব্য পালনের মধ্যে নিজের ও সমাজের শান্তি ও কল্যাণ বিদ্যমান।

সর্বশেষে বলা যায়, মূলত কর্তব্যের জন্যই অধিকারের প্রশ্ন আসে। আমার প্রতিবেশীর প্রতি আমার যে কর্তব্য সেটা প্রতিবেশীর জন্য অধিকারস্বরূপ। তাই দেখা যায়, অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কযুক্ত। একে অপরের উপর নির্ভরশীল ও পরিপূরক।

নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার - অনন্যা প্রশ্ন

অধিকার Rightsঅধিকারের শ্রেণিবিভাগ Classification of Rightsবিভিন্ন ধরনের অধিকার Different Types of Rightsনাগরিকতা Citizenshipবিশ্বায়নের প্রেক্ষিতে বিভিন্ন দেশের নাগরিক অধিকারের তুলনা Comparison the Citizen Right of Various Country in the Context of Globalizationনাগরিকের তথ্য অধিকার Information Rights of Citizenনাগরিক জীবনে তথ্য আইনের প্রভাব (Impact of information act on civic life)কর্তব্য Dutyকর্তব্যের শ্রেণিবিভাগ (Classification of duties)নাগরিক কর্তব্যসমূহ (Duties of citizen)অধিকার ও কর্তব্যের সম্পর্ক Relation Between Rights & Dutiesমানবাধিকারের ধারণা Concept of Human Rightsমানবাধিকারসমূহ Human Right as Declared by UNOমৌলিক অধিকার ও মানবাধিকারের সম্পর্ক Relation Between Fundamental Rights and Human Rightsমানবাধিকার প্রতিষ্ঠা নিশ্চিতকরণে সুশাসন Good Governance to Establishing Human Rightsঅধিকারের উৎস কোনটি?আইনগত অধিকার কী?মানবাধিকার কী?বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?অধিকার কী?কর্তব্য কী?নাগরিক কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়?আন্তর্জাতিক মানবাধিকার সনদ গৃহীত হয় কত সালে?অধিকার প্রথমত কত প্রকার?একজন বিদেশি কোন অধিকার ভোগ করতে পারে?আইনগত অধিকার কত প্রকার?আইনগত অধিকারের উৎস কী?চলাফেরার অধিকার কী ধরনের অধিকার?ব্যক্তিগত অধিকার কী?নৈতিক কর্তব্য কী?আইনগত কর্তব্য কাকে বলে?নিয়মিত কর প্রদান করা নাগরিকের দায়িত্ব কেন?ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মঙ্গলের জন্য কোনোকিছু করাকে কী বলে?নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য কোনটি?অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক। সংজ্ঞাটি কার?পরিবার গঠনের অধিকার কোন ধরনের অধিকার?কীসের ফলে নাগরিক সমাজ বিশ্ব নাগরিক সমাজে পরিণত হচ্ছে?মৌলিক মানবিক অধিকার অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনটি?কীসের অভাবে স্বেচ্ছাচারিতা প্রকট হয়ে ওঠে?নাগরিক জীবন বিকশিত হয় কীসের মাধ্যমে?আইনগত কর্তব্য কাদের কল্যাণের জন্য অপরিহার্য?অধিকার সম্পর্কে অধ্যাপক লাস্কির সংজ্ঞাটি লেখ।মানবাধিকারের ইংরেজি প্রতিশব্দ কী?রাষ্ট্রের প্রতি আনুগত্য কী?শব্দগত অর্থে 'অধিকার' কী?ধর্মীয় অধিকার কী?সাংস্কৃতিক অধিকার কী?কর্তব্যের অর্থ কী?"কর্তব্য ছাড়া কোনো অধিকার নেই, অধিকার ছাড়া কর্তব্য নেই।"- উক্তিটি কার?মানবাধিকার সংরক্ষণের দায়িত্ব কার?মানবাধিকার অপরিহার্য কেন?মৌলিক অধিকার কী?আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকারী- এটা মানবাধিকারের কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে?রাজনৈতিক অধিকার বলতে কী বোঝ?উদাহরণসহ অর্থনৈতিক কর্তব্য ব্যাখ্যা কর।তথ্য অধিকার আইন বলতে কী বোঝায়?নাগরিকতা বলতে কী বোঝায়?তথ্য অধিকার বলতে কী বোঝায়?চারটি রাজনৈতিক অধিকারের নাম লেখ।অধিকার বলতে কী বোঝ?রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধাকে কী বলে? ব্যাখ্যা কর।নাগরিকদের কেন কর্তব্য পালন করা উচিত?সামাজিক কর্তব্য বলতে কী বোঝায়?নৈতিক অধিকার কীভাবে সমাজকে দৃঢ় করে?মানবাধিকার বলতে কী বোঝায়?মৌলিক অধিকার বলতে কী বোঝায়?নাগরিকের প্রধান দুটি কর্তব্য বর্ণনা কর।কীভাবে মানবাধিকার রক্ষা করা যায়?অধিকার কাকে বলে?বাংলাদেশ তথ্য কমিশনের গঠন ব্যাখ্যা কর।রাজনৈতিক কর্তব্য কী? ব্যাখ্যা কর।যোগ্য নেতৃত্ব তৈরিতে রাজনৈতিক অধিকার অপরিহার্য কেন?নৈতিক অধিকার বলতে কী বোঝ?আইনের দৃষ্টিতে সমানাধিকার বলতে কী বোঝায়?অধিকারের রক্ষাকবচ বলতে কী বোঝায়?বিশ্বায়ন ধারণাটি ব্যাখ্যা কর।পরিবারের প্রতি নাগরিকের কর্তব্য ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ