• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মানবাধিকারসমূহ Human Right as Declared by UNO

জাতিসংঘ (UNO) এর সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর সকল জাতি ও জনগোষ্ঠীর অগ্রগতির সাধারণ মানদণ্ড হিসেবে সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র জারি করে। জাতিসংঘ সনদের ৩ থেকে ৩০ নম্বর ধারা পর্যন্ত প্রায় ২৮টি গুরুত্বপূর্ণ মানবাধিকারের ঘোষণা দেওয়া হয়। নিম্নে মানবাধিকার ঘোষণাপত্রের বিভিন্ন ধারা উল্লেখ উল্লেখ করা হলো:
ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক অধিকারসমূহ

ধারা-১: বন্ধনহীন অবস্থায় সমমর্যাদা ও অধিকার নিয়ে সকল মানুষ জন্মগ্রহণ করে। তাদেরকে বুদ্ধি ও বিবেক অর্পণ করা হয়েছে এবং ভ্রাতৃত্বমূলক মনোভাব নিয়ে তাদের একে অপরের প্রতি আচরণ করা উচিত।

ধারা-২: যেকোনো ধরনের পার্থক্য যেমন- জাতি, গোত্র, বর্ণ, নারী-পুরুষ, ধর্ম, ভাষা, রাজনৈতিক বা অপর কোনো মতবাদ, জাতীয় বা সামাজিক উৎপত্তি, জন্ম বা অন্য কোনো মর্যাদা নির্বিশেষে প্রত্যেকেই ঘোষণাপত্রে উল্লিখিত সকল অধিকার ও স্বাধিকারের প্রতি যত্নবান।

ধারা-৩: প্রত্যেক ব্যক্তিরই নিজের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার থাকবে।

ধারা-৪: কাউকে দাসত্বে আবদ্ধ রাখা যাবে না। সকল প্রকার দাসপ্রথা ও দাস ব্যবসায় নিষিদ্ধ থাকবে।

ধারা-৫: কারও প্রতি অমানুষিক নির্যাতন অথবা অবমাননাকর আচরণ অথবা শাস্তি ভোগ করতে বাধ্য করা যাবে না।

ধারা-৬: আইনের দৃষ্টিতে সকলেই সমান।

ধারা-৭: আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং কোনোরূপ বৈষম্য ছাড়াই সকলেই আইনের দ্বারা সমানভাবে রক্ষিত হওয়ার অধিকার রয়েছে।

ধারা-৮: মৌলিক অধিকার খর্ব করা হলে আদালতে প্রতিকার লাভের ব্যবস্থা থাকবে।

ধারা-৯: বিনা কারণে কাউকে গ্রেফতার, আটক বা নির্বাসিত করা যাবে না।

ধারা-১০: প্রত্যেকেই নিরপেক্ষ ন্যায়বিচার পাওয়ার অধিকারী।

ধারা-১১: কেউ দণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত হলে তার আত্মপক্ষ সমর্থনের নিশ্চয়তা থাকবে এবং আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত নির্দোষ বলে দাবি করার অধিকার থাকবে।

ধারা-১২: সকল গৃহের নিরাপত্তা ও যোগাযোগের গোপনীয়তার অধিকার থাকবে।

ধারা-১৩: প্রত্যেকেই রাষ্ট্রের মধ্যে সর্বত্র চলাচল, নিজ দেশ ত্যাগ ও স্বদেশে প্রত্যাবর্তনের অধিকার পাবে।

ধারা-১৪: প্রত্যেকেই নির্যাতন থেকে আত্মরক্ষার জন্য অন্য দেশে আশ্রয় নিতে পারবে।

ধারা-১৫: প্রত্যেকেরই জাতীয়তার অধিকার থাকবে।

ধারা-১৬: সকলেরই বৈবাহিক সম্পর্ক স্থাপনের অধিকার থাকবে এবং বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে নারী-পুরুষের সমানাধিকার থাকবে।

ধারা-১৭: সকলেরই সম্পত্তির অধিকার থাকবে, কাউকে জোরপূর্বক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

ধারা-১৮: প্রত্যেকের চিন্তা, বিবেক ও ধর্মীয় স্বাধীনতা থাকবে।

ধারা-১৯: প্রত্যেকের স্বাধীন মতামত প্রকাশের অধিকার থাকবে।

ধারা-২০: 'শান্তিপূর্ণভাবে সম্মিলিত হওয়ার এবং সংগঠনের অধিকার সকলের থাকবে।

ধারা-২১: প্রত্যেকে প্রত্যক্ষভাবে বা অবাধে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিজ দেশের সরকারে অংশগ্রহণের অধিকার পাবে।

আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক অধিকারসমূহ

ধারা-২২: প্রত্যেকেরই সামাজিক নিরাপত্তা লাভের অধিকার থাকবে।

ধারা-২৩ : কাজ করার অধিকার, যেকোনো পেশা গ্রহণের এবং পারিশ্রমিক লাভ, কাজের ন্যায্য শর্তাদি লাভের অধিকার প্রত্যেকের থাকবে।

ধারা-২৪: প্রত্যেকে কর্মজীবনে বিশ্রাম, অবসর বিনোদনের অধিকার পাবে। কাজের সময়ে সুনির্দিষ্ট সীমা পর্যন্ত বেতন ও ছুটি ভোগের অধিকারও থাকবে।

ধারা-২৫: নিজের ও নিজের পরিবারের স্বাস্থ্য, জীবনমানের উপযোগী খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা লাভের অধিকার পাবে। এছাড়া বেকারত্ব, রোগব্যাধি, অক্ষমতা, বৈধব্য, বার্ধক্য অথবা দৈবদুর্বিপাকে সামাজিক নিরাপত্তা লাভের অধিকার পাবে। মা ও শিশু বিশেষ যত্নলাভের অধিকার পাবে।

ধারা-২৬: প্রত্যেকেরই শিক্ষা লাভের অধিকার রয়েছে। ব্যক্তিত্বের বিকাশ ও বিকাশ ও যেকোনো কর্মের যোগ্যতা অর্জনের জন্য কারিগরি, বৃত্তিমূলক ও উচ্চশিক্ষা গ্রহণের অধিকার রয়েছে।

ধারা-২৭: প্রত্যেকেরই সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, শিল্পকলা চর্চা এবং বৈজ্ঞানিক প্রযুক্তির বিকাশে সুযোগ লাভের অধিকার থাকবে।

ধারা-২৮: সকলের জন্যই সামাজিক ও আন্তর্জাতিক শৃঙ্খলার অধিকার থাকবে।

ধারা-২৯: কেউ জাতিসংঘের আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী কোনো অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারবে না।

ধারা-৩০: এই ঘোষণায় উল্লিখিত কোনো বিষয়কে এমনভাবে ব্যাখ্যা করা চলবে না যাতে মনে হয় যে, এ ঘোষণার অন্তর্ভুক্ত কোনো অধিকার বা স্বাধীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কোনো রাষ্ট্র, দল বা ব্যক্তি বিশেষের আত্মত্মনিয়োগের প্রমাণ রয়েছে, তাদের প্রতি অধিকারের ঘোষণা আরোপ করা যাবে না।

নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার - অনন্যা প্রশ্ন

অধিকার Rightsঅধিকারের শ্রেণিবিভাগ Classification of Rightsবিভিন্ন ধরনের অধিকার Different Types of Rightsনাগরিকতা Citizenshipবিশ্বায়নের প্রেক্ষিতে বিভিন্ন দেশের নাগরিক অধিকারের তুলনা Comparison the Citizen Right of Various Country in the Context of Globalizationনাগরিকের তথ্য অধিকার Information Rights of Citizenনাগরিক জীবনে তথ্য আইনের প্রভাব (Impact of information act on civic life)কর্তব্য Dutyকর্তব্যের শ্রেণিবিভাগ (Classification of duties)নাগরিক কর্তব্যসমূহ (Duties of citizen)অধিকার ও কর্তব্যের সম্পর্ক Relation Between Rights & Dutiesমানবাধিকারের ধারণা Concept of Human Rightsমানবাধিকারসমূহ Human Right as Declared by UNOমৌলিক অধিকার ও মানবাধিকারের সম্পর্ক Relation Between Fundamental Rights and Human Rightsমানবাধিকার প্রতিষ্ঠা নিশ্চিতকরণে সুশাসন Good Governance to Establishing Human Rightsঅধিকারের উৎস কোনটি?আইনগত অধিকার কী?মানবাধিকার কী?বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?অধিকার কী?কর্তব্য কী?নাগরিক কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়?আন্তর্জাতিক মানবাধিকার সনদ গৃহীত হয় কত সালে?অধিকার প্রথমত কত প্রকার?একজন বিদেশি কোন অধিকার ভোগ করতে পারে?আইনগত অধিকার কত প্রকার?আইনগত অধিকারের উৎস কী?চলাফেরার অধিকার কী ধরনের অধিকার?ব্যক্তিগত অধিকার কী?নৈতিক কর্তব্য কী?আইনগত কর্তব্য কাকে বলে?নিয়মিত কর প্রদান করা নাগরিকের দায়িত্ব কেন?ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মঙ্গলের জন্য কোনোকিছু করাকে কী বলে?নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য কোনটি?অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক। সংজ্ঞাটি কার?পরিবার গঠনের অধিকার কোন ধরনের অধিকার?কীসের ফলে নাগরিক সমাজ বিশ্ব নাগরিক সমাজে পরিণত হচ্ছে?মৌলিক মানবিক অধিকার অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনটি?কীসের অভাবে স্বেচ্ছাচারিতা প্রকট হয়ে ওঠে?নাগরিক জীবন বিকশিত হয় কীসের মাধ্যমে?আইনগত কর্তব্য কাদের কল্যাণের জন্য অপরিহার্য?অধিকার সম্পর্কে অধ্যাপক লাস্কির সংজ্ঞাটি লেখ।মানবাধিকারের ইংরেজি প্রতিশব্দ কী?রাষ্ট্রের প্রতি আনুগত্য কী?শব্দগত অর্থে 'অধিকার' কী?ধর্মীয় অধিকার কী?সাংস্কৃতিক অধিকার কী?কর্তব্যের অর্থ কী?"কর্তব্য ছাড়া কোনো অধিকার নেই, অধিকার ছাড়া কর্তব্য নেই।"- উক্তিটি কার?মানবাধিকার সংরক্ষণের দায়িত্ব কার?মানবাধিকার অপরিহার্য কেন?মৌলিক অধিকার কী?আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকারী- এটা মানবাধিকারের কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে?রাজনৈতিক অধিকার বলতে কী বোঝ?উদাহরণসহ অর্থনৈতিক কর্তব্য ব্যাখ্যা কর।তথ্য অধিকার আইন বলতে কী বোঝায়?নাগরিকতা বলতে কী বোঝায়?তথ্য অধিকার বলতে কী বোঝায়?চারটি রাজনৈতিক অধিকারের নাম লেখ।অধিকার বলতে কী বোঝ?রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধাকে কী বলে? ব্যাখ্যা কর।নাগরিকদের কেন কর্তব্য পালন করা উচিত?সামাজিক কর্তব্য বলতে কী বোঝায়?নৈতিক অধিকার কীভাবে সমাজকে দৃঢ় করে?মানবাধিকার বলতে কী বোঝায়?মৌলিক অধিকার বলতে কী বোঝায়?নাগরিকের প্রধান দুটি কর্তব্য বর্ণনা কর।কীভাবে মানবাধিকার রক্ষা করা যায়?অধিকার কাকে বলে?বাংলাদেশ তথ্য কমিশনের গঠন ব্যাখ্যা কর।রাজনৈতিক কর্তব্য কী? ব্যাখ্যা কর।যোগ্য নেতৃত্ব তৈরিতে রাজনৈতিক অধিকার অপরিহার্য কেন?নৈতিক অধিকার বলতে কী বোঝ?আইনের দৃষ্টিতে সমানাধিকার বলতে কী বোঝায়?অধিকারের রক্ষাকবচ বলতে কী বোঝায়?বিশ্বায়ন ধারণাটি ব্যাখ্যা কর।পরিবারের প্রতি নাগরিকের কর্তব্য ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ