• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পর্তুগিজদের আগমন

দুঃসাহসী পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামার আবিষ্কৃত পথ ধরে পর্তুগিজরা এ উপমহাদেশে আসতে শুরু করে। ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরা সর্বপ্রথম ভারতবর্ষে আগমন করে। এ সময় আরব বণিকদের সাথে তাদের সংঘর্ষ বাঁধে এবং পর্তুগিজদের পক্ষে সাফল্য আসে। ফ্রান্সিসকো ডি আলমিডা ছিলেন ভারতবর্ষের প্রথম পর্তুগিজ প্রতিনিধি বা গভর্নর (১৫০৫-১৫০৯ খ্রি.)। আলবুকার্ক দ্বিতীয় গভর্নর নিযুক্ত হন (১৫০৯-১৫১৫ খ্রি.)। আলবুকার্ক পর্তুগিজ গভর্নরদের মধ্যে ছিলেন সর্বশ্রেষ্ঠ। তার সুযোগ্য নেতৃত্বের ফলেই পর্তুগিজগণ ভারতীয় উপমহাদেশে খুবই শক্তিশালী এবং সমৃদ্ধশালী হয়ে ওঠে। ভারতীয় উপমহাদেশের রাজন্যবর্গের দুর্বলতার সুযোগে আলবুকার্ক উপমহাদেশে পর্তুগিজ সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। এ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি বিজয়পুরের সুলতানের নিকট থেকে গোয়া দখল করে একটি বাণিজ্য কুঠি স্থাপন করেন এবং ক্রমশ শক্তি বৃদ্ধি করেন।

অতঃপর তিনি মালাক্কা এবং হুরমুজ দখল করে কোচিনে একটি শক্তিশালী বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন। তিনি ভারতবর্ষে একটি স্থায়ী পর্তুগিজ সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন। এজন্য তিনি পর্তুগিজদের ভারতীয় রমণীদের বিয়ে করার নির্দেশ দেন। ভারতবর্ষে পর্তুগিজ প্রাধান্য প্রতিষ্ঠা করতে তিনি নিঃস্বার্থভাবে কাজ করেন। ১৫১৫ খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যুর পর পরবর্তী পর্তুগিজ প্রতিনিধিরা অল্পদিনের মধ্যেই ভারতবর্ষের পশ্চিম উপকূলের কালিকট, চৌল, কোচিন, বোম্বাই, সিংহল, হুগলী ও বঙ্গদেশে শক্তিশালী বাণিজ্য কুঠি স্থাপন করে এবং কুঠিগুলো দুর্গে পরিণত করে। ১৫৩৮ খ্রিষ্টাব্দে তারা চট্টগ্রামে ও সাতগাঁও-এ শুল্ক ঘাঁটি নির্মাণ করে। হুগলীতে ১৫৭৯ খ্রিষ্টাব্দে তারা উপনিবেশ গড়ে তোলে। এরপর উড়িষ্যা এবং বাংলায় কিছু অঞ্চলে বসতি স্থাপন করে। ইতিহাসবিদ মুনতাসীর মামুন তার 'ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী' বইয়ে উল্লেখ করেছেন, ১৮৩২ খ্রিষ্টাব্দে ঢাকায় পর্তুগিজদের ৪১টি বাড়ি ছিল। ইসলামপুর, শরাফতগঞ্জ ও নবাবপুরে ছিল তাদের বসতি।

পর্তুগিজদের পতন: ভারতবর্ষে পর্তুগিজদের অবস্থান স্থায়ী হয়নি। তাদের অত্যাচার, নির্যাতন এবং ইংরেজ ও ওলন্দাজদের উত্থানে তাদের পতন শুরু হয়। নিম্নে পর্তুগিজদের পতনের প্রধান কারণগুলো আলোচনা করা হলো-

প্রথমত, ১৫৭৯ খ্রিষ্টাব্দে সম্রাট আকবর পর্তুগিজদেরকে বাংলার সাতগাঁ নামক স্থানে বসতি স্থাপন এবং ব্যবসায়-বাণিজ্য করার অনুমতি প্রদান করেন। তারা কালক্রমে দুর্নীতিপরায়ণ হয়ে ওঠে। সম্রাট শাহজাহানের রাজত্বকালে তারা স্থানীয় ব্যবসায়ীদের নিকট থেকে অন্যায়ভাবে অধিক শুল্ক আদায়, দাস ব্যবসায় লিপ্ত, ভারতীয়দের জোরপূর্বক খ্রিষ্টধর্মে দীক্ষিত, সম্রাজ্ঞী মমতাজ মহলের দুজন ক্রীতদাসকে অপহরণসহ বিভিন্ন অপরাধে লিপ্ত হয়। ফলে সম্রাট শাহজাহান ১৬৩২ খ্রিষ্টাব্দে তাদের হুগলী থেকে বিতাড়িত করেন। এরপর তাদের পতন শুরু হয়।

দ্বিতীয়ত, পর্তুগাল ও স্পেন মিলিত হয়ে ওলন্দাজ ও ইংরেজদের বিরুদ্ধে ইউরোপে ১৫৮৮ খ্রিষ্টাব্দে যুদ্ধে অবতীর্ণ হয়। এই যুদ্ধে পর্তুগালের অনেক অর্থ ক্ষয় হয়। ফলে পর্তুগালের মতো ছোট দেশের পক্ষে দূরপ্রাচ্যের রাজ্যের ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়ে; যা তাদের পতনের অন্যতম কারণ।

তৃতীয়ত, আলবুকার্কের পরে পর্তুগিজ সরকার অপর কোনো সুদক্ষ শাসনকর্তাকে ভারতবর্ষে প্রেরণ করতে পারেনি, যিনি পর্তুগিজ শক্তিকে পুনরুজ্জীবিত করতে পারেন; যা তাদের পতন ডেকে আনে।

চতুর্থত, পর্তুগিজদের অনুকরণে ওলন্দাজ, দিনেমার, ইংরেজ ও ফরাসি প্রভৃতি ইউরোপীয় বণিকরা ভারতবর্ষে আসতে থাকে। তাদের সাথে প্রতিযোগিতায় পর্তুগিজরা টিকে থাকতে পারেনি।

পঞ্চমত, স্বদেশ থেকে আর্থিক সাহায্যের অভাবে পর্তুগিজ কোম্পানি তাদের নিয়ম-শৃঙ্খলা হারিয়ে ফেলে। তারা অর্থ অভাবে নানান অবৈধ কাজের সাথে জড়িয়ে পড়ে। মুঘল সম্রাট আকবর তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করলে পর্তুগিজরা পিছুটান দেয়।

ষষ্ঠত, পর্তুগিজরা কেবল ব্যবসায়-বাণিজ্যই করত না, তারা এদেশের জমিদার ও প্রভাবশালী বারোভূঁইয়াদের সেনাবাহিনীতে চাকরি করত। আবার সুযোগ পেলেই জুলুম, নির্যাতন, লুণ্ঠন করত। পর্তুগিজ সৈন্যরা জোর করে এদেশের মেয়েদের বিবাহ করত। এসকল কর্মকাণ্ডই তাদের পতন ডেকে আনে।

ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা - অনন্যা প্রশ্ন

ভারতবর্ষে আগত ইউরোপীয় কোম্পানিসমূহপর্তুগিজদের আগমনওলন্দাজদের আগমনদিনেমারদের আগমন ও পতনইংরেজদের আগমনফরাসিদের আগমনভারতবর্ষে আধিপত্য বিস্তারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকর্ণাটকের প্রথম যুদ্ধকর্ণাটকের দ্বিতীয় যুদ্ধকর্ণাটকের তৃতীয় যুদ্ধইংরেজদের সাফল্যের কারণডুপ্লের চরিত্র ও কৃতিত্ব বাংলায় নবাবি বংশ মুর্শিদ কুলী খান (১৭০৪-১৭২৭)নবাব সুজাউদ্দিন খান (১৭২৭-১৭৩৯ খ্রি.) নবাব সরফরাজ খান (১৭৩৯-১৭৪০ খ্রি.)নবাব আলীবর্দী খান (১৭৪০-১৭৫৬ খ্রি.) পলাশীর যুদ্ধপলাশীর যুদ্ধের কারণ (Causes of Battle of Palassey)পলাশী যুদ্ধের ঘটনাবলিপলাশীর যুদ্ধের প্রকৃতিপলাশীর যুদ্ধের ফলাফল (The results of Battle of Palassey)পলাশী যুদ্ধের গুরুত্ব (The significance of Battle of Palassey)নবাবের পরাজয়ের কারণ (Causes of defeat of Nawab)পলাশীর যুদ্ধের ষড়যন্ত্রকারীদের শেষ পরিণতিবক্সারের যুদ্ধ-১৭৬৪ Battle of Buxer-1764বক্সারের যুদ্ধের কারণ (Causes of Battle of Buxer)বক্সারের যুদ্ধের ঘটনাবলিমীর কাশিমের ব্যর্থতার কারণবক্সারের যুদ্ধের গুরুত্ব (Importance of the Battle of Buxer)ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভ-১৭৬৫ The English Company Gets Dewani-1765দেওয়ানি লাভের গুরুত্বইংরেজ কোম্পানির দ্বৈতশাসন The Dual Government of the English Company'লর্ড ক্লাইভের চরিত্র ও কৃতিত্ব The Character and Achievement of Lord Cliveসারসংক্ষেপপর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ভারতের কোন বন্দরে উপস্থিত হন?কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?কত সালে পর্তুগিজ নাবিক বার্থেলোমিউ উত্তমশা অন্তরীপ আবিষ্কার করেন?১৭৫৬ সালের ১০ই এপ্রিল কত বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেন?কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?ইউরোপীয়দের মধ্যে কারা সর্বপ্রথম ভারতবর্ষে আগমন করে?ভারতবর্ষে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতবর্ষের পূর্বনাম কী?'ক্রুসেড' শব্দের অর্থ কী?ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কবে বাংলায় দেওয়ানি লাভ করে?নবাব মীর কাশিম রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তর করেন?ফরাসিরা সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন?ইংরেজরা সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন?ডেনিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কখন গঠন করা হয়?জর্ব চার্নক ১৬৯০ সালে কোন তিনটি গ্রামের জমিদারিস্বত্ব কিনে নেন?১৭৫৮ সালে ডুপ্লের পরিবর্তে কে পন্ডিচেরির শাসনকর্তা নিযুক্ত হন?১৭৪৮ সালে কোন সন্ধির মাধ্যমে কর্ণাটকের প্রথম যুদ্ধের সমাপ্তি ঘটে?ইউরোপে সপ্ত বছরব্যাপী যুদ্ধের সময়কাল উল্লেখ কর।কোন সন্ধির মাধ্যমে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের পরিসমাপ্তি ঘটে?বাংলার নবাব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভূমি রাজস্ব ক্ষেত্রে 'মালজামিনী প্রথা' কে প্রবর্তন করেন?কোন যুদ্ধে দাউদ খান কররানিকে পরাজিত করে সম্রাট আকবর বাংলা জয় করেন?বাংলার প্রথম সুবাদার কে ছিলেন?আলীবর্দী খানের প্রকৃত নাম কী?পলাশি কোন নদীর তীরে অবস্থিত?পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়?নারায়ণ দাস কে ছিলেন?'অন্ধকূপ হত্যা' কাহিনির প্রচারক বা রূপকার কে ছিলেন?নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে আলী নগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?পলাশির প্রান্তে নবাব সিরাজউদ্দৌলার কোন বিশ্বস্ত সেনাপতির মৃত্য হয়?বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?কোন ঘটনাকে কেন্দ্র করে বক্সারের যুদ্ধযুদ্ধ সংঘটিত হয়?কোন দেশের অধিবাসীদের ডাচ বলা হয়?ডেনমার্কের অধিবাসীদের কী বলা হয়?ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত?দ্বৈতশাসনের প্রবর্তক কে ছিলেন?দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটান কে?বাংলার ইতিহাসে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল কত সালে (বাংলা ও ইংরেজি সাল)?বাংলা থেকে কোন জগদ্বিখ্যাত কাপড় ইউরোপে রপ্তানি করা হতো?মুর্শিদকুলি খান কত সালে বাংলার সুবাদারি লাভ করেন?কলম্বাস ভারতে আসার প্রচেষ্টা চালিয়ে কোন মহাদেশে পৌঁছান?নবাব সিরাজউদ্দৌলাকে কে হত্যা করে?ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি বলতে কী বোঝ?দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।দেওয়ানি লাভ বলতে কী বোঝায়?ইংরেজদের দেওয়ানি লাভের গুরুত্ব ব্যাখ্যা কর।ছিয়াত্তরের মন্বন্তর বলতে কী বোঝায়?ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।অন্ধকূপ হত্যা সম্পর্কে লেখ।মীর জাফরের পরিচয় দাও।আল বুকার্ক-এর 'নীলজল নীতি' ব্যাখ্যা কর।বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বর্ণনা কর।কলকাতা নগরীর গোড়াপত্তন হয় কীভাবে? ব্যাখ্যা কর।আমিলদারী ও নাজাই প্রথা ব্যাখ্যা কর।ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের কারণ কী কী?পর্তুগিজদের পরিচয় দাও।ভাস্কো-দা-গামা কে ছিলেন?ফোর্ট উইলিয়াম দুর্গ সম্পর্কে লেখ।আলবুকার্ক কে ছিলেন? বা আলবুকার্কের নীতিগুলো কী ছিল?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ