- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
আল বুকার্ক-এর 'নীলজল নীতি' ব্যাখ্যা কর।
আল বুকার্ক-এর 'নীলজল নীতি' হলো একটি সাম্রাজ্যবাদ নীতি। আল বুকার্ক ১৫০৯ সালে পর্তুগিজ বাণিজ্যিক দলের শাসনকর্তা হয়ে ভারতবর্ষে আগমন করেন। ভারতবর্ষে পর্তুগিজ শক্তি বৃদ্ধিকল্পে তিনি নৌবহর গড়ে তোলেন। তিনি ভারতবর্ষে পর্তুগিজ সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। তিনি ১৫১০ সালে গোয়া দখল করেন এবং একে পর্তুগিজ শক্তি ও বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। এছাড়া তিনি ১৫১১ সালে মালাক্কা, ১৫১২ সালে বেনাস্তরিমের দুর্গ এবং ১৫১৫ সালে হরমুজ দখল করেন। আল বুকার্কের এ ধরনের সাম্রাজ্যবাদ নীতিকে "নীলজল নীতি" হিসেবে অভিহিত করা হয়।
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

