- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
পলাশীর যুদ্ধের প্রকৃতি
পলাশীর যুদ্ধ বাস্তব ক্ষেত্রে কোনো যুদ্ধ নয়। এটি ছিল মীরজাফরের বিশ্বাসঘাতকতা, ক্লাইভের কূটকৌশল এবং একটি ষড়যন্ত্র। ব্যাপক অর্থে, একে একটি ক্ষুদ্র সংঘর্ষ বলা যায়। এই যুদ্ধে নবাবের সামরিক শক্তির কোনো পরীক্ষা হয়নি। নবাব বাহিনীর মীরজাফর ও রায়দুর্লভের অধীনস্থ সৈন্যরা এই যুদ্ধে অংশ নেয়নি। সুতরাং নবাব পরাজিত হয়েছেন প্রতারণার কাছে, বিশ্বাসঘাতকতার কাছে।
ঐতিহাসিক ম্যালসন বলেন, "পলাশীর যুদ্ধ যদিও যুগান্তকারী ঘটনা তবুও তাকে কখনো একটি বড় যুদ্ধ হিসেবে বিবেচনা করা যায় না। তবে এটি একটি খণ্ড যুদ্ধ হলেও এর ফলাফল পৃথিবীর অনেক বৃহত্তম সংগ্রামের চেয়েও অধিকতর গুরুত্বপূর্ণ।"
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

