• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অধিকারের শ্রেণিবিভাগ Classification of Rights

অধিকারের প্রকৃতির উপর ভিত্তি করে অধিকারকে প্রথমত দুভাগে ভাগ করা যায়। যথা:

১। নৈতিক অধিকার (Moral rights) ও

২। আইনগত অধিকার (Legal rights)।

নিম্নে রেখাচিত্রের সাহায্যে অধিকারের শ্রেণিবিভাগ দেখানো হলো:

অধিকারের শ্রেণিবিভাগ

১. নৈতিক অধিকার (Moral rights): মানুষের বিবেক, বিচার-বুদ্ধি ও ন্যায়বোধ থেকে নৈতিক অধিকারের জন্ম। নৈতিকতার সাথে নৈতিক অধিকার সম্পৃক্ত। বিপদাপন্ন লোক তার প্রতিবেশীর সহযোগিতা চাওয়া; দুঃখী মানুষ অন্যের সাহায্য-সহযোগিতা পাওয়া; বৃদ্ধ, অসুস্থ মানুষ অন্য মানুষের সহযোগিতা চাওয়া প্রভৃতি মানুষের নৈতিক অধিকার। নৈতিক অধিকার ভঙ্গ করলে কোনো শাস্তির মুখোমুখি না হলেও সামাজিক নিন্দা সহ্য করতে হয়। ধর্ম, মানবতাবোধ, ন্যায়বোধ নৈতিক অধিকারের উৎস।

২. আইনগত অধিকার (Legal rights): রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও বলবৎকৃত অধিকারকে আইনগত অধিকার বলা হয়। ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রায় সকল দেশেই এ ধরনের অধিকার স্বীকৃত হয়েছে। আইনগত অধিকারসমূহ ভঙ্গ করলে শাস্তির বিধান রয়েছে। মানুষের চলাফেরার অধিকার, শিক্ষা লাভের অধিকার প্রভৃতি আইনগত অধিকার। আইনগত অধিকার আবার কয়েক রকমের রয়েছে। নিম্নে এ ব্যাপারে আলোচনা করা হলো:

(ক) সামাজিক অধিকার (Social rights): রাষ্ট্রে বসবাসকারী ব্যক্তির গুণাবলির বিকাশ এবং সুসভ্য-স্বাধীন সামাজিক জীবনযাপনের প্রয়োজনীয় অধিকারসমূহকে সামাজিক অধিকার বলে। সম্পত্তির অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার, বাসস্থানের অধিকার প্রভৃতি সামাজিক অধিকার। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের সর্বত্র সামাজিক অধিকার ব্যাপকভাবে স্বীকৃত।

(খ) রাজনৈতিক অধিকার (Political rights): রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বা শাসন নির্বাচনের অংশ হিসেবে জনগণ যেসব অধিকার ভোগ করে তাকে রাজনৈতিক অধিকার বলে। যেমন- ভোট প্রদানের অধিকার, নির্বাচনের প্রার্থী হওয়ার অধিকার, রাজনৈতিক সংগঠন গড়ার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার ইত্যাদি। বাংলাদেশ সংবিধানে নাগরিকদের রাজনৈতিক অধিকার সংরক্ষিত করা হয়েছে।

(গ) অর্থনৈতিক অধিকার (Economic rights): অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন বা মৌলিক চাহিদাসমূহ পূরণে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধাকে অর্থনৈতিক অধিকার বলা হয়। যেমন- কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অর্থনৈতিক নিরাপত্তা লাভের অধিকার ইত্যাদি। বাংলাদেশ সংবিধানের ৩৪ ও ৪২ নং অনুচ্ছেদে এ অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

(ঘ) ধর্মীয় অধিকার (Religious rights): নাগরিকগণ স্বাধীনভাবে ধর্ম পালন, লালন ও গ্রহণ করার অধিকারকে ধর্মীয় অধিকার বলা হয়। ধর্ম পালনে কেউ অন্য সম্প্রদায়ের মানুষকে বাধা বা বাধ্য করতে পারবে না। বাংলাদেশ সংবিধানের ৪১ নং অনুচ্ছেদে নাগরিকদের ধর্মীয় অধিকার নিশ্চিত করা হয়েছে।

(ঙ) সাংস্কৃতিক অধিকার (Cultural rights): নাগরিকের নিজ নিজ ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নির্বিঘ্নে চর্চা, লালন ও পরিচর্যার অধিকার হলো সাংস্কৃতিক অধিকার। এ অধিকারের বলে একটি জাতি আরেকটি জাতি থেকে স্বতন্ত্র ও বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে ওঠে। আলাদা সত্তার জাগরণ ঘটে। বাংলাদেশ সংবিধানে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

( চ) ব্যক্তিগত অধিকার (Personal rights): নাগরিকদের নির্বিঘ্নে জীবনযাপন ও জীবনধারণের অধিকারকে ব্যক্তিগত অধিকার বলা হয়। কেউ কারো জীবনের উপর হুমকি সৃষ্টি করতে পারে না। কারো জীবনের ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে না। বাংলাদেশ সংবিধানের ৩২ নং অনুচ্ছেদে এ অধিকারের কথা উল্লেখ করা হয়েছে।

নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার - অনন্যা প্রশ্ন

অধিকার Rightsঅধিকারের শ্রেণিবিভাগ Classification of Rightsবিভিন্ন ধরনের অধিকার Different Types of Rightsনাগরিকতা Citizenshipবিশ্বায়নের প্রেক্ষিতে বিভিন্ন দেশের নাগরিক অধিকারের তুলনা Comparison the Citizen Right of Various Country in the Context of Globalizationনাগরিকের তথ্য অধিকার Information Rights of Citizenনাগরিক জীবনে তথ্য আইনের প্রভাব (Impact of information act on civic life)কর্তব্য Dutyকর্তব্যের শ্রেণিবিভাগ (Classification of duties)নাগরিক কর্তব্যসমূহ (Duties of citizen)অধিকার ও কর্তব্যের সম্পর্ক Relation Between Rights & Dutiesমানবাধিকারের ধারণা Concept of Human Rightsমানবাধিকারসমূহ Human Right as Declared by UNOমৌলিক অধিকার ও মানবাধিকারের সম্পর্ক Relation Between Fundamental Rights and Human Rightsমানবাধিকার প্রতিষ্ঠা নিশ্চিতকরণে সুশাসন Good Governance to Establishing Human Rightsঅধিকারের উৎস কোনটি?আইনগত অধিকার কী?মানবাধিকার কী?বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?অধিকার কী?কর্তব্য কী?নাগরিক কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়?আন্তর্জাতিক মানবাধিকার সনদ গৃহীত হয় কত সালে?অধিকার প্রথমত কত প্রকার?একজন বিদেশি কোন অধিকার ভোগ করতে পারে?আইনগত অধিকার কত প্রকার?আইনগত অধিকারের উৎস কী?চলাফেরার অধিকার কী ধরনের অধিকার?ব্যক্তিগত অধিকার কী?নৈতিক কর্তব্য কী?আইনগত কর্তব্য কাকে বলে?নিয়মিত কর প্রদান করা নাগরিকের দায়িত্ব কেন?ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মঙ্গলের জন্য কোনোকিছু করাকে কী বলে?নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য কোনটি?অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক। সংজ্ঞাটি কার?পরিবার গঠনের অধিকার কোন ধরনের অধিকার?কীসের ফলে নাগরিক সমাজ বিশ্ব নাগরিক সমাজে পরিণত হচ্ছে?মৌলিক মানবিক অধিকার অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনটি?কীসের অভাবে স্বেচ্ছাচারিতা প্রকট হয়ে ওঠে?নাগরিক জীবন বিকশিত হয় কীসের মাধ্যমে?আইনগত কর্তব্য কাদের কল্যাণের জন্য অপরিহার্য?অধিকার সম্পর্কে অধ্যাপক লাস্কির সংজ্ঞাটি লেখ।মানবাধিকারের ইংরেজি প্রতিশব্দ কী?রাষ্ট্রের প্রতি আনুগত্য কী?শব্দগত অর্থে 'অধিকার' কী?ধর্মীয় অধিকার কী?সাংস্কৃতিক অধিকার কী?কর্তব্যের অর্থ কী?"কর্তব্য ছাড়া কোনো অধিকার নেই, অধিকার ছাড়া কর্তব্য নেই।"- উক্তিটি কার?মানবাধিকার সংরক্ষণের দায়িত্ব কার?মানবাধিকার অপরিহার্য কেন?মৌলিক অধিকার কী?আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকারী- এটা মানবাধিকারের কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে?রাজনৈতিক অধিকার বলতে কী বোঝ?উদাহরণসহ অর্থনৈতিক কর্তব্য ব্যাখ্যা কর।তথ্য অধিকার আইন বলতে কী বোঝায়?নাগরিকতা বলতে কী বোঝায়?তথ্য অধিকার বলতে কী বোঝায়?চারটি রাজনৈতিক অধিকারের নাম লেখ।অধিকার বলতে কী বোঝ?রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধাকে কী বলে? ব্যাখ্যা কর।নাগরিকদের কেন কর্তব্য পালন করা উচিত?সামাজিক কর্তব্য বলতে কী বোঝায়?নৈতিক অধিকার কীভাবে সমাজকে দৃঢ় করে?মানবাধিকার বলতে কী বোঝায়?মৌলিক অধিকার বলতে কী বোঝায়?নাগরিকের প্রধান দুটি কর্তব্য বর্ণনা কর।কীভাবে মানবাধিকার রক্ষা করা যায়?অধিকার কাকে বলে?বাংলাদেশ তথ্য কমিশনের গঠন ব্যাখ্যা কর।রাজনৈতিক কর্তব্য কী? ব্যাখ্যা কর।যোগ্য নেতৃত্ব তৈরিতে রাজনৈতিক অধিকার অপরিহার্য কেন?নৈতিক অধিকার বলতে কী বোঝ?আইনের দৃষ্টিতে সমানাধিকার বলতে কী বোঝায়?অধিকারের রক্ষাকবচ বলতে কী বোঝায়?বিশ্বায়ন ধারণাটি ব্যাখ্যা কর।পরিবারের প্রতি নাগরিকের কর্তব্য ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ