• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কর্তব্যের শ্রেণিবিভাগ (Classification of duties)

কর্তব্যকে প্রথমত দুভাগে ভাগ করা যায়; যথা:
১। নৈতিক কর্তব্য ও
২। আইনগত কর্তব্য।

১. নৈতিক কর্তব্য (Moral duties): নাগরিক নীতিবোধ ও বিবেকবোধ থেকে নৈতিক কর্তব্যের জন্ম। নাগরিক স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে মানুষ ও সমাজের কল্যাণে যেসব করণীয় বলে মনে করে বা সম্পাদন করে তাকে নৈতিক কর্তব্য বলা হয়। যেমন- দুঃস্থ মানুষকে সাহায্য, বন্যা, খরা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, অন্যের দুঃখে দুঃখী হওয়া ইত্যাদি নৈতিক কর্তব্য বলে মনে করা হয়। তবে নৈতিক কর্তব্য কেউ পালন না করলে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যায় না।

২. আইনগত কর্তব্য (Legal duties): রাষ্ট্রীয় আইন ধারা জনগণের জন্য অবশ্য পালনীয় হিসেবে যেসব দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া, তাকে আইনগত কর্তব্য বলা হয়। এসব কর্তব্য পালন না করলে নাগরিকদের শাস্তি পেতে হয়। যেমন- আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা ইত্যাদি।

আইনগত কর্তব্যকে আবার নিম্নবর্ণিত কয়েকটি ভাগে ভাগ করা হয়:

(ক) সামাজিক কর্তব্য (Social duties): মানুষের সামাজিক জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলার জন্য তাকে কিছু দায়িত্ব পালন করতে হয়। এসব করণীয় কাজকে বলা হয় সামাজিক কর্তব্য। যেমন- সামাজিক সম্পর্ক গড়ে তোলা, সামাজিক অনুষ্ঠানের আয়োজন ও অংশগ্রহণ করা, সন্তানসন্ততিকে শিক্ষাদান করা প্রভৃতি নাগরিকের সামাজিক কর্তব্য।

(খ) রাজনৈতিক কর্তব্য (Political duties): রাষ্ট্রের নাগরিক হিসেবে মানুষ কতিপয় রাজনৈতিক দায়িত্ব পালন করে থাকে, তাকে রাজনৈতিক কর্তব্য বলা হয়। যেমন- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, রাষ্ট্র প্রণীত আইন মেনে চলা, সচেতনতার সাথে ভোটাধিকার প্রয়োগ, স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ প্রভৃতি রাজনৈতিক কর্তব্য।

( গ) অর্থনৈতিক কর্তব্য (Economical duties): রাষ্ট্রের সকল সক্ষম নাগরিকের উৎপাদন, বণ্টন ও বিনিয়োগের কাজে অংশগ্রহণ করা নাগরিকের অর্থনৈতিক কর্তব্য। রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ, প্রশাসন পরিচালনা ও প্রতিরক্ষা কাজের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তাই নিয়মিত কর, খাজনা প্রদান, কৃষি, শিল্প, ব্যবসায়-বাণিজ্য সংক্রান্ত সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করা নাগরিকের অর্থনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত।

(ঘ) অন্যান্য কর্তব্য (Other duties): উপরিউক্ত কর্তব্য ছাড়াও নাগরিকের আরও কিছু কর্তব্য রয়েছে। যেমন-পরিবারের প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি।

নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার - অনন্যা প্রশ্ন

অধিকার Rightsঅধিকারের শ্রেণিবিভাগ Classification of Rightsবিভিন্ন ধরনের অধিকার Different Types of Rightsনাগরিকতা Citizenshipবিশ্বায়নের প্রেক্ষিতে বিভিন্ন দেশের নাগরিক অধিকারের তুলনা Comparison the Citizen Right of Various Country in the Context of Globalizationনাগরিকের তথ্য অধিকার Information Rights of Citizenনাগরিক জীবনে তথ্য আইনের প্রভাব (Impact of information act on civic life)কর্তব্য Dutyকর্তব্যের শ্রেণিবিভাগ (Classification of duties)নাগরিক কর্তব্যসমূহ (Duties of citizen)অধিকার ও কর্তব্যের সম্পর্ক Relation Between Rights & Dutiesমানবাধিকারের ধারণা Concept of Human Rightsমানবাধিকারসমূহ Human Right as Declared by UNOমৌলিক অধিকার ও মানবাধিকারের সম্পর্ক Relation Between Fundamental Rights and Human Rightsমানবাধিকার প্রতিষ্ঠা নিশ্চিতকরণে সুশাসন Good Governance to Establishing Human Rightsঅধিকারের উৎস কোনটি?আইনগত অধিকার কী?মানবাধিকার কী?বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?অধিকার কী?কর্তব্য কী?নাগরিক কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়?আন্তর্জাতিক মানবাধিকার সনদ গৃহীত হয় কত সালে?অধিকার প্রথমত কত প্রকার?একজন বিদেশি কোন অধিকার ভোগ করতে পারে?আইনগত অধিকার কত প্রকার?আইনগত অধিকারের উৎস কী?চলাফেরার অধিকার কী ধরনের অধিকার?ব্যক্তিগত অধিকার কী?নৈতিক কর্তব্য কী?আইনগত কর্তব্য কাকে বলে?নিয়মিত কর প্রদান করা নাগরিকের দায়িত্ব কেন?ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মঙ্গলের জন্য কোনোকিছু করাকে কী বলে?নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য কোনটি?অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক। সংজ্ঞাটি কার?পরিবার গঠনের অধিকার কোন ধরনের অধিকার?কীসের ফলে নাগরিক সমাজ বিশ্ব নাগরিক সমাজে পরিণত হচ্ছে?মৌলিক মানবিক অধিকার অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনটি?কীসের অভাবে স্বেচ্ছাচারিতা প্রকট হয়ে ওঠে?নাগরিক জীবন বিকশিত হয় কীসের মাধ্যমে?আইনগত কর্তব্য কাদের কল্যাণের জন্য অপরিহার্য?অধিকার সম্পর্কে অধ্যাপক লাস্কির সংজ্ঞাটি লেখ।মানবাধিকারের ইংরেজি প্রতিশব্দ কী?রাষ্ট্রের প্রতি আনুগত্য কী?শব্দগত অর্থে 'অধিকার' কী?ধর্মীয় অধিকার কী?সাংস্কৃতিক অধিকার কী?কর্তব্যের অর্থ কী?"কর্তব্য ছাড়া কোনো অধিকার নেই, অধিকার ছাড়া কর্তব্য নেই।"- উক্তিটি কার?মানবাধিকার সংরক্ষণের দায়িত্ব কার?মানবাধিকার অপরিহার্য কেন?মৌলিক অধিকার কী?আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকারী- এটা মানবাধিকারের কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে?রাজনৈতিক অধিকার বলতে কী বোঝ?উদাহরণসহ অর্থনৈতিক কর্তব্য ব্যাখ্যা কর।তথ্য অধিকার আইন বলতে কী বোঝায়?নাগরিকতা বলতে কী বোঝায়?তথ্য অধিকার বলতে কী বোঝায়?চারটি রাজনৈতিক অধিকারের নাম লেখ।অধিকার বলতে কী বোঝ?রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধাকে কী বলে? ব্যাখ্যা কর।নাগরিকদের কেন কর্তব্য পালন করা উচিত?সামাজিক কর্তব্য বলতে কী বোঝায়?নৈতিক অধিকার কীভাবে সমাজকে দৃঢ় করে?মানবাধিকার বলতে কী বোঝায়?মৌলিক অধিকার বলতে কী বোঝায়?নাগরিকের প্রধান দুটি কর্তব্য বর্ণনা কর।কীভাবে মানবাধিকার রক্ষা করা যায়?অধিকার কাকে বলে?বাংলাদেশ তথ্য কমিশনের গঠন ব্যাখ্যা কর।রাজনৈতিক কর্তব্য কী? ব্যাখ্যা কর।যোগ্য নেতৃত্ব তৈরিতে রাজনৈতিক অধিকার অপরিহার্য কেন?নৈতিক অধিকার বলতে কী বোঝ?আইনের দৃষ্টিতে সমানাধিকার বলতে কী বোঝায়?অধিকারের রক্ষাকবচ বলতে কী বোঝায়?বিশ্বায়ন ধারণাটি ব্যাখ্যা কর।পরিবারের প্রতি নাগরিকের কর্তব্য ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ