• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • জনমত ও রাজনৈতিক সংস্কৃতি
জনমত ও রাজনৈতিক সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সর্বজনীন ভোটাধিকারের পক্ষে যুক্তি (Arguments for Universal Adult Suffrage)

ভোটাধিকার নাগরিকের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার। অনেক গণতন্ত্রী মনে করেন ভোটাধিকার সর্বজনীন হওয়া উচিত। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, ধনী-গরিব নির্বিশেষে সকলের ভোট দানের অধিকার থাকা উচিত। তাদের যুক্তিসমূহ নিম্নরূপ:

১. গণ-সার্বভৌমত্বের বাস্তবায়ন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা জনগণের সমষ্টিগত ইচ্ছার বহিঃপ্রকাশ মাত্র। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে এই গণ-সার্বভৌমত্বের (Popular Sovereignty) বাস্তবায়ন সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের মাধ্যমেই হয়ে থাকে।

২. জন্মগত অধিকারের প্রকাশ অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন ভোটাধিকার নাগরিকের জন্মগত অধিকার। তাই কাউকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা উচিত নয়।

৩. আইনের সর্বজনীনতা রাষ্ট্রের আইন ও শাসননীতি সকলের জন্য সমভাবে প্রযোজ্য। আইন সকলের স্বার্থকেই রক্ষা করে। তাই সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে আইন ও শাসননীতি নিয়ন্ত্রণের সুযোগ থাকা উচিত।

৪. গণতন্ত্রের বিকাশ: সর্বজনীন ভোটাধিকার নীতিতে গণতন্ত্রের বিকাশ ঘটে। যেকোনো নির্বাচনে সমাজের সর্বস্তরের মানুষ নির্বাচনে ভোটদানের সুযোগ পায়। একদিকে যোগ্য প্রার্থীদের সমারোহ ঘটে অন্যদিকে সর্বশ্রেণির ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারে।

৫. সরকারের স্বৈরাচারিতা রোধ: সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার স্বীকৃত হলে সরকার স্বৈরাচারী হওয়ার সুযোগ পায় না। কারণ প্রত্যেকেই সরকারের নীতি ও কার্যক্রম সম্পর্কে সচেতন থাকে। সরকার জনস্বার্থ বিরোধী কোনো নীতি গ্রহণ করলে পরবর্তী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করতে পারে

৬. সমানাধিকারের নিশ্চয়তা: এই নীতিতে সমাজের সর্বস্তরের মানুষ সমান অধিকার ভোগের সুযোগ পায়। কারো জন্য কোনো বিশেষ সুযোগ-সুবিধা লাভের অবকাশ থাকে না।

৭. শান্তি-শৃঙ্খলার স্থায়িত্ব বৃদ্ধি: সর্বজনীন ভোটাধিকার নীতি না না থাকলে সরকার কোনো বিশেষ শ্রেণির স্বার্থের প্রতিনিধিত্ব করবে। ফলে সরকার বিরোধী মনোভাব উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এরূপ মনোভাব কখনো বিক্ষোভ, বিদ্রোহের রূপ নিতে পারে। এতে রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা হুমকির সম্মুখীন হবে। আর প্রাপ্তবয়স্কদের নীতি গৃহীত হলে রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।

৮. রাজনৈতিক শিক্ষার বিস্তার এ ব্যবস্থায় জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটে। একদিকে একাধিক রাজনৈতিক দল তাদের বহুমুখী কর্মসূচি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, অন্যদিকে সর্বস্তরের ভোটারগণ রাজনৈতিক দলগুলোর নীতি ও কর্মসূচি সম্পর্কে জ্ঞান লাভ করে এবং পছন্দের প্রার্থীকে ভোটদানের সুযোগ পায়।

৯. শ্রেণি-বৈষম্য রোধ সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের পক্ষে আরেকটি যুক্তি হলো এতে সমাজে শ্রেণি-বৈষম্য রোধ হয়। কারণ এতে সব শ্রেণির জন্য সমান সুযোগ-সুবিধা বিদ্যমান থাকে।

১০. ব্যক্তিত্বের বিকাশ: মানুষের ব্যক্তিত্বের বিকাশের অন্যতম উপাদান হলো ভোটাধিকার। একজন প্রাপ্তবয়স্ক নাগরিক নিজস্ব বুদ্ধি ও বিচার-বিবেচনা প্রসূত নির্বাচনে প্রার্থীকে ভোট দিয়ে থাকে।

১১. দেশপ্রেম জাগ্রত হয় সর্বজনীন ভোটাধিকার নীতিতে জনগণ দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে জ্ঞানলাভ করে। দেশের প্রতিরক্ষার কাজেও নিজেকে নিয়োজিত করার মনোভাব পোষণ করে। এভাবে দেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত হয়।

জনমত ও রাজনৈতিক সংস্কৃতি - অনন্যা প্রশ্ন

জনমত Public Opinionজনমতের ধারণা (Concept of Public Opinion)জনমতের বৈশিষ্ট্য (Characteristics of Public Opinion)জনমত গঠনের বাহন বা মাধ্যম Agents or Media of Public Opinionগণতন্ত্র ও জনমত Democracy and Public Opinionগণতন্ত্রে জনমতের গুরুত্ব Importance of Public Opinion in Democracyজনমত পরিমাপের পদ্ধতি Process of Measuring Public Opinionবিভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় জনমতের ভূমিকা Role of Public Opinion in Different Types of Political Systemসুশাসন প্রতিষ্ঠায় জনমতের গুরুত্ব Importance of Public Opinion to Establish Good Governanceসুষ্ঠু জনমত গঠনের শর্তাবলি Conditions for Formulating Effective Public Opinionনির্বাচকমণ্ডলী Electorateনির্বাচকমণ্ডলীর গুরুত্ব ও ভূমিকা (Role and Importance of Electorate)সর্বজনীন ভোটাধিকার Universal Adult Suffrageসর্বজনীন ভোটাধিকারের পক্ষে যুক্তি (Arguments for Universal Adult Suffrage)সর্বজনীন ভোটাধিকারের বিপক্ষে যুক্তি (Arguments against Universal Adult Suffrage)রাজনৈতিক সংস্কৃতি Political Cultureরাজনৈতিক সংস্কৃতির ধারণা (Concept of Political Culture)রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য (Characteristics of Political Culture)রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব (Importance of Political Culture)রাজনৈতিক সংস্কৃতির শ্রেণিবিভাগ (Classification of Political Culture)রাজনৈতিক সংস্কৃতির উপাদানসমূহ (Elements of Political Culture)রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক অংশগ্রহণ Political Culture and Political Participationরাজনৈতিক সংস্কৃতিতে জনমতের প্রভাব ture Importance of Public Opinion in Political Cultureজনমত ও রাজনৈতিক সংস্কৃতি Public Opinion and Political Cultureবাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি Political Culture of Bangladeshজনমত কী? (জ্ঞানমূলক)কোন শতাব্দীতে রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি গুরুত্ব পায়? (জ্ঞানমূলক)গণতন্ত্রের প্রাথমিক শর্ত কী? (জ্ঞানমূলক)'Voice of the people is the voice of God'- উক্তিটি কার? (জ্ঞানমূলক)জনমত গঠনের একটি আধুনিক মাধ্যমের নাম লেখ। (জ্ঞানমূলক)রাজনৈতিক সংস্কৃতি কী? (জ্ঞানমূলক)জনমতের দুটি বাহনের নাম লেখ। (জ্ঞানমূলক)জনমতের ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞানমূলক)জনমতকে রাজনৈতিক অর্থে কে প্রথম ব্যবহার করেন? (জ্ঞানমূলক)কিম্বল ইয়ং প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)সমাজের দর্পণ বলা হয় কোনটিকে? (জ্ঞানমূলক)মরিস জিন্সবার্গ প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্য কীসের ওপর নির্ভর করে? (জ্ঞানমূলক)জনমত গণতান্ত্রিক সরকারকে কোন পথে পরিচালিত করে? (জ্ঞানমূলক)গণতন্ত্রের ক্ষেত্রে জনমতকে কী বলা হয়? (জ্ঞানমূলক)সুষ্ঠু জনমত গঠনে রেডিও ও টেলিভিশনকে কী দেওয়া উচিত? (জ্ঞানমূলক)সুষ্ঠু জনমত গঠনে কারা অগ্রণী ভূমিকা পালন করে? (জ্ঞানমূলক)শ্রেণিবিভক্ত সমাজে জনমত গঠনের মাধ্যমগুলো কাদের নিয়ন্ত্রণে থাকে? (জ্ঞানমূলক)'রাজনৈতিক সংস্কৃতি' শব্দটি প্রথম ব্যবহার করেন কে? (জ্ঞানমূলক)জন স্টুয়ার্ট মিল প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)লর্ড ব্রাইস প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)সাধারণ অর্থে জনমত কী? (জ্ঞানমূলক)জনমত গঠনের অন্যতম উপাদান কোনটি? (জ্ঞানমূলক)জনমত প্রকাশের ও সংগঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মাধ্যম কী? (জ্ঞানমূলক)রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)জনমত গঠনে রাজনৈতিক দলের ভূমিকা লেখ। (অনুধাবনমূলক)রাজনৈতিক সংস্কৃতির সাথে গণতন্ত্রের সম্পর্ক লেখ। (অনুধাবনমূলক)শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে জনমত গঠনে ভূমিকা রাখে? (অনুধাবনমূলক)জনমত গঠনের প্রথম ও প্রাথমিক মাধ্যম কোনটি? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনমত বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)রাজনৈতিক জবাবদিহিতা বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)জনমতের দুটি বাহন বুঝিয়ে লেখ। (অনুধাবনমূলক)জনমত গঠনে সভা-সমিতির ভূমিকা কীরূপ? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনমত গঠনে রেডিও ও টেলিভিশনের ভূমিকা কীরূপ? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা কীরূপ? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)সরকারের উত্থান-পতনে জনমতের ভূমিকা ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনমত কি সর্বদা সংখ্যাগরিষ্ঠের মতামত? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনমতকে গণতান্ত্রিক ব্যবস্থার প্রাণ বলা হয় কেন? (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ